Tower Hamlets Council / Bangla

Tower Hamlets Council / Bangla

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tower Hamlets Council / Bangla, Government Organization, Tower Hamlets Town Hall, 160 Whitechapel Road, London.

02/06/2026

আপনার কমিউনিটি একসাথে কী ভালো কাজ করতে পারে? 🌍

৬ থেকে ১৪ জুন ২০২৬ পালিত হবে “গ্রেট বিগ গ্রিন উইক“, এবং যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি ইতোমধ্যেই জলবায়ু ও প্রকৃতি রক্ষায় নানা উদ্যোগ উদযাপনের জন্য ইভেন্ট পরিকল্পনা করছে।

হতে পারে একটি ‘ন্যাচার ওয়াক‘, একটি ‘রিপেয়ার ক্যাফে‘, একটি ‘কমিউনিটি গ্রোয়িং ডে‘, একটি ‘স্কুল প্রজেক্ট‘, অথবা সম্পূর্ণ আপনার নিজের কোনো অভিনব আয়োজন।

👉 যাই হোক না কেন, রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি এবং প্রতিটি ইভেন্টই গুরুত্বপূর্ণ।

আপনি যখন আপনার ইভেন্টটি জাতীয় “গ্রেট বিগ গ্রিন উইক ম্যাপে“ যুক্ত করবেন, তখন স্থানীয় মানুষ সহজেই জানতে পারবে তাদের আশেপাশে কী কী আয়োজন হচ্ছে।

🔗 বিস্তারিত জানুন এবং অংশ নিন: https://orlo.uk/o5MaR

Photos from Tower Hamlets Council / Bangla's post 02/06/2026

টাওয়ার হ্যামলেটসের অন্যতম জনপ্রিয় সবুজ স্থান মাডশুট পার্ক এন্ড ফার্ম পরিদর্শন করেছেন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল। শহরের ব্যস্ততার মাঝেও সবুজের এক শান্তিপূর্ণ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই ফার্মটি প্রতি বছর ২ লাখ ৫০ হাজারেরও বেশি দর্শনার্থীকে স্বাগত জানায়।

সাম্প্রতিক সময়ে কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী মাডচুট অ্যাসোসিয়েশনের জন্য নতুন ৩০ বছরের লিজ অনুমোদন দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ২৯ মে শুক্রবার এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার, ক্যাবিনেট মেম্বার ফর হোমবিল্ডিং অ্যান্ড এনহ্যান্সিং কাউন্সিল হোমস অ্যান্ড নেবারহুডস হিসেবে কাউন্সিলর সাইদ আহমেদ, ক্যাবিনেট মেম্বার ফর ফাইন্যান্স, অ্যাসেটস অ্যান্ড গভর্নেন্স হিসেবে কাউন্সিলর আবু তালহা চৌধুরী, এবং কাউন্সিলের কর্পোরেট ডিরেক্টর ডেভিড জয়েস সহ কাউন্সিলের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে তারা ফার্মের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন, যার মধ্যে ছিল অন-সাইট নার্সারি, বিরল প্রজাতির পশু পালন এবং কমিউনিটি ভিত্তিক নানা আয়োজন। উল্লেখ্য, আগামী ৬ ও ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাগ্রিকালচারাল শো নিয়েও আলোচনা হয়, যা স্থানীয় পরিবার ও দর্শনার্থীদের জন্য একটি বড় আকর্ষণ হিসেবে বিবেচিত।

মাডচুট পার্ক অ্যান্ড ফার্ম দীর্ঘদিন ধরেই স্থানীয় কমিউনিটির জন্য শিক্ষা, বিনোদন এবং প্রকৃতির সাথে সংযোগের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে কাজ করছে। সব বয়সী মানুষের জন্য এখানে রয়েছে নানা ধরনের কার্যক্রম ও শেখার সুযোগ।

কাউন্সিলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, নতুন লিজের মাধ্যমে ফার্মটির উন্নয়ন, সংরক্ষণ এবং কমিউনিটি সম্পৃক্ততা আরও শক্তিশালী হবে।

সবুজ পরিবেশ ও প্রাণবৈচিত্র্যে ভরপুর এই স্থানটি তাই পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এখনো একটি আদর্শ গন্তব্য। চাইলে আপনিও একদিন ঘুরে দেখে আসতে পারেন।

01/06/2026

ইউনিভার্সাল ক্রেডিট (Universal Credit - UC) এর ‘টু-চাইল্ড লিমিট’ (Two-Child Limit) বাতিল হওয়ায় এখন অনেক পরিবার অতিরিক্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পেতে পারে।

