16/12/2024
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন অফিসার ইনচার্জ, ঘাটাইল থানা, টাঙ্গাইল
[১৬ ডিসেম্বর ২০২৪ খ্রি.]
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনে বাঙালি জাতি অর্জন করেছে পূর্ণাঙ্গ বিজয়। ৩০ লক্ষ শহিদের জীবন উৎসর্গ, অগণিত মা-বোনের সম্ভ্রমহানি এবং বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে ৭১ এর এই দিনে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে জন্ম হয়েছে বাংলাদেশের। তাই বিজয়ের এই দিনটি আমাদের জাতীয় জীবনে সর্বাপেক্ষা স্মরণীয়, আনন্দময় এবং গৌরবের দিন।
ঘাটাইল থানা পুলিশ কর্তৃক বিজয় দিবস-২০২৪ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়। দিবসটি উপলক্ষে ঘাটাইল থানা পুলিশের পক্ষ থেকে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ রকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ, ঘাটাইল থানা, টাঙ্গাইল। মুক্তিযুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় জনাব সজল খান, পুলিশ পরিদর্শক (তদন্ত), ঘাটাইল থানাসহ থানায় কর্মরত অফিসার ও ফোর্সগন, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
12/11/2024
মোঃ রকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ, ঘাটাইল থানা, টাঙ্গাইল ১২/১১/২০২৪ খ্রিঃ তারিখে ১৪ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভার চৌকিদার ও গ্রাম পুলিশ সদস্যদের সাথে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন যে, ঘাটাইল থানার প্রত্যেক জনগণের নিকট পুলিশি সেবা পৌঁছানোর জন্য । আরও বলেন যে, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলার আসামী গ্রেফতারের সহায়তা করা এবং নিজ দায়িত্বে গুরুত্ব সহকারে ডিউটি পালন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।
09/10/2024
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে ০৯/১০/২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় জনাব মোঃ রকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ, ঘাটাইল থানা, টাঙ্গাইল স্যার ঘাটাইল থানা কম্পাউন্ডে পূজামন্ডপ ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফ্রিং প্রদান করা হয়।
08/10/2024
জনাব মো. মাহামুদুল হাসান, সহকারী পুলিশ সুপার, এসএএফ, টাঙ্গাইল অদ্য ০৮/১০/২০২৪ খ্রি. তারিখ ঘাটাইলের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন মন্ডপের সভাপতি, সেক্রেটারি, পুরোহিতের সাথে কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে তিনি সংশ্লিষ্ট বিট অফিসার ও আনসার সদস্যদের নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি সুষ্ঠু, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।
08/10/2024
জনাব মোঃ রকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ, ঘাটাইল থানা,টাঙ্গাইল স্যার অদ্য ০৮/১০/২০২৪ খ্রিঃ তারিখ ঘাটাইল উপজেলার ভিডিপি আনসার সদস্যদের সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
08/10/2024
০৮/১০/২০২৪ খ্রিঃ তারিখ জনাব মোঃ রকিবুল ইসলাম অফিসার ইনচার্জ, ঘাটাইল থানা, টাঙ্গাইল স্যার ঘাটাইল থানা এলাকার ১৪ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভার গ্রাম পুলিশ সদস্যদের শারদীয় দুর্গাপূজা/২০২৪ উপলক্ষে প্রতিটি পূজামন্ডপের প্রতি দৃষ্টি সহ সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন। এছাড়াও মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল সহ মামলার আসামী গ্রেফতারে সহায়তা করার জন্য অনুরোধ জানান। ঘাটাইল বাসির প্রতিটি জনগণের নিকট আইনগত পুলিশি সেবা পৌঁছানোর লক্ষ্যে পুলিশ এবং গ্রাম পুলিশ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন।
25/09/2024
অদ্য ২৫/০৯/২০২৪ খ্রি. তারিখ সকাল ১১:০০ ঘটিকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ, সুন্দর, আনন্দঘন পরিবেশে এবং নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে ঘাটাইল থানা পুলিশের আয়োজনে ঘাটাইল থানা প্রাঙ্গণে ঘাটাইল উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন জনাব মোঃ রকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ, ঘাটাইল থানা, টাঙ্গাইল। এ সময় তিনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বিভিন্ন মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সুবিধা-অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। তাছাড়া সরকারি বিভিন্ন নির্দেশনা সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়। উক্ত মতবিনিময় সভায় ঘাটাইল থানার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসারবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
23/09/2024
২৩/০৯/২০২৪ খ্রিঃ তারিখ মোঃ রকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ ঘাটাইল থানা, টাঙ্গাইল স্যার এর নেতৃত্বে ঘাটাইল থানা এলাকায় অফিসার ও ফোর্স দিবারাত্রি অভিযান পরিচালোনা করে সিআর গ্রেফতারী পরোয়ানা মুলে ০৪ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
17/09/2024
১৭/০৯/২০২৪ খ্রিঃ তারিখে মোঃ রকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ, ঘাটাইল, টাঙ্গাইল স্যার ঘাটাইল থানার ১৪ টি ইউনিয়ন পরিষদের দফাদার ও চৌকিদারদের সাথে শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
11/09/2024
ঘাটাইল থানা এলাকায় বসবাসকারী সম্মানিত নাগরিকবৃন্দ আসসালামু আলাইকুম। আমি ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ রকিবুল ইসলাম, অদ্য ১১/০৯/২০২৪ খ্রিঃ তারিখ অফিসার ইনচার্জ হিসেবে ঘাটাইল থানায় যোগদান করেছি। ঘাটাইল থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার ও নাগরিকদের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। মোবাইল নাম্বার- ০১৩২০-০৯৬৫৭৩
08/09/2024
জরুরী বার্তা।
০৮-০৯-২০২৪ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকায় ঘাটাইল থানাধীন বানিয়াপাড়া নামক স্থানে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে জনৈক জাবেদ মিয়ার বাড়ীর সামনে অজ্ঞাত নামা একজন বয়স্ক পুরুষের মৃত দেহ পড়ে থাকতে দেখায় যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ঘাটাইল থানা পুলিশকে সংবাদ দিলে ঘাটাইল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ রুবেল রানা ঘটনাস্থলে পৌছায় এবং মৃত দেহের লাশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, টাঙ্গাইল প্রেরণ করা হয়। উল্লেখ্য যে, মৃত বয়স্ক পুরুষের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে কোন সহৃদয়বান ব্যক্তি যদি মৃত বয়স্ক পুরুষের পরিচয় ও তাকে চিনেন তাহলে ঘাটাইল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ রুবেল রানা এর সাথে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার-01743462430