17/05/2026
বহুদূর যেতে হবে
এখনো পথের অনেক রয়েছে বাকি
ভালোবাসায় বিশ্বাস রেখো
হয়তো অচেনা মনে হতে পারে আমাকে
তুমি ভয় পেয়ো না
তুমি থেমে যেও না...
মানুষের প্রতি দায়বদ্ধতার চেয়ে বড় ধর্ম আর কিছু নাই।
17/05/2026
বহুদূর যেতে হবে
এখনো পথের অনেক রয়েছে বাকি
ভালোবাসায় বিশ্বাস রেখো
হয়তো অচেনা মনে হতে পারে আমাকে
তুমি ভয় পেয়ো না
তুমি থেমে যেও না...
16/05/2026
সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। যাকে গায়ের রং দেননি, তাকে দিয়েছেন মায়া ভরা চেহারা। যাকে ঘন কালো চুল দেননি, তাকে সুন্দর দু'টো চোখ দিয়েছেন।
এমনি করে প্রতিটি মানুষকেই কোনো না কোনো অসাধারণ গুণ দিয়েছেন।
সৃষ্টিকর্তা আমাকে তাহলে কী দিলেন!
আমাকে অর্থ-বিত্ত দেননি, দিয়েছেন মানুষের জন্য কাজ করার ক্ষমতা__যা কখনো অঢেল অর্থ দিয়েও অর্জন করা সম্ভব নয়।
তাই, কৃতজ্ঞতা জানাই আমার সৃষ্টিকর্তাকে।
কৃতজ্ঞ থাকুন আপনারাও।
15/05/2026
দুনিয়াতে যতো সফল ব্যক্তি আছেন, তাঁরা কেউ কখনো রাগ করেন না। তাঁদের রাগ আছে, কিন্তু তাঁরা খুব সচেতন থেকে নিজের রাগকে কন্ট্রোল করেন। আর এ জন্যই উনারা সফল আর আমরা ব্যর্থ।
এবার বুঝতে পারলেন তো!
14/05/2026
আগেই যে হেরে বসে থাকে, সে কখনো জিততে পারে না। জেতার জন্য সবচেয়ে জরুরি- যাকিছুই হোক 'ব্যাপার না'।
13/05/2026
দাদার সঙ্গে ITC Royal Bengal এ কাটানো সময়।
Satya Brata Saha
12/05/2026
যেকোনো বেদনার ভেতরে আমি মা মা গন্ধ পাই।
12/05/2026
জীবন বদলাতে গেলে অনেক টাকা-পয়সা লাগেনা, অনেক সময়ও লাগেনা। জীবন বদলায় একটা সিদ্ধান্তে, একটা মুহূর্তে।
যদি আপনি ঠিক করে থাকেন ওই সম্পর্কটা আপনার জন্য ভালো নয়, তবে এই একটা সিদ্ধান্তই আপনার জীবনকে পাল্টে দিতে পারে। সেই একটা সিদ্ধান্ত শুধুমাত্র সম্পর্কের ব্যাপারেই নয়, যে কোনো ইস্যুতে হতে পারে।
কিন্তু আসল কথা হচ্ছে, আমরা এই সিদ্ধান্তটা নিতে ভয় পাই। আজকে আপনি সেই সিদ্ধান্তটাই নিন, যেটা আপনি অনেকদিন থেকে এড়িয়ে যাচ্ছেন। কারণ, সঠিক সময় বলে কিছু নেই। সঠিক সময়টা হলো এখন।
সিদ্ধান্ত নিন। জীবন বদলান।
আপনি পারবেন।
11/05/2026
যখন পরিবর্তন আসে, তখন একদল মানুষ পোশাক পরিবর্তন করে, আর অন্যদল পরিবর্তন করে চেহারা।
11/05/2026
কে আমাকে নগণ্য ভাবছে, কে আমাকে জঘন্য ভাবছে,
কে আমাকে বোকা ভাবছে, কে আমাকে ন্যাকা ভাবছে,
কে আমাকে অহংকারী ভাবছে,
আর কে আমাকে স্বার্থপর ভাবছে, এতে কিছুই যায় আসেনা আমার। দিনশেষে আমি আমিই। আমি ভালো করেই জানি, আমার বিপদে কেউ আমাকে আর্থিক অথবা মানসিক কোনো দিক দিয়েই সাহায্য করতে আসবে না।
জরুরী বিষয় হলো, আমার পরিবারের কাছে আমি সফল ও দায়িত্ববান কিনা, এটাই একমাত্র গুরুত্বপূর্ণ ব্যাপার।
তাই, সবার আগে সন্তান হিসেবে, বাবা হিসেবে ও স্বামী হিসেবে সফল হবার চেষ্টা করুন।