Sylhet Jubodal Media Cell

Sylhet Jubodal Media Cell Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sylhet Jubodal Media Cell, Political organisation, Sylhet.

18/10/2026
জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন​বিশেষ প্রতিনিধি:অত্যন্ত জাঁকজমকপূর্...
16/10/2026

জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

​বিশেষ প্রতিনিধি:
অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান।

শুক্রবার ১৬ অক্টোবর রাতে নগরীর বসুন্ধরা আবাসিক এলাকায় ক্রীড়ামোদী দর্শক ও সংগঠকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই ট্রফি উন্মোচিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সিলেট জেলা যুবদলের সাবেক নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। প্রধান অতিথি পিপি অ্যাডভোকেট মোমিন তাঁর বক্তব্যের মাধ্যমে আয়োজনের প্রশংসা করেন এবং তরুণ সমাজকে খেলাধুলার দিকে আরও বেশি উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ​ফয়জুল ইসলাম কয়েস, সিলেট মহানগর ছাত্রদলের ​সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন, বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক ​এবং সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জামিনুল ইসলাম জমি, ​সমাজ সেবক তালহা খান,পলাশ চক্রবর্তী সহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানের আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই ধারাবাহিক ভাবে এই ফুটবল লীগের আয়োজন করা হচ্ছে। ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের মূল আমেজ শুরু হলো এবং শীগ্রই আকর্ষণীয় এই টুর্নামেন্টের মাঠের লড়াই শুরু হতে যাচ্ছে।

15/10/2026

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে....

11/10/2026
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পিপি, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন-কে বন্ধু মহলের ফুলেল শুভেচ্ছা​নিজস্ব প্রতিবেদক, ...
08/10/2026

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পিপি, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন-কে বন্ধু মহলের ফুলেল শুভেচ্ছা

​নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট জেলা যুবদলের সাবেক সফল সভাপতি, রাজপথের পরীক্ষিত ও কারানির্যাতিত যুবনেতা, আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক, বিশিষ্ট আইনজীবী সবার প্ৰিয় অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নিযুক্ত হওয়ায় তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার বন্ধু মহল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ​রাতে শাহী ঈদগাহ এলাকায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বন্ধুরা নতুন এই দায়িত্বপ্রাপ্ত বন্ধুকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তার সার্বিক সফলতা কামনা করেন।

​শুভেচ্ছা জানাতে গিয়ে বন্ধুরা বলেন, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথের অগ্রসৈনিক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে তিনি কারানির্যাতনের শিকার হয়েছেন, তবুও রাজপথ ছেড়ে পিছপা হননি। একজন সৎ, মেধাবী ও আপসহীন আইনজীবী হিসেবে তার বন্ধু মহলের সবাই আজ গর্বিত। আমরা বিশ্বাস করি, তিনি তার পেশাগত সততা ও দক্ষতার মাধ্যমে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

​এ সময় অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন তার বন্ধু মহলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জীবনের প্রতিটি সংকটময় মুহূর্তে, বিশেষ করে আন্দোলন-সংগ্রাম ও কারাজীবনের কঠিন দিনগুলোতে আমার বন্ধুরা আমার পাশে ছিল। তাদের এই ভালোবাসা ও দোয়া আমার কাজের প্রধান প্রেরণা। আমি যেন সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

​এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তার শুভানুধ্যায়ীগণ উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Jubodal Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share