রুখে দাঁড়াও STAND UP

রুখে দাঁড়াও STAND UP

Share

রুখে দাঁড়াও STAND UP a movement to restore Democracy & reconstitute Bangladesh as a Republic, resonating the aspiration & demand of the young generations.

12/05/2022

বাংলাদেশে শ্রম অধিকার পরিস্থিতি
নিয়ে অ্যামেরিকা অসন্তুষ্ট ও উদ্বিগ্ন
****************************
গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দুই দেশের ব্যবসায়ী ফোরামের আলোচনায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

গতকাল বুধবার রাজধানীর আমেরিকান সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (ইউএসএআইডি) উপপ্রশাসক ইসোবেল কোলম্যান সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে শ্রম অধিকার নিয়ে উদ্বেগের কারণে ডিএফসির পক্ষে কর্মকাণ্ড পরিচালনা করা যাচ্ছে না।
শ্রমিক অধিকারের যেসব বিষয়ে উদ্বেগ আছে, সেগুলোর সুরাহা না হওয়া পর্যন্ত ডিএফসির পক্ষে এখানে কাজ করা সম্ভব নয়। আমরা আশা করি, সরকার এগুলোর সুরাহা করবে, আমাদের কাজ করার সুযোগ করে দেবে। আমরা এখানে কাজ করার জন্য তৈরি আছি।’

উন্নয়নশীল দেশগুলোর জ্বালানি, স্বাস্থ্যসেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্প উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) যাত্রা শুরু করে। মার্কিন কংগ্রেস ডিএফসিকে বিভিন্ন দেশে ছয় হাজার কোটি ডলার বিনিয়োগের অনুমোদন দেয়। তবে কোনো দেশে অর্থায়নের ক্ষেত্রে দেশটির পরিবেশ, মানবাধিকার ও শ্রম অধিকারের উচ্চ মান নিশ্চিত করা হচ্ছে কি না, সেটা বিবেচনায় নেওয়া হয়।

ইসোবেল কোলম্যানের এটাই প্রথম বাংলাদেশ সফর, তিনি গত শনিবার ঢাকায় পৌঁছেছেন। পাঁচ দিনের এই সফরে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের সঙ্গে দেখা করেন। এর পাশাপাশি তিনি কক্সবাজার ও ভাসানচরে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন।

তথ্যসূত্র: প্রথম আলো (অনলাইন), ১২ মে ২০২২
খবরের লিঙ্ক: https://cutt.ly/fHotxpd

30/04/2022

ছোট দলের বড় নেতাদের প্রতিষ্ঠার চেয়ে, অবাধ সুষ্ঠু
ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার পুনঃপ্রবর্তন জরুরী
***************************************
সম্প্রতি জাতীয় সরকার গঠন প্রসঙ্গে আলোচনা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে। জাতীয় সরকার নিয়ে ঠিক কী কারণে কথা বার্তা হচ্ছে, তা বোধগম্য নয়। দেশে এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি যে জাতীয় সরকার গঠন করতে হবে। মূল বিষয় হচ্ছে বর্তমান সরকারের অধীন অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচন না করার ঘোষণা দিয়েছে। বিগত দুটি নির্বাচন নিয়েও জনমনে প্রশ্ন আছে। দেশে আস্থাশীল নির্বাচনী ব্যবস্থা বলতে কিছুই অবশিষ্ট নেই। তাই এ সরকারের অধীন যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনে আগ্রহী না হয়, তবে আলাপ-আলোচনার ভিত্তিতে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের পদ্ধতি বের করতে হবে।

চলমান সংসদ চাইলে নতুন নির্বাচনকালীন সরকারের পদ্ধতি অনুমোদন করতে পারে। তাই জাতীয় সরকারের দিকে না গিয়ে আলোচনা এখানেই সীমাবদ্ধ রাখা উচিত হবে। যত দ্রুত সম্ভব জনসাধারণকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দীর্ঘ মেয়াদে জাতীয় সরকার রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অনাস্থার সমাধান হতে পারে না। রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য, বিশেষ করে আমাদের মতো দেশগুলোয় জাতীয় সরকার কোনো সুফল বয়ে আনতে পারে না।

তথ্যসূত্র: প্রথম আলো (অনলাইন), ৩০ এপ্রিল ২০২২
খবরের লিঙ্ক: https://cutt.ly/pGUgpGO

23/04/2022

এই উচ্চকণ্ঠিরা ফ্যাসিস্ট সরকারের ছদ্মবেশী এজেন্ট
******************************************
আবার যখন গুম এবং বন্দুকযুদ্ধের বিভীষিকা ফিরে আসছে তখন একটা প্রশ্ন ভীত সন্ত্রস্ত মনে উঁকি দিচ্ছে। গত বছরের শেষ মাসে মার্কিনীদের নিষেধাজ্ঞা জারী হবার পর যারা বলেছিলেন, ‘আরো নিষেধাজ্ঞা আসছে’; তারা এখন বোবা, নীরব, নির্বাক কেন?

