07/03/2026
গত ২৩ শে ফেব্রুয়ারি, বিজেপির শ্রী দেবাশীষ ওঝা, আমোদপুর নাগরিক মঞ্চের দাবিপত্র মাননীয় সাংসদ শ্রী সৌমিত্র খাঁ'র হাতে তুলে দেন যাতে তাঁর আসন্ন দিল্লী সফরে গিয়ে রেলমন্ত্রীর সাথে দেখা করে আমাদের কিছু দাবিদাওয়া আদায় করতে পারেন কিনা। ফলাফল যাই হোক, চেষ্টার কোন বিকল্প নেই।
অবশ্যই আমোদপুর নাগরিক মঞ্চ সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগামীদিনেও এই কাজগুলি করে যাবে। দয়া করে কেউ অহেতুক উপদেশ দেবেন না। "উপদেশ" একমাত্র বিনামূল্যে পাওয়া যায়। যদি সরাসরি কেউ কিছু করতে পারেন, এগিয়ে আসুন, কথা বলুন। আমরা একসঙ্গে যেন আমোদপুরের জন্য ভাল কিছু করতে পারি।
25/01/2026
🛑 নতুন স্টপেজ ‼️
আগামীকাল থেকে আমরা একটি নতুন স্টপেজ পাচ্ছি হাওড়া - গয়া এক্সপ্রেস। প্রথম দিনের আপ স্টপেজর সময় হাওড়া-গয়া এক্সপ্রেসের লোকো পাইলট ও গার্ডকে আমোদপুর নাগরিক মঞ্চ পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হবে।
আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে সকল ইচ্ছুক নাগরিকবৃন্দদের যদি সম্ভব হয়, রাত্রি ১০.৩০ মিনিটে আমোদপুর রেল ষ্টেশনে আসতে অনুরোধ করছি।
প্রজাতন্ত্র দিবসের অগ্রিম শুভেচ্ছা 🙏
22/01/2026
#নেতাজি_সুভাষ_মেলা - আমোদপুর।
আমাদের বকুলতলায় ভিড় জমেছে,
বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আর আমরা তোমরা.... সব্বাই ।
শুরু আগামীকাল থেকে... দেখা হবে মেলার মাঠে।
17/01/2026
আমোদপুর পাচ্ছে একটি নতুন স্টপেজ।
১৩০২৩/১৩০২৪(UP /DN)
হাওড়া - গয়া এক্সপ্রেস
বিস্তারিত কমেন্টে..
02/01/2026
গত ৩১.১২.২০২৫ আমোদপুর রেল স্টেশনে আমোদপুর নাগরিক মঞ্চের সভায় সর্বসম্মতিক্রমে দুটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে -
১) আগামী ইং ১০ই জানুয়ারী ২০২৬ তারিখ শনিবার সকাল সাড়ে দশটায় আমোদপুর নাগরিক মঞ্চের একটি প্রতিনিধিদল আমোদপুর রেল স্টেশন ম্যানেজারের মাধ্যমে DRM Hawrah কে আমোদপুর রেল স্টেশনের সর্বাঙ্গীন উন্নয়ন ও কয়েকটি ট্রেনের স্টপেজ সহ বিভিন্ন বন্ধ হয়ে থাকা ও নতুন ট্রেন চালুর দাবিতে একটি ডেপুটেশন দেওয়া হবে।
২) পনেরো দিনের মধ্যে রেলের পক্ষ থেকে এই ডেপুটেশনের বিষয়ে সদর্থক কোনো পদক্ষেপ করা না হলে আগামী ২৬.০১.২০২৬ সোমবার সকাল ৭টা থেকে নাগরিক মঞ্চের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভাবে রেল অবরোধ কর্মসূচি পালন করা হবে।
আমোদপুরের নাগরিক গনের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আপনারা এই কর্মসূচিতে সর্বোচ্চ সংখ্যায় উপস্থিত থেকে আমাদের প্রিয় আহমদপুরের রেলওয়ে যোগাযোগের উন্নয়নে সহযোগিতা করুন।
Eastern Railway (ER) Railfans Group
Eastern Railway Headquarter Ashwini Vaishnaw Ministry of Railways, Government of India PMO India BJP West Bengal