20/03/2026
চাঁদ রাতেও “ উত্তরণ” পৌঁছে গেছে দুইটি পরিবারের দুয়ারে—শুধু দায়িত্ব থেকে নয়, একটুখানি মানুষের পাশে থাকার ইচ্ছে থেকেই।
খোঁজ নিয়ে জানা গেল, তারা এবারের ঈদে ন্যূনতম বাজারটুকুও করতে পারেনি। অভাব ছিল, কিন্তু লজ্জা আর আত্মসম্মানের কারণে কারো কাছে সাহায্য চাইতে পারেনি—চুপচাপ নিজেদের মতো করে লড়াই করে যাচ্ছিল।
প্রথম পরিবারটির গল্পটা সত্যিই কষ্টের। পরিবারের দুইটি ছোট বাচ্চাই অসুস্থ। তাদের চিকিৎসা করাতে করাতে বাবা-মা প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে ঈদের আনন্দ যেন তাদের কাছে অনেক দূরের কিছু। তবুও অভাবের কথা কাউকে বলতে পারেনি তারা।
অন্য পরিবারটিও একইভাবে কঠিন সময় পার করছে। এই মুহূর্তে কোনো কাজ নেই, আয় নেই—তাই ঈদের রাতেও তারা বাজার করতে পারেনি। কিন্তু আত্মসম্মানের জায়গাটা এতটাই দৃঢ় যে, কারো কাছে হাত বাড়ায়নি।
তাদের এই নীরব কষ্টটা বুঝে “উত্তরণ” নিজের সামর্থ্যের মধ্যে থেকে তাদের প্রয়োজন অনুযায়ী ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছে। সামান্য এই উদ্যোগে তাদের মুখে যে স্বস্তির হাসি আর চোখে কৃতজ্ঞতার জল দেখা গেছে—এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। 💙
20/03/2026
উত্তরণ পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ঈদ মোবারক ✨
এই পবিত্র ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও একতার বন্ধনে আমরা যেন আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি—এই কামনা রইলো।
উত্তরণের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা।
সবাইকে আবারও ঈদ মোবারক 🌸
10/03/2026
উত্তরণ এমন একজন মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছে, যিনি জীবনের কঠিন পরীক্ষার মধ্যেও ধৈর্য ধরে এগিয়ে চলছেন।
তিনি গ্রামের একজন অসহায় মহিলা। অনেক আগেই তাঁর স্বামী ইন্তেকাল করেছেন। তাঁর দুইজন প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েও ছিল, কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় আল্লাহ তাদের দু’জনকেই দুনিয়া থেকে তুলে নিয়েছেন। বর্তমানে তিনি একাই জীবনযাপন করছেন, আর্থিক কষ্টের মধ্যেই দিন কাটে।
জীবিকা বলতে কয়েকটি ছাগল পালন করেন, আর এলাকার মানুষের সামান্য সাহায্য-সহযোগিতায় কোনোরকমে চলেন। এত কষ্টের মধ্যেও তিনি একজন অত্যন্ত ধার্মিক মানুষ—নিয়মিত নামাজ আদায় করেন, রোজা রাখেন।
এই মানুষটির জন্যই উত্তরণ থেকে একটি কিছু ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মূলত তাঁর বাড়িতে গিয়েই এই উপহার পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু খবর পেয়ে তিনি নিজেই আমাদের সদস্যের বাড়িতে এসে এগুলো সংগ্রহ করেন এবং উত্তরণের জন্য মন ভরে দোয়া করেন।
আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আল্লাহ কবুল করুন এবং তাঁর জীবনে সহজতা দান করুন। 🤍
09/03/2026
উত্তরণ এর পক্ষ থেকে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
তাদের মুখে একটু হাসি ফোটাতে পারা আমাদের জন্য সত্যিই আনন্দের। রমজান আমাদের শেখায় সহমর্মিতা, ভালোবাসা ও একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা। সেই চেতনাকে ধারণ করেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।
আল্লাহ তাআলা যেন এই সামান্য প্রচেষ্টাকে কবুল করেন এবং সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন। 🤲✨
03/03/2026
মানবতার স্পর্শ পৌঁছে গেল আরও কিছু ঘরে 🤍
উত্তরণের পক্ষ থেকে ইফতার সামগ্রী সফলভাবে পৌঁছে দেওয়া হয়েছে অসচ্ছল ও দরিদ্র পরিবারগুলোর হাতে। ছোট্ট এই প্রয়াস তাদের মুখে হাসি ফোটাতে পেরেছে-এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
26/02/2026
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে উত্তরণ এর পক্ষ থেকে দুইটি অসচ্ছল ও দরিদ্র পরিবারের জন্য ইফতার সামগ্রীর বাজার করে প্রদান করা হয়েছে।
রমজান মাস আমাদের শেখায় সহমর্মিতা, ভাগাভাগি আর মানবতার প্রকৃত শিক্ষা। সেই চেতনা থেকেই আমাদের এই প্রচেষ্টা-যাতে অন্তত ইফতারের মুহূর্তগুলো একটু হলেও তাদের স্বস্তি ও হাসিতে ভরে ওঠে♥️
19/02/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 🌙
পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। এই বরকতময় সময়ে উত্তরণ মানবিক সংগঠন প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ইফতার ফান্ডিং কার্যক্রম শুরু করেছে।
ইসলামে একজন রোজাদারকে ইফতার করানো অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। প্রিয় নবী মুহাম্মদ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে রোজাদারের সমপরিমাণ সাওয়াব লাভ করে।
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন, যাদের ইফতার আয়োজন সামর্থ্যের চেয়ে প্রয়োজনের ওপর নির্ভরশীল। তাদের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব ও এই উদ্যোগের মূল লক্ষ্য।
আপনিও চাইলে এই মহৎ কাজে অংশগ্রহণ করে সাওয়াবের ভাগীদার হতে পারেন, ইনশা আল্লাহ।
📌 ফান্ডিং নম্বর: 013-03265346 (বিকাশ/নগদ)
আসুন, এই রমজানে আমরা একসাথে ভাগাভাগি করি সহমর্মিতা, ভালোবাসা ও দায়িত্ববোধ। 🤍
18/02/2026
পবিত্র মাহে রমযান আমাদের মাঝে আবারও শান্তি, সংযম ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে এসেছে। এই রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে আমরা সবাই যেন তাকওয়া অর্জন করতে পারি—এটাই আমাদের কামনা।
উত্তরণ মানবিক সংগঠন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র রমযানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 🤍
এই রমযান আমাদের হৃদয়ে মানবতা, সহমর্মিতা ও ভালোবাসার আলো জ্বালিয়ে দিক। আমরা যেন অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি—এই অঙ্গীকারেই এগিয়ে চলুক আমাদের পথচলা।
আল্লাহ তায়ালা আমাদের সিয়াম ও কিয়াম কবুল করুন এবং আমাদের সকলকে নেক আমলের তৌফিক দান করুন।
রমযান মোবারক ✨🌙
25/01/2026
ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পরা পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিকতার হাত।
উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বেতাগী মানবিক ফাউন্ডেশন এর সহযোগিতায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
এই সহায়তা শুধু অর্থ নয়-এটি নতুন করে বাঁচার স্বপ্ন, ভেঙে পরা মনকে সাহস জোগানোর একটি ছোট চেষ্টা।
দুর্যোগের সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে বড় পরিচয়।
আমরা বিশ্বাস করি, সম্মিলিত সহানুভূতি ও ভালোবাসার হাত ধরে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবে।
মানবিকতার এই পথচলা অব্যাহত থাকুক-সবসময়,সবার জন্য 💚