Doctors' Cell, BJP Tripura

Doctors' Cell, BJP Tripura

Share

Official Page of Doctors' Cell, BJP Tripura

28/05/2026

ত্রিপুরা প্রদেশ বিজেপির নব নিযুক্ত রাজ্য সভাপতি শ্রী অভিষেক দেবরায় মহোদয়কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা l

আমার পূর্ণ বিশ্বাস, আপনার সাংগঠনিক কর্মকুশলতা ও সুযোগ্য নেতৃত্বে সংগঠন আরও সশক্ত হবে l
Dr Susanta Ray
State Convenor

12/05/2026

On the occasion of International Nurses Day we express our heartfelt gratitude to all nurses for their selfless service,compassion and unwavering dedication towards humanity.
Wishing all Nurses a very Happy Nurses Day!

28/04/2026

প্রেস রিলিজ
আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে অ্যান্ড
জিবিপি হাসপাতালে বিশেষ (এভি) ফিস্টুলা সার্জিক্যাল ক্যাম্প সফলভাবে সম্পন্ন
বর্তমান সময়ে ক্রমবর্ধমান হারে কিডনি রোগ ও রেনাল ফেইলিউরের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডায়ালাইসিস নির্ভর রোগীদের জন্য এ.ভি (আর্টেরিওভেনাস) ফিস্টুলা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এ সংক্রান্ত প্রশিক্ষিত মানবসম্পদের কিছু সীমাবদ্ধতা থাকায় নিয়মিতভাবে রোগীরা এ পরিবেশ পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন।

এই প্রেক্ষাপটে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা-র বিশেষ উদ্যোগে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের উদ্যোগে এবং শিজা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় একটি বিশেষ এভি ফিস্টুলা ক্যাম্প-এর সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পটি ২২শে এপ্রিল থেকে শুরু করে ২৬শে এপ্রিল, ২০২৬ পর্যন্ত হয়। মোট ১০৫ জন রোগী স্ক্রিনিংয়ের মাধ্যমে নিবন্ধিত হয়েছিল। তার মধ্যে চিকিৎসা গতভাবে উপযুক্ত বলে বিবেচিত হয়েছে, তাদের পর্যায়ক্রমে এভি ফিস্টুলা সার্জারি সম্পন্ন করা হয়। ২৩শে এপ্রিল ১২ জনের, ২৪শে এপ্রিল ১২ জনের এবং ২৫শে এপ্রিল জনের, সর্বমোট জনের রোগীকে এভি ফিস্টুলা সার্জারি সম্পন্ন করা হয়েছে।

এই এভি ফিস্টুলা সার্জিক্যাল ক্যাম্পের টিমে ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে অ্যান্ড জিবিপি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক (প্লাস্টিক সার্জন) ডাঃ নীলোৎপল দে, (নেফ্রলজিস্ট)ডাঃ মানষ গোপ ও(ইউরোলজিস্ট)ডাঃ মুকুট দেবনাথ এবং শিজা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক (কনসালটেন্ট প্লাস্টিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জন) ডাঃ মাইকেল লাইটনজ্যাম ও ডাঃ ইন্দ্রনীল দত্ত, (ডিএনবি প্লাস্টিক সার্জারি) ডাঃ প্রশান্ত কুমার, (ওটি টেকনিশিয়ান) মিস্টার সোম চান্দ ওইনাম এবং জিবিপি হাসপাতালের অন্যান্য ওটি নার্স, ফ্লোর নার্স ও ওটি টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।।
এই উদ্যোগের মাধ্যমে ডায়ালাইসিস রোগীদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে রাজ্যের বাইরে রেফারেলের প্রয়োজনীয়তা হ্রাস পাবে এবং রোগীদের সময় ও অর্থ সাশ্রয় হবে।

উল্লেখ্য মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগে এ ধরনের ক্যাম্প আগামী দিনেও চলবে। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল রাজ্যের জনগণের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

19/04/2026

Attack on Hindutva
BOYCOTT Lenskart Spectacle
Dr Susanta Ray
State Convenor

15/04/2026
14/04/2026

🌼✨ শুভ চৈত্র সংক্রান্তি ✨ পুরনো বছরের সব দুঃখ-কষ্ট, ব্যর্থতা ও ক্লান্তি দূরে সরে যাক, নতুন বছরের আগমনে ভরে উঠুক জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। 🌿 এই চৈত্র সংক্রান্তিতে প্রার্থনা করি— আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও সফল। 🌸 🌞 নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন স্বপ্নের পথচলা। — Dr.Susanta Ray
Convenor- Doctors'Cell, BJP Tripura.

