19/05/2026
আলহামদুলিল্লাহ, ১ ঢালার চর, ২নং রাকসা, ৩নং হাটুরিয়া, ৪ নং মনাকষা, ৫নং চাকলার রাস্তার কাজ পরিদর্শনে পাবনা জেলা পরিষদের প্রশাসক মহোদয় "জহুরুল ইসলাম বিশু"
[মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, প্রশাসক মহোদয় অনেক খুশি হয়েছেন এবং কাজের অনেক প্রশংসা করেছেন] মেসার্স মালিথা এন্টারপ্রাইজ
15/03/2026
আলহামদুলিল্লাহ মেসার্স মালিথা এন্টারপ্রাইজ Tender ID=1219335. Total Estimated Cost (BDT)=2500000/-
12/07/2025
১২’জুলাই, শনিবার,
বেসরকারি উন্নয়ন সংস্থার পরামর্শকগণ কর্তৃক এবি ট্রাস্ট পরিচালিত পাবনা জেলা শহর ও গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন।
সময়ঃ সকাল ১১.০০ থেকে ১.০০ ঘটিকা।
এবি ট্রাস্ট বাংলাদেশ সরকারের জয়েন স্টক কোম্পানি কর্তৃক নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। এই ট্রাস্টের অধীনে পরিচালিত ডিগ্রী কলেজ, হাইস্কুল, প্রাইমারি স্কুল, পাঠাগার, এতিমখানা-মাদ্রাসা, কৃষি ও কারিগরি ইনস্টিটিউট ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন প্রফেসর মামুন আল রিয়াজ, ড, নাজবুল এইচ খান , পরামর্শক বেসরকারি উন্নয়ন সংস্থা। এবি ট্রাস্ট সম্প্রতি এনজিও ব্যুরো ও সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক অনুমোদন লাভ করেছে।পরামর্শকগণ স্বরজমিন পরিদর্শন শেষ করে এবি ট্রাস্টকে আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য একটি পজিশন পেপার তৈরি করবে।
12/07/2025
১২’জুলাই, শনিবার,
সময়ঃ বিকেল ৩ ঘটিকা।
পাবনা সড়ক ও জনপথ বিভাগের অডিটরিয়াম।
পাবনা , সিরাজগঞ্জ ও নাটোর জেলা সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক কর্মচারীদের এক মতবিনিময়সভা পাবনা সড়ক ও জনপথ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সড়ক ও জনপথ বিভাগ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সমাবেশ ২৮’জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সমাবেশ সফল করার জন্য পাবনায় প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে সড়ক ও জনপথ বিভাগ পাবনা শ্রমিক কর্মচারী ইউনিয়নের অফিস উদ্বোধন করা হয়। সভায় আটুয়া, কৃষ্ণপুর, সাধুপাডা, কুটিপাড়ার স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।
28/06/2025
২৮’জুন শনিবার
সময়ঃ সকাল ১০টা থেকে ১২ ঘটিকা।
সোনা পট্টি ও বড় বাজার, পাবনা।
পাবনা জেলা জুয়েলারি(স্বর্ন) শ্রমিক ইউনিয়ন ও বিডি মজদুর শ্রমিক ইউনিয়নের ১৬ শত গরীব শ্রমিকদের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।সহায়তা বিতরণ উপলক্ষে পাবনা শহরের সোনা পট্টিতে জুয়েলারি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ও পাবনা বড় বাজার বিডি মজদুর শ্রমিক ইউনিয়ন কার্যালয় শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে বিএনপির স্হানীয় নেতৃবৃন্দ ও পাবনা জেলা ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতি শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
28/06/2025
২৭’জুন, শুক্রবার,
বিকেল ৪,০০ ঘটিকা।
প্রেসক্লাব মিলনায়তন, পাবনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সভাপতি ইয়ামিন খানের সভাপতিত্বে ও কমল শেখ টিটুর সঞ্চালনায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি হলরুমে স্বেচ্ছাসেবক দল সদর উপজেলা ও পৌর কমিটির তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তৃণমূল নেতা-কর্মীরা সংগঠনের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা ঘরে ও বাইরের সকল বাধা মোকাবেলা করে সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার জন্য দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী মানুষের মন জয়ের জন্য নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।