শেখ হাসিনা ও আওয়ামীলীগের কথা

শেখ হাসিনা ও আওয়ামীলীগের কথা

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শেখ হাসিনা ও আওয়ামীলীগের কথা, Sylhet.

28/02/2022

১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে
কাজে নিয়োগ দেয়া যাবে না : মন্ত্রিসভা
-----------
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২৮ ফেব্রুয়ারি, ২০২২) গণভবন থেকে বাংলাদেশ সচিবালয় প্রান্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রীপরিষদ সভায় সভাপতিত্ব করেনমন্ত্রিসভা আজ আইএলও কনভেনশন-১৩৮ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে। যা ১৫ বছরের কম বয়সী শিশুকে কাজে নিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তবে, কোনো দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় বয়সসীমা ১৪ বছর হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ এ অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন।

সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ’যে কোনো দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিশুদের বয়সসীমা ১৪ বছর কমিয়ে আনা যেতে পারে, তবে এর চেয়ে কম নয়।’ তিনি আরো বলেন, ‘মন্ত্রিসভা বাংলাদেশের জন্য ১৪ বছর উপযুক্ত বলে মনে করে।’
তিনি বলেন, ‘আইএলও কনভেনশন-১৩৮’ বিশেষ গুরুত্ব বহন করে, কারণ বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে ১৭৩টি দেশ এতে স্বাক্ষর করেছে।
খন্দকার আনোয়ারুল বলেন, ‘মূল সমস্যা হচ্ছে প্রাথমিক শিক্ষা শেষ করতে সাধারণত ১৫ বছর সময় লাগে এবং সে কারণে ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে চাকরি দেওয়া যায় না।’
বিশেষ করে আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে তিনি বলেন, বাংলাদেশের জন্য ১৪ বছর উপযুক্ত।
তিনি বলেন, যেসব শিশুর বয়স ১৪ বা ১৫ বছর, তাদের কোন অবস্থাতেই ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না।
‘শিশুরা এমন কার্যকলাপে জড়িত হতে পারে না, যা দুর্ঘটনা বা মৃত্যুর কারণ হতে পারে,’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই বয়সের শিশুরা চাকরি করলেও তাদের প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচনা করা যায় না।’
তিনি আরো বলেন, তাদের বিয়ে বা অন্যান্য ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হিসাবে উপস্থাপন করা যাবে না এবং এই বয়সে যে কেউ অপরাধ করবে তাকে শিশু অপরাধী বলে গণ্য করা হবে।
১৪ বা ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে চাকরি দিলে কী শাস্তি হবে এমন প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল বলেন, শ্রম আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আনা রপ্তানি নীতি ২০২১-২০২৪-এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা। সাধারণত সরকার প্রতি তিন বছর পর পর একটি রপ্তানি নীতি গ্রহণ করে।

Photos from শেখ হাসিনা ও আওয়ামীলীগের কথা's post 14/02/2022

প্রতিটি বিভাগে মেরিন একাডেমি
স্থাপন করা হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-----------
সরকারের দেশের প্রতিটি বিভাগে একটি করে মেরিন একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ মেরিন একাডেমিকে এমনভাবে মেরিনার তৈরির ব্যবস্থা নিতে হবে যাতে তারা উচ্চ প্রযুক্তির সমুদ্র জাহাজ পরিচালনা করতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার ইচ্ছা আছে আমাদের প্রত্যেক বিভাগে একটি করে মেরিন একাডেমি চালু হবে। যেখানে আমাদের ছেলে-মেয়েরা কেবল প্রশিক্ষিতই হবে না দেশে বিদেশে তাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমাদের বেকার সমস্যা দূর হবে।’

