BJP Suti Assembly

BJP Suti Assembly Jangipur district
BJP Suti Assembly Official

26/08/2026
26/08/2026

সাফল্যের ১০০ দিন - ভারতীয় ন্যায় সংহিতা (BNS) কার্যকর!

নতুন ফৌজদারি আইনে আধুনিক হচ্ছে আইন-শৃঙ্খলা ব্যবস্থা। সরকারি নির্দেশে রাজ্যের ৫০০-র বেশি থানায় নতুন আইন অনুযায়ী কাজ শুরু হয়েছে। নতুন আইন কার্যকর করতে ২০০০০-এরও বেশি পুলিশ ও বিচার বিভাগের কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে ই-প্রমাণ, ফরেনসিক তদন্ত ও সাইবার অপরাধ মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

26/08/2026

সাফল্যের ১০০ দিন, সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের।

বিজেপি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যেই ১৭২.৬ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে মোট ১০২৪.৭৫ একর জমি হস্তান্তর করা হয়েছে। বন্ধ হবে অবৈধ অনুপ্রবেশ - শক্তিশালী হবে সীমান্ত নিরাপত্তা!

26/08/2026

নৈরাজ্যের দিন শেষ, পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন।

সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা কিংবা থানা জ্বালিয়ে দেওয়ার মতো নৈরাজ্য আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সরকারের সম্পত্তি মানে জনগণের সম্পত্তি। ভাঙচুর করলে তার দামও জনগণকে নয়, অপরাধীকেই দিতে হবে। অপরাধীদের কাছ থেকেই তিন গুণ সুদসহ ক্ষতিপূরণ আদায়ের বিধি কার্যকর হয়েছে।

26/08/2026

দ্রুত CAA শংসাপত্র, নাগরিকত্বের স্বীকৃতি!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যোগ্য হিন্দু শরণার্থীদের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া এবার আরও দ্রুত হবে। গত ১১ সপ্তাহে ইতিমধ্যেই ৫৯৬৬ জনকে CAA শংসাপত্র দেওয়া হয়েছে। বাকি যোগ্য আবেদনকারীদেরও দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুত শুনানি সম্পন্ন করে যোগ্য আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হবে CAA শংসাপত্র। যারা এতদিন অপেক্ষা করেছেন, এবার তাদের হাতে পৌঁছবে নাগরিকত্বের স্বীকৃতি।

26/08/2026

পশ্চিমবঙ্গে IT কর্মসংস্থানের নতুন দিগন্ত। নিউটাউনে এল অ্যান্ড টি মাইন্ডট্রির বিশাল IT অফিস উদ্বোধনের সঙ্গে পশ্চিমবঙ্গে তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। এবার রাজ্যের IT পড়ুয়া ও কর্মীদের কাজের জন্য বেঙ্গালুরু-হায়দ্রাবাদে পাড়ি দেওয়ার প্রয়োজন হবে না। ধন্যবাদ মুখ্যমন্ত্রী মহাশয় ।

25/08/2026

চলুন সবাই মিলে আগামী ৩০শে আগস্ট, ২০২৬, রবিবার সকাল ১১.০০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির "মন কি বাত" অনুষ্ঠানের ১৩৭ তম পর্ব শ্রবণ করি।

25/08/2026

ক্ষুদ্র অ্যাকাউন্টই হয়ে উঠছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি!

৫৮.৭০ কোটিরও বেশি অ্যাকাউন্ট এবং ₹৩.১০ লক্ষ কোটিরও বেশি জমা রাশির সঙ্গে ‘জনধন যোজনা’ হয়ে উঠেছে দেশের অর্থনৈতিক ক্ষমতায়নের অন্যতম শক্তিশালী ভিত্তি। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত হয়ে আজ দেশের অর্থনীতির মজবুত ভিত গড়ে তুলেছে।

এখন ব্যাংকিং পরিষেবা পৌঁছে যাচ্ছে প্রতিটি গ্রাম, প্রতিটি ঘর ও প্রতিটি মানুষের হাতে! 💰

Address

Jangipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Suti Assembly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share