06/04/2026

রাষ্ট্রবাদী আদর্শ ও অন্ত্যোদয়ের সংকল্পে উৎসর্গীকৃত, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির “প্রতিষ্ঠা দিবস” এর আন্তরিক শুভেচ্ছা।


23/02/2026

প্রেস রিলিজ
আইজিএম হাসপাতালের ইএনটি ডিপার্টমেন্টের সাফল্য
কিশোরীর কানে সফল জটিল অস্ত্রোপচার


রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়্যাল(আইজিএম)হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের জটিল রোগের চিকিৎসা পরিষেবা প্রদান অব্যাহত রয়েছে। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উন্নত চিকিৎসা ব্যবস্থা লাভ করে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড় মানিকপুরের বাসিন্দা ১৮ বৎসরের এক কিশোরী ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে গত ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ভর্তি হন। তার কানের মধ্য বিগত দুই বৎসর যাবৎ দুর্গন্ধযুক্ত জল পড়া, কানের মধ্যে সবসময় একটা শো-শো শব্দ শুনতে পাওয়া সহ মাথা ঘোরানো ইত্যাদি সমস্যা নিয়ে আইজিএম হাসপাতালের ইএনটি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের বিশেষজ্ঞ ইএনটি চিকিৎসক ডাঃ লক্ষণ ভট্টাচার্য রোগীনির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ভিত্তিতে কানের সিওএম (আরটি) ইউথ কোলেস্টিয়াটোমা নামে একটি রোগের বিস্তার লক্ষ্য করেন। তাতে রোগীর কানের পর্দার পিছনে মধ্যকর্ণে সৃষ্ট একটি অস্বাভাবিক ক্ষয়কারী ত্বকের উপস্থিতি প্রত্যক্ষ করেন। যার ফলে এটি দীর্ঘস্থায়ী কানের সংক্রমণ ঘটাতে পারে এবং কানের হাড় ক্ষয় করে শ্রবণশক্তি কমিয়ে দিতে পারে। উক্ত সমস্যায় অস্ত্রোপচারের মাধ্যমেই একমাত্র কানের সঠিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। আইজিএম হাসপাতালের ইএনটি ডিপার্টমেন্টের চিকিৎসক ডাঃ লক্ষণ ভট্টাচার্য গত ১২ ফেব্রুয়ারি, ২০২৬ রোগীকে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। আইজিএম হাসপাতালের ইএনটি ডিপার্টমেন্টে উন্নত চিকিৎসা ব্যবস্থায় বিশেষজ্ঞ ইএনটির বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ভট্টাচার্য এমআরএম ইউথ ওসিকুলোপ্লাস্টি প্রসিডিউরে রোগীর মধ্যকর্ণে অসিকুলার চেইন মেরামত বা পুনর্গঠন অস্ত্রোপচার করেন। উক্ত অস্ত্রোপচারে অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন ডাঃ প্রদীপ জমাতিয়া তার সঙ্গে নার্সিং অফিসার ছিলেন কাকলি চক্রবর্তী ও চন্দনা পাল। আইজিএম হাসপাতালের ইএনটি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকের সফল অস্ত্রোপচার ও স্বাস্থ্যকর্মীদের নিরলস স্বাস্থ্য পরিষেবায় রোগী দ্রুত সুস্থ হয়ে উঠেন। এভাবে কয়েকদিন রোগীকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখার পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে গত ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ হাসপাতাল থেকে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। রোগীর আয়ুষ্মান কার্ড থাকায় সম্পূর্ণ বিনামূল্যে এই উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে রোগীর পিতা-মাতা সহ আত্মীয় পরিজনরা আইজিএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা জানান।

13/02/2026

রাজ্যে আয়ুশ চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলক।কথা দিয়েছিলেন, কথা রাখলেন।
ধন্যবাদ ও অভিনন্দন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে।আয়ুশ চিকিৎসকদের স্বপ্ন পূরণ করলেন।🙏


03/02/2026

আগরতলার জিবিপি হাসপাতালে রোগী ও রোগীর পরিজনদের সহায়তা প্রদানে চালু হল “রোগী সহায়তা কেন্দ্র” বা “May I Help You” কাউন্টার। হাসপাতালে এসে পরিষেবা গ্রহণে যাতে কোনও অসুবিধা না হয় এবং বিভিন্ন বিভাগ ও ওয়ার্ডের সঠিক তথ্য পাওয়া যায়, সেজন্য এই উদ্যোগ।

Want your business to be the top-listed Government Service in Agartala?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Agartala
799003