BMJP Media Cell

Website Contact the organization

BMJP Media Cell Media Cell
Bangladesh Minority Janata Party-BMJP
বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকারের জন্য লড়াই।
Join with us.

প্রেস বিজ্ঞপ্তিবিষয়: বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপির গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন 'মাইনরিটি যুব পরিষদ'-এর অস্থায়ীভিত্ত...
29/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

বিষয়: বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপির গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন 'মাইনরিটি যুব পরিষদ'-এর অস্থায়ীভিত্তিতে আংশিক কমিটি অনুমোদন।

তারিখ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এবং পার্টির নীতি ও আদর্শের প্রতি আস্থাশীল থেকে মাইনরিটি যুব পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শক্তিশালী করার লক্ষ্যে অস্থায়ীভিত্তিতে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনকে একটি মজবুত ভিত্তির ওপর দাঁড় করানোর অংশ হিসেবে অনন্ত কুমার রায়কে চেয়ারম্যান এবং সন্তোষ কুমার মাহাতকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত সম্মানিত সদস্যবৃন্দ হলেন:
• চেয়ারম্যান: অনন্ত কুমার রায়
• সহ-সভাপতি: প্রদীপ চন্দ্র রায়, লিটন পাল, শম্ভু রায়, চন্দন কুমার দাস, মিহির কুমার দেব, মানিক রায়, অমৃত দাশ, শুভাশিস সাহা, বিপ্লব সাহা, পলাশ রায় ও সুমন কুমার ভৌমিক
• সাধারণ সম্পাদক: সন্তোষ কুমার মাহাত
• যুগ্ম-সাধারণ সম্পাদক: চন্দন নাগ, এ্যাড. সফল দাস, এ্যাড. জয় বসাক, জিতেন্দ্র চন্দ্র দাস, মিথুন দত্ত, সজল ভৌমিক, প্রভাস শর্মা, বিপ্লব আর্য ও সুকেশ চন্দ্র দাস
• কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক: অর্জুন সরদার
• বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ: বিনয় সেন (ঢাকা), জুয়েল দেব (চট্টগ্রাম), গৌতম সরকার (ময়মনসিংহ), অনিক রায় (সিলেট), ধনঞ্জয় সরকার (রাজশাহী), সুব্রত ঘোষ (রংপুর), আকাশ চন্দ্র কুরি (কুমিল্লা) ও তাপস বিশ্বাস (বরিশাল)।
• বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ: সত্যজিত সাহা (নোয়াখালী), নকুল রায় (ঠাকুরগাঁও), রাজীব দাশ (নড়াইল), মুকুল রায় (বিক্রমপুর), হিমাংশু মন্ডল (পটুয়াখালী), দীপঙ্কর কর (চট্টগ্রাম) ও অর্ণব দাস টিংকু (সিলেট)।
• অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ: কোষাধ্যক্ষ হিসেবে আশুতোষ সরকার, দপ্তর সম্পাদক হিসেবে সুমন কুমার দাসসহ বিভিন্ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যবৃন্দকে এই কমিটিতে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আশা করছি , নবঘোষিত এই দায়িত্বশীলবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে মাইনরিটি যুব পরিষদকে একটি আদর্শ ও সুশৃঙ্খল সংগঠনে রূপান্তর করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। একই সাথে দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও গঠনতন্ত্র মেনে সংগঠনের লক্ষ্য অর্জনে তারা সচেষ্ট থাকবেন।

সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে নবগঠিত এই আংশিক কমিটির সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে।

অনুমোদনক্রমে,

(দিলীপ কুমার দাস)
মহাসচিব
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।

#বাংলাদেশ_মাইনরিটি_জনতা_পার্টি #মাইনরিটি_যুব_পরিষদ

প্রেস বিজ্ঞপ্তিবাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ।তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬আজ ২২ সেপ্টে...
22/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ।

তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬

আজ ২২ সেপ্টেম্বর ২০২৬, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি সফলভাবে তার গৌরবময় পথচলার ৯ বছর অতিক্রম করে ১০ম বর্ষে পদার্পণ করলো। ২০১৭ সালের এই দিনে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা, সমঅধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে বিএমজেপি’র যাত্রা শুরু হয়েছিল।

