Gourav Guin Memorial College

  • Home
  • Gourav Guin Memorial College
Call Website Contact the organization

Gourav Guin Memorial College Official information based page of GOURAV GUIN MEMORIAL COLLEGE.

আজ মহাবিদ্যালয়ে শিক্ষক দিবস পালিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভার জনপ্রিয় বিধায়ক  বিমান মাহাতো মহাশয...
17/09/2026

আজ মহাবিদ্যালয়ে শিক্ষক দিবস পালিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভার জনপ্রিয় বিধায়ক বিমান মাহাতো মহাশয়।

শ্রদ্ধেয় বিধায়ক মহোদয় আজ মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন। মহাবিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের পক্ষ্য থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন সহ তাঁকে সম্বর্ধনা জানানো হয়।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -
শ্রী প্রণব ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক
শ্রী গৌতম কৌড়ি ,বিশিষ্ট সমাজসেবী
শ্রী ধীমান কুমার কোলে , বিশিষ্ট সমাজসেবী
শ্রী সুমন ঘোষ , শ্রদ্ধেয় কার্যবাহ, চন্দ্রকোনা রোড খন্ড
শ্রী চয়ন রায়, বিশিষ্ট সমাজসেবী
শ্রী পলাশ সেন, বিশিষ্ট সমাজসেবী
শ্রী সন্তোষ ঘোষ , সহ ব্যবস্থাপক, চন্দ্রকোনা রোড খন্ড
প্রমুখ

অনুষ্ঠানে স্বাগত ভাষণ নিবেদন করেন মহাবিদ্যালয়ের শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ তপন হাজরা মহাশয়।
আজ চন্দ্রকোণা রোড খন্ডের শ্রদ্ধেয় কার্যবাহ শ্রী সুমন ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
শ্রদ্ধেয় বিধায়ক মহাশয় যুবসংসদ প্রতিযোগিতায় জেলা স্তরে তাৎক্ষণিক বক্তৃতা বিভাগে দ্বিতীয় স্থানাধিকারী শ্রী বিশ্রুত মুখার্জিকে ট্রফি ও শংসাপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবীগণ এবং অধ্যাপক-অধ্যাপিকাগণ মূল্যবান বক্তব্য রাখেন। ছাত্রছাত্রীরা নাচ,গান, আবৃত্তি পরিবেশন করে।

অনুষ্ঠানটিতে প্রাক্তন ছাত্রদের পক্ষ্য থেকে আয়োজনে সহায়তা করে শ্রী সজল ঘোষ, শ্রী নিমাই মাজী প্রমুখ।
শিক্ষক দিবসের অনুষ্ঠানের আয়োজক রূপে বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ্য থেকে নেতৃত্ব দেয় শ্রী স্বরূপ রুইদাস, দেবাশীষ রাউৎ, অঙ্কিতা, পিয়ালী গাঁতই, মনি ভান্ডারী প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডঃ টিংকু কুমার ঘোড়াই এবং শ্রী বিশ্রুত মুখার্জি।

১৭ই সেপ্টেম্বর ২০২৬
সময় : দুপুর ১২টা
স্থান: হল ২

17/09/2026
|| রাণীশিরোমণি যুবতী সম্মেলন ||আজ মহাবিদ্যালয়ে 'অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে'র আয়োজনে 'রাণী শিরোমণি যুবতী সম্মেলন ' ...
16/09/2026

|| রাণীশিরোমণি যুবতী সম্মেলন ||

আজ মহাবিদ্যালয়ে 'অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে'র আয়োজনে 'রাণী শিরোমণি যুবতী সম্মেলন ' এর অন্তর্গত "সমৃদ্ধ ভারত গঠনে ছাত্র ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ওয়ার্কশপ সাধিত হলো।

বিশিষ্ট আলোচক গণ বর্তমান সময়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ছাত্র ও যুব সমাজের দায়িত্ব, ছাত্র-নেতৃত্বের ভূমিকা, শিক্ষা ও দক্ষতার উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা, প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবন এবং জাতীয় উন্নয়নে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ সহ সংশ্লিষ্ট বিবিধ বিষয়ে আলোচনা করেন।
ছাত্র ও যুবসমাজের চিন্তা, মতামত ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ ভারত গঠনের লক্ষ্যে এই উদ্যোগ আশা রাখছি যুব সমাজকে উপকৃত করবে।

ABVP আয়োজিত আজকের এই 'রাণী শিরোমণি যুবতী সম্মেলন' মূলতঃ ছিল ছাত্রীদের সুসচেতন,সক্ষম ও সমৃদ্ধায়নের লক্ষ্যে। এই কর্মশালায় ১৮০ জন ছাত্রী অংশগ্রহণ করে।

