ModdaKotha

ModdaKotha

Share

খবরের পর গান আছে ......

যা দেখছেন, যা শুনছেন, যা পড়ছেন, এই তিনটা ছবিকে কোলাজ করার পরেও সবসময় বাস্তব ফুটে উঠেনা ......
কিন্তু তুলি যখন ক্যানভাসের গায়ে প্রশ্ন ছুঁড়ে দেয় - কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে;
তখনই বেরিয়ে আসে মোদ্দাকথা ......

09/05/2026

ভারতীয় জনতা যুব মোর্চার ধর্মনগর মন্ডলের সভাপতি রাহুল কিশোর রায়ের বাড়িতে আক্রমন ও রাহুলের প্রয়ানের ঘটনায় ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী নিজের মুখে সাংবাদিকদের বলেন অভিযুক্তরা কেউ বিজেপির কোনো পদে নেই .... কিন্তু অভিযুক্তরা কোন দলের কোন লবির কি পদে আছে সেসব কিছুই ধর্মনগরের প্রত্যেকটা বাসিন্দাই জানে .... এবং গোটা ধর্মনগর মুখিয়ে আছে এই ঘটনার শেষ দেখতে ....

08/05/2026

আবারো বাইকের ধাক্কায় প্রাণ হারালো এক যুবক ...... নাম সঞ্জীব দেব (২২)‌ ঘটনা খোয়াই সমতল পদ্মবিল এলাকায় ......

08/05/2026

পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও রোটারি ক্লাব অব আগরতলা এবং থ্যালাসেমিয়া সোসাইটি অফ আগরতলার যৌথ উদ্যোগে আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনমূলক আলোচনা অনুষ্ঠিত হয় পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে ...... অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শংকর চক্রবর্তী সহ অন্যান্যরা।

08/05/2026

শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজস্ব দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং নির্বাচন দপ্তরের অধীনে মোট ১১৫ জন চাকরি প্রত্যাশীর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ......

07/05/2026

ধর্মনগরে বিজেপির অন্তর্কোন্দলের নগ্নরূপ ......
আ*ত্ম/ঘা*তী বিজেপি নেতার বাড়িতে গিয়ে তোপের মুখে ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক ......

06/05/2026

ধর্মনগরে শাসকদলীয় অন্তর্কোন্দলের নগ্নরূপ ....
আ*ত্ম*ঘা*ত ? নাকি গোষ্ঠীবাজীর প্ররোচনায় আ*ত্ম*হ*ত্যা ?
দেখুন মোদ্দাকথার এক্সক্লুসিভ রিপোর্ট ....

05/05/2026

প্রতিটা দলই ক্ষমতায় আসার আগে শান্তির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, সহাবস্থানের কথা বলে .... কিন্তু ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টা পেরোতেই সেই প্রতিশ্রুতির কাগজে আগুন ধরে যায় বাস্তবের ঘর্ষণে ..... আর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসে ভাঙচুর, মারধর, দখলদারি, এমনকি প্রাণনাশের মতো খবর ..... কিন্তু মানুষ এখন দেখতে চায়—বার্তা নয়, বাস্তব; প্রতিশ্রুতি নয়, প্রয়োগ ...... আর কতদিন ?

05/05/2026

চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, কিন্তু মানুষের আয় বাড়ছে না, বরং তার সহ্যশক্তি কমছে, তার স্বপ্ন ছোট হয়ে যাচ্ছে, তার ইচ্ছেগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, আর এর মাঝেই আমরা লক্ষ্য করি কিছু জিনিসের দাম সত্যিই কমছে ...... কমছে মনুষ্যত্ব, কমছে মূল্যবোধ, কমছে সম্পর্কের আন্তরিকতা ......

04/05/2026

ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী জয় পেলেন ১৮হাজারেরও বেশী ভোটের ব্যবধানে ...... এই ফলাফল একটা কঠিন প্রশ্নও ছুঁড়ে দিল— বিরোধীরা কি নিজেদের নতুন করে গড়তে পারবে ? নাকি এই “২ নম্বর বনাম ৩ নম্বর”-এর লড়াইতেই আটকে থাকবে ? যেখানে জয়ী কে সেটা আগেই প্রায় ঠিক হয়ে যায় ....

03/05/2026

প্রশংসার মাইক থাকে সরকারের হাতে, কিন্তু দোষের মাইকটা কেমন করে যেন পিছলে গিয়ে পড়ে JRBT আর TPSC-এর ঘাড়ে ...... এ কোন যুক্তি ? যত দোষ নন্দ ঘোষ ?

03/05/2026

ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু দৌড়ঝাঁপ - হিসাব-নিকাশ - আশা-নিরাশার অংক কষা চলছে ত্রিপুরায় ..... প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে সামনের সারিতে—এই ছবিটা ত্রিপুরায় অনেকের কাছে শুধু প্রচার নয়, একটা ইঙ্গিত, একটা সম্ভাবনার ট্রেলার ..... কেউ কেউ ভাবছে, যদি ওখানে ফল ভালো হয়, তাহলে এখানেও কি আবার নতুন করে পুরনো সমীকরণ সাজতে পারে ..... তবে, রাজনীতিতে দূরের ঢোল যতই মধুর শোনাক, শেষমেশ মানুষের বিচার হয় নিজের উঠোনের কাজেই .....

Want your business to be the top-listed Government Service in Agartala?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Agartala
799002