দীর্ঘ ৯ বছরের এই পথচলা কুসুমাস্তীর্ণ ছিল না; বহু ঘাত-প্রতিঘাত, বাধা-বিপত্তি ও প্রতিকূলতার মধ্য দিয়েই আমাদের এগিয়ে চলতে হয়েছে। তবে এই পথ চলায় আমরা অর্জন করেছি বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য। এর মধ্যে নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ, দেশের প্রতিটি প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের না বলা কথা ও অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন এবং লাগাতার আন্দোলন-সংগ্রাম পরিচালনা অন্যতম। আমাদের এই প্রাপ্তি কেবল দলের নয়, বরং দেশের সকল ন্যায়কামী ও অধিকার সচেতন মানুষের।
আসছে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে বিএমজেপি’র কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটার মাধ্যমে আমাদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।

অনুষ্ঠানের সময়সূচি:
• তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬
• সময়: সন্ধ্যা ৭:০০ টা
• স্থান: বিএমজেপির কেন্দ্রীয় কার্যালয়

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর সকল কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ এবং দলের সকল শুভানুধ্যায়ীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনাদের উপস্থিতি আমাদের আগামী দিনের সংগ্রাম ও পথচলাকে আরও বেগবান করবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষা ও একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।

বিনীত,

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)

#বাংলাদেশমাইনরিটিজনতাপার্টি #বিএমজেপি #বিএমজেপির_১০ম_প্রতিষ্ঠাবার্ষিকী #সংখ্যালঘু_অধিকার

সংবাদ বিজ্ঞপ্তিকারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্রবীণ মাতা সন্ধ্যা রাণী ধরের প্রয়াণে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্...
10/09/2026

সংবাদ বিজ্ঞপ্তি

কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্রবীণ মাতা সন্ধ্যা রাণী ধরের প্রয়াণে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর গভীর শোক ও বিবৃতি।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)

#বিএমজেপি

🌸 শুভ জন্মাষ্টমী 🌸অধর্ম ও অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের বার্তা ছড়িয়ে পড়ুকপরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র আবির্ভাব ত...
03/09/2026

🌸 শুভ জন্মাষ্টমী 🌸

অধর্ম ও অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের বার্তা ছড়িয়ে পড়ুক

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বী নাগরিককে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (BMJP)-র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।

আজ এক যৌথ বার্তায় বিএমজেপি-র কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিব বলেন,

"ভগবান শ্রীকৃষ্ণের ধরাধামে আগমন হয়েছিল অন্যায়, অত্যাচার ও বৈষম্য দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে। গীতায় তাঁর অমর বাণী আমাদের শেখায় অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সমাজে শান্তি ও মানবধর্ম প্রতিষ্ঠা করাই পরম ধর্ম। বর্তমান সময়ে শ্রীকৃষ্ণের এই অহিংসা, সহমর্মিতা ও বীরত্বের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক।"

নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশ আবহমান কাল থেকেই ধর্মীয় সম্প্রীতির দেশ। প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

বিএমজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের দাবি ও আহ্বান:

জন্মাষ্টমীসহ সকল ধর্মীয় উৎসবে সারা দেশে কঠোর প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করা।

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনতিবিলম্বে 'সংখ্যালঘু সুরক্ষা আইন' প্রণয়ন ও একটি স্বাধীন 'সংখ্যালঘু কমিশন' গঠন করা।

দেশের সকল মন্দির, উপাসনালয় ও সংখ্যালঘু সম্পদের স্থায়ী সুরক্ষার ব্যবস্থা নেওয়া।

শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে সকল হিংসা, বৈষম্য ও ধর্মান্ধতা মুছে যাক। গড়ে উঠুক একটি নিরাপদ, শান্তিময় ও বৈষম্যহীন বাংলাদেশ।

সবাইকে আবারও জন্মাষ্টমীর শুভেচ্ছা!

— মিডিয়া সেল

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (BMJP)

#জন্মাষ্টমী২০২৬ #বিএমজেপি

প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ২৮ আগস্ট, ২০২৬স্থান: ঢাকাবিএমজেপি'র যুগ্ম মহাসচিব মোঃ নাসির উদ্দিনের পিতার মৃত্যুতে বিএমজেপি’র গভী...
28/08/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৮ আগস্ট, ২০২৬
স্থান: ঢাকা

বিএমজেপি'র যুগ্ম মহাসচিব মোঃ নাসির উদ্দিনের পিতার মৃত্যুতে বিএমজেপি’র গভীর শোক

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র রিপোর্টার মোঃ নাসির উদ্দিনের পিতা মোঃ আলী আকবর খাঁন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।
আজ আনুমানিক দুপুর ১:৩০ মিনিটে বরগুনা জেলার নিজ বাসভবনে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

