Prankrishna Tapadar

Call Website Contact the organization

Prankrishna Tapadar "বিধায়ক" পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা (২৬৮)

07/10/2026
🪔 আত্মনির্ভর ভারত – সেবা জ্যোতি যাত্রা 🇮🇳মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজ...
06/10/2026

🪔 আত্মনির্ভর ভারত – সেবা জ্যোতি যাত্রা 🇮🇳
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে আয়োজিত ‘সেবা জ্যোতি যাত্রা’-য় অংশগ্রহণের আহ্বান।

২৫ বছরের জনসেবা ও দেশগঠনের কর্মযজ্ঞের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আসুন, আমরা সকলে একসঙ্গে এই বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং বিকশিত ভারত গড়ার সংকল্পকে আরও শক্তিশালী করি।

📍 স্থান: বর্ধমান, স্পন্দন প্রে গ্রাউন্ড
🕘 সময়: সকাল ৯টা
📅 তারিখ: ৭ অক্টোবর ২০২৬

আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। 🙏🇮🇳

Suvendu Adhikari Samik Bhattacharya BJP West Bengal

06/10/2026

Celebrating 25 years of Prime Minister's service across India and all 23 districts of West Bengal!
The Seba Jyoti Yatra is here, carrying forward a legacy of selfless dedication and progress

আজ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অন্তর্গত কামালপুর কালীতলা প্রাথমিক বিদ্যালয় (কালীতলা, সমুদ্রগড়) পরিদর্শন করলাম।​পরিদর্শনক...
06/10/2026

আজ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অন্তর্গত কামালপুর কালীতলা প্রাথমিক বিদ্যালয় (কালীতলা, সমুদ্রগড়) পরিদর্শন করলাম।
​পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্কুল পরিচালনা কমিটির সদস্যদের সাথে এক আন্তরিক বৈঠকে মিলিত হই। বিদ্যালয়ের পঠন-পাঠনের মান, পরিকাঠামোগত সুযোগ-সুবিধা এবং ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
​শ্রেণীকক্ষে গিয়ে ছোট ছোট কচিকাঁচাদের সাথে কিছুটা সময় কাটালাম, তাদের পড়াশোনার খোঁজখবর নিলাম। ওদের মুখের সরল হাসি আর শিক্ষার প্রতি আগ্রহ সত্যি অনুপ্রেরণাদায়ক। আমাদের লক্ষ্য, প্রতিটি শিশুর জন্য একটি সুরক্ষিত, আনন্দময় এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।
​বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা সদা তৎপর। আগামী দিনেও শিক্ষার মানকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
​উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

Suvendu Adhikari BJP West Bengal Samik Bhattacharya

🩸"সেবা সংকল্প অভিযান" — মানবসেবায় রক্তদান 🩸ভারতবর্ষের সর্বপ্রিয়, যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় **শ্রী নরেন্দ্র মোদী জ...
05/10/2026

🩸"সেবা সংকল্প অভিযান" — মানবসেবায় রক্তদান 🩸
ভারতবর্ষের সর্বপ্রিয়, যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় **শ্রী নরেন্দ্র মোদী জীর** শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত "সেবা সংকল্প অভিযান"-এর অঙ্গ হিসেবে আজ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অন্তর্গত ২ নং মণ্ডলের সুলতানপুর অঞ্চলের হাট বেলে বাজারে এক বিশেষ **স্বেচ্ছায় রক্তদান শিবির** সফলভাবে সম্পন্ন হলো।
এই পুণ্যময় উদ্যোগে রক্তদাতাদের উৎসাহিত করতে নিজে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আমি ধন্য। আজকের এই কর্মসূচিতে আমার সাথে উপস্থিত ছিলেন ১ নং মণ্ডলের সম্মানিত সভাপতি **শ্রী অনুপ হালদার** মহাশয়, ২ নং মণ্ডলের সম্মানিত সভাপতি **শ্রী বিশ্বজিৎ প্রামাণিক** মহাশয়, এবং দলীয় অন্যান্য নিষ্ঠাবান কার্যকর্তাবৃন্দ।
রক্তদান হলো সর্বশ্রেষ্ঠ সামাজিক দান। এই রক্তদান শিবিরটি সফলভাবে গড়ে তোলার জন্য আয়োজক কমিটির প্রতিটি সদস্য ও সকল কার্যকর্তা, রক্তদানকারী মহান ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী সমিতি ও হাট বিলাই বাজারের সকল ব্যবসাদার ভাইয়েরা এবং সমগ্র এলাকাবাসীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও বিনম্র কৃতজ্ঞতা। আপনাদের এই সহানুভূতি ও যৌথ প্রচেষ্টাই সমাজকে এগিয়ে নিয়ে চলে।

Suvendu Adhikari Samik Bhattacharya BJP West Bengal

পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার ২ নম্বর মণ্ডলের সুলতানপুর পঞ্চায়েতের ২৩৩ নম্বর বুথের কাশেমপুর ঠাকুর মন্দিরের শেড নির্মাণের ...
05/10/2026

পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার ২ নম্বর মণ্ডলের সুলতানপুর পঞ্চায়েতের ২৩৩ নম্বর বুথের কাশেমপুর ঠাকুর মন্দিরের শেড নির্মাণের কাজ কতটা এগোলো, আজ তা সরজমিনে খতিয়ে দেখা হলো। পরিদর্শনের পর এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে তাঁদের নানা সমস্যা ও অভিযোগ মন দিয়ে শুনলাম।
উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী **নীলিমা রায়** মহাশয়া, ২ নং মণ্ডল সভাপতি *বিশ্বজিৎ প্রামাণিক* মহাশয়, মণ্ডল সহ-সভাপতি **সঞ্জীব মহন্ত (পাপ্পু দা) সহ স্থানীয় অন্যান্য নেতৃত্ববৃন্দ।
জনকল্যাণমুখী এই সকল উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে আমরা সচেষ্ট।

Suvendu Adhikari Samik Bhattacharya BJP West Bengal

ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত "সেবা সংকল্প অভিযান"-এর অংশ হিসে...
05/10/2026

ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত "সেবা সংকল্প অভিযান"-এর অংশ হিসেবে আজ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার ৩ নং মন্ডলের অন্তর্গত দক্ষিণ শ্রীরামপুর বাজার প্রাইমারি স্কুলে পুঁচকে শিশুদের জন্য একটি "বসে আঁকো প্রতিযোগিতা"-র আয়োজন করা হয়েছিল।
ছোট ছোট শিশুদের আঁকা ছবিতে তাদের নিজস্ব ভাবনা ও রঙিন স্বপ্ন ফুটে উঠেছে। তাদের এই উৎসাহ ও আনন্দের মাঝে উপস্থিত থেকে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ও আনন্দিত মনে করছি।
অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সফল করে তোলার জন্য স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত অভিভাবকদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Suvendu Adhikari Samik Bhattacharya BJP West Bengal

Address

Village/South Srirampur, District/Barddhaman, Pin/
Burdwan
741316

Alerts

Be the first to know and let us send you an email when Prankrishna Tapadar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Prankrishna Tapadar:

Shortcuts

Share