Denmark Awami League

Denmark Awami League

Del

জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু
(The Official Page of Denmark Awami League) Official Page of Denmark Awami league

30/04/2026

যাদের শ্রমে-ঘামে-রক্তে আজকের বাংলাদেশ, তাদের প্রতি আওয়ামী লীগ জানায় অপরিসীম শ্রদ্ধা।

আওয়ামী লীগ সবসময়ই শ্রমজীবি, খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈষম্য দূর করতে শ্রম নীতি প্রণয়ন করেছিলেন। তাঁরই সিদ্ধান্তে মে দিবসকে সরকারী ছুটি ঘোষণা করা হয়। ২০১৮ সালে শেখ হাসিনার সরকার বাংলাদেশ লেবার অ্যাক্ট এর আধুনিকায়ন করে। শ্রমজীবি নারীদের জন্যেও কাজ করেছে আওয়ামী সরকার।

একটি শ্রমবান্ধব, বৈষম্যহীন সমাজ তথা দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
সকল শ্রমজীবি মানুষকে মে দিবসের শুভেচ্ছা। মে দিবস সফল হউক।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

#মেদিবস #শ্রমিকদিবস

10/04/2026
27/03/2026

অবশেষে ইউনুস সরকারের এক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মুখ দিয়েই জুলাই ষড়যন্ত্রের সত্য বেরিয়ে এলো।আগষ্টে শেখ হাসিনার পতনের পিছনে কোন আর্দশ বা চেতনার বিপ্লব বা গণঅভ্যুত্থান ছিল না,এটা ছিল ডিপ স্টেটের পরিকল্পিত ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া,যার
বিনিময়ে আন্দোলনকারীরা বিপুল পরিমাণ অর্থও পেয়েছিল।

Photos from Denmark Awami League's post 17/03/2026

ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মশতবার্ষিকী উদযাপন।

10/03/2026

প্রিয় সুধীজন,
সংগ্রামী শুভেচ্ছা।মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে ২৮শে মার্চ ২০২৬,শনিবার,বিকাল ৫টায় মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আপনি স্বপরিবারে আমন্ত্রিত ।

****আমন্ত্রণে****
ডেনমার্ক আওয়ামী লীগ

অনুষ্ঠান সূচীঃ
——————
* আলোচনা সভা
* ⁠শহীদের স্বরণে দোয়া
* ⁠ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
* ⁠নৈশ ভোজ
-----*****-----
স্হানঃ
পার্টি হল ( বেইজমেন্ট)
ঠিকানাঃ
Amagerbrogade 262,
København 2300 S

07/03/2026

ঐতিহাসিক ৭মার্চঃ
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম-
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

21/02/2026

আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি-

11/01/2026

ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন।

09/01/2026

🇧🇩বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভাঃ

সুধী,
১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালে পাকিস্তানের বন্ধীদশা থেকে মুক্তি পেয়ে জাতির অবিসংবাদিত নেতা,স্বাধীনতার ঘোষক,মুক্তিযুদ্বের সবার্ধিনায়ক নেতা স্বাধীন বাংলাদেশের মাটিতে ১০ই জানুয়ারি প্রত্যাবর্তন করেন।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে পূর্ণতা পায় এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা ।

১১ই জানুয়োরী ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় ডেনমার্ক আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের উপস্হিত থাকার জন্য বিশেষভাবে আহবান করা যাচ্ছে।
———————————————-
ভেন্যুঃ
তারিখঃ১১ই জানুয়ারি’২০২৬
সময়ঃ রবিবার,সন্ধ্যা ৭টায়
স্হানঃ
জীবনের রেষ্টুরেন্ট
Restaurant &pizza
Finsensvej 51
2000 Fredriksberg
———————————————-
আহবানে,
ডেনমার্ক আওয়ামী লীগ।

Vil du plassere din virksomhed på toppen av Statslig Tjeneste-listen i Copenhagen?

Klik her for at gøre krav på din sponsorerede post.

Sted

Internet side

Adresse

Copenhagen
2200