World Khelafat Majlis

World Khelafat Majlis

Share

Khelafat Majlis is one of the leading political parities that work for an overall development of BD.

Photos from World Khelafat Majlis's post 04/03/2026

খেলাফত মজলিস লুটন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

খেলাফত মজলিস যুক্তরাজ্য লুটন শাখার উদ্যোগে গতকাল ৩ মার্চ মঙ্গলবার রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লুটন ব্যারিপার্ক ঈসা হল মিলনায়তনে হাফেজ দেলোয়ার হোসেন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই মাহফিল।

মাওলানা আমিরুল ইসলামের সঞ্চালনায়, লুটন শাখার সভাপতি মুফতি মাসরুর আহমাদ বুরহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ এর সহ- সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তালুকদার,
খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ এর বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল আহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটন ব্যারিপার্ক জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি মাওলানা মকবুল হোসাইন।

অনুষ্ঠানে বক্তাগন বলেন, রমজান মাস কোরআন নাযিলের মাস। পবিত্র কোরআনের আলোকে সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই করে যাচ্ছে খেলাফত মজলিস। বক্তাগন হলভর্তি উপস্থিত আমন্ত্রিত মেহমানদেরকে ব্যাক্তিজীবনে কোরআনের আলোকে জীবন গড়ার আহবান জানান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আলেম ওলামা, ছাত্রসহ নানান পেশাজিবী মানুষ।
পরিশেষে মাওলানা সাদিকুর রহমানের দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করে সবাই মিলে ইফতার করেন।

02/03/2026
20/01/2026

মানিকগঞ্জ-০২ (সিংগাইর-হরিরামপুর) আসনে খেলাফত মজলিস - Khelafat Majlis মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন-কে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিন এবং গণভোটে হ্যাঁ দিন।

#গণভোট #হ্যাঁ #নির্বাচন #দেওয়ালঘড়ি #১০দলীয়ঐক্য #খেলাফতমজলিস

20/01/2026

নারায়ণগঞ্জ-০৫ (সদর-বন্দর) আসনে খেলাফত মজলিস - Khelafat Majlis মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন-কে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিন এবং গণভোটে হ্যাঁ দিন।

#গণভোট #হ্যাঁ #নির্বাচন #দেওয়ালঘড়ি #১০দলীয়ঐক্য #খেলাফতমজলিস

06/01/2026

খেলাফত মজলিস - Khelafat Majlis কুয়েত শাখার মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত।

15/12/2025
Photos from World Khelafat Majlis's post 09/11/2025

যুক্তরাজ্য সাউথ শাখা পুনর্গঠন সম্পন্ন।

খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার মজলিসে শূরার বিগত সেশনের সর্বশেষ অধিবেশন গতকাল ৮ নভেম্বর, শনিবার ইস্ট লন্ডনস্থ ফোর্ড স্কয়ার মসজিদ কনফারেন্স হলে মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ সেশনের জন্য উপস্তিত শূরা সদস্যদের গোপন ব‍্যালেটে সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন মাওলানা সাদিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নবনির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল করিম।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদির সালেহ, ইউরোপ জোনের পরিচালক আলহাজ্ব সদরুজ্জামান খান ও সহ পরিচালক মাওলানা শওকত আলী।

Photos from World Khelafat Majlis's post 06/11/2025

মহানবী (সা.) মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল একটি সমাজ গড়ে তুলেছিলেন

ড. আহমদ আবদুল কাদের

লন্ডন, ০৫ নভেম্বর ২০২৫: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মহানবী (সা.) মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল একটি সমাজ গড়ে তুলেছিলেন। যেখানে প্রত্যেক ব্যক্তির সম্মান ও মর্যাদা সুরক্ষিত ছিল। তিনি গোঁড়ামি, কুসংস্কার, বর্ণবৈষম্য, ও সামাজিক ভেদাভেদ ভেঙে সমতা ও ন্যায়বিচারের এক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং তাঁর শিক্ষা ও কর্মের মাধ্যমেই সকল ধর্ম ও বর্ণের
মানুষ সমান অধিকার ও মর্যাদা পেয়েছিল।