প্রধানমন্ত্রী আজ সকালে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬তম ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামস্থ বাংলাদেশ মেরিন একাডেমি প্যারেড গ্রাউন্ডে ভার্চুয়ালি সংযুক্ত হন ।
শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একাডেমির গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থানে সুযোগ হয়েছে এবং সমুদ্র-বিশ্বের চাহিদা অনুযায়ী আমরা এবছর অর্থাৎ ২০২২ এর জানুয়ারি থেকে পাবনা, বরিশাল, রংপুর ও সিলেটে আরও চারটি মেরিন একাডেমির কার্যক্রম চালু করেছি।’

তিনি বলেন, ‘আমি আশা করি বাংলাদেশ মেরিন একাডেমি আগামী দিনে উচ্চ প্রযুক্তির সামুদ্রিক জাহাজ পরিচালনার জন্য যথেষ্ট দক্ষ মেরিন ক্যাডেট তৈরি করতে যথাযথ ব্যবস্থা নেবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শুধুমাত্র বাংলাদেশ মেরিন একাডেমির প্রায় ৫ হাজার প্রশিক্ষিত ক্যাডেট সংশ্লিষ্ট ক্ষেত্রে সেবা প্রদানের মাধ্যমে প্রতি বছর আমাদের অর্থনীতিতে প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলার যুক্ত করে থাকেন। তাছাড়াও, প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে তাঁরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।’
অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন নাদিম আহমেদ সকল বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেন।

একাডেমি কমান্ডেন্ট ড. সাজিদ হুসেইন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীন পক্ষে ৫৬ ব্যাচের ক্যাডেটদের গ্রাজুয়েট ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী পাসিং আউট ক্যডেটদের মনোজ্ঞ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন তাঁকে ক্যাডেটরা রাষ্ট্রীয় সালাম জানায়।

শেখ হাসিনা বলেন, ২০১৩ সালে আমরা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠা করেছি। পূর্বের তিন বছর মেয়াদী ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স পাস কোর্সকে ২০১৫ সালে চার বছর মেয়াদী অনার্স কোর্সে উন্নীত করেছি। ২০১৮ সালে ‘মাস্টার অব মেরিটাইম সাইন্স’ চালু করেছি। প্রশিক্ষণকে যুগোপযোগী করতে ক্যাপ্টেন জাকারিয়া মেরিন সিমুলেশন সেন্টারে ২০১৯ সালে ‘নেভিগেশন সিমুলেটর’ স্থাপন করেছি। এবছর ‘ইঞ্জিন কন্ট্রোল সিমুলেটর’ স্থাপন করব। বাংলাদেশ মেরিন একাডেমিকে বিশে^র নামকরা বিশ^বিদ্যালয়গুলোর অংশীদারি প্রতিষ্ঠান হিসেবে উন্নীত করেছি।
তিনি পাসিং আউট ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, আমি এটাই বলবো কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার সঙ্গে সবসময় কাজ করবে। এরফলে নিজেরও যেমন ভালো লাগবে, দেশের মান বজায় থাকবে এবং দেশ আরো উন্নয়নের পথে এগিয়ে যাবে।

শেখ হাসিনা আরও বলেন, দু’বছর আগে তোমরা একাডেমিতে যোগদান করেছিলে। কঠোর প্রশিক্ষণ আর রুটিন মাফিক দৈনন্দিন চালচলন-তোমাদের জীবনে নতুন মাত্রা যোগ করেছে। এখন তোমরা অনেক প্রতিকূলতার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

সমুদ্রচারণ কোনো সাধারণ পেশা নয়- এ পেশায় আত্মনিয়োগ করলে সমুদ্রের প্রতি একটা তীব্র আকর্ষণ সৃষ্টি হয়, বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিশ্ব বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ পণ্য পরিবহণ সমুদ্র পথেই হয়ে থাকে। আর আমাদের বে অব বেঙ্গল এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাই, বিশ্ব অর্থনীতিকে গতিশীল রাখতে মেরিন ক্যাডেটদের ভূমিকা অপরিসীম। জীবন ধারণের জন্য খাদ্য, জীবন রক্ষাকারী ঔষধসহ শিল্পায়নের যন্ত্রপাতির মতো প্রয়োজনীয় পণ্যগুলোর পরিবহন বিঘিœত হলে গোটা বিশ্বই স্থবির হবে।

