ছাত্রশিবির, টিটেক - Chhatrashibir, TTEC

ছাত্রশিবির, টিটেক - Chhatrashibir, TTEC

Share

An Islamic student organisation.

10/04/2026

“রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “জুমআর দিনের ১২ ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহুর্ত আছে। তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যা-ই দুআ করে, আল্লাহ তা-ই কবুল করেন। তোমরা এই মুহুর্তটিকে আসরের শেষে অনুসন্ধান কর।”

—(সুনানে আবু দাউদ : ১০৪৮)

Photos from ছাত্রশিবির, টিটেক - Chhatrashibir, TTEC's post 07/04/2026

অনলাইন ক্লাসের হঠকারী সিদ্ধান্ত বাতিল করে শিক্ষা খাতে বিশেষ বরাদ্দ দিয়ে সশরীরে পাঠদান অব্যাহত রাখতে হবে।





07/04/2026

জ্বালানি সংকটের অজুহাতে শিশুদের শিখন শূণ্যতা তৈরি করা যাবে না।





03/04/2026

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে ট্রাইবেকারে (৪-৩) হারিয়ে দক্ষিণ এশিয়ার নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

অভিনন্দন টিম বাংলাদেশকে।



03/04/2026

জুম'আর দিনের আমল
__

'মুমিনগণ, জুমা'আ দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর ইবাদতের জন্য দ্রুত যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝ।'

(সূরা আল জুমুয়ার : ৯)

01/04/2026

জাতির মেরুদণ্ড ভাঙার চেষ্টা শুরু হয়েছে। করোনায় এ জাতির অনেক ক্ষতি হয়েছে। অনেকে ডিভাইস আসক্তিতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। সুতরাং, সরকারকে সুবুদ্ধির পরিচয় দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করার আহ্বান জানাচ্ছি।

নূরুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

31/03/2026

জ্বালানি সংকটের অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ..

30/03/2026

গণভোট জাতীয় নির্বাচনের আগে আমরা একারণেই চেয়েছিলাম। বিএনপির চরিত্র আমাদের জানা ছিল। গণভোট অধ্যাদেশ বাতিল হলে এই সরকারের বৈধতাও থাকে না। জুলাই গাদ্দারদের পরিণতি ভালো হবে না।

নূরুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

28/03/2026

টাঙ্গাইল ও কুমিল্লায় পৃথক ট্রেন ও সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ

রাজবাড়ীর দৌলতদিয়ায় পন্টুন থেকে বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত এবং কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২৮ মার্চ (শনিবার) এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল ২৭ মার্চ (শুক্রবার) রাত আটটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে ২৬ মার্চ সন্ধ্যায় কুমিল্লার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে একটি দ্রুতগামী বাস প্রাইভেটকারকে চাপা দিলে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে বাবা-মা ও তাদের দুই সন্তান রয়েছেন। একই দিনে রাঙামাটির সাপছড়িতে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীবোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৩০জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। এদিকে চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেস ট্রেনেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একের পর এক সড়ক দুর্ঘটনায় এমন প্রাণহানি চরম উদ্বেগজনক ও অত্যন্ত হৃদয়বিদারক।”

নেতৃবৃন্দ আরও বলেন, “সড়কগুলো যেন আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে; যাত্রাপথে মৃত্যুর মিছিল যেন থামছেই না। বিশেষ করে ঈদের সময় মহাসড়কগুলো যেন মৃত্যুফাঁদে রূপ নেয়। শুধু এবারের ঈদযাত্রায় তিন শতাধিক মানুষের জীবন দুর্ঘটনায় ঝরে গেছে। দেশের যোগাযোগব্যবস্থায় এমন চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাই দায়ী। বারবার দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। আমরা অবিলম্বে সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের প্রতি কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি সাধারণ জনগণ ও চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।”

পরিশেষে, নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে নিহতদের শাহাদাত কবুলিয়াতের দোয়া করেন। তাঁরা দুর্ঘটনায় আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

27/03/2026

"যারা আল্লাহর পথে নিজেদের মাল-সম্পদ ব্যয় করে, তাদের উপমা হলো এরকম, যেমন, একটি (শষ্য) বীজ (বপন করা হলো), সেটি বের করলো সাতটি শীষ, আর প্রতিটা শীষে উৎপন্ন হলো শত শস্যদানা। আল্লাহ যাকে চান এমনি করে বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাঁর সকল সৃষ্টির প্রয়োজন পূরণে একাই যথেষ্ট, সর্বজ্ঞানী।”

(সূরা আল বাকারাহ : ২৬১)

Photos from ছাত্রশিবির, টিটেক - Chhatrashibir, TTEC's post 26/03/2026

২৬শে মার্চ শোষণমুক্ত সমাজ ও ইনসাফ কায়েমের শপথ নেওয়ার দিন। স্বাধীনতার প্রকৃত স্বাদ তখনই পাওয়া যাবে, যখন প্রতিটি নাগরিক তার অধিকার ও মর্যাদা ফিরে পাবে।

​আসুন, ছাত্র সমাজ মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হই। দেশের টেক্সটাইল সেক্টরকে এগিয়ে নিয়ে বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরাই হোক আমাদের অঙ্গীকার।

​বিপ্লবী শুভেচ্ছা—
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা।

Want your business to be the top-listed Government Service in Tangail?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Kalihati
Tangail