গতকাল ৫ নভেম্বর বুধবার, বিকেলে ইস্ট লন্ডনস্থ ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখা আয়োজিত এক সিরাতুন্নবী সা. সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

লন্ডন মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাতুন্নবী সা. সম্মেলনে প্রধান অতিথি ড. আহমদ আবদুল কাদের আরো বলেন, মহানবী সা. সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এবং সকল প্রকার সংঘাত ও বিভেদ দূর করার চেষ্টা করেছেন। তিনি সকল প্রকার অন্যায়, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, যা ইসলামি আদর্শের মূল ভিত্তি। ড. কাদের জীবনের সর্বক্ষেত্রে মহানবী সা. এর আদর্শ বাস্তবায়নের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

বাংলাদেশ প্রসঙ্গে ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের বিশাল অর্জনকে ধরে রাখতে হলে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের ইসলামী শক্তিকে আরো সচেতনতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নানা মতপার্থক্য থাকা সত্ত্বেও যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, যদি আমরা নবী করিম (সা.)-এর আদর্শ, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের আদর্শকে ধারণ করি তাহলে কোন বাঁধা আমাদের পথকে আটকে দিতে পারবে না, আমরা আমাদের লক্ষ্যেই পৌঁছব ইনশাআল্লাহ।

তিনি বলেন, দেশের জনগণ চায় আমরা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে যেন এক হয়ে কাজ করি। আর খেলাফত মজলিস জণগণের সেই আশা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। ড. কাদের বলেন, আমরা চেষ্টা করছি আগামী নির্বাচনে One box policy apply করে নির্বাচন করতে। এক্ষেত্রে তিনি প্রবাসীদের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

শাখা সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদ ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সিরাত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত খেলাফত মজলিসের নায়েবে আমীর ও ইউরোপ জোন পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, যুগ্ম-মহাসচিব, সদরুজ্জামান খাঁন, হেফাজতে ইসলাম ইউকের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী, খেলাফত মজলিস ইউরোপ জোন সহকারী পরিচালক মাওলানা শওকত আলী, ক্বারী আব্দুল মুকিত আজাদ, যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান, নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম, সাউথ শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা সাদিকুর রহমান, নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, সাউথ শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, আব্দুল করিম উবায়েদ, হেফাজতে ইসলাম লন্ডন মহানগর শাখা সভাপতি শেখ ইমদাদুর রহমান আল মাদানী, জামিয়তে উলামা ইসলাম ইউরোপের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দিন, রিজেন্টপার্ক মসজিদের ইমাম ও খতীব শায়েখ কাজী লুতফুর রহমান, সাউথ শাখার মাওলানা তায়িদুল ইসলাম, মাওলানা আতাউর রহমান জাকির, হাফিজ কামরুল হাসান, মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, হাফেজ আব্দুল কাদির, কাজী আব্দুর রহমান, বার্মিংহাম শাখা সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব, ক্যামব্রিজ শাখা সভাপতি মাওলানা নোমান উদ্দিন, সাউথএন্ড শাখা সভাপতি মাওলানা আশরাফুল মাওলা, লুটন শাখা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, লন্ডন মহানগর সহ-সভাপতি মাওলানা নুফাইছ আহমদ, মাওলানা আনিসুর রহমান, মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক, শায়খ রুম্মান আহমদ, মাওলানা আব্দুল খালেক শাহেদ, মাওলানা মু'তাসনিম বিল্লাহ, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাকারিয়া আহমদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল মাওলানা মিসবাহুজ্জামান হেলালি প্রমুখ।

13/07/2025

আগামী নির্বাচনে কাকে ভোট দিতে চায় তারা?

#জাতীয়নির্বাচন #নির্বাচন #জাতীয়সংসদ #জিজ্ঞাসা #মতামত #দেওয়ালঘড়ি #দেয়ালঘড়ি #খেলাফতমজলিস #রাজনীতি #ইসলামীরাজনীতি #বাংলাদেশ #সংস্কার #বিচার #ভোট #ঘড়ি

Want your business to be the top-listed Government Service in London?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


London
E14