এ সময়বৈশ্বিক মহামারির কারণে বহু সংখ্যক মেরিন অফিসার ও মেরিন ইঞ্জিনিয়ার সমুদ্রে আটকা পড়লেও মানসিকভাবে ভেঙ্গে না পড়ে যথাযথ দায়িত্ব পালন করায় তিনি তাঁদের সাধুবাদ জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা’র মহাসচিবের আহ্বানে সাড়া দিয়ে, আমরাও করোনাকালে অবিরাম দায়িত্ব পালনের ক্ষেত্রে, মেরিন অফিসার-ইঞ্জিনিয়ারদের ‘কী-ওয়ার্কার’ হিসাবে স্বীকৃতি দিয়েছি।

‘মনে রাখবে, তোমরা শুধু নির্ভিক সমুদ্রচারী নও, তোমরা বাংলাদেশের প্রতিনিধি। তোমাদের দেশপ্রেম, সততা, আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। যখন এক দেশের পণ্য আরেক দেশে জাহাজে বয়ে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশের হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতি তুলে ধরবে। তোমাদের সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা ভবিষ্যত ক্যাডেটদের জন্য পাথেয় হয়ে থাকবে,’ ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা উদ্ভাবনী গবেষণার মাধ্যমে মেরিটাইম খাতের উন্নয়নের উপর গুরুত্বারোপ করেছে। কেননা, বৈশ্বিক বেস্ট প্রাক্টিসেস, সম্পদের সহজলভ্যতা এবং প্রযুক্তিজ্ঞানের বিনিময়ের মাধ্যমেই এই খাতকে বর্তমান অবস্থা থেকে একটি সবুজতর ও টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া সম্ভব। তাই, সংস্থাটি সবুজতর শিপিং এর জন্য নব নব প্রযুক্তির সন্নিবেশ ঘটানোর উপর গুরুত্বারোপ করেছে।

দেশ-বিদেশের সমুদ্রগামী জাহাজে আমাদের মেরিন ক্যাডেটদের নিয়োগের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশনসহ দেশি-বিদেশি সমুদ্রগামী জাহাজ পরিচালনা সংস্থাসমূহকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আগামীতে আমাদের মেরিন ক্যাডেটদের প্রশিক্ষণে উৎকর্ষতা অর্জন, কর্মক্ষেত্র সম্প্রসারণ এবং সাইন-অন ও সাইন-অফ সুবিধা ত্বরান্বিত করার ক্ষেত্রে দেশি-বিদেশি সংশ্লিষ্ট সকল সংস্থা আমাদের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি।

তাঁর সরকারের সময়ে মেরিন একাডেমির উন্নয়নে এবং সমুদ্রগামী নাবিকদের সুবিধার্থে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে সরকার প্রধান বলেন, ২০০৯ সালে পুনরায় সরকার গঠনের পরপরই আমরা সকল কোর্সকে যুগোপযোগী করি। একাডেমিতে ই-লার্নিং, কম্পিউটার প্রযুক্তি, প্রশিক্ষণ জাহাজ, ইঞ্জিন সিম্যুলেটর ইত্যাদি অন্তর্ভূক্ত করি। ২০১২ সালে এই একাডেমিতে নারী ক্যাডেট ভর্তি শুরু করি। এ পর্যন্ত, প্রায় ১০০ জন প্রশিক্ষিত নারী ক্যাডেটের অধিকাংশই আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজে সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

