The Noble Hearts' Initiative 🥰🙏
আপনাদের সবার আশীর্বাদ, সহযোগিতা ও শুভকামনায় The Noble Hearts এর ধারাবাহিক প্রয়াস ❤️🙏
#বাংলানববর্ষ
THE NOBLE HEARTS
Our motto is ‘‘Service to man is service to God’’. Smile in every face is our social manif
বিভিন্ন সোশ্যিয়াল মিডিয়ার মাধ্যমে এক জোট হয়ে বিশ্বাসে-ভালোবাসায় আমাদের এগিয়ে চলা ;
সবকিছু সম্ভব নয় , সীমাবদ্ধতার মাঝেই আমাদের চেষ্টা ;
16/04/2026
দ্যা নোবেল হার্টসের বর্ষবরণ। প্রতিবছর এই জায়গাতেই আমরা সবাই মিলিত হই, নববর্ষের শুভেচ্ছা বিনিময় করি। হয়তো কোন কোন রিকশা চালক ভাইয়েরাও আমাদের অপেক্ষায় থাকেন। অনেকে বলেন, গতবছরও আমি টিশার্ট নিয়ে গিয়েছিলাম আপনাদের কাছ থেকে। উপহার অতি ক্ষুদ্র, কিন্তু আনন্দটা বিশাল।আজ নোবেল হার্টসের তরফ থেকে রিকশা শ্রমিক ভাইদের মধ্যে মিষ্টি ও টিশার্ট বিতরণ করা হয়।
18/01/2026
নোবেল হার্টসের উদ্যোগে আজ জামজুরি এলাকায় কিছু সংখ্যক শ্রমিক পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
05/01/2026
এই শীতে একটুখানি উষ্ণতা, একটুখানি হাসি এদের মুখে। নোবেল হার্টসের উদ্যোগে জামজুরি এলাকার মুন্ডা বস্তিতে স্বল্প ব্যবহৃত গরম কাপড়, কম্বল,মশারি বিতরণ করা হয়। আমাদের কাছে যা অতিরিক্ত, বাহুল্য, তাদের কাছে তা অনেক প্রয়োজনীয়।এই কনকনে ঠান্ডায় কিছু মুখে ফুটুক হাসি
04/11/2025
নায়কের নাম - অনুপম সাহা 🙏🙏
আজ The Noble Hearts'এর সদস্য শ্রী অনুপম সাহা জিবি হাসপাতালে, সদ্যজাত শিশুকে জরুরী ভিত্তিতে O নেগেটিভ রক্তদানের মধ্য দিয়ে জীবন ভাগের উৎসবে নিজেকে শামিল করলেন । 🙏🙏
বিশ্বাস, এইভাবে প্রত্যেকেই জরুরি ভিত্তিক রক্তদানে এগিয়ে আসবো, শামিল হবো - জীবন ভাগের মহতী উৎসবে । 🌻🌻
28/09/2025
নোবেল হার্টসের শারদীয়া উদযাপনের অঙ্গ হিসেবে আড়ালিয়ার সুকান্ত কলোনির পঞ্চাশ জন শিশুদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। শারদোৎসব সবার মাঝে নিয়ে আসুক আনন্দের বার্তা
16/08/2025
দ্যা নোবেল হার্টসের উদ্যোগে দমদমিয়া সংলগ্ন নেপালী বস্তিতে ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়
14/08/2025
নায়কের নাম - বিবেক সেনগুপ্ত 🙏🙏
আজ The Noble Hearts' এর ডাকে সাড়া দিয়ে শ্রী বিবেক সেনগুপ্ত জিবির ক্যান্সার হাসপাতালে, জরুরী ভিত্তিতে A নেগেটিভ রক্তদানের মধ্য দিয়ে জীবন ভাগের উৎসবে নিজেকে শামিল করলেন । 🙏🙏
বিশ্বাস, এইভাবে প্রত্যেকেই জরুরি ভিত্তিক রক্তদানে এগিয়ে আসবো, শামিল হবো - জীবন ভাগের মহতী উৎসবে । 🌻🌻
15/04/2025
দ্য নোবেল হার্টসের উদ্যোগে ,বাংলা নববর্ষ উপলক্ষে চল্লিশ জন রিকশা চালক ভাইদের নতুন টিশার্ট দেওয়া হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। শুভ হোক ১৪৩২
23/01/2025
"হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব!
সারারাত খড়কুটো জ্বালিয়ে,
এক-টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই!"
এই কবিতার লাইনগুলো যাদের যাপন কথা,
The Noble Hearts এর সামান্য প্রয়াস তাদেরই পাশে দাঁড়ানোর । চম্পকনগর স্হিত ইটভাট্টায় নোবেল হার্টস।
(Be A Noble Heart ❤️)
আজকের কর্মসূচীকে সফল করতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন , তাদের প্রত্যেকের কাছেই The Noble Hearts আন্তরিক ভাবে কৃতজ্ঞ 🙏🙏🙏 এই বিশ্বাস, ভরসা ও দায়বদ্ধতার জায়গাটি আরো দৃঢ়তর হোক। 🙏🙏🙏
31/12/2024
The noble hearts এর উদ্যোগে তুইসলাং এর বাটাপাড়া, অম্পিনগরের বিশকিলোতে চল্লিশটি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।আমাদের ক্ষুদ্র উপহারগুলো এঁদের দিয়ে যাক একমুঠো উষ্ণতার পরশ।তাঁদের সহজ অকৃত্রিম হাসি আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি। THE NOBLE HEARTS
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Agartala
799003