নিচে বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো:

✅ টু-চাইল্ড লিমিট কী ছিল?
আগে UC বা ইউনিভার্সাল ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে সাধারণত শুধু পরিবারের প্রথম দুইটি সন্তানের জন্যই আর্থিক সহায়তা দেওয়া হতো। যদি কোনো পরিবারের দুইয়ের বেশি সন্তান থাকত, তাহলে অতিরিক্ত সন্তানদের জন্য আলাদা করে ভাতা পাওয়া যেত না।

✅ এখন কী পরিবর্তন হয়েছে?
সরকার এই সীমা বাতিল করার সিদ্ধান্ত নেওয়ায় এখন:
- দুইয়ের বেশি সন্তান থাকা পরিবারগুলোও অতিরিক্ত সহায়তা পেতে পারে
- এর ফলে অনেক পরিবার মাসিক UC পেমেন্টে বাড়তি অর্থ পেতে পারে
- বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো এই পরিবর্তনের ফলে বেশি উপকৃত হবে

✅ আপনার পরিবারের জন্য এর মানে কী?
এই পরিবর্তনের ফলে:
- আপনি যদি দুইয়ের বেশি সন্তানের অভিভাবক হন, তাহলে নতুনভাবে আপনার UC হিসাব করা হতে পারে
- আপনি আগে যতটুকু পেতেন, তার থেকে বেশি অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে
- আপনার বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে নতুন হারে পেমেন্ট নির্ধারণ হবে

✅ অতিরিক্ত কী ধরনের সহায়তা পাওয়া যেতে পারে?

UC ছাড়াও পরিবারগুলো আরও বিভিন্ন ধরনের সহায়তা পেতে পারে, যেমন:
✅ ফ্রি স্কুল মিল (Free School Meals)
✅ চাইল্ড বেনিফিট (Child Benefit)
✅ স্কুল ইউনিফর্ম বা শিক্ষা সহায়তা
✅ স্থানীয় কাউন্সিলের আর্থিক সহায়তা বা ফান্ড
✅ হাউজিং সাপোর্ট (Housing Support)

✅ আপনার বেনিফিটসমূহ (Benefits) চেক করুন
আপনি ঠিক কতটুকু সহায়তা পেতে পারেন, তা জানতে একটি অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

🔗 এখানে ক্লিক করে যাচাই করুন: https://orlo.uk/m6f48 See less

29/05/2026

ইউনিভার্সাল ক্রেডিট (Universal Credit - UC) এর ‘টু-চাইল্ড লিমিট’ (Two-Child Limit) বাতিল হওয়ায় এখন অনেক পরিবার অতিরিক্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পেতে পারে। নিচে বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো:

✅ টু-চাইল্ড লিমিট কী ছিল?
আগে UC বা ইউনিভার্সাল ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে সাধারণত শুধু পরিবারের প্রথম দুইটি সন্তানের জন্যই আর্থিক সহায়তা দেওয়া হতো। যদি কোনো পরিবারের দুইয়ের বেশি সন্তান থাকত, তাহলে অতিরিক্ত সন্তানদের জন্য আলাদা করে ভাতা পাওয়া যেত না।

✅ এখন কী পরিবর্তন হয়েছে?
সরকার এই সীমা বাতিল করার সিদ্ধান্ত নেওয়ায় এখন:

- দুইয়ের বেশি সন্তান থাকা পরিবারগুলোও অতিরিক্ত সহায়তা পেতে পারে
- এর ফলে অনেক পরিবার মাসিক UC পেমেন্টে বাড়তি অর্থ পেতে পারে
- বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো এই পরিবর্তনের ফলে বেশি উপকৃত হবে

✅ আপনার পরিবারের জন্য এর মানে কী?
এই পরিবর্তনের ফলে:

- আপনি যদি দুইয়ের বেশি সন্তানের অভিভাবক হন, তাহলে নতুনভাবে আপনার UC হিসাব করা হতে পারে
- আপনি আগে যতটুকু পেতেন, তার থেকে বেশি অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে
- আপনার বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে নতুন হারে পেমেন্ট নির্ধারণ হবে

✅ অতিরিক্ত কী ধরনের সহায়তা পাওয়া যেতে পারে?
UC ছাড়াও পরিবারগুলো আরও বিভিন্ন ধরনের সহায়তা পেতে পারে, যেমন:

✅ ফ্রি স্কুল মিল (Free School Meals)
✅ চাইল্ড বেনিফিট (Child Benefit)
✅ স্কুল ইউনিফর্ম বা শিক্ষা সহায়তা
✅ স্থানীয় কাউন্সিলের আর্থিক সহায়তা বা ফান্ড
✅ হাউজিং সাপোর্ট (Housing Support)

✅ আপনার বেনিফিটসমূহ (Benefits) চেক করুন
আপনি ঠিক কতটুকু সহায়তা পেতে পারেন, তা জানতে একটি অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
🔗 এখানে ক্লিক করে যাচাই করুন: https://orlo.uk/m6f48

29/05/2026

আমাদের Small Grants Programme এখন আবেদন গ্রহণ করছে — শেষ তারিখ ২১ জুন।

এই তহবিলটি ছোট স্থানীয় সংস্থা এবং কমিউনিটি গ্রুপগুলোর জন্য, যাতে তারা এমন প্রকল্প বাস্তবায়ন করতে পারে যা আমাদের কমিউনিটিকে আরও শক্তিশালী করে, অন্তর্ভুক্তি (inclusion) বৃদ্ধি করে এবং স্থানীয় মানুষের প্রয়োজনগুলো পূরণে সহায়তা করে।

🔹 এই প্রোগ্রামের মাধ্যমে যা করা সম্ভব:

* কমিউনিটির মধ্যে সংযোগ ও সহযোগিতা বাড়ানো
* প্রান্তিক বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা
* স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান বাস্তবায়ন করা
* সামাজিক সম্প্রীতি ও সমতা বৃদ্ধি করা

🔹 কারা আবেদন করতে পারবে:*
ছোট স্থানীয় সংগঠন, স্বেচ্ছাসেবী গ্রুপ এবং কমিউনিটি-ভিত্তিক প্রতিষ্ঠান যারা মানুষের কল্যাণে কাজ করছে।

👉 বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করুন: https://orlo.uk/rWS0o

📅 মনে রাখবেন: আবেদনের শেষ সময় ২১ জুন - তাই সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন।

London Youth Games 29/05/2026

লন্ডন ইয়ুথ গেমস ইউরোপের সবচেয়ে বড় কমিউনিটি যুব ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন পটভূমির তরুণ লন্ডনবাসীরা ৩৭টি খেলায় অংশ নেয়, যা শীতকালীন অলিম্পিক ও প্যারালিম্পিকের চেয়েও বেশি!

🏅 টিম টাওয়ার হ্যামলেটস ২০২৬-এর অংশ হোন!

অংশগ্রহণে আগ্রহী হলে আমাদের বরো টিম অর্গানাইজার (BTO)-এর সাথে যোগাযোগ করুন :

London Youth Games Team Tower Hamlets competes in both the open games and school games taking part in various sports during the competitions.

28/05/2026

টাওয়ার হ্যামলেটসের পপলার এলাকার একটি আইসল্যান্ড স্টোরে ইঁদুরের গুরুতর উপদ্রব ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে £300,000 জরিমানা করা হয়েছে। ভেসি পাথ, E14-এ অবস্থিত এই শাখায় ২০২৪ সালের ৮ জানুয়ারি পরিবেশ স্বাস্থ্য কর্মকর্তারা পরিদর্শনে যান, যখন এক গ্রাহক অভিযোগ করেন যে ক্রিস্পসের প্যাকেটে ইঁদুরের কামড়ের দাগ পাওয়া গেছে।

পরিদর্শনে গিয়ে কর্মকর্তারা দেখতে পান, দোকানের বিভিন্ন স্থানে ইঁদুরের উপস্থিতির স্পষ্ট প্রমাণ রয়েছে, রেডি-টু-ইট খাবার দূষিত হয়ে গেছে এবং এমনকি একটি জীবিত ইঁদুর দোকানের ভেতরে দৌড়াতে দেখা যায়। পরিস্থিতির গুরুতরতা বিবেচনা করে সঙ্গে সঙ্গেই ‘হাইজিন ইমার্জেন্সি প্রোহিবিশন নোটিস’ জারি করে দোকানটি বন্ধ করে দেওয়া হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এরপর Food Safety and Hygiene (England) Regulations 2013 লঙ্ঘনের অভিযোগে আইসল্যান্ডের বিরুদ্ধে মামলা করে। প্রতিষ্ঠানটি তিনটি অভিযোগে দোষ স্বীকার করে, যেখানে পরিষ্কার-পরিচ্ছন্ন ও কীটমুক্ত পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হওয়া এবং কার্যকর পেস্ট কন্ট্রোল ব্যবস্থা না থাকার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