যুদ্ধবিধ্বস্থ দেশ পুণর্গঠনকালেই বৃটিশ কারিগরী সহায়তায় জাতির পিতার ‘ডেভলপমেন্ট অব মেরিন একাডেমি ১৯৭৩’ শীর্ষক প্রকল্প গ্রহণের মাধ্যমে পূর্ণাঙ্গ মেরিন একাডেমি প্রতিষ্ঠা এবং সমুদ্রে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোনস্ অ্যাক্ট, ১৯৭৪’ প্রণয়ণেরও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও সকলকে স্মরণ করিয়ে দেন।

10/02/2022

রাজাকার পুত্র মেয়রের জন্য বিসিএসে পুলিশ হতে পারল না মুক্তিযোদ্ধা পুত্র।
ভিডিও

Photos from শেখ হাসিনা ও আওয়ামীলীগের কথা's post 09/02/2022

অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৯ ফেব্রুয়ারি, ২০২২) গনভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন প্রান্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে শপথবাক্য পাঠ করান ও বক্তব্য রাখেন ।

07/02/2022

২০২২ সালের জুন মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত
পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

এরই মধ্যে সেতুর ৯৬ ভাগ মূল কাজ সম্পন্ন হয়েছে, আর
প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯০ দশমিক ৫০ ভাগ।

04/02/2022

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,
বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, উপমহাদেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সাবেক মন্ত্রী, ভাটি বাংলার সিংহ পুরুষ, বর্ষীয়ান জননেতা শ্রী সুরঞ্জিত সেন গুপ্তের ৫ম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি-

01/02/2022

"আমরা নিশ্চিত করতে চাই যে আমরা
বাংলাদেশের বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞা আরোপ করছি না"

- মার্কিন কংগ্রেসম্যান এবং পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডাব্লিউ মিকস

প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান এবং পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডাব্লিউ মিকস বলেছেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে চান না। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।
কংগ্রেসম্যান মিকস বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞা আরোপ করছি না।
আমরা এখনও বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করছি।
আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা আরোপ করছি না। নিষেধাজ্ঞাগুলি একটি সংস্থার কিছু ব্যক্তির ওপর আরোপ করা হয়েছিল, পুরো সংস্থার ওপর নয়, আমরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছি।
মার্কিন কংগ্রেসম্যান বলেন, বাংলাদেশের অভ্যন্তরে এবং বাইরে থেকে একটি মহল আরও কর্মকর্তা এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য জোরালোভাবে লবিং করছে। তবে আমরা তাদের কথা অনুযায়ী এটি করব না, এটি সম্ভব নয়। আমরা সবকিছু যাচাই-বাছাই করে সঠিক পদক্ষেপ নেব।