এক শোক বিবৃতিতে বিএমজেপি'র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বলেন, "আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী ও দলের যুগ্ম মহাসচিব মোঃ নাসির উদ্দিনের পিতা মোঃ আলী আকবর খাঁন-এর মৃত্যুতে বিএমজেপি পরিবার গভীরভাবে শোকাহত ও বেদনাহত। তিনি একজন সজ্জন ও আদর্শবান পিতা ছিলেন। পিতা হারানোর এই বেদনা ও শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।"

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছি। এই চরম দুঃসময়ে আমরা মোঃ নাসির উদ্দিন ও তাঁর পরিবারের পাশে রয়েছি। শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য, আত্মীয়স্বজন এবং গুণগ্রাহীদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা যেন তাঁদের এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন।"

বিনীত,

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)

🚨 রংপুরে একই পরিবারের চারজনকে নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ! 🚨রংপুর নগরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষ...
23/08/2026

🚨 রংপুরে একই পরিবারের চারজনকে নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ! 🚨

রংপুর নগরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে বর্বরোচিতভাবে হত্যার ঘটনায় মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) গভীরভাবে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। প্রাথমিক তদন্তে মাত্র দুজন 'মাদকসেবী'র ওপর দায় চাপিয়ে মূল ঘটনা আড়ালের যে অপচেষ্টা চলছে, আমরা তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।

আমাদের সুস্পষ্ট দাবি:

প্রকৃত রহস্য উন্মোচন: একটি দ্বিতল বাড়ির বিভিন্ন স্থান থেকে চারজনের লাশ উদ্ধারের ঘটনা প্রমাণ করে যে এটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং এর পেছনে সংঘবদ্ধ চক্রের সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে।

উচ্চপর্যায়ের তদন্ত: অবিলম্বে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পিবিআই (PBI), সিআইডি (CID) বা বিচার বিভাগীয় কমিটির মাধ্যমে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে হবে।

নিরাপত্তা নিশ্চিতকরণ: সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে অনতিবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

বিস্তারিত জানতে নিচে সংযুক্ত আমাদের আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিটি পড়ুন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে বিএমজেপি আপামর জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

ন্যায়বিচারের দাবিতে আমাদের সাথে একাত্ম হোন, পোস্টটি শেয়ার করে সচেতনতা বৃদ্ধিতে অংশ নিন।

#মাইনরিটি_জনতা_পার্টি #রংপুর_হত্যাকাণ্ড #মাছুয়াপাড়া_ট্র্যাজেডি #সুষ্ঠু_তদন্ত_দাবি #পিবিআই_তদন্ত_চাই #সংখ্যালঘু_নির্যাতন_বন্ধ_হোক

প্রেস বিজ্ঞপ্তিঅভিনন্দন ও শুভেচ্ছা বার্তাতারিখ: ২০ আগস্ট, ২০২৬স্থান: ঢাকানবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন এবং ...
20/08/2026

প্রেস বিজ্ঞপ্তি
অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা

তারিখ: ২০ আগস্ট, ২০২৬
স্থান: ঢাকা

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন ও সংখ্যালঘু সুরক্ষায় বিএমজেপির উদাত্ত আহ্বান।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর পক্ষ থেকে জাতীয় সংসদে প্রত্যক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি।

দীর্ঘ সাড়ে তিন দশক পর জাতীয় সংসদের ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই ঐতিহাসিক ঘটনা দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক ধারাবাহিকতাকে পুনরুজ্জীবিত করেছে বলে বিএমজেপি মনে করে। এই নতুন রাজনৈতিক সূচনালগ্নে দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বার্তা ও উদাত্ত আহ্বান জ্ঞাপন করছি:

• সংখ্যালঘুদের সর্বাত্মক নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার: নবনির্বাচিত রাষ্ট্রপতি দেশের সর্বস্তরের ধর্মীয়, জাতিগত ও ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অভিভাবক হিসেবে কাজ করবেন। সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবন, সম্পত্তি, উপাসনালয় এবং নাগরিক অধিকার সুরক্ষায় তিনি কার্যকর ও সুদৃঢ় ভূমিকা পালন করবেন—এটিই আমাদের প্রধান দাবি।
• দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নিরপেক্ষ অভিভাবকত্ব: মহামান্য রাষ্ট্রপতির পদটি সমগ্র জাতির ঐক্যের প্রতীক। সকল রাজনৈতিক মতামত, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে তিনি দল-মত নির্বিশেষে দেশের সকল নাগরিকের জন্য ন্যায়বিচার ও সমান অধিকার নিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি।
• সামাজিক সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন: সহিংসতা, বৈষম্য ও অস্থিতিশীলতামুক্ত বাংলাদেশ গঠনে এবং দেশের হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা করতে রাষ্ট্রপ্রধানের বলিষ্ঠ নেতৃত্ব অত্যন্ত জরুরি।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) দৃঢ়ভাবে বিশ্বাস করে, সকল ধর্ম ও সম্প্রদায়ের যৌথ অংশগ্রহণ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ছাড়া একটি টেকসই, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠন সম্ভব নয়। নবনির্বাচিত রাষ্ট্রপতির মেয়াদকালে দেশে শান্তি, গণতন্ত্র ও সকল নাগরিকের জন্য সমান সুযোগের পরিবেশ সুসংহত হবে—এই আমাদের প্রত্যাশা।

শুভেচ্ছান্তে,

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) I

#বাংলাদেশ_মাইনরিটি_জনতা_পার্টি
#অসাম্প্রদায়িক_বাংলাদেশ

সংবাদ বিজ্ঞপ্তি / প্রেস বিবৃতিতারিখ: ১২ আগস্ট ২০২৬স্থান: ঢাকাবাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-র পক্ষ থেকে শোক বা...
12/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি / প্রেস বিবৃতি

তারিখ: ১২ আগস্ট ২০২৬
স্থান: ঢাকা

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-র পক্ষ থেকে শোক বার্তা--

প্রখ্যাত মানবাধিকার কর্মী, অসাম্প্রদায়িক চেতনার বীর সেনানী শ্রী রঞ্জন কর্মকারের প্রয়াণে বিএমজেপি-র গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সভাপতিমণ্ডলীর সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং দেশের প্রখ্যাত মানবাধিকার কর্মী শ্রী রঞ্জন কর্মকারের প্রয়াণে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

আজ ১২ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শেষ নিশ্বাস ত্যাগের খবর আমাদের গভীরতম শোকে নিমজ্জিত করেছে।

শ্রী রঞ্জন কর্মকার ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক ধারার আন্দোলনের এক অনন্য বাতিঘর। সারাজীবন তিনি বাংলাদেশের সংখ্যালঘু ও জাতিগত জনগোষ্ঠীর অধিকার আদায়, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন সংগ্রাম করে গেছেন। মানবাধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাঁর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বিএমজেপি পরিবার মনে করে, তাঁর প্রয়াণে বাংলাদেশ এক নিবেদিতপ্রাণ সমাজসংস্কারক ও মেহনতি-সংখ্যালঘু মানুষের প্রিয় অভিভাবককে হারালো। এই অপূরণীয় ক্ষতি সহসা পূরণ হবার নয়।
আমরা মরহুমের/প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি ও সৎগতি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিশ্বাস করে, অসাম্প্রদায়িক ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি রেখে গেছেন, তা পূরণে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

প্রচার ও প্রকাশনায়:

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)

#বিএমজেপি #বাংলাদেশ_মাইনরিটি_জনতা_পার্টি #অসাম্প্রদায়িক_বাংলাদেশ #মানবাধিকার

সংবাদ বিজ্ঞপ্তি / প্রেস বিবৃতিতারিখ: ১০ আগস্ট ২০২৬স্থান: ঢাকাএসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফলে পাস করা শিক্ষার্থীদের...
10/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি / প্রেস বিবৃতি

তারিখ: ১০ আগস্ট ২০২৬
স্থান: ঢাকা

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফলে পাস করা শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অকৃতকার্যদের হতাশ না হওয়ার আহ্বান বিএমজেপি-র

আজ প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফলে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানানো হচ্ছে। একই সাথে তাদের অভিভাবক এবং শিক্ষকবৃন্দের অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

১১টি শিক্ষা বোর্ডে ৬২.২৫% পাসের হার এবং ১,১৬,৬৭৬ জনের জিপিএ–৫ প্রাপ্তিসহ উত্তীর্ণ শিক্ষার্থীদের এই সাফল্য তাদের নিরলস পরিশ্রমের ফসল। আমরা বিশ্বাস করি, আজকের এই তরুণ প্রজন্মই আগামী দিনে সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। তাদের ভবিষ্যতের শিক্ষাজীবন আরও সাফল্যমণ্ডিত ও উজ্জ্বল হোক—এই প্রত্যাশা করি।

