05/12/2025
জলবায়ু বিপর্যয় এবং উন্নয়ন ভাবনায় রূপান্তরের বাস্তবতাকে সামনে রেখে আগামী ডিসেম্বর ১৩, ২০২৫ আমরা আয়োজন করতে যাচ্ছি, Climate Justice Assembly 2025!
যেখানে জলবায়ু অঙ্গনে নেতৃত্ব দেওয়া এশিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপ সহ বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে ২৫ জনের বেশি বিশিষ্ট ব্যাক্তিবর্গ অংশ নিচ্ছে! অংশ নিচ্ছেন বাংলাদেশ সরকারের দু-জন উপদেষ্টা সহ আমাদের দেশ বরেন্য জলবায়ু এবং পরিবেশ নিয়ে নেতৃত্বে দিয়ে আসা সরকারের প্রতিনিধি, গবেষক, এক্সপার্ট এবং এক্টিভিস্টরা!
আপনিও চাইলে অংশ নিতে পারেন এই মহাযোগ্যে! প্রায় ১,৫০০ এর বেশি উপস্থিতি নিয়ে আয়োজিত হবে Climate Justice Assembly 2025 !
আগ্রহীরা দেরি না করে এখনি রেজিষ্ট্রেশন করে ফেলুন নিচে দেওয়া লিংকে!
🔰 ইভেন্ট বিস্তারিত:
📅 তারিখ: ডিসেম্বর ১৩, ২০২৫।
📍 স্থান: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
⏳ রেজিস্ট্রেশনের শেষ দিন: ৮ ডিসেম্বর ২০২৫
⏳ Register Now: https://shorturl.at/V2Ddu
স্বেচ্ছাসেবী হতে চাইলে ইনবক্স করুন! 🚨
09/08/2025
Happy Birthday to Our Amazing Founder & Admin!💚🌸
Your vision, dedication, and leadership inspire us every day.
Wishing you a year filled with success, happiness, and endless blessings. 💐
21/07/2025
নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর:
১। মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202
সিএমএইচ বার্ন ইউনিট 01769016019, 01769019650
সিএমএইচ ইমার্জেন্সি 01769013311
জাতীয় বার্ন ইউনিট 01949043697, 01769957043
ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট 01715000616
২। মাইলস্টোন স্কুল Admin Officer 01814774132, Vice Principal 01771111766
৩। ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 , বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দিবে।
21/07/2025
উত্তরায় আজকে ২৪ এর জুলাইয়ের থেকে অনেক বেশি বাজে অবস্থা!!! অনুগ্রহপূর্বক দর্শক হিসেবে ঘটনাস্থল ও হাসপাতালগুলো পরিদর্শন করতে এসে সমস্যা আরও বৃদ্ধি করবেন না। যদি আপনাদের কি ঘটেছে দেখতে হয় তাহলে টিভিতে দেখুন। কিন্তু যারা কাজ করছে তাদেরকে অঝোতা হয়রানি করবেন না। এমনিতেই যা ঘটছে তা এক বাক্যে "নিতে পারছি না"~ please do help if you can. R onk blood lagtese specially Negative Group er blood, so please please please jar jar end theke possible help koren. Spectators hoite aisha kuo jhamela bariyen na Minimum Monussotto ta dekhan🙏🙏
21/07/2025
🚨 সমবেদনার চেয়ে সহায়তা জরুরি 🇧🇩
দূর্ঘটনার মুহূর্তে আমাদের নিরাপত্তা বাহিনীর প্রতিটি সদস্য ঝুঁকি নিয়ে ছুটে যায় মানুষের প্রাণ বাঁচাতে। অথচ তখন ভীড় করে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা তাঁদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়।
একটু ভাবুন — একজন পুলিশ সদস্য বা ফায়ার সার্ভিস কর্মী যখন আগুন বা ধ্বংসস্তূপের ভেতর প্রবেশ করেন, তখন সময়ের প্রতিটি সেকেন্ড মূল্যবান। সেই মুহূর্তে যদি চারপাশে ভীড় জমে যায়, পথ আটকে যায়, তাহলে একজন মানুষের প্রাণও হয়তো আর রক্ষা করা সম্ভব হয় না।
আমরা বাঙালি, আমরা সাহসী। কিন্তু সাহসের সঙ্গে দরকার সচেতনতা।
👉 সহানুভূতির নামে নয়, সচেতনতার হাত ধরে নিরাপত্তা বাহিনীর পাশে দাঁড়াই।
👉 ভীড় না করে রাস্তা ফাঁকা রাখি, তাদের দায়িত্ব পালন সহজ করি।
👉 ছবি তোলার বা ভিডিও করার চেয়ে কারও জীবন বাঁচানো বেশি জরুরি।
চলো একসাথে বদলাই — মাইলস্টোন স্কুল এন্ড কলেজ,উত্তরা।
ভালো বাঙালির পরিচয় হোক সহনশীলতা আর সচেতনতায়।
16/07/2025
✊📢 আমরা ছিলাম সেই দিনগুলোর জীবন্ত সাক্ষী...
