Bangladesh jamaat -e- Islami Gopalpur upazila
বাংলাদেশ জামায়াত ইসলামী গোপাল পুর উপজেলা টাংগাইল
Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
লাখো সিজদা আপনার দরবারে ইয়া আল্লাহ রাব্বুল আলামীন
হাজারো শহীদের রক্তের পাটাতনে দাঁড়িয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যাত্রায়, সবচেয়ে বড় আয়োজন আগামীকালের ডাকসু নির্বাচন।
সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান, আপনার স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের যাত্রায় সারথি হতে ভোট কেন্দ্রে আসুন। আপনার মূল্যবান ভোট যোগ্যতম প্রার্থীকে প্রদান করুন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরাই গড়ে তুলবো আমাদের স্বপ্নের ক্যাম্পাস।
মোঃ আবু সাদিক (সাদিক কায়েম)
ভিপি পদপ্রার্থী
ব্যালট নং: ২২
#ঐক্যবদ্ধশিক্ষার্থীজোট
08/08/2025
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(৮ আগষ্ট) বিকেলে গোপালপুর আলিয়া মাদ্রাসা গেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব হয়ে বাসস্ট্যান্ড হয়ে গোপালপুর থানা চত্বরে সমাবেশে মিলিত হয়।বিশাল বড় মিছিল দেখে শহরের ব্যবসায়ী ও জনসাধারণ করতালির মাধ্যমে হাত নেড়ে অভিবাদন জানান। মিছিলে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ বিভিন্ন স্লোগান সম্মিলিত প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে জনসমুদ্রের সৃষ্টি হয়।
03/08/2025
টাঙ্গাইলের গোপালপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে খানাখন্দে ভরা রাস্তার সংস্কার করলেন জামায়াতের ইউনিয়ন আমির মোহাম্মদ জুলহাস উদ্দিন বিএসসি। এ সময় নেতাকর্মীদের স্বেচ্ছাস্রমে উপজেলার ৪নং নগদা শিমলা ইউনিয়নের ৪নং বাইশকাইলের ভিতর দিয়ে চলাচলের কাঁচা রাস্তার সংস্কার করা হয়।
শুক্রবার(১ আগস্ট) সকালে ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় গোয়ালপাড়া বাইশকাইলের ভিতর দিয়ে পূর্ব বাইশকাইল পর্যন্ত কাঁচা রাস্তাটি অনেকদিন ধরে বিভিন্ন মাটি ভর্তি ট্রাক এবং বিভিন্ন বড় বড় গাড়ি যাতায়াতের ফলে রাস্তাটির বেহাল দশা দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে কাঁদামুক্ত এবং শুষ্ক মৌসুমি ধুলার কারণে চলাচলে বিঘ্ন ঘটে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে কাঁচা এই রাস্তাটি সংস্কার করার দাবী জানিয়ে আসছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গোপালপুর উপজেলার নগদা শিমলা জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার পক্ষ থেকে কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়।
গোয়ালপাড়া বাইশ কাইলের বাসিন্দা মোঃ ইব্রাহিম মেম্বার বলেন গত কয়েক বছর ধরে রাস্তাতির সংস্কারের কথা জনপ্রতিনিধিদের জানিয়ে আসছি পার্শ্ববর্তী এলাকাগুলো রাস্তা পাকা হলেও অদৃশ্য কারণে আমাদের এই রাস্তাটি সংস্কার করা হয় না। আজকে জামাতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়েছে এতে করে কিছু হলেও চলাচলের জন্য সুবিধা হবে। এদিকে একটি দলের প্রধান হিসেবে স্বেচ্ছাশ্রমে সংস্কার করার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ উদ্যোগে স্বাগত জানিয়েছে।
ইউনিয়ন আমির মোহাম্মদ জুলহস উদ্দিন বিএসসি বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনৈতিক দল। দীর্ঘদিন ধরে এ রাস্তাটি বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই আজ জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এর আগেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
আলহামদুলিল্লাহ, সম্মানিত আমীরে জামায়াতের অপারেশন (৪টি বাইপাস সার্জারি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অপারেশনটা খুব ভালো হয়েছে।
উনার পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে মহান আল্লাহর দরবারে একান্ত দো'য়ার অনুরোধ।
(এডমিন)
17/07/2025
১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়নের জন্য গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের উদ্যেগে মিছিল করা হয়।
14/07/2025
১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়নের জন্য গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের উদ্যেগে মিছিল করা হয়।
চাঁ-দা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হ-ত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত নেতা মাসুদের কড়া হুশিয়ারি।
11/07/2025
১৯ জুলাই ০৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐতিহ্যবাহী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর পৌর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা। তারিখ :১০/০৭/২৫।
30/06/2025
আল্লাহভীতি চাই, জনগণের আস্থা চাই!"
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী
👉 প্রিন্সিপাল মোঃ মোতাজ আলী 👈
দাঁড়িপাল্লা প্রতীক মানে-ন্যায়বিচার, সততা ও ইসলামী আদর্শ।
এই প্রতীক কেবল একটি ভোটের চিহ্ন নয়, এটি একটি আদর্শ, একটি পরিবর্তনের প্রতিশ্রুতি।
আমরা এমন একজন নেতা চাই-
যিনি আল্লাহভীতি নিয়ে রাজনীতি করবেন যিনি জনগণের দুঃখে পাশে থাকবেন যিনি ইসলামী শিক্ষা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।
* আসুন, দল-মত নির্বিশেষে, সৎ ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করি।
আপনার একটি ভোট হতে পারে পরিবর্তনের শুরু।
👉 ভোট দিন দাঁড়িপাল্লা প্রতীকে
ন্যায়ের পক্ষে, সত্যে,পক্ষে ইসলামের পক্ষে
দোয়া ও সমর্থন চাই আপনাদের সবার!
ভোট চাই ন্যায় ও আর্দশের পক্ষে|
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Tangail
