Bangladesh Young Association Bahrain

Bangladesh Young Association Bahrain

Share

Social Organisations

03/06/2026

বাহরাইনের বিমান চলাচল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জনের মধ্যে যাত্রীদের আশ্বস্ত করেছে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার প্রকাশিত এক বার্তায় কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের সকল কার্যক্রম ও ফ্লাইট সেবা স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এবং যাত্রীসেবায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইনকে বিশ্বের বিভিন্ন গন্তব্যের সঙ্গে সংযুক্ত রাখতে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ অবস্থায় যাত্রীদের বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দিয়ে সর্বশেষ তথ্যের জন্য বিমানবন্দরের অফিসিয়াল সূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

02/06/2026

দোয়ার আবেদন 🤲

আমাদের প্রিয় ভাই তৌহিদুল ইসলাম গত পরশু একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর পায়ের উরুর হাড় মারাত্মকভাবে ভেঙে গেছে এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১৩ মে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর আম্মা ইন্তেকাল করেন। পরিবারের এই শোকের সময়ে বাবার আহ্বানে তিনি জরুরি ভিত্তিতে দেশে গিয়েছিলেন।

একদিকে মায়ের শোক, অন্যদিকে নিজের এই দুর্ঘটনা, সব মিলিয়ে তিনি ও তাঁর পরিবার কঠিন সময় পার করছেন।

সবার কাছে অনুরোধ, তৌহিদ ভাইয়ের দ্রুত সুস্থতা এবং তাঁর মরহুম আম্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।

আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন এবং তাঁর আম্মাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। 🤲

17/05/2026

বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইনের সহ-সাধারণ সম্পাদক ও বিডি রয়্যালস ক্রিকেট দলের ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম ভাইয়ের মায়ের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

​উনার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইন ও বিডি রয়্যালস ক্রিকেট দলের যৌথ উদ্যোগে আজ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তৌহিদ ভাইসহ উনার পুরো পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেন। আমিন।

14/05/2026
05/05/2026

ই-পাসপোর্ট করতে হলে বর্তমান পাসপোর্টের সাথে এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধনের তথ্য মিল থাকা বাধ্যতামূলক।

কিন্তু বাস্তবে অনেক প্রবাসীর ক্ষেত্রে এই মিল নেই। নাম, জন্মতারিখ বা ছোটখাটো ভুলের কারণেও আবেদন আটকে যাচ্ছে—এমনকি একটি অক্ষরের পার্থক্যেও হচ্ছে সমস্যা।

এই ভুল সংশোধন করতে গিয়ে অনেকেই পড়ছেন ভোগান্তিতে। দেশে গিয়ে কাগজপত্র ঠিক করা সবার পক্ষে সম্ভব নয়, বিশেষ করে যাদের পরিবারে সহযোগিতা করার মতো কেউ নেই।

প্রবাসীদের দাবি:

ই-পাসপোর্ট করার নিয়ম সহজ করা হোক
সংশোধন প্রক্রিয়া দ্রুত ও ঝামেলামুক্ত করা হোক
বিদেশে বাংলাদেশ দূতাবাসেই এনআইডি ও জন্মনিবন্ধন সংশোধনের সুযোগ দেওয়া হোক

প্রবাসীদের এই সমস্যার দ্রুত সমাধান এখন সময়ের দাবি।

03/05/2026

বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস, মানামা আয়োজন করতে যাচ্ছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প।

📅 তারিখ: ০৪ মে ২০২৬ (আগামীকাল)
⏰ সময়: সকাল ১০:০০টা – দুপুর ০২:০০টা
📍 স্থান: বাংলাদেশ দূতাবাস, মানামা, বাহরাইন

এই ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে:
✔️ ব্লাড সুগার পরীক্ষা
✔️ ব্লাড প্রেসার পরীক্ষা
✔️ কোলেস্টেরল পরীক্ষা
✔️ ইউরিক অ্যাসিড পরীক্ষা
✔️ SGPT ও ক্রিয়েটিন টেস্ট
✔️ বিশেষজ্ঞ ডাক্তার

29/04/2026

বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি -

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “মে দিবস” ১ মে ২০২৬, শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় বাহরাইন সরকারের সাথে মিল রেখে "আগামী ৩ মে ২০২৬, রোজ রবিবার বাংলাদেশ দূতাবাস, বাহরাইন বন্ধ থাকবে"।

২। এমতাবস্থায়, রবিবার, ৩ মে ২০২৬ তারিখে আবেদনকৃত ই-পাসপোর্টের এপয়েন্টমেন্ট সমুহ পরবর্তী মঙ্গলবার ও বুধবার, ৫ ও ৬ মে ২০২৬ পুনঃনির্ধারণ করা হলো।

৩। জরুরী প্রয়োজনে দূতাবাসের সাথে যোগাযোগের জন্য ৩৩৩৭৫১৫৫ নম্বরে ফোন করা যাবে।

16/04/2026

শুভকামনা বিডি রয়েলস.......

13/04/2026

> 🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

> নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন স্বপ্ন, নতুন আশা আর নতুন পথচলা!
> বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহারাইন পরিবারের পক্ষ থেকে প্রবাসে থাকা সকল বাংলাদেশিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

> বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও একতার বন্ধনকে আরও দৃঢ় করে। প্রবাস জীবনের ব্যস্ততা যেন আমাদের বাংলা সংস্কৃতির আনন্দ থেকে দূরে না রাখে—একসাথে আমরা গড়ে তুলবো প্রবাসে বাঙালিয়ানার সুন্দর একটি পরিমণ্ডল।

> 🎉 সবাইকে জানাই "শুভ নববর্ষ"!
> আসুন, নতুন বছরটি হোক ভালোবাসা, ঐক্য ও অগ্রগতির একটি নতুন অধ্যায়। 🇧🇩❤️🇧🇭

Want your business to be the top-listed Government Service in Muharraq?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Manama
Muharraq
00