মুস্কিল আসান muskil aasan

মুস্কিল আসান muskil aasan

Share

আইনি সহযোগিতা সংক্রান্ত যেকোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন 'মুশকিল আসানে'...

10/01/2023

পরিস্থিতি বা সম্পর্কের অবনতি যাহোক, ডিভোর্স দেবার পূর্বে কারন গুলো ভাবুন ১০০ বার ভাবুন।

10/01/2023

সত‍্য বা মিথ্যা যেকোন মামলায় ন‍্যায়বিচার / বিজয়ী হতে অবশ্যই ভালো ও দক্ষ আইনজীবী নিয়োগ করতে হবে..

10/01/2023

অতি গুরুত্বপূর্ণ কিছু আইনি পরামর্শঃ
১। খালি ব্যাংক চেক কাউকে দেবেন না।
২। নিজের জমিতে কাউকে থাকতে দেবেন না।
৩। নাবালকের সম্পত্তি কিনবেন না ।
৪। ডকুমেন্ট ছাড়া কাউকে টাকা দেবেন না।
৫। স্ত্রী নিজে তালাক দিলেও দেনমোহর পাবে।
৬। সন্তান পিতামাতার ভরণপোষণ দিতে বাধ্য।
৭। এতিম তার দাদার সম্পত্তি পাবে ।

09/01/2023

#জেনে_রাখুন
আইন আদালত সম্পর্কিত #প্রচলিত_শব্দ_সমূহ:

Witness = ( উইটনেস ) সাক্ষী
Case = ( কেস ) মামলা
Evidence = ( এভিডেন্স ) প্রমান
Oath = ( ওথ ) শপথ
Plaint = ( প্লেইন্ট ) আরজি
Hearing = ( হেয়ারিং ) শুনানি
Deposition = ( ডিপোজিশন ) জবানবন্দি
Document = ( ডকুমেন্ট ) দলিল
Bail = ( বেইল ) জামিন
Accused = ( একিউজড ) আসামি
Offence = ( অফেন্স ) অপরাধ
Murder = ( মার্ডার ) খুন
Appeal = ( আপিল ) আপিল
Law = ( ল ) আইন
Plaintif = ( প্লেনটিফ ) বাদী
Defendant = (ডিফেনডেন্ট ) বিবাদী
Assault =(এসাল্ট) আক্রমণ
Bribe =(ব্রাইব) ঘুষ খাওয়া
Thift = (থিফট) চুরি
R**e = (রেপ) ধর্ষণ
Hanging = ( হ্যাংগিং) ফাঁসি
Robber = ( রোবার) ডাকাত
Imprisonment = (ইমপ্রিজনমেন্ট) কারাদণ্ড
Acquittal = ( একুইটাল) খালাস
Dock = (ডক) কাঠগড়া
Judgement = (জাজমেন্ট) রায়
Punishment = ( পানিশমেন্ট) শাস্তি
Contract = ( কন্ট্রাক্ট) চুক্তি
Lockup = (লক আপে) হাজত
Court =(কোর্ট) আদালত
High court = (হাইকোর্ট) হাইকোর্ট
Advocate = (এ্যাডভোকেট) উকিল
Client = (ক্লাইয়েন্ট) মক্কেল
Justice = (জাস্টিস) বিচার পতি
Homicide = (হোমিসাইড) নরহত্যা
Su***de = (সুইসাইড) আত্মহত্যা
Claim = ( ক্লেইম) দাবি
Warrant = (ওয়ারেন্ট) গ্ৰেফতারী
Civil court = (সিভিল কোর্ট) দেওয়ানী আদালত
Chief justice = (চীফ জাস্টিস) প্রধান বিচারপতি
Release = ( রিলীজ) মুক্তি
Handcuff = ( হ্যাণ্ড কাফ) হাতকড়া
Fine = (ফাইন) জরিমানা
Inquiry = (ইনকুয়ারি) ইনকুয়ারি
Court correspondent- কোর্ট সংবাদদাতা
Reject - নাকচ করা
* Sedition- রাষ্ট্রদোহীতা
* Hearing- শুনানি
* Argument- যুক্তিতর্ক
* Renowned - প্রখ্যাত
* Bail petition- জামিনের আবেদন
* Defence lawyer- বিবাদীর আইনজীবী
* Prosecution- রাষ্ট্রপক্ষের আইনজীবী
* State side- রাষ্ট্রপক্ষ
* Defence- বিবাদী পক্ষ
* Submission of time petition- সময় চেয়ে আবেদনপত্র দাখিল
* Show ground of illness- অসুস্থতার কারণ দেখানো
* Produce witness- সাক্ষী হাজির করা
* Accepted- গৃহীত
* Submit- দাখিল করা
* Charge-sheet- অভিযোগনামা
* Stay abroad- বিদেশে অবস্থান করা
* Deferred- স্থগিত করা
* Declare- ঘোষণা করা
* Illegal- অবৈধ
* Unprecedented - নজিরবিহীন অভূতপূর্ব
* Issuance- প্রদান
* Legal battle- আইনি লড়াই
* Verdict- রায় (Judgement)
* Pass Judgement- রায় দেওয়া
* Petitioner- আবেদনকারী
* Show cause- কারণ দর্শানো
* Stay- স্থগিত করা
* Appellate division- আপিল বিভাগ
* Comprising- গঠিত
* Subsequent- পরবর্তী
* Approval - অনুমোদন
* Accused- অভিযুক্ত
* Sensational- চাঞ্চল্যকর
* Concubine- উপ-পত্নী
* Detain- আটক করা (arrest)
* Assailant- হামলাকারী
* Investigation- তদন্ত করা
* Interrogation- জিজ্ঞাসাবাদ
* Forwarding- পূর্ব ঘটনা
* Sharing to property- সম্পত্তি ভাগাভাগি
* Alleged accused- অভিযুক্ত আসামী
* Remand- জিজ্ঞাসাবাদ
* Impose- আরোপ করা
* Circulation- বিজ্ঞপ্তি
* Prohibited- নিষিদ্ধ
* Ban- নিষেধাজ্ঞা
* Violator- লঙ্ঘনকারী, ভঙ্গকারী
* Press release- সংবাদ বিজ্ঞপ্তি
* Torch procession- মশাল মিছিল
* Sue- মামলা করা, অভিযুক্ত করা
* Judicial inquiry- বিচার বিভাগীয় তদন্ত
* Rival- প্রতিদ্বন্দ্বী(Opponent)
* Plaintiff- বাদী, ফরিয়াদী
* Headway - অগ্রগতি
* Provision- বিধান
* Refuse- অস্বীকৃতি জানানো
* Lengthy process- দীর্ঘ প্রতিক্রিয়া
* Indulge- আশ্রয় দেয়া
* Findings - প্রাপ্ত তথ্য
* Forgery- জালিয়াতি
* Exemplary punishment - দৃষ্টান্তমূলক শাস্তি
* Release- ছেড়ে দেয়া, মুক্তি দেওয়া
* Execute- মৃত্যুদণ্ড দেওয়া
* Capital punishment- মৃত্যুদণ্ড দেওয়া
* Trial- বিচার
* Rapid trail- দ্রুত বিচার
* High level- উচ্চ পর্যায়ের
* Review- পর্যালোচনা
* Commit- করা
* Withdrawn- প্রত্যাহার করা
* Fabricated information- বানোয়াট তথ্য
* Tough law- কঠোর আইন।
মুস্কিল আসান muskil aasan

