বইয়ের পাতা

বইয়ের পাতা

Share

Make The Difference On September 30, 2018, on a chilly winter evening, a group of enthusiastic young individuals established "Boiyer Pata." Our Mission
1.

This library was formed in 2018 to preserve and provide access to a rich,diverse, and enduring source of knowledge to inform, inspire, and engage you in your intellectual and creative endeavors. Its primary goal is to cultivate a widespread reading habit and foster an interest in research. To achieve this goal, "Boiyer Pata" regularly organizes symposiums, seminars, and campaigns. Our primary obje

11/05/2026

আসসালামু আলাইকুম,

সম্মানিত ভলান্টিয়ারবৃন্দ,

আগামী ১৬ তারিখ (শনিবার) সকল ভলান্টিয়ার ভাইদের নিয়ে একটি বিশেষ Skill Development Program অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

🎯 Session Topic:
Communication, Motivation & Advocacy

📍 স্থান: ইউনিভার্স্যাল কলেজ
🕒 সময়: বিকাল ৩:৪৫ মিনিট
💰 রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা

✨ সেশনে যা যা থাকছে:
1️⃣ Training Session
2️⃣ Quiz Competition
3️⃣ Certificate for All Participants
4️⃣ Prizes
5️⃣ Special Gifts
6️⃣ Snacks
7️⃣ Guest Speech
8️⃣ Team Introduction

📌 রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৪ তারিখ
📲 বিকাশ (Payment): 01711-754549 (Personal)

🔖 বিশেষ দ্রষ্টব্য: অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য সার্টিফিকেট প্রদান করা হবে।

সবার উপস্থিতি একান্ত কাম্য।
আসুন, নিজেদের দক্ষতা বৃদ্ধি করি এবং একসাথে আরও কার্যকরভাবে কাজ করার জন্য প্রস্তুত হই। ✨

— বইয়ের পাতা

05/05/2026

বই পড়া কেবল সময় কাটানো নয় বরং নিজেকে নতুন ভাবে গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকেই বই পড়ি, অনুপ্রাণিত হই কিন্তু কিছুদিন পর সব ভুলে যাই। কারণ— আমরা পড়ি কিন্তু সেটাকে ধরে রাখি না,

আর সেই ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো নোট করা। সঠিকভাবে নোট করতে পারলে একটি বই আপনার চিন্তা, অভ্যাস এমনকি জীবনদৃষ্টিকেও বদলে দিতে পারে।

নোট করার কিছু উপায় চলুন ধাপে ধাপে বুঝে নেই —

১) উদ্যেশ্য ঠিক করে পড়া শুরু করুন, বই হাতে নিয়ে পড়া শুরু করার আগে বিষয়বস্তু দেখুন, বইটা আপনার জন্য উপযোগী কি না, বই টা পড়লে আপনার কোন সমস্যার সমাধান হবে, অথবা কি শিখতে পারবেন অর্জন করতে পারবেন। উদ্দেশ্য ছাড়া পড়লে সব কিছুই সাধারণ লাগে, কিন্তু যখন উদ্দেশ্য নিয়ে পড়বেন তখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলাদা হয়ে চোখে পড়বে।

২) একটিভ রিডিং( Active reading)

শুধু চোখ বুলিয়ে পড়া না, বইয়ের সাথে ইন্টারআ্যাক্ট করুন। গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগ দিন, এর জন্য পেন্সিল, হাইলাইটার ব্যবহার করতে পারি। পাশে ছোট্ট একটি নোট খাতা রাখুন এবং সেখানে ছোট ছোট নোট লিখে রাখুন। এভাবে মনে হবে বইটা "আপনার সাথে কথা বলছে " এক অন্যরকম অনুভূতি হবে।

৩) হাইলাইটিং বুঝে করুন।
সবকিছু দাগালে কোনো কিছুর গুরুত্ব বুঝতে পারবেন না। তাই শুধু — নতুন আইডিয়া, গুরুত্বপূর্ণ তথ্য, অনুপ্রেরণামূলক লাইন। এগুলোকে হাইলাইট করুন।

৪) নিজের ভাষায় নোট করুন।

বইয়ের ভাষা হুবুহু কপি করলে সেটা "নোট" না 'নকল' হয়ে যায়। নিজের মতো করে লিখুন, নিজের ভাষায়। সহজ ভাষায়, ছোট বাক্যে নিজে বুঝতে পারবেন এমনভাবে।

৫) সংক্ষেপে মূল ধারণা ধরুন।

একটা বড় প্যারা কে ১-২ লাইনে প্রকাশ করার চেষ্টা করুন এটাকে বলে Summarizin। উদাহরণ:

"সময়কে সঠিক ভাবে ব্যবহার করলে জীবনে সফলতা আসে " এটাকে ছোট্ট করে নোট করলেন

'সময় ব্যবস্থাপনাই সফলতার চাবিকাঠি "