28/01/2022

সৃতিতে অম্লান শেখ রাসেল।

28/01/2022

লবিস্ট নিয়োগে কোটি ডলার ব্যয়ের উৎস বিএনপিকে ব্যাখ্যা করতে হবে
`````````````````````
ঘরের ইঁদুর বাঁধ কাটলে
কাকে দোষ দেবো? : সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
--------
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে ধ্বংস এবং মিথ্যা অপবাদ আর অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা লবিষ্ট নিয়োগ করেছে। বিদেশি ফার্মকে কোটি কোটি ডলার তারা পেমেন্ট করলো- এই অর্থ কীভাবে বিদেশে গেল? এটা কোথা থেকে এলো তার জবাব তাদের দিতে হবে। এর ব্যাখ্যা তাদের দিতে হবে।

সরকারের লবিস্ট ফার্ম নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ, সব সময় পিআর ফার্ম নেওয়া হয়। যাতে বিনিয়োগ বাড়ে। উৎপাদন বাড়ে। আমরা যেন বেশি রপ্তানি করতে পারি। দেশের অধিকার সংরক্ষণ করার জন্য করা হয়। কিন্তু বিএনপির কাজটি কী ছিল?

লবিস্ট ফার্ম নিয়োগ এবং এর পেছনে ব্যয় সংক্রান্ত বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, কত লাখ ডলার বিএনপি খরচ করেছে, এটা আমার প্রশ্ন। এই অর্থ কোথা থেকে তারা পেল? এটা তো বৈদেশিক মুদ্রা। বিএনপি এই বৈদেশিক মুদ্রা কোথায় থেকে পেয়েছে। কীভাবে খরচ করেছে? কীভাবে এই লবিস্ট তারা এভাবে রেখেছে? লবিস্ট কিসের জন্য? যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য। নির্বাচন বানচাল করার জন্য। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। জঙ্গিদের রক্ষা করার জন্য। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য। বাংলাদেশে এগিয়ে যাচ্ছে সেখানে বাধা দেওয়ার জন্য। কোনো ভালো কাজের জন্য নয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আমাদের র‌্যাবের কিছু অফিসারের বিরুদ্ধে আমেরিকা স্যাঙ্কশন (নিষেধাজ্ঞা) দিয়েছে। যদি বলি কাদের ওপর? এখন আমাদের বর্তমান আইজিপি, তখন র‌্যাবের ডিজি ছিলেন। হলি আর্টিজানে যখন সন্ত্রাসীরা আক্রমণ করে। মানুষ হত্যা করে। নৃশংস দৃশ্য। পুলিশের দুজন অফিসার সেখানে ছুটে গেলে তাদের গুলি করে মেরে ফেলে। এরপর আমরা পদক্ষেপ নেই। সেই সময় আমেরিকার যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি টুইট করেছিলেন- হলি আর্টিজানের সন্ত্রাসী হামলা বাংলাদেশ একা সমাধান করতে পারবে না। রোজার দিন ছিল। সারারাত আমরা কাজ করেছি। সেহেরির সময় পর্যন্ত আমি বৈঠক করি। সবাইকে নিয়ে মিটিং করি। কী করা হবে। কীভাবে অপারেশন চালানো হবে। পরদিন সকাল নয়টার মধ্যে জিম্মিদের উদ্ধার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সফলতার সঙ্গে তাদের আক্রমণ মোকাবিলা করি। এরপরই আমেরিকার অ্যাম্বাসেডর টুইট সরিয়ে ফেলেন। আমরা জনগণকে সম্পৃক্ত করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমন করেছি। যেটা বিএনপির সৃষ্টি। যাদের তারা (যুক্তরাষ্ট্র) স্যাঙ্কশন দিলো তাদের অধিকাংশ এই সন্ত্রাস দমনে ভূমিকা রেখেছিল। তাহলে এরা কেন আমেরিকার কাছে এত খারাপ হলো? সব থেকে ভালো ভালো অফিসার যারা। আমি আমেরিকাকে দোষ দেই না। ঘরের ইঁদুর বাঁধ কাটলে কাকে দোষ দেবো?

27/01/2022

ইসি গঠনে আইন করার
প্রস্তুতি আগেই ছিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-------------
নির্বাচন কমিশন গঠনে তড়িঘড়ি করে আইন প্রণয়নের অভিযোগ নাকচ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর প্রস্তুতি আগেই নেওয়া ছিল।

আলোচিত ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অনান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল’ বৃহস্পতিবার সংসদে পাসের পর একথা বলেন তিনি।