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত ১০ ডিসেম্বর ২০২১-এ মার্কিন যুক্তরাষ্ট্র যখন ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যাব) এবং এই সংস্থার সাত জন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো, তখন বাংলাদেশে দু’ধরণের লোক উচ্চস্বরে কিছু কথা বলেছিলো।

অভিযুক্ত সরকার, ব়্যাব ও নিষেধাজ্ঞায় পতিত কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রথমগ্রুপ বলেছিলো, এসব তেমন কিছু না, দেশের করিৎকর্মা শীর্ষ নেতৃত্ব সব সামলে নেবে।

এর বিপরীতে দাঁড়িয়ে দ্বিতীয়গ্রুপ, ব্যস্ত হয়ে পড়েছিলো তারা ‘মার্কিনীদের লোক’ এমন ধারণা দেশের মানুষের কাছে তৈরী করতে। ভাব দেখালো তারাই তদবির ও তদারক করে এই নিষেধাজ্ঞা আনিয়েছে। গলা চড়িয়ে এও বললো যে ‘আরো নিষেধাজ্ঞা আসছে’ এবং ‘দ্রুতই আসছে’ এবং ‘এই সরকার বিদায় না হওয়া পর্যন্ত আসতেই থাকবে’!

চার মাস পার হওয়ার পর, এর মধ্যে যখন নতুন করে আর নিষেধাজ্ঞা আসেনি তখন আশাহত দেশবাসী এখন কি ভাবছে?
কিছু মানুষ মনে করছে, এই ফ্যাসিস্ট সরকার সমস্যাটি সামলে ফেলেছে।
অন্যেরা মনে করছে, অ্যামেরিকানরা অজানা কোন কিছু পাওয়ার জন্য চাপ দিয়েছিলো, তা পেয়ে ওরা নীরব হয়ে গেছে।

এখন বলুন, এই অতি উৎসাহী দ্বিতীয়গ্রুপ আসলে কার পক্ষে কাজ করেছিলো! তারা চূড়ান্ত বিচারে কাকে সেবা করলো?
ভুল উচ্চাশা তৈরী করে দেশবাসীকে নিরাশ করার কাজ যারা করছে, তারা আসলে কার এজেন্ট। বিরোধী শিবিরে দাঁড়িয়ে গত দশ বছর যাবত এমন কাজটি কিছু ‘ছোট দলের বড় নেতা’ এবং সরকারের পরিত্যাক্ত কিছু উপাচার্য, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক আমলা পুনঃ পুনঃ করেই যাচ্ছে।

এই এজেন্টগুলোকে চিহ্নিত করে বর্জন করা না হলে, দেশে চলমান ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম বারেবারে হোঁচট খাবে।

— জ ন প রি স র, ২৩ এপ্রিল ২০২২

06/04/2022

৪ এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনকে এসব কথা বলেন মিস্টার মোমেন।

04/04/2022

Political dissident, Human Rights activist and popular blogger Pinaki Bhattacharya's page has been hacked. The criminals took control of his ID, removed and blocked him from accessing his own page. It’s surprising that, despite being a verified page, Facebook seems unable to protect the security or unwilling to safeguard freedom of expression of a critical voice from the menace of influential quarters trying to stifle democratic dissent in Bangladesh.

— জ ন প রি স র ।। Public Space, 03 March 2022

04/04/2022

“আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ৭৮ দিন জেলে, রিমাণ্ডে, পুলিশের হাজতে বন্দী করে রাখা হয়েছিলো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আইনের ছাত্র, ডাকসু’র সমাজসেবা সম্পাদক ছিলাম। গ্রেফতারের পর আমার উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। আদালত আমার কথা শুনেনি, আইনের কোনো সুরক্ষা পাইনি!