09/01/2023

নারী সংক্রান্ত নির্যাতনের ঘটনায় পুলিশ ইচ্ছে করে মামলা নিচ্ছে না, কিংবা আদালতের মামলা হলেও তদন্তকারী পুলিশ এক্ষেত্রে ঢিলমি করছে। এক্ষেত্রে যদি তদন্ত সংক্রান্ত কোনো গাফিলতি করে তাহলে পুলিশ একাউন্টবিলিটি কমিশন রয়েছে।যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আপনার সহযোগিতার জন্য পাশে রয়েছে মুস্কিল আসান muskil aasan

08/01/2023

#আপনার_বিরুদ্ধে_মিথ্যা_মামলা_করলে_তার_আইনি_প্রতিকার_কী?

নালিশ অথবা এজাহার দায়েরের মাধ্যমে আনীত কোন মোকদ্দমার বিচার কালে যদি ম্যাজিস্ট্রেটের নিকট মনে হয় যে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন এবং নগণ্য বা বিরক্ত জনক, তাহলে বিচারকারী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি ২৫০ ধারা অনুযায়ী মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারেন।

আদালতকে এই মর্মে সন্তুষ্ট হতে হবে যে, মোকদ্দমাটি স্বেচ্ছায় মিথ্যা ভাবে রজু করা হয়েছে এবং তা সুবিচারের জন্য রজু করা হয়নি, বরং আসামীকে বিরক্ত করার লক্ষে বা কোন উদ্দেশ্য হাসিলের লক্ষে আসামীর প্রতি চাপ সৃষ্টি করার জন্য দায়ের করা হয়েছে।