আজকের আলোচনা সভা ও ওয়ার্কশপে মূল্যবান বক্তব্য রাখেন -
ড. শিবরাম চ্যাটার্জী, সহযোগী অধ্যাপক, পিংলা থানা মহাবিদ্যালয়
ড. তপন হাজরা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, গৌরব গুঁইন মেমোরিয়াল কলেজ
ড. শুভপ্রিয়া চ্যাটার্জি, বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ, গৌরব গুঁইন মেমোরিয়াল কলেজ
শ্রদ্ধেয়া ঝুম্পা উপাধ্যায়, জেলা সম্পাদিকা, সেবিকা সমিতি
শ্রদ্ধেয় অমিত দত্ত, কার্যকারিণী সদস্য , হিন্দু জাগরণ মঞ্চ
অধ্যাপিকা মিতালি সিংহ, সহকারী অধ্যাপিকা, বাংলা বিভাগ, গৌরব গুঁইন মেমোরিয়াল কলেজ

উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় বিক্রম সিংহ ,কার্যকারিণী সদস্য , হিন্দু জাগরণ মঞ্চ; শ্রী সংগ্রাম খামরুই, জেলা সম্পাদক, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আয়োজক ABVP-র পক্ষ্য থেকে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল।
আলোচনা সভা ও কর্মশালা পরিচালনা করেন শ্রী সজল ঘোষ প্রমুখ।

১৬ সেপ্টেম্বর ২০২৬
স্থান: হল ৩
সময় : দুপুর ১২ টা

পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় দপ্তর আয়োজিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জেলা স্তরের যুব সংসদ প্রতিযোগিতায় আমাদের মহাবিদ্যালয়ের ...
16/09/2026

পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় দপ্তর আয়োজিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জেলা স্তরের যুব সংসদ প্রতিযোগিতায় আমাদের মহাবিদ্যালয়ের ছাত্র #বিশ্রুত_মুখার্জি আন্তঃমহাবিদ্যালয় #তাৎক্ষণিক_বক্তৃতা প্রতিযোগিতায় #দ্বিতীয় স্থান অর্জন করে মহাবিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। বিশ্রুত সহ অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
তৎসহ আমাদের কলেজের প্রশিক্ষক অধ্যাপক শ্যামপদ জানা মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।
#তাৎক্ষণিক_বক্তৃতা #যুবসংসদ

1st Semester New Admission: Mop up Round
15/09/2026

1st Semester New Admission: Mop up Round

Youth Parliament Competition 2026-27এর অন্তর্গত প্রবন্ধ রচনা, বিতর্ক , ক্যুইজ এবং তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্র...
15/09/2026

Youth Parliament Competition 2026-27এর অন্তর্গত প্রবন্ধ রচনা, বিতর্ক , ক্যুইজ এবং তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আমাদের ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
স্থান : রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ
১৫ই সেপ্টেম্বর ২০২৬
প্রতিযোগিতা দিবস : ১

ছবি : বিশ্রুত

#যুবসংসদ

15/09/2026


এত দ্বারা জানানো যাইতেছে যে, 2nd Semester, Multidisciplinary in Humanities/ General Course এর যে সমস্ত শিক্ষার্থী গত 14.09.2026 তারিখে Community Service পেপারের Project Report কলেজে জমা করোনি এবং পরীক্ষা দাওনি, তাদের অতি অবশ্যই আগামী 17.09.2026 (বৃহস্পতিবার), Project Report জমা করতে বলা হচ্ছে। যারা বিগত বছরগুলিতে এই Paper এ পাশ করতে পারোনি, তাদেরও Project Report জমা করতে বলা হচ্ছে। অন্যথায় এই পরীক্ষায় অনুপস্থিত হিসেবে গণ্য হবে। এরপর আর কোন Date দেওয়া হবে না।

-
Prof. Rajesh Dey
CS COORDINATOR

Notice for newly admitted 5th and Semester students
14/09/2026

Notice for newly admitted 5th and Semester students

আজ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে দ্বিতীয় সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের , মেদিনীপুর সেন্ট্রাল কারেকশনাল হোমের অন...
13/09/2026

আজ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে দ্বিতীয় সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের , মেদিনীপুর সেন্ট্রাল কারেকশনাল হোমের অন্তর্গত 'স্বাধীনতা সংগ্রাম বিষয়ক আর্কাইভ' -এ প্রজেক্ট ওয়ার্ক সম্পন্ন হলো।
প্রজেক্টের শিরোনাম: 'আর্কাইভ অ্যান্ড মিউজিয়াম ইন ইন্ডিয়া'
স্থান : ফ্রিডম ফাইটার আর্কাইভ, মেদিনীপুর কারেকশনাল হোম
তারিখ: ১৩.০৯.২০২৬

Address

Chandrakona Road

721253

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 14:30

Telephone

+913227262145

Alerts

Be the first to know and let us send you an email when Gourav Guin Memorial College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gourav Guin Memorial College:

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share