20/03/2026
তাক্কাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম
সাবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক 🌙
মধুপুর-ধনবাড়ী সর্বপরি সারা বাংলাদেশের সাধারণ জনগণকে কাফী স্যারের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা "ঈদ মোবারক" 🌙💝✨
28/02/2026
ধনবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
প্রধান অতিথি - ডা.মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী
প্রধান বক্তা - অধ্যক্ষ মোঃ মুন্তাজ আলী
সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা জামায়াতের আমীর মোঃ মিজানুর রহমান
27/02/2026
ঢাকায় ৬ বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারিবাগে স্কুল ছাত্রীকে হত্যা; এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে।
এসব ঘটনায় আমরা নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষেত্র বিশেষে প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ্য করছি। অপরাধীর বিচার নিশ্চিত করার বদলে ধর্ষকের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করতে চাওয়ার মত মৌলিক মানবাধিকার লঙ্ঘনের দুঃসাহস ক্ষমতায় মত্ত একটি দলের নেতারা কিভাবে দেখাতে পারে?
শিশু তাহিয়া হত্যার পর কার বা কাদের ইশারায় একে ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো? কারা এখন সেই মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে? এরা কারা এবং তাদের উদ্দেশ্য কী- জনগণের কাছে আজ তা স্পষ্ট।
দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং নিপীড়কদের রক্ষা করা কোনো সভ্য ও গনতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।
আমাদের কথা সুষ্পষ্ট, ইনসাফের প্রশ্নে কোনো আপস চলবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
আমি মরহুমাদের রুহের মাগফিরাত কামনা করছি ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা দেশের সকল মজলুমের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল থাকবো, ইনশাআল্লাহ।
20/02/2026
আক্রান্ত ব্যক্তি: মোঃ জিহাদ
(সেক্রেটারি, বাউরিয়া ইউনিয়ন )
(বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির)
আক্রান্স্ত হওয়ার স্থান: বাউরিয়া জমির মাজির মসজিদ, ৫নং ওয়ার্ড, বাউরিয়া ইউনিয়ন।
সময়: পবিত্র সালাতুততারাবি চলাকালীন।
অভিযুক্ত পক্ষ: জাসিব, নিরব, নাঈম, ইয়াবা জামালের নেতৃত্বে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী।
ঘটনার সূত্রপাত ও হামলা :আজ রাতে বাউরিয়া ৫নং ওয়ার্ডের মাজি মসজিদে যখন মুসল্লিরা অত্যন্ত মনোযোগের সাথে তারাবির নামাজ আদায় করছিলেন, তখন এক নজিরবিহীন ও বর্বরোচিত ঘটনা ঘটে।
বাউরিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ জিহাদ ওই মসজিদে নামাজরত ছিলেন।
নামাজ চলাকালীন অবস্থায় সন্ত্রাসী জাসিব, নিরব, নাঈম, ইয়াবা জামালের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতে মসজিদের ভেতর প্রবেশ করে।
তারা ইবাদতরত অবস্থা থেকেই জিহাদকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে মসজিদের পবিত্র আঙিনা থেকে বের করে আনে।
রাজনৈতিক প্রতিহিংসা ও মারধর মসজিদ থেকে বের করার পর সন্ত্রাসীরা জিহাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
তাকে উদ্দেশ্য করে তারা বলতে থাকে, "তুই কেন ছাত্রশিবির করিস?" এবং "নির্বাচনী প্রচারে কেন দাঁড়িপাল্লার হয়ে কাজ করলি?"।
এই রাজনৈতিক আক্রোশ থেকে তারা তাকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে।
হামলার পর জিহাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
একজন মুসল্লিকে নামাজের ভেতর থেকে টেনে বের করে এভাবে মারধরের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
16/02/2026
মনে করিয়া দিলাম! ২০১৫ সালে বিএনপির নেতা বাবাকে ধরতে না পেরে ১১ মাসের শিশুকে পুলিশ ধ'রে এনে ১৯ ঘণ্টা আ'টকে রাখে থানা হাজতে,ঝিনাইদহের মহেশপুর থানায় এ ঘটনাটি ঘটেছে!
যারা আওয়ামীলীগকে আশ্রয় দিতাছেন তাদের জন্য! সাধু সাবধান!
আওয়ামীলীগ কে প্রথম পূর্নবাসন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
বিনিময়ে তিনি শহীদ হলেন।
২য় বার পূর্নবাসন করলেন জাতীয় পার্টি।
বিনিময়ে জাতীয় পার্টি আজ বিলুপ্তির পথে।
৩ বার ওয়ান ইলেভেনের সময় আওয়ামীলীগকে পূর্নবাসন করেছিলেন সেনাবাহিনী।
যার বিনিময়ে ৫৭ জন চৌকস সেনা অফিসারকে অকালে অপঘাতে মৃ ত্যু র কাঁ ফ ন পড়তে হয়েছে।
৪বার কেউ আওয়ামীলীগ কে পূর্নবাসনের দুঃসাহস দেখাবেন না।
বিষয়টি সকল রাজনৈতিক দলকে কিংবা সেনাবাহিনীর প্রধান কে গভীর ভাবে উপলব্ধি করে সঠিক নির্ভুল বাস্তবসম্মত উপস্থাপন করে জাতীকে সতর্ক করতে হবে।
#রাজনৈতিক #ন্যায়ের_পথে
16/02/2026
আপনার মতামত কমেন্ট করে বলুন 👇
15/02/2026
টাঙ্গাইল ৮ টি সংসদীয় আসনে জামায়াত ইসলামী দলের সর্বোচ্চ ভোট পেয়েছে🎉
ধনবাড়ী-মধুপুর( ১ )আসনে প্রফেসর ডাক্তার আব্দুল্লাহিল কাফি ভাই 🥰🥰❤️
ধনবাড়ি ও মধুপুর উপজেলার এক লাখ ভোটার তাদের মুল্যবান ভোট আমাকে দিয়েছেন, আমি কৃতজ্ঞ । আমার কোনও যোগ্যতাই নেই আপনাদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশএর ।
অন্তত চার লাখ মানুষের ভালোবাসায় আমি এই অর্জন করতে পেরেছি ।
সকলকে আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাচ্ছি ।
আর যারা আমাকে ভোট দেন নি তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আপনার ও আপনার পরিবারকে সুস্থ রাখেন, আপনাদের প্রত্যাশা পূর্ণ হোক ।
আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন ।
আমি আপনাদের পাশে থেকে আমার সাধ্যমত সহযোগিতা করবো ইনশাআল্লাহ ।
মা,আসসালাম
আব্দুল্লাহেল কাফি