৬) নিজের জীবনের সাথে যুক্ত করুন।

যে বিষয়টা শিখলেন, সেটা নিজের জীবনে কোথায় কিভাবে কাজে লাগাবেন—লিখে রাখুন।

৭) আলাদা আইডিয়া গুলোকে কানেক্ট করুন।

একই বইয়ের ভেতরে বা ভিন্ন বইয়ের আইডিয়াগুলোর মধ্যে সম্পর্ক খুঁজুন। এতে আপনার চিন্তার গভীরতা বাড়বে। এটাকে বলে "Connecting ideas "

৮) নোট সাজিয়ে রাখুন।
নোট এলোমেলো হলে পরে কাজে লাগে না। তাই— আলাদা খাতা, নোট খাতা বা মোবাইল আ্যপ ( Notion, Goggle keep) ব্যবহার করুন। টপিক অনুযায়ী ভাগ করে রাখুন।

৯) নিয়মিত রিভিশন করুন।
নোট নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা। কারণ— "রিপিট না করলে রিমেম্বার হয়না "
সপ্তাহে ১ দিন বা মাসে ২-৩ বার নোটগুলো পড়ে দেখুন।

১০) শেখা জিনিস প্রয়োগ করুন।
নোট নেওয়ার আসল উদ্দেশ্য শুধু লিখে রাখা নয়। বরং বাস্তবে প্রয়োগ করা। আপনি যদি কোনো বই থেকে ১০ টা নতুন বিষয় শিখেন, কিন্তু ১ টাও কাজে না লাগান। তাহলে সেই বই পড়া প্রায় বৃথা।

বই পড়ে আপনি জ্ঞান সংগ্রহ করতে পারবেন, তবে নোট সেই জ্ঞানকে আপনার নিজের করে তুলবে। নোট করে এভাবে গুরুত্ব সহকারে পড়লে আপনি আপনার শেখা জিনিস গুলোকে নিজের জীবনের সাথে কানেক্ট করতে পারবে৷ একজন সত্যিকার পাঠক এভাবেই গুরুত্ব সহকারে পড়ে এবং তা নিজের জীবনে প্রতিফলিত করে।

লেখা: আরিফা আক্তার বিথী

Photos from বইয়ের পাতা's post 04/05/2026

আমরা চাই—তরুণ প্রজন্ম জানুক আমাদের ইতিহাস।
জানুক মুসলিম স্পেনের সেই ৮০০ বছরের গৌরবোজ্জ্বল অধ্যায়।

আজকের Spain-এর অলিগলিতে এখনও ছড়িয়ে আছে আমাদের স্মৃতি, আমাদের অর্জন, আমাদের স্বপ্ন…
কিন্তু প্রশ্ন রয়ে যায়—কীভাবে আমরা হারিয়ে গেলাম?

এই প্রশ্নের উত্তর খুঁজতেই বইয়ের পাতার মে মাসব্যাপী “Legacy of Muslim Spain” ক্যাম্পেইন।
জ্ঞান, ইতিহাস আর আত্মপরিচয়ের এক অনন্য যাত্রা 📚✨

চলুন, ইতিহাস জানি…
নিজেকে চিনে নেই…

— বইয়ের পাতা

03/05/2026

আন্দালুস—হারানো এক স্বর্ণযুগের গল্প

01/05/2026

“Legacy of Muslim Spain” – Meet the Participants প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ইনচার্জ ডা. তাওহীদ চৌধুরী।

তার মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা আমাদের আয়োজনকে করেছে আরও সমৃদ্ধ। 🤍

— বইয়ের পাতা

01/05/2026

আলহামদুলিল্লাহ 🌧️
বৃষ্টি উপেক্ষা করেই এগিয়েছে আমাদের উদ্যম!
সফলভাবে সম্পন্ন হলো “Legacy of Muslim Spain” – Meet the Participants 💫
জ্ঞান, ভালোবাসা আর তারুণ্যের এক অনন্য মিলন ✨

29/04/2026

আসসালামু আলাইকুম,
সম্মানিত প্রতিযোগীবৃন্দ,
আগামী ১ তারিখে “Legacy of Muslim Spain” ইভেন্টের বই বিতরণ ও Meet the Participants প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

🕠 সময়: বিকাল ৪ টা
📍 স্থান: ইউনিভার্স্যাল কলেজ

উক্ত প্রোগ্রামে ইভেন্ট সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হবে।

— বইয়ের পাতা

27/04/2026

রিমাইন্ডার!!
আজ দুপুর ১২ টার ভিতরে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, অন্যতায় ইভেন্টে অংশগ্রহণ করা যাবে না।

বইয়ের পাতা

24/04/2026

SULAYMAN KADIR SIAM
Leader of Panjeri Volunteer Team (2026)
Our fellow member has been selected as the Team Leader of the Panjeri Volunteer Team for the year 2026.
Congratulations!

23/04/2026

MAHMUDUL HASAN EMON
Leader of Sopan Volunteer Team (2026)
Our fellow member has been selected as the Team Leader of the Sopan Volunteer Team for the year 2026.
Congratulations!

23/04/2026

NAYEEM AHMED SAMIT
Leader of Upakhyan Volunteer Team (2026)
Our fellow member has been selected as the Team Leader of the Upakhyan Volunteer Team for the year 2026.
Congratulations!

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Chowhatta
Sylhet
3100