দণ্ডবিধির ২১১ ধারা অনুযায়ী যদি কোন লোক অপর কোন লোকের ক্ষতি করার উদ্দেশ্যে, মিথ্যা ও আইনানুগ মামলা দায়ের করার কোন কারণ নাই জানা সত্ত্বেও কোন মিথ্যা মামলা দায়ের করে তাহলে উক্ত ব্যাক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এবং

যদি উক্ত মিথ্যা মামলা কোন মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে অথবা সাত বৎসর বা তার বেশী মেয়াদের কোন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সম্পর্কে দায়ের করা হয় তাহলে দায়েরকারী সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।

যে লোক মিথ্যা এজাহার করেছিল সে লোকের বিরুদ্দে ২১১ ধারা অনুসারে মামলা দায়ের করতে হলে ঐ মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

07/01/2023

#থানা_মামলা_না_নিলে_কী_করবেন?
ফরিয়াদী আমলযোগ্য অপরাধ সংঘটনের পর কেউ থানায় মামলা করতে চাইলে পুলিশ বিনামূল্যে সে মামলা নিতে বাধ্য। কিন্তু বাস্তবে প্রায়ই এমন অভিযোগ শোনা যায় যে, পুলিশ থানায় মামলা নিতে চায় না।
যেভাবে মামলা করবেন :
কোন কারণে পুলিশ যদি কখনো থানায় মামলা নিতে না চায়, তাহলে সরাসরি সংশ্লিষ্ট বিচারিক হাকিমের আদালতে নালিশি অভিযোগ দায়েরের মাধ্যমে সংঘটিত অপরাধের বিচার চেয়ে মামলা দায়ের করা যায়।
তবে সংঘটিত অপরাধ আমল অযোগ্য হলে সবসময়ই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট নালিশি মামলা দায়ের করতে হয়। আমল অযোগ্য অপরাধ হলো সেই সমস্ত অপরাধ যে সকল অপরাধ সংঘটনের দরুণ পুলিশ বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করতে পারে না এবং এ সকল অপরাধ বিষয়ে তদন্ত করতেও সংশ্লিষ্ট বিচারিক ম্যাজিস্ট্রেটের পূর্বানুমতির প্রয়োজন হয়।
কোনটি আমলযোগ্য এবং কোনটি অআমলঅযোগ্য অপরাধ তা ফৌজদারী কার্যবিধির দ্বিতীয় তফশীলের তৃতীয় কলামে বিধৃত করা রয়েছে।
ফৌজদারী কার্যবিধি অনুযায়ী নালিশ মানে হলো কোন অপরাধ সংঘটন বিষয়ে ব্যবস্থা নেয়ার নিমিত্তে মৌখিক বা লিখিতভাবে সংশ্লিষ্ট বিচারিক হাকিমের নিকট আবেদন জানানো।
যদি কোন আমলঅযোগ্য অপরাধ সংঘটনের খবর কেউ সংশ্লিষ্ট থানায় নিয়ে যায় তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (O.C) বিষয়টি সাধারণ ডায়েরিতে (G.D) লিপিবদ্ধ করে অভিযোগসহ অভিযোগকারীকে মহানগরের ক্ষেত্রে মুখ্য মহানগর হাকিম বা মহানগর হাকিম এবং মহানগরের বাইরের এলাকার ক্ষেত্রে মুখ্য বিচারিক হাকিম বা কোন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কোন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন।
এক্ষেত্রে থানায় না যেয়ে সরাসরি ম্যাজিস্ট্রেটের নিকট যেয়েও লিখিত বা মৌখিকভাবে অভিযোগ জানিয়ে প্রতিকার প্রার্থনা করা যায়। অথবা পুলিশ যদি আমলযোগ্য অপরাধ সংঘটনের পর থানায় এজাহার নিতে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রেও সরাসরি ম্যাজিস্ট্রেটের নিকট নালিশি মামলা দায়ের করা যায়।

07/01/2023

#মুশকিল_আসান
পূর্ব থানার উল্টো দিকে, আগরতলা

এফআইআর লেখা ও সব ধরনের আইনি সহযোগিতার জন্য যোগাযোগ করুন

(8798363033/ 7005009600)

04/01/2023

" #মুশকিল_আসান"
আইনি পরিষেবা পরামর্শ কেন্দ্র
পূর্ব থানা রোড, আগরতলা

#এফআইআর, আইন ঘটিত জটিল সমস্যা.. আইনজীবীর সমস্যা..?
সমাধানে আমরা আছি আপনাদের পাশে ২৪ ঘন্টা
যোগাযোগ( পূর্ব থানার উল্টোদিকে, আগরতলা)
ফোনে যোগাযোগ.. (8798363033/9089186726)

Want your business to be the top-listed Government Service in Agartala?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


East Police Station Road
Agartala