১৬ জুলাই ২০২৪ — বাংলাদেশ ইতিহাসের ভয়ংকর ও গর্বময় এক মোড়ে দাঁড়িয়েছিল।
সে দিন আমরা প্রথমবারের মতো সরাসরি পা রেখেছিলাম কোটা সংস্কার আন্দোলনের ময়দানে।
তবে শুধু ঐদিন নয় —
১৭ জুলাইসহ আন্দোলনের পরবর্তী প্রতিটি দিনেও আমরা ছিলাম মাঠে,
ভয়, রক্ত, নির্যাতন সবকিছুকে অগ্রাহ্য করে দাঁড়িয়েছিলাম ন্যায়ের পক্ষে, ছাত্রদের পক্ষে, দেশের পক্ষে।
🏛️ বিজয়ের পর...
এই আন্দোলন শুধু একটি শাসনব্যবস্থাকে কাঁপিয়ে দেয়নি,
জন্ম দিয়েছে এক নতুন প্রেরণার—
"Uttara Student Society"।
আমরা এটি গঠন করি যেন এই চেতনা কখনো মরে না যায়,
এই জেগে ওঠা যেন নতুন প্রজন্মকে সাহস যোগায়—
প্রতিবাদ করতে, নেতৃত্ব নিতে, এবং বিকশিত সমাজ গঠনে ভূমিকা রাখতে।
🌱 এই পথচলা থামবে না।
আমরা ছিলাম শুধু একজন প্রতিবাদকারী নয়,
আমরা ছিলাম ইতিহাসের অংশ —
যা আজীবন আমাদের গর্বের পরিচয় হয়ে থাকবে।
আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব।
05/07/2025
"জুলাই-আগস্ট শুধু ছাত্রদের আন্দোলন ছিল না—
এটা ছিল সাধারণ মানুষের এক অভূতপূর্ব জাগরণ।"
শুধু ক্লাসরুমের বাইরেই নয়,
পাড়া-মহল্লা, বাজার-গলি, শহর-গ্রামে ছড়িয়ে পড়ল একটাই ডাক—
ন্যায়, সম্মান, ও পরিবর্তনের।
ছাত্রদের সাহস যখন রাস্তায় ঝলমল করছিল,
সাধারণ মানুষ পাশে দাঁড়িয়ে বলেছিল,
"আমরা তোমাদের সাথে আছি।"
এই ঐক্যের শক্তিতেই ছিল দেশজুড়ে বিপ্লবের আঁচ।
এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন—
ছাত্র-জনতা এক হয়ে গড়বে নতুন বাংলাদেশ।
আমাদের ফাউন্ডেশনও তাই গড়ে উঠেছে
এই আন্দোলনের চেতনায়, এই ঐক্যের শক্তিতে।
আমরা সবাই মিলে তৈরি করব এমন এক সমাজ,
যেখানে সবার অধিকার থাকবে অক্ষুন্ন।
📌
চলুন একসাথে এগিয়ে যাই—
ছাত্র ও জনতার শক্তিতে, দেশের ভবিষ্যতের জন্য।
#জুলাইআন্দোলন #জনতা_এবং_ছাত্র
#আমরাইভবিষ্যৎ
03/07/2025
♻️আজ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস 🛍🚫
একটা প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করলেই হয়তো বড় কিছু বদলানো সম্ভব নয়, কিন্তু প্রতিদিন যদি আমরা সবাই একটু করে সচেতন হই, তাহলে বদলে যেতে পারে পুরো পরিবেশের ভবিষ্যৎ।
🌿 প্লাস্টিক নয়, পরিবেশবান্ধব কাপড়/পাটের ব্যাগ হোক আমাদের অভ্যাস।
💡 নিজের ব্যাগ নিজেই নিয়ে বের হই — কাপড় বা পাটের ব্যাগ
💬 বন্ধু, পরিবার ও আশপাশের মানুষকে বলি — প্লাস্টিক আর নয়
