18/05/2025
সরকার কোনো এলিট ক্লাব কিংবা কর্পোরেট প্রতিষ্ঠান নয়, সরকার অবশ্যই একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এই রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে দেশের প্রত্যেকটি নাগরিকের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত থাকতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও ব্যবস্থাকে উপেক্ষা করে যদি বিরাজনীতিকরণ উৎসাহিত করা হয়, তাহলে হয়তো বা কোন ব্যক্তি বিশেষ লাভবান হলেও হতে পারে কিন্তু রাষ্ট্র গনতন্ত্র এবং গণতন্ত্রকামী জনগণ এতে ক্ষতিগ্রস্ত হয়।
28/04/2025
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক আর নেতৃত্ব প্রদানে সক্ষম তারুণ্য গড়তে চাই।
--তারেক রহমান
২২ এপ্রিল ২০২৫
26/04/2025
কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালু করা হবে।
এই কার্ডে থাকবে কৃষকের নাম, জমির পরিমাণ ও দাগ নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য। সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে এ কার্ড ব্যবহার করা হবে। পাশাপাশি, কৃষি ব্যাংক সহজেই এসব তথ্য এক্সেস করতে পারবে, ফলে ঋণ পেতে কৃষকদের আর কোনো ভোগান্তি পোহাতে হবে না।
—
তারেক রহমান
এপ্রিল ২৪, ২০২৫, রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায়।
26/04/2025
খাল-খনন কর্মসূচি আমরা যে কোন মূল্যে শুরু করবো।
কৃষি তথা সামগ্রিক ভাবে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় সংস্কার খাল-খনন ।
-তারেক রহমান।
২২ এপ্রিল ২০২৫
23/04/2025
শিক্ষকদের রাষ্ট্রের পক্ষ থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে যেন তাদের জীবিকার জন্য শিক্ষকতার পাশাপাশি অন্য কিছু করতে না হয়।
-তারেক রহমান।
২২ এপ্রিল ২০২৫
22/04/2025
বাংলাদেশে গণতন্ত্র ও বিএনপি সমার্থক। দেশে গণতন্ত্র থাকলে বিএনপি থাকে ,গণতন্ত্র বিপন্ন হলে বিএনপির স্বার্থও বিপন্ন হয়।
-তারেক রহমান
২৭ ফেব্রুয়ারি ২০২৫
17/04/2025
বিভিন্ন জায়গায় খাল দখল হয়ে গেছে। কে দখল করেছে, তা মুখ্য নয়। সেখানে দশতলা ভবন থাকুক কিংবা অন্য কিছু, খাল সেখান দিয়েই যাবে। এই বিষয়ে কোনো আপস নয়।
-তারেক রহমান।
১৩ এপ্রিল ২০২৫
16/04/2025
বাংলাদেশে কৃষি জমির উর্বর মাটি পুড়িয়ে ইট তৈরির অবৈজ্ঞানিক ও ক্ষতিকর প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এতে ফসলি জমি ধ্বংস হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে।
যেকোনো মূল্যে আমাদের পরিবেশ রক্ষা করতেই হবে!
তারেক রহমান
১৩ এপ্রিল ২০২৫