Barishal metropolitan chhatra dal

Barishal metropolitan chhatra dal

Share

for the democracy of Bangladesh

13/02/2026

Alhamdulillah

30/12/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশের মানুষের জন্য, জাতীয়তাবাদী দলের জন্য মাতৃতুল্য নেত্রী যে ত্যাগ স্বীকার করে গেছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে। হে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন।

07/09/2024
07/08/2024

ওরা আপনাদের মতন সুবিধাবাদী রাজনীতিবিদদেরকে কোন সুবিধা দিবে না ওরা দুর্জয় ওরা ভয়ঙ্কর।

28/05/2023

ফটো নিউজ — শুক্রবার, মে ২৬, ২০২৩, ঢাকা জেলা বিএনপির কেরানীগঞ্জে জনসমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরীকে হাসপাতালে দেখতে যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল সহ ঢাকা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

Photos from Barishal metropolitan chhatra dal's post 20/05/2023

কুমিল্লা মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা বিএনপি

ফটো নিউজ — শুক্রবার, মে ১৯, ২০২৩, উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা মহানগর ও উত্তর, দক্ষিণ জেলা বিএনপির গণসমাবেশ।

প্রধান অতিথি —
বাবু গয়েশ্বর চন্দ্র রায়
স্থায়ী কমিটির সদস্য বিএনপি

সভাপতি —
হাজী আমিন উর রশিদ ইয়াছিন
এাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি
আহ্বায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ।

17/05/2023

নিশি রাতের ভোট চোরদেরকে বলে দিও
২০২৩ সালে আন্দোলনের মাধ্যমে
জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।


শহিদ শাওন প্রধান
যুবদল নেতা, নারায়ণগঞ্জ
(মে ৩১, ২০২২, ফেসবুক পোস্ট)

সেপ্টেম্বর ১, ২০২২, জনগণের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন।

08/05/2023

নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা নেই
— মির্জা আলমগীর
———

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নির্বাচন কমিশনকে যত সুন্দরভাবেই সাজানোর চেষ্টা করুক, লাভ নেই। বিগত সময়ে এ সরকারের অধীনে নির্বাচন কমিশনকে দেখেছে দেশের জনগণ। নির্বাচন কমিশনকে তারা গৃহপালিত করে রেখেছে। তাই নির্বাচন কমিশনের সুষ্ঠ নির্বাচনের কোনো ক্ষমতাই নেই।

রোববার, মে ৭, ২০২৩, দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা পরিষ্কার বলে দিয়েছি, এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। সরকারকে পদত্যাগ করতে হবে। ক্ষমতা সোপর্দ করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের হাতে। এরপর উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মানের জন্য নতুন নির্বাচনে লড়াই করতে হবে। তাই আমরা ১০ ও ২৭ দফা দাবি দিয়েছি। ওই ২৭ দফার মধ্য দিয়ে আমরা দেশের আমূল পরিবর্তনের কথা বলেছি।
এ সময় সকল অন্যায় ও অবৈধ শক্তিকে পরাজিত করে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে নেতাকর্মীদের শপথ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

মির্জা আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে আজ যে অরাজকতার পরিবেশ বিরাজ করছে, তাতে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। দেশের জনগণ আজ জানে না দেশের ভবিষ্যত কী? কী হতে যাচ্ছে জনগণের ভবিষ্যত।

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ১৯৯৬ সালে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তখন তারা কেয়ারটেকার সরকারের জন্য ১৭৬টি হরতাল দিয়েছিল। তখন অনেক লোক আহত ও হত্যার শিকার হয়। দেশটা অচল করে দিয়েছিল তারা। আমাদের নেত্রী তাদের ওই দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়েছিলেন বলেই তারা ক্ষমতায় আসতে পেরেছিল। অথচ পরে তারাই তাদের নীতিগত দিক ভুলে গিয়ে নির্দলীয় সরকারের প্রথাটা বন্ধ করে রেখেছে। তারা জানে যে দেশের জনগণ আর তাদের সাথে নেই। তাই তাদের এতো ভয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল হান্নান হান্নু, দফতর সম্পাদক মামুন অর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুবদল সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবুনুর, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।

Want your business to be the top-listed Government Service in London?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


High Street Enfield
London
EN34EU