অন্যদিকে, গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ–৫-এর সংখ্যা হ্রাস পাওয়া নিঃসন্দেহে উদ্বেগজনক। যেসব শিক্ষার্থী নানা চেষ্টা ও প্রস্তুতি সত্ত্বেও কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছ কিংবা অকৃতকার্য হয়েছ, বিএমজেপি তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই—একটি পরীক্ষার ফলাফলই জীবনের শেষ কথা নয়। এটি কেবল একটি সাময়িক বাধা, কোনো চূড়ান্ত ব্যর্থতা নয়। অতীত থেকে শিক্ষা নিয়ে দ্বিগুণ উদ্যমে নতুন করে শুরু করার নামই জীবন। হতাশ না হয়ে নিজেদের খামতিগুলো চিহ্নিত করে ধৈর্য ও মনযোগের সাথে এগিয়ে গেলে ভবিষ্যতে অবশ্যই সাফল্য আসবে। অভিভাবক ও শিক্ষকদের প্রতি আমাদের আকুল আবেদন, এই কঠিন সময়ে সন্তানদের পাশে থাকুন, তাদের মানসিকভাবে সাহস দিন এবং তাদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিন।

শিক্ষা ব্যবস্থার এই গুণগত পরিবর্তনের সময়ে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধার্থে সরকার এবং শিক্ষা বোর্ডগুলোর প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেও বিএমজেপি মনে করে।

শুভকামনায়,
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)

#বিএমজেপি #এসএসসি_ফলাফল_২০২৬ #শিক্ষা_সংবাদ

সংবাদ বিজ্ঞপ্তি / প্রেস বিবৃতিতারিখ: ৩০ জুলাই ২০২৬স্থান: ঢাকানির্বাচন কমিশনে বিএমজেপির বাৎসরিক অডিট রিপোর্ট জমা: দেশজুড়ে...
30/07/2026

সংবাদ বিজ্ঞপ্তি / প্রেস বিবৃতি

তারিখ: ৩০ জুলাই ২০২৬
স্থান: ঢাকা

নির্বাচন কমিশনে বিএমজেপির বাৎসরিক অডিট রিপোর্ট জমা: দেশজুড়ে ৫০০ প্রাথী নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা

ঢাকা: নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) ও আইনি ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনে (ইসি) দলের ২০২৫ সালের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব ও অডিট রিপোর্ট দাখিল করেছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে বিএমজেপির সম্মানিত সভাপতি জনাব সুকৃতি কুমার মণ্ডল-এর নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এই অডিট রিপোর্ট জমা দেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের কোষাধ্যক্ষ জগদীশ চন্দ্র বর্মন, যুগ্ম-মহাসচিবসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

অডিট রিপোর্ট দাখিল শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএমজেপির এক জরুরি কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি জনাব সুকৃতি কুমার মণ্ডল এবং সভা পরিচালনা করেন দলের মহাসচিব জনাব দিলীপ কুমার দাস।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও সাধারণ জনগণের প্রতিনিধি নিশ্চিত করতে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনে বিএমজেপি পূর্ণ শক্তিতে অংশ নেবে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন মহানগর, সিটি কর্পোরেশন এবং প্রায় ৩০০ থেকে ৫০০টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে অসাম্প্রদায়িক, সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ার লক্ষ্য নিয়ে তৃণমূল পর্যায়ে ব্যাপক কাজ চলছে।

নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করা এবং মাঠ পর্যায়ের সংগঠনকে শক্তিশালী করতে বিএমজেপির কেন্দ্রীয় ও সিনিয়র নেতাদের সারা দেশে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা প্রান্তিক পর্যায় পর্যন্ত দলের কমিটি গঠন ও পুনর্বিন্যাসের কাজ তদারকি করবেন।

কার্যনির্বাহী সভায় বক্তারা বলেন, বিএমজেপি সবসময় শোষিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করে আসছে। আগামী দিনেও স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দল বদ্ধপরিকর।

বার্তা প্রেরক:
প্রচার ও প্রকাশনা বিভাগ
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)

#বিএমজেপি #স্থানীয়_সরকার_নির্বাচন #বাংলাদেশের_রাজনীতি

Address

43/A, Indira Road
Tejgaon
1215

Alerts

Be the first to know and let us send you an email when BMJP Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BMJP Media Cell:

Shortcuts

Share