25/03/2026
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
স্বাধীনতার সুফল পাক বাংলাদেশের প্রতিটি মানুষ!
- সালাউদ্দিন আলমগীর
I believe in progress & justice!
25/03/2026
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
স্বাধীনতার সুফল পাক বাংলাদেশের প্রতিটি মানুষ!
- সালাউদ্দিন আলমগীর
20/03/2026
জনাব সালাউদ্দিন আলমগীর নির্বাচনের পূর্বে এই দুই অসহায় পরিবারকে ভিজিট করেছিলেন। আজ তাঁর পক্ষ থেকে এই দুই পরিবারের হাতে ২ লক্ষ করে মোট ৪ লক্ষ টাকা সহায়তা তুলে দেওয়া হয়েছে! সহায়তা প্রাপ্তরা হলেন-
মিলটন
পিতা: মো মোস্তফা
গ্রাম :আন্দি পূর্বপাড়া,
৬ নং ওয়ার্ড, বহেড়াতৈল ইউনিয়ন
ও
সোহেল মিয়া
পিতা: আব্দুল আজিজ
গ্রাম: মৌলভীবাজার
৭ নং ওয়ার্ড, কালিয়া ইউনিয়ন
19/03/2026
বিএনপি-এর নির্বাহী কমিটির সদস্য, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক জনাব অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির-কে আজ ফুল দিয়ে অভিনন্দন জানান জনাব সালাউদ্দিন আলমগীর।
বিসমিল্লাহির রাহমানির রাহিম !
সকল ভেদাভেদ ভুলে, আসুন মাতি ঈদ উৎসবে !
দেশে ও বিদেশে অবস্থানরত সকল ভাই-বোনকে জানাই ঈদ মোবারক!
-সালাউদ্দিন আলমগীর
15/03/2026
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আপনার কর্মের মাধ্যমে টাঙ্গাইল জেলা আরও সমৃদ্ধির পথে অগ্রসর হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
— সালাউদ্দিন আলমগীর
14/03/2026
আবারও সখীপুরের মেয়ের অসামান্য সাফল্য!
বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ন্যাশনাল রাউন্ড ২০২৬-এ Honorable Mention ও Philippines International Mathematical Olympiad এ গোল্ড মেডেল অর্জন করেছে সখীপুরের মেয়ে তারানা তাবাসসুম মায়িশা। সে বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবার নাম ডাক্তার সাঈদুর রহমান শওকত ও মায়ের নাম দেওয়ান পারভীন আক্তার। সে দেওয়ান মাহবুবুর রহমান বাদল(ডিসি বাদল)-এর ভাগনি।
মায়িশার এই অসামান্য অর্জনে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জনাব সালাউদ্দিন আলমগীর!
12/03/2026
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এড. আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আপনার মন্ত্রী হওয়ার মাধ্যমে অনুন্নত বাসাইল-সখীপুর উন্নত বাসাইল-সখীপুরে রূপান্তরিত হবে, এই আশাবাদ ব্যাক্ত করি।
— সালাউদ্দিন আলমগীর
10/03/2026
সুলতান সালাউদ্দিন টুকু, মাননীয় প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; আজ আলমগীর টাওয়ারে লাবিব গ্রুপের চেয়ারম্যান জনাব সালাউদ্দিন আলমগীর-এর সাথে ইফতার করেছেন। এজন্য প্রতিমন্ত্রী মহোদয়কে লাবিব গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ।
09/03/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সৌদি আরবে মিসাইল হামলায় নিহত সখীপুরের সন্তান প্রবাসী মোশাররফ হোসেন-এর
অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
-সালাউদ্দিন আলমগীর
03/03/2026
খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, হুইপ হিসেবে নিযুক্ত হওয়ায় জনাব সালাউদ্দিন আলমগীর-এর পক্ষ থেকে আজ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রকিবুল ইসলাম বকুল দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এই প্রত্যাশা ব্যক্ত করেন সালাউদ্দিন আলমগীর। সেইসাথে তাঁর সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্যও কামনা করেন।
01/03/2026
🚨 জরুরি বিজ্ঞপ্তি 🚨
সংযুক্ত আরব আমিরাতে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আবুধাবিস্থ Embassy of the People's Republic of Bangladesh, Abu Dhabi থেকে সকল প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
🔹 অপ্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন
🔹 জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলুন
🔹 সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অপ্রমাণিত তথ্য শেয়ার করবেন না
🔹 স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন
যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাস ও দুবাই কনস্যুলেটের হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রবাসে থাকা আমাদের সকল ভাই-বোনদের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি।
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
— সালাউদ্দিন আলমগীর
28/02/2026
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
সাবেক সংসদ সদস্য এড.জোয়াহেরুল ইসলাম-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। সেইসাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
— সালাউদ্দিন আলমগীর