Agartala Municipal Corporation

Agartala Municipal Corporation

Share

Official Facebook Account of Agartala Municipal Corporation

30/05/2026

পরিচ্ছন্ন শহর গড়তে আসুন আমরা সবাই সচেতন হই।
সর্বদা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন এবং শহরকে রাখুন পরিষ্কার ও সুন্দর।

আপনার ছোট্ট সচেতনতাই গড়ে তুলতে পারে একটি পরিচ্ছন্ন আগরতলা।

29/05/2026

আগরতলা শহরের বিভিন্ন চৌমাথা (আইল্যান্ড) পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করে চলেছেন আগরতলা পুর নিগমের কর্মীরা। শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে তাঁদের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

28/05/2026

কালাপানিয়া খাল পরিষ্কার ও জলনিকাশি ব্যবস্থা সচল রাখতে নিরলসভাবে কাজ করছেন আগরতলা পুরনিগমের কর্মীরা।

28/05/2026

শহরের কালা পানিয়া খাল পরিষ্কার ও জলনিকাশি ব্যবস্থা সচল রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আগরতলা পুরনিগমের কর্মীরা।

28/05/2026

পরিচ্ছন্ন ও সুন্দর আগরতলা গড়ে তুলতে সর্বদা নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন আগরতলা পুরনিগমের কর্মীরা। শহরকে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে তাঁদের এই নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

27/05/2026

আজ সকালে সেন্ট্রাল জোনের ওয়ার্ড নং–২০ এর অন্তর্গত মা আনন্দময়ী কালী মন্দির সংলগ্ন এলাকায় একটি ছোট গাছ রাস্তার উপর ভেঙে পড়ে। খবর পাওয়া মাত্রই আগরতলা পুরনিগমের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করে রাস্তা পরিষ্কার করেন, যার ফলে এলাকায় যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন হয়।

27/05/2026

জরুরি বার্তা: নিজে সতর্ক থাকুন এবং আশেপাশের মানুষকেও সচেতন করুন। কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে অবিলম্বে স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতর হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।

27/05/2026

আপনার আবর্জনা, আপনার নর্দমা, আপনার জলাবদ্ধতা।
বৃষ্টি বা নর্দমাকে দোষ দেওয়া বন্ধ করুন

26/05/2026

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আজ আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ওয়ার্ড নং–৪২ এর অন্তর্গত পূর্ব প্রতাপগড় লোকনাথ পাড়া এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে জল ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে।

25/05/2026

🌧️ Rainfall Update | Tripura | 25.05.2026

24/05/2026

গাহি সাম্যের গান— মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।'
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে আগরতলা পৌরনিগমের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

Want your business to be the top-listed Government Service in Agartala?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Agartala Municipal Corporation-Head Office City Centre Complex, Paradise Chowmuhani Agartala
Agartala
799001