Dhaka Club France

Dhaka Club  France

Partager

Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Dhaka Club France, Service social, Paris.

16/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ঢাকা ক্লাব ফ্রান্সের সম্মানিত (ভারপ্রাপ্ত সভাপতি ) মরহুম শেখ চঞ্চল ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় ঢাকা ক্লাব ফ্রান্সের পক্ষ থেকে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

📍 স্থান: ওভারভিলা বাংলাদেশী জামে মসজিদ(4 rue du des cities 93300 Aubervilliers)
📅 তারিখ: শুক্রবার,
⏰ সময়: বিকাল ৩:০০ টায়
ঢাকা ক্লাবের পক্ষ থেকে সকলকে বিনীতভাবে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
আমন্ত্রণে :
— ঢাকা ক্লাব ফ্রান্স।
:::

14/04/2026

ফ্রান্স প্রবাসী শেখ চঞ্চলের জানাজা সম্পন্ন

ফ্রান্স প্রবাসী ঢাকা ক্লাব ফ্রান্স-এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ চঞ্চলের জানাজার নামাজ মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) ওবারভিলিয়ে বাংলাদেশ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নামাজ শেষে মরহুমের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়।

মরহুম শেখ চঞ্চলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় । তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করে আসছিলেন।

উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হয়ে তিনি প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল শুক্রবার রাতে তিনি ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

11/04/2026

আসসালামু আলাইকুম,
ঢাকা ক্লাব ফ্রান্সের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি শেখ চঞ্চল ভাইয়ের নিথর দেহ দেশে পাঠানোর জন্য ঢাকা ক্লাব ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে।
চঞ্চল ভাইয়ের সম্মানার্থে আমরা কারো কাছে কোন সাহায্য দাবি করছি না।
তার পরিবারের সদস্যদের সাথে সমন্বয় করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।
তদুপরি যদি কোন শুভাকাঙ্খী নিজের থেকে কন্ট্রিবিউশন করতে চান তাহলে ঢাকা ক্লাবের সাথে যোগাযোগ করবেন। ইতিমধ্যেই অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন কন্ট্রিবিউশন করার জন্য। আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।
প্রয়োজনীয় খরচের পরে উদ্বৃত্ত অর্থ আমরা তার স্ত্রীকে দিতে চাচ্ছি।
মহান সৃষ্টিকর্তা চঞ্চল ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন।
আপনারা যারা নিজের থেকে কন্ট্রিবিউশন করতে ইচ্ছুক তারা নিম্নের নাম্বারগুলোতে যোগাযোগ করুন:
রেজাউর রহমান বিপুল। 0751525120
মুমিন আলী মোড়ল। 0758658214

Photos from Dhaka Club  France's post 11/04/2026

আসলামু আলাইকুম।।শেখ চঞ্চল ভাইয়ের নামাজের জানাজা আগামী মঙ্গলবার ১৪/০৪/২০২৬ দুপুর ১২.০০টায় বাংলাদেশ কমিউনিটি মসজিদ 4 rue des cites 93300 Aubervilliers মসজিদে অনুষ্ঠিত হবে ।উক্ত জানাজায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে অনুরোধ করা হলো

Photos from Dhaka Club  France's post 09/04/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শেখ চঞ্চল ভাই আর আমাদের মাঝে নাই।
আমাদের সকলের প্রিয় , প্যারিস কমিউনিটির পরিচিত মুখ ,কমিউনিটি ব্যক্তিত্ব,
ঢাকা ক্লাব ফ্রান্সের সম্মানিত (ভারপ্রাপ্ত সভাপতি,)
শেখ চঞ্চল ভাই কিছুক্ষণ আগে প্যারিসের বিশা হসপিটালে ০০:২৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।
এবং তার শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।
মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতবাসী করুন । আমিন।

08/04/2026

দোয়ার দরখাস্ত 🤲
ঢাকা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি
শেখ চঞ্চল ভাইয়ের অবস্থা খুবই সংকটাপন্ন। সবাই তার জন্য দোয়া করবেন । মহান সৃষ্টিকর্তা যেন তাকে আমাদের মাঝে সুস্থ হিসেবে ফিরিয়ে দেন ।তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
আজকে দীর্ঘক্ষণ ডাক্তারের সাথে আলাপকালে ডাক্তার যেটা বলল , তাকে ভেন্টিলেশন অবস্থায় রাখা হয়েছে।
চঞ্চল ভাইয়ের গুনগ্রাহী ,শুভাকাঙ্ক্ষী এবং কাছের মানুষদের সাক্ষাতের আমন্ত্রণ জানানো হয়েছে ডাক্তারের পক্ষ থেকে।
হে আল্লাহ তুমি হেফাজতের মালিক।
আমিন।

ভিজিট :
l'hopital Bichat)
-REANIMATION MEDICAL ET INFECTIEUSE
- UNITE 1.
- chambre -7

Photos from Dhaka Club  France's post 31/03/2026

শুভ জন্মদিন প্রিয় ভাই মাসুদ রেজা আসাদ (সহ সভাপতি ঢাকা ক্লাব ফ্রান্স ) শুভ হোক আপনার আগামীর পথ চলা ।💐🌈🎁

Photos from Dhaka Club  France's post 19/03/2026

ফ্রান্সের ঢাকা ক্লাবে’র সভাপতি (ভারপ্রাপ্ত), সম্পাদক’র ঈদ শুভেচ্ছা
————————————————————————————

পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে ফ্রান্সের ঢাকা ক্লাবের পক্ষ থেকে সভাপতি(ভারপ্রাপ্ত )শেখ চঞ্চল চৌধুরী এবং সাধারণ সম্পাদক কামাল শিকদার সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন ।

ঈদবার্তায় তারা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন , ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা। তারা আশাবাদ ব্যক্ত করে আরো বলেন , এই পবিত্র ঈদ সবার জীবনের দুঃখ-কষ্ট দূর করে হৃদয় ভরে তুলুক নির্মল আনন্দ ও প্রশান্তিতে।

মহান আল্লাহ আমাদের সবার জীবনে কল্যাণ বর্ষণ করুন—আমিন।

18/03/2026

ঈদ মুবারক

Vous voulez que votre entreprise soit Service Du Gouvernement la plus cotée à Paris ?

Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Emplacement

Site Web

Adresse

Paris