২০২৬ সালের ১০ মার্চ, ডিস্ট্রিক্ট জাজ বুটার রায় ঘোষণা করেন এবং আইসল্যান্ডকে £300,000 জরিমানা, অতিরিক্ত £2,000 ভিকটিম সারচার্জ এবং প্রায় £6,000 খরচ পরিশোধের নির্দেশ দেন, যা ১৭ এপ্রিল ২০২৬-এর মধ্যে পরিশোধ করতে বলা হয়।

28/05/2026

আমরা নতুন হোমলেসনেস পার্টনারশীপ বোর্ড (Homelessness Partnership Board)-এর প্রথম বৈঠকে অংশ নিতে পেরে আনন্দিত।
সমন্বিতভাবে কাজ করার জন্য এই বোর্ডটি বিভিন্ন অংশীদারকে একত্রিত করে, যাতে গৃহহীনতা বা ঝুঁকির মধ্যে থাকা মানুষদের জন্য আরও ভালো ফলাফল নিশ্চিত করা যায়। বিশেষ করে টাওয়ার হ্যামলেটস এলাকায় যারা রাস্তায় বসবাস করছেন বা গৃহহীনতার ঝুঁকিতে আছেন, তাদের জন্য সহায়তা উন্নত করাই এর লক্ষ্য।
এই প্ল্যাটফর্মটি সহযোগিতা, বাস্তবভিত্তিক সমস্যা সমাধান এবং সামগ্রিক সেবা ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে সেবাগুলো মানুষের প্রয়োজন অনুযায়ী, তথ্য-ভিত্তিক এবং স্থানীয় বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ।
Crisis Skylight-এ আয়োজিত এই বৈঠকে আমরা Crisis, Praxis, for Migrants and Refugees, St Mungo's, Providence Row এবং elop LGBT mental health and wellbeing সংস্থার প্রতিনিধিদের সাথে যুক্ত হয়েছিলাম।

28/05/2026

তীব্র গরমে পুড়ছে যুক্তরাজ্য! ☀️
দাবদাহের এই সময়ে পানিতে গা জুড়াতে মন চাইতেই পারে। তবে দয়া করে শেডওয়েল বেসিনে সাঁতার না করার জন্য দেওয়া সতর্কতামূলক সাইনগুলো উপেক্ষা করবেন না। শেডওয়েল বেসিন বা জলাধার অত্যন্ত বিপজ্জনক, এমনকি প্রাণঘাতীও হতে পারে।
এই স্থানে আগে অনেক মানুষ ডুবে গেছে, এমনকি দক্ষ সাঁতারুও এখানে বিপদের মুখে পড়েছেন। পানির অবস্থা, গভীরতা এবং অদৃশ্য ঝুঁকির কারণে এখানে সাঁতার কাটা খুবই ঝুঁকিপূর্ণ।
👉 নিজের নিরাপত্তার জন্য এবং অন্যদেরও সুরক্ষিত রাখতে দয়া করে সতর্কবার্তা মেনে চলুন এবং এই এলাকায় পানিতে নামা থেকে বিরত থাকুন।

27/05/2026

তাপমাত্রা বেশি থাকায় সতর্ক থাকুন এবং নিজের পাশাপাশি আশপাশের মানুষদেরও খেয়াল রাখুন। ☀️

🫗 পর্যাপ্ত পানি পান করুন
পিপাসা লাগার অপেক্ষা না করে নিয়মিত পানি পান করুন। অতিরিক্ত অ্যালকোহল বা ক্যাফেইন এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীরকে দ্রুত ডিহাইড্রেট করে।

👒 রোদ থেকে সুরক্ষা নিন
বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন। সম্ভব হলে টুপি ও সানগ্লাস পরুন, যাতে রোদের তাপ ও ক্ষতিকর রশ্মি থেকে নিজেকে রক্ষা করা যায়।

💧 শরীর ঠান্ডা রাখুন এবং ধীর গতিতে চলুন
গরমে শরীর বেশি ক্লান্ত হয়ে যেতে পারে, তাই কাজের গতি কমান। ঠান্ডা পানি দিয়ে হাত-মুখ ধোয়া বা গোসল করলে কিছুটা স্বস্তি পাওয়া যায়।

👉 আরও পরামর্শ জানতে ভিজিট করুন: https://orlo.uk/6FQtK

Want your business to be the top-listed Government Service in London?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Tower Hamlets Town Hall, 160 Whitechapel Road
London
E11BJ

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm