09/03/2023
ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটি সম্পন্ন।
গতকাল ৯ মার্চ বুধবার সন্ধ্যায় বরিশাল নগরীর নতুন বাজারস্থ আবু বকর রা. মাদ্রাসায় বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ছাব্বিতের সভাপতিত্বে বরিশাল বিভাগীয় সমান্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাআদ বিন জাকির।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ১৩ সদস্য বিশিষ্ট বরিশাল বিভাগীয় উপকমিটি ঘোষণা করেন।
প্রধান সমন্বয়ক আব্দুর রহমান ছাব্বিত সদস্য: শাহরিয়া হাসান, ইমরান হোসাইন, জামাল উদ্দিন, সানাউল্লাহ,খাইরুল ইসলাম, আহমাদ শিহাব উদ্দিন, নাহিদ হাসান, আখতার হোসাইন, জুবায়ের আহমেদ, নোমান হাসান, আরিফুল ইসলাম, জাবের হোসাইন।
অতঃপর তিনি বলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাংগঠনিক কার্যক্রমকে সুচারুরূপে পরিচালনার জন্য দেশের আটটি বিভাগে স্ব স্ব বিভাগের আওতাধীন জেলার দায়ীত্বশীলদের নিয়ে সাংগঠনিক উপকমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ৷ তারই অংশ হিসেবে আজ বরিশাল বিভাগীয় উপকমিটি গঠন করা হয়েছে।
আমি আশাবাদী অল্প কিছুদিনের মধ্যেই এই উপকমিটি ঝালকাঠি ও পিরোজপুর জেলায় পূর্ণাঙ্গ কমিটি এবং আগামী রমজানের পূর্বে ভোলা ও ঝালকাঠি সাংগঠনিক সফর করবে। এবং আগামী এক বছরের মধ্যে বরিশাল বিভাগের আওতাধীন প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, পাড়া-মহল্লায় ছাত্র জমিয়তের কাজ ছড়িয়ে দিবে।
সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সভাপতি শাহরিয়ার হাসান, বরিশাল জেলা সাধারণ সম্পাদক আহমাদ শিহাব উদ্দিন সহ প্রমুখ।
উল্লেখ্য : আগামী রমজানে মাসব্যাপী অসহায়, দুস্থ, গরীব জনসাধারণ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণের কর্মসূচি গৃহীত হয়।
30/12/2022
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায়
বরিশালের কৃতি সন্তান সা'দ বিন জাকির ভাইকে অভিনন্দ
25/11/2022
স্বাধীনতা পরবর্তী ৫০ বছরে তো কেউ স্বদেশপ্রেম দেখিয়ে ৪কি.মি. দীর্ঘ পতাকা বানানোর রেকর্ড করেনি! শুধু একটা দেশের খেলা সাপোর্ট করে আপনি আপনার বাসার সামনে বিশাল পতাকা ঝুলাচ্ছেন, ভিটেমাটি বিক্রি করে সুদীর্ঘ পতাকা বানাচ্ছেন ভিনদেশের। এটা নিঃসন্দেহে নিজ দেশের পতাকা, দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রামকে অপমান করার নামান্তর! এটা অন্যায়।
আমার দেশাত্মবোধ এতটাই ঠুনকো হয়ে গেল যে, আমি রক্তে কেনা নিজ দেশের পতাকার উপর ভিন্ন দেশের পতাকা টানাচ্ছি! সবচেয়ে বড় দুঃখবোধ হয় তখন, যখন দেখি দেশের দায়িত্বশীলরা এগুলাতে নিমজ্জিত! এই সমস্ত দায়িত্বশীলরা দেশ ও দেশের জনগনকে গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দিচ্ছে। নিজের বিবেককে জাগ্রত করুন! নিজেকে জিজ্ঞেস করুন— আমি কী করছি? আর তা মেনে নেয়ার মতো কতটুকু সঠিক!
-হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী
প্রিন্সিপাল, জামিয়াতুন নূর আল কাসেমিয়া
21/11/2022
৩০ ডিসেম্বর-২২ ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও কাউন্সিল।
29/09/2022
ছাএ জমিয়ত বাংলাদেশ বরিশাল জেলা এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
…................................................................
সে সময় ছাএ জমিয়তের কর্মীদের উদ্দেশ্যে আলোচনা পেশ করেন অনুষ্ঠানের প্রধান বক্তা যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি ইসহাক কামাল। Ishak Kamal
তিনি বলেন ছাএ জমিয়ত কোনো গতানোগৈতিক কোনো রাজনৈতিক সংগঠন নয় । ছাএ জমিয়ত এর কাজ হলো মুরুব্বিদের কাছ থেকে রাজনীতি শেখা ।
ছাএ জমিয়তের সাথে সংশ্লিষ্ট ছাএদের প্রধান কাজ তিনটি
১ । পড়ালেখায় মনোযোগী হওয়া ।
২। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা ।
৩। সর্বদা সুন্নতের পাবন্দী করা ।
সে সময় আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করেন ............
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । যুব জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার আখতারুজ্জামান তালুকদার আরো উপস্থিত ছিলেন ।
যুব জমিয়তের নবনির্বাচিত সভাপতি মাওলানা এমদাদুল্লাহ। ও সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন । ছাত্র জমিয়ত
বরিশাল জেলার সভাপতি। আব্দুর রহমান ছাব্বিত
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ মুহাম্মদ শিহাব । প্রচার সম্পাদক
মুহাম্মদ ত্বকী ওসমানী Mohammad Toki Osmani সহ উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ও যুব জমিয়তের নেতাকর্মীরা ।