“সকল পক্ষকে বলছি, মনে রাখবেন, আমারও মা, বাবা, বোন, ভাই, স্বজন, বন্ধু ও প্রিয়জন আছে। তাঁরা কেঁদেছে, তাদের চোখের পানি আল্লাহর জমিনে পড়েছে, আজও পড়ছে। আমিও একজন মানুষ।

“আমি শারীরিভাবে অসুস্থ হয়ে পড়লেও এখনো কথা বলতে পারি, লিখতেও পারি। আমি সব কিছু মনে রাখবো এবং সব কথা বাংলাদেশকে বলে যাবো, ইন শা আল্লাহ।”

— আখতার হোসেন, সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ০৩ এপ্রিল ২০২২

27/03/2022

ভুতুড়ে পরিবেশে আরো ভূতের ভয় দেখাচ্ছেন আইজিপি
**********************************************
'গুরুতর মানবাধিকার লংঘনমূলক কাজে জড়িত থাকার' অভিযোগে গত ১০ ডিসেম্বর ২০২১, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমানে সাত কর্মকর্তার মধ্যে অন্যতম বর্তমান আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘ভারতীয় উপমহাদেশের ইতিহাস হচ্ছে এই, একসময় এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য ছিল। স্বাধীন রাজ্যগুলোর মধ্যে অনেকগুলো ক্রমাগত নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত থাকত। কথিত আছে, মেবারের রাজা রানা সিং বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আহমদ শাহ আবদালিকেও ভারত থেকে এক নৃপতি ভারত আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা কিন্তু দেখছি, এই ভূত এখনো যায়নি।’

তথ্যসূত্র: প্রথম আলো (অনলাইন), ২৬ মার্চ ২০২২
খবরের লিঙ্ক: https://cutt.ly/EDaOLFP

26/02/2022

শেখ হাসিনার কর্তৃত্ববাদী ১৩ বছর দীর্ঘ শাসনামলের সুবিধাভোগী অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক আমলা এবং বিচার বিভাগিয় কর্মকর্তাদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে সরকার।

21/01/2022

র‍্যাবের বিরুদ্ধে বিশ্বখ্যাত যে ১২টি মানবাধিকার
সংস্থা জাতিসংঘে অভিযোগ উত্থাপন করেছে
************************************
চিঠিতে স্বাক্ষর করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, এশিয়ান ফেডারেশন অ্যাগেইন্স ইন-ভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স (এএফএডি), এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট বা ফোরাম এশিয়া, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল), ওয়াল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, দ্য অ্যাডভোকেটস ফর হিউম্যান রাইটস, ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার (ওএমসিটি)।
আগে গত ১০ ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

তথ্যসূত্র: প্রথম আলো (প্রিন্ট), ২১ জানুয়ারি ২০২২
খবরের লিঙ্ক: https://cutt.ly/MIS7fKr

13/01/2022

শিক্ষার্থীদের মানবেতর জীবন-যাপন করতে হয়। বাংলাদেশে উন্নয়নের অত্যাচারে টিকে থাকাই কষ্টকর!

যে বিশ্ববিদ্যালয়ে দাসপ্রথা চলছে সেখানকার
শিক্ষকরা বড় আর লম্বা কথা বলেন কোন মুখে
**************************************
হাজি মুহম্মদ মুহসীন হলের আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, যে স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, অল্পদিনেই গেস্টরুম সংস্কৃতিতে ক্লান্ত হয়ে পড়েছি। ফরমাল ও মিনি গেস্টরুমে যে ব্যবহার ছাত্রদের সঙ্গে করা হয়, তা দাসপ্রথাকেও হার মানায়। এখানে বাকস্বাধীনতা বলে কিছু নেই, ইচ্ছের বিরুদ্ধে মিছিলে যেতে হয়। সিনিয়রকে সালাম দিতে ভুলে গেলে চড়-থাপ্পড় খেতে হয়।