প্রতিদিন একটা না বলার শক্তিই হতে পারে আগামী প্রজন্মের জন্য একটা সবুজ পৃথিবী গড়ার প্রথম ধাপ।
🔴 চলুন, আজ থেকেই চেষ্টা করি — প্লাস্টিক নয়, সচেতনতা দিয়ে শুরু হোক আমাদের যাত্রা।♻️🌿
#প্লাস্টিকমুক্ত #পরিবেশবাঁচাও
23/06/2025
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু এবং ৩৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে ৪৩৩ জন সংক্রমিত এবং ১৬ জনের মৃত্যু হয়েছে।
তাই জ্বর, কাশি অথবা শ্বাসকষ্টের মত লক্ষণ দেখা দিলে দ্রুত করোনাভাইরাসের পরীক্ষা করুন।
#করোনাভাইরাস সম্পর্কিত তথ্য বা সহায়তার জন্য IEDCR-এর হটলাইনে যোগাযোগ করুন 👉 ০১৪০৯-৯৬২৬১৩
16/06/2025
🌍 প্লাস্টিক দূষণ: নীরব ঘাতক 🚯
প্রতিদিন আমরা সুবিধার জন্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করছি — যেমন প্লাস্টিক কাপ, চামচ, ব্যাগ। কিন্তু জানো কি, এই ছোট ছোট জিনিসগুলো শত শত বছর মাটিতে থেকে যায় এবং ধীরে ধীরে আমাদেরই শরীরের ভেতর প্রবেশ করছে?
⚠️ কীভাবে?
➡️ প্লাস্টিক মাটিতে পড়ে থাকে
➡️ সূর্য ও বৃষ্টিতে ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়
➡️ গাছের শিকড়ে ঢুকে পড়ে
➡️ খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে আসে
এর ফল:
❌ ক্যান্সারের ঝুঁকি
❌ হরমোনের সমস্যা
❌ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল
❌ পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি
⛔ এখনই সময় প্লাস্টিক ব্যবহার কমানোর!
✅ কাপড় বা কাগজের কাপ, ব্যাগ ব্যবহার করি
✅ বন্ধুদেরও সচেতন করি
✅ পরিবেশবান্ধব পণ্য বেছে নেই
🟢 প্লাস্টিক দূষণ বন্ধে সচেতন হও, অন্যকেও সচেতন করো।
12/06/2025
🌟 Become a Valued Member and Contribute to Social Development of Our Nation 🌟
Are you committed to creating a meaningful and positive impact in society?
Join our esteemed social foundation and actively participate in initiatives aimed at building a brighter future for our country.
👉 Kindly complete the membership form below to register as a member:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfAY_WFtNPlJJSvz1IkaLMLWgHgmj_61Md2hMdktMW6andAiA/viewform?usp=header
Together, let us work towards sustainable change and community betterment. 💪