18/03/2025
আসসালামু আলাইকুম।
সবাইকে পবিত্র রমাদানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন।রমজান মাস পবিত্র মাস।দোয়া কবুল এবং গুণাহ্ মাফের মাস এই রমজান মাস।আলোকধারার পক্ষ থেকে আমরা বঞ্চিত/অসহায়দের জন্য একটি মানবিক ইফতার আয়োজন করার জন্য ইচ্ছা প্রোষণ করেছি।বেশি বেশি দান এবং ইবাদত ই আমাদের পরকালের জন্য আমানত।আমাদের এই ছোট উদ্যোগে আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য।
ধন্যবাদ...
বিকাশ: 01645-263567
16/12/2024
অলোকধারা ফাউন্ডেশন আজকের এই কঠিন শীতে অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য, প্রত্যেক দরিদ্র পরিবারে একটু তাপ, একটু স্বস্তি পৌঁছে দেওয়া। শীতকাল আসার সাথে সাথে, সবার জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহ করা, পুরানো জামা-কাপড় সংগ্রহ করে দান করা, এবং শীতার্থদের মধ্যে সেগুলো বিতরণ করা — এই সব উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করছি তাদের জীবনকে একটু সহজতর করতে।
আমাদের এই প্রচেষ্টায় আপনারও হতে পারে একটি অংশ। আপনার পুরানো শীতবস্ত্র, জামা বা কম্বল, যেগুলো আর ব্যবহার হয় না, তা দিয়ে সাহায্য করুন। যে কোন ধরনের সাহায্য, আর্থিক বা পোশাকের মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন এক একটি আলোকিত তারকা, যারা এই শীতে অন্যদের জীবনকে একটু আলোকিত করে তুলবে।
আমাদের ফাউন্ডেশনে যোগ দিন, সাহায্য করুন অসহায়দের। একসাথে আমরা এই শীতে তাদের মুখে হাসি ফোটাতে পারি। আমাদের সাহায্য এবং সহানুভূতির মাধ্যমে, আমরা নিশ্চিত যে, সবাই শীতে কিছুটা উষ্ণতা এবং ভালোবাসা পাবে।
বিকাশের মাধ্যমেও আপনারা সাহায্য করতে পারেন।
বিকাশ- 01645263567
আলোকধারা ফাউন্ডেশন—অসহায়দের পাশে, আপনাদের সাহায্যে। ❤️ #আলোকধারা
#আলোকধারারমানবসেবা
16/12/2024
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা
শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবেনা।।।।।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান।।।।।।
26/11/2024
এই হচ্ছে আমাদের আলোকধারার মেম্বারদের জন্য অর্ডার দেওয়া স্পেশাল টোট ব্যাগ😍😍
সবাই অবশ্যই জানাবেন ব্যাগগুলো কেমন হয়েছে,,☺️
07/11/2024
আসসালামু আলাইকুম।
আলোকধারা এর পক্ষ থেকে এই ফ্যানটি এতিমখানা অথবা মসজিদে দেয়া হবে। আমরা এতিমখানাকে অগ্রাধিকার দিচ্ছি।
আপনাদের জানামতে কোন এতিমখানায় ফ্যানের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আলোকধারাকে ভালোবাসুন। মেধা,শ্রম,বুদ্ধি,টাকা দিয়ে আলোকধারার পাশে থাকুন।
ধন্যবাদ।
বিকাশ:01645263567
#আলোকধারা
#আলোকধারারমানবসেবা
27/10/2024
দান একটি মহান কাজ, যা সমাজে সহানুভূতি ও সাহায্যের বীজ বপন করে। দানের মাধ্যমে আমরা অন্যদের জীবনে পরিবর্তন আনতে পারি এবং নিজেও মানসিক শান্তি এবং সন্তুষ্টি লাভ করি। দান মানবিকতা ও সদ্ভাবের প্রতীক। এটি অন্যদের প্রতি সহানুভূতি প্রদর্শনের একটি উপায়, যা সমাজের উন্নয়ন এবং শান্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কাজটি একটি সুন্দর সমাজ গঠনে সাহায্য করে। সবার জন্য সাহায্য করা আমাদের দায়িত্ব এবং এটি আমাদের আত্মিক উন্নতির পথও।তাই আমাদের সকলের উচিত সামর্থ্য অনুযায়ী দান করা এবং অন্যকে দান করতে উদ্বুদ্ধ করা☺️।
আলোকধারা সাথে থাকুন এবং মেধা,শ্রম,টাকা দিয়ে আলোকধারাকে সাহায্য করুন।
ধন্যবাদ
বিকাশ :01645263567
#আলোকধারা
#আলোকধারারমানবসেবা
22/10/2024
আসসালামু আলাইকুম..
গতকাল আমরা টাংগাইল ভূমি অফিস থেকে মোটামুটি এমাউন্টের ফান্ড পেয়েছি আলহামদুলিল্লাহ্।আমরা চাচ্ছিলাম কোনো মসজিদ বা এতিমখানায় একটা ফ্যান দিতে।কারো বাসার আশেপাশে বা পরিচিত কোনো মসজিদে বা এতিমখানায় যদি ফ্যান লাগে অনুগ্রহ পূর্বক আমাদের জানাবেন।
আলোকধারা র কার্যক্রম হলো অসহায় বৃদ্ধ, বঞ্চিত শিশু, এতিমবাচ্চাদের নিয়ে। আপনারা আমাদের সাথেই থাকুক।
আলোকধারা আলোকধারা (For Human Welfare) কে ভালোবাসুন।আপনাদের দোয়াতে আপনাদের শামিল রাখুন। মেধা, শ্রম, টাকা, বুদ্ধি দিয়ে আমাদের পাশে দাঁড়ান।
ধন্যবাদ..
বিকাশ :01645263567
#আলোকধারা
#আলোকধারারমানবসেবা