হল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের স্বার্থে গণরুমে রাখা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১৮ হলে ১২৬টি গণরুমে প্রায় তিন হাজার শিক্ষার্থী বসবাস করছেন। প্রতিদিনই ভদ্রতা শেখানোর নামে গেস্টরুমে নিয়ে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
———————-•
অস্বচ্ছল পরিবার থেকে পড়তে আসা কয়েক
হাজার ছাত্র রাজনৈতিক মাস্তানদের হাতে বন্দী
*************************************
শিক্ষার্থীরা জানান, হলের রাজনৈতিক বড় ভাইকে সালাম দিয়ে হাত মেলানো, হাতে চাপ না দেওয়া, বড় ভাইদের সামনে না হাসা ইত্যাদি নিয়ম গেস্টরুমে শেখানো হয়। এসব নিয়মের এদিক-ওদিক হলে নেমে আসে নির্যাতন। এমনকি হল থেকে বের করে দেওয়া হয়।
হলগুলোতে গেস্টরুম দুই ধরনের ফরমাল ও মিনি। সপ্তাহে তিন দিন করে ফরমাল ও মিনি গেস্টরুম হয়। রাত ১০টার পর গেস্টরুম শুরু হয়ে ১২টা পর্যন্ত চলে। সেখানে কারও মধ্যে নির্দেশিত নিয়মের ব্যত্যয় পেলে শাস্তিস্বরূপ ভোর ৪টা পর্যন্ত হলের বাইরে অবস্থান করতে হয়। ফরমাল গেস্টরুমে প্রথমে হলের নবীন শিক্ষার্থীরা আসেন। এরপর তাদের ইমিডিয়েট সিনিয়ররা এসে সারা দিনের কর্মকাণ্ডের জবাব নেন। এভাবে পর্যায়ক্রমে আসতে থাকেন সিনিয়ররা। একেবারে শেষ ধাপে আসেন হল শাখার সভাপতি অথবা সাধারণ সম্পাদক। তিনি পরের দিনের কর্মসূচি জানিয়ে দেন। পরের দিন একইভাবে এসব কাজের জবাবদিহি হয়। ত্রুটি-বিচ্যুতি পেলেই নেমে আসে খড়গ। অন্যদিকে সংশ্লিষ্ট নেতাদের কক্ষে হয় মিনি গেস্টরুম। সেখানে মেঝেতে নবীনদের বসানো হয়। চুন থেকে পান খসলে সিনিয়ররা মারধর করেন। মা-বাবা, ভাই-বোনসহ পরিবার নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করা হয়।
———•
যেখানে নির্যাতিতকে মুমুর্ষ অবস্থায় পুলিশ নিয়ে যায়
সেখানে রব্বানী প্রক্টর শোনায় ‘অভিযোগ বক্সের’ গল্প
******************************************
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘গেস্টরুম সংস্কৃতি বিলোপে আমরা পদক্ষেপ নিয়েছি। হলে হলে অভিযোগ বক্স দেওয়া হয়েছে। এরপরও অভিযোগ পাওয়ামাত্র আমরা নির্যাতনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

তথ্যসূত্র: দেশ রূপান্তর (প্রিন্ট), ১৩ জানুয়ারি ২০২২
খবরের লিঙ্ক: https://cutt.ly/KIswz3A

13/01/2022

'ছাত্রলীগ' ও 'সন্ত্রাস' একে অপরের থেকে দূরে থাকতে পারে না!

আয়োজকদের মধ্যে সংঘর্ষের আবহের সাদ্দামের দাবী মিথ্যা
ছাত্রলীগ ছাড়া কেউ একে অপরের অনুষ্ঠানে হামলা করে না
***********************************************
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘হামলার প্রশ্নই আসে না৷ আমরা জানতে পেরেছি, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজকদের মধ্যে নানা ধারা-উপধারা তৈরি হয়েছিল। শরিয়াহ ও তরিকা অনুযায়ী কাওয়ালি সহি কি না, নারীরা আসতে পারবেন কি না, এভাবে গান আয়োজন করা ঠিক কি না—এসব নিয়ে আয়োজকদের মধ্যে একধরনের সংঘর্ষের আবহ ছিল। এরই বহিঃপ্রকাশ আজকে টিএসসিতে ঘটেছে। এর সঙ্গে যাঁরা ছাত্রলীগের সম্পর্ক খোঁজার চেষ্টা করেন, তাঁরা আসলে উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও কল্পনাপ্রসূতভাবে এটি করছেন।’

তথ্যসূত্র: প্রথম আলো (অনলাইন), ১২ জানুয়ারী ২০২২
খবরের লিঙ্ক: https://cutt.ly/HIpv4WB

10/01/2022

দেখা যাক, ক্ষমতাসীন দলের তৃণমূল বিরুদ্ধে থাকলে
পুলিশ ও প্রশাসন কি কেন্দ্রীয় প্রার্থীকে জিতাতে পারে
******************************************
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মাঠে নামতে ছাত্রলীগ নেতাদের আল্টিমেটাম দিয়েছে পুলিশ। ছাত্রলীগ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলেন, নারায়ণগঞ্জের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যা এখন ঘটছে। দলীয় প্রার্থীর জন্য দলের নেতাকর্মীদের বাড়ি পুলিশের অভিযান। এটা দুঃখজনক।

তাঁরা আরো বলেন, এমন ন্যক্কারজনক কার্যক্রম চললে কি দলের ভাবমূর্তি বাড়বে। বরং প্রতিপক্ষ বিষয়টিকে ভিন্নভাবে ব্যবহার করবে। গতকাল শনিবার দলের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে গডফাদার উল্লেখ করে বক্তব্য দেয়ার পর রাতে পুলিশ ছাত্রলীগ নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে থ্রেট দেয়।

সকল অভিযোগ অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। তবে সরকারদলীয় ছাত্রসংগঠনের নেতাদের বাড়িতে কেন এমন অভিযান এই প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি।

তথ্যসূত্র: মানবজমিন (অনলাইন), ১০ জানুয়ারি ২০২২
খবরের লিঙ্ক: https://cutt.ly/dU5OxDl

Want your business to be the top-listed Government Service in Hong Kong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Hong Kong