এদিকে দুপুরে আইনমন্ত্রী উত্থাপিত বিলটি পাস হয়। রাতে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাব এবং অধিবেশনের সমাপনী ভাষণে তা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “২০১৭ সালে মহামান্য রাষ্ট্রপতি যখন আমাদের সকলকে ডেকেছিলেন তখনই তিনি বলেছিলেন, আমাদেরও প্রস্তাব ছিল। অনেক দিন থেকে মোটামুটি প্রস্তুত করে রেখেছিলাম।”

ইসি গঠনে সুনির্দিষ্ট আইন গত ৫০ বছরে না থাকায় বরাবরই নিয়োগের সময় বিতর্ক দেখা দিচ্ছিল। তা এড়াতে ২০১২ সালে কমিশন নিয়োগের সময় তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সার্চ কমিটি নামে একটি মধ্যস্থ ফোরাম তৈরি করলেও বিতর্ক থামেনি।

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবারও সেই পথে এগোচ্ছিলেন। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করার আগেই আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়। গত সপ্তাহে মন্ত্রিসভায় অনুমোদনের পর এই সপ্তাহের শেষ দিনে তা সংসদে পাস হয়।

আইন পাসের সময় আপত্তি জানিয়ে বিএনপির সংসদ সদস্যরা বলেছিলেন, তাড়াহুড়ো করে আইনটি করা হচ্ছে।

শেখ হাসিনা গত ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপের প্রসঙ্গ টেনে বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে যখন ডায়ালগ করতে গেলাম, তখন তিনি বললেন, বিলটা তাড়াতাড়ি পাস করে দিলে ….

“তিনি চান এই বিলের মাধ্যমে পরবর্তী নির্বাচন কমিশন এবং প্রধান কমিশনার এবং কমিশনাররা নির্বাচিত হোক। আমরা পার্লামেন্টে নিয়ে আসলাম।”

“কিন্তু প্রস্তুতি তো আমাদের বহু আগে থেকে ছিল। অন্য কোনো দল করেনি। আওয়ামী লীগ আবার করল। করে জনগণের ভোট সুরক্ষিত হল এবং নির্বাচনের আরেকটা ধাপ আমরা এগিয়ে গেলাম। গণতন্ত্রকে আরও আমরা শক্তিশালী করলাম। জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে,” বলেন তিনি।

সংসদে কণ্ঠভোটে পাস হওয়া বিলটিতে রাষ্ট্রপতি সই করার পর গেজেট আকারে প্রকাশ হলেই প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে আইন পাবে বাংলাদেশ।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হবে। ফলে নতুন আইনেই নতুন কমিশন গঠন করতে পারবেন রাষ্ট্রপতি।

আইনটি নিয়ে সংসদের ভেতরে ও বাইরে সমালোচনার জবাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “এই পার্লামেন্টে সব থেকে গুরুত্বপূর্ণ বিলটা পাস করতে পেরেছি। মাননীয় স্পিকার, যতগুলি সংশোধনী এনেছে এই বিলে। ২২টা সংশোধনী বিরোধী দলের কাছ থেকে গ্রহণ করা হয়েছে।

“বিরোধী দল মানে কী? এখানে জাতীয় পার্টির সংশোধনী, বিএনপির সংশোধনী, জাসদের সংশোধনী আমাদের ওয়ার্কার্স পার্টির সংশোধনী সকলের সংশোধনী আমরা গ্রহণ করেছি। তাতে এই বিল আর সরকারি বিল না, এটা বিরোধী দলে তৈরি করা বিল হয়ে গেছে।”

“সবার হয়ে গেল। জাতীয় পার্টির, বিএনপির, জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণফোরাম সবার। সকলে বক্তব্য দিয়েছেন,” বলেন তিনি।

বিলটি পাসের জন্য স্পিকারসহ সংসদ সদস্যদের ধন্যবাদ জানান সংসদ নেতা শেখ হাসিনা।

Photos from শেখ হাসিনা ও আওয়ামীলীগের কথা's post 27/01/2022

জন্ম নিবন্ধন করতে সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা দাবীর তথ্য পেলে চেয়ারম্যান, সচিব, মেম্বার ও গ্রাম পুলিশদের কঠোর হুশিয়ারি এবং সুনির্দিষ্ট তথ্য পেলে কারো চাকুরী থাকবে না।

নতুন নিবন্ধন ফি-৫০টাকা
জন্ম তারিখ সংশোধন ফি-১০০টাকা নাম, পিতা ও মাতার নাম সংশোধন ফি-৫০টাকা : সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Address

Sylhet