আল-ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বাউরভাগ নয়াগ্রাম

আল-ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বাউরভাগ নয়াগ্রাম

Share

আল-ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বাউরভাগ নয়াগ্রাম. মানিকগঞ্জ বাজার, কানাইঘাট, সিলেট।

21/06/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল-ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয় ব্যয় ও কার্যক্রম এর হিসাব নিকাশ।

আলহামদুলিল্লাহ!
আমাদের আল-ইখওয়ান পরিবারের পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের পরিষদ গঠন হয়েছে ১৬/১০/২০২৪ ইংরেজি তারিখে।
কার্যক্রম শুরু হয়েছে ২১/০২/২০২৫ ইংরেজি তারিখে।
উপদেষ্টা পরিষদ সহ গত ০৫/০৬/২০২৬ ঈ্ংরেজি তারিখের বৈঠক পর্যন্ত কার্যক্রম পরিচালনার মোট ১৫ মাসের কার্যক্রম ও আয় ব্যয় এর হিসাব নিকাশ নিম্নে পেশ করা হলো।

১/ নির্বাহি পরিষদের বৈঠক হয়েছে ৯টি, উপদেষ্টা পরিষদ সহ বৈঠক হয়েছে ৩টি, সর্বমোট বৈঠক হয়েছে ১২ টি।
২/পরিষদের সকল কার্যক্রম নির্বাহি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত কৃত রেজুলেশনের ভিত্তিতে হয়েছে।
৩/ ০২ টি তাফসির মাহফিল বাস্তবায়ন করা হয়েছে।
৪/ ০৪ টি ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫/ ০৬ জন ছাত্রকে শিক্ষা উপকরণের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
৬/গ্রামের ১০ জন ইমাম সাহেবকে ঈদের উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে (একবার)।
৭/ আমাদের গ্রামের হতদরিদ্র ২৪ জন পুরুষ ও মহিলাকে সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
৮/ আমাদের ২ জন সদস্যকে বিশেষ প্রেক্ষাপটে শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে।
৯/ ১৫ মাসে রশিদ বাবৎ সর্বমোট আয় হয়েছে‌= ২,৯১,৫২০/টাকা।
১০/ সর্বমোট ব্যায় হয়েছে =২,৫৩,২৯০/টাকা।
১১/ বর্তমান তহবিল=৩৮২৩০/
১২/ অডিট করেছেন, জাকারিয়া আহমদ, বুরহান উদ্দিন ও আব্দুল কুদ্দুস।
১৩/বর্তমান তহবিল থেকে গ্রামের ২ জন হতদরিদ্র ব্যাক্তিকে নগদ অর্থ সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

আল্লাহ তা'আলা আমাদের আল-ইখওয়ানকে কবুল করুন।যারা পরিচালনা করছেন তাদেরকে কবুল করুন। যারা সহায়তা করছেন, করেছেন তাদেরকে কবুল করুন।
সর্বোপরি আল-ইখওয়ানকে নৈতিক শিক্ষা, সমাজসেবা, আত্মশুদ্ধি এই তিন উদ্যেশ্য পূর্ণ রুপে বাস্তবায়নের তাওফীক দান করুন, আ-মীন।
সব সময় সকলের সহযোগিতা কামনা করছি।

14/05/2026

আল-ইখওয়ান ইসলামী সমাজকল্যাণ পরিষদ বাউরভাগ নয়াগ্রাম ; এর সম্মানিত সদস্য "জনাব জাহেদ আহমদ" এর বিয়েতে আল-ইখওয়ানের পক্ষ থেকে উপস্থিত আমরা কজন।
আল্লাহ তা'আলা তাদের দাম্পত্য জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন, আ-মীন।

24/03/2026

ইনশাআল্লাহ, আগামীকাল যথা সময়েই আমাদের আল-ইখওয়ানের তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে।
আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি।

21/03/2026

ইনশাআল্লাহ! আমাদের আল-ইখওয়ানের তাফসির মাহফিল যথা সময়েই অনুষ্ঠিত হবে। সকলের দোয়া, উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

20/03/2026

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
ঈদ মোবারক
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম সওয়ালিহাল আ'মাল।

07/03/2026

আলহামদুলিল্লাহ! প্রিয় গ্রাম বাসি, প্রিয় এলাকা বাসি!আমাদের আল-ইখওয়ানের উদ্যোগে আয়োজিত ২য় তাফসিরুল কোরআন মাহফিল আগামী ২৫ মার্চ বুধবার রমজানের ৪ দিন পর মাসুখাল বাজার দক্ষিণ মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত থাকলো, সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এর আগে ২ বার তারিখ পরিবর্তন করতে হয়েছে, একবার নির্বাচনের কারণে, আরেকবার আলহেরা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের কারণে। এর কারণে আমাদের অতিথিদের মধ্যেও অনেক পরিবর্তন হয়েছে।

ইনশাআল্লাহ, এবার আর কোন পরিবর্তন হবে না,নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে।

16/02/2026

আলহামদুলিল্লাহ; আমাদের আল-ইখওয়ানের উদ্যোগে আয়োজিত ২য় তাফসির মাহফিল আগামী ২৫ মার্চ (রমজানের ৪ দিন পর) মাসুখাল বাজার দক্ষিণ মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সকলের বিশেষ দাওয়াত থাকলো।

12/12/2025

আলহামদুলিল্লাহ! আজ আমাদের ইসলাহি মাহফিল।

আমাদের আল-ইখওয়ানের উদ্যোগে ইসলাহি মাহফিল আজ বাদ মাগরিব নয়াবাজার মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলের দাওয়াত, উপস্থিত থাকবেন সবাই।

14/11/2025
19/09/2025

ইনশাআল্লাহ! আজ আমাদের ২য় ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হবে।
"আল-ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বাউরভাগ নয়াগ্রাম" এর উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিল আজ বাদ মাগরিব হতে এশা পর্যন্ত মাসুখাল বাজার মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আলোচনা পেশ করবেন: পীরে কামিল, হযরত মাওলানা মাহমুদুর রহমান তালবাড়ি হুজুর দামাত বারাকাতুহুম।
আত্মশুদ্ধির আলোচনা শুনে জীবন পরিবর্তনের জন্য সকল মুসলমানের দাওয়াত থাকলো।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Asian Highway
Sylhet
3182