08/10/2026
Press release from SFI Uttar Dinajpur District Committee.
গত 06/10/26 তারিখ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে SFI-ABVP সং*ঘ*র্ষের বিবরণ ও SFI এর অবস্থান।
গত 06/10/26 মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ABVP ও SFI ছাত্র সংঘর্ষের খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।
গত রবিবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় গেট চত্বরে SFI রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিট পোস্টারিং করে। সেই পোস্টার সোমবার AVBP লুম্পেন বাহিনী ছিঁড়ে ফেলে। ক্যাম্পাসে বিরুদ্ধ মতকে যেকোনো প্রকারে দমন-পীড়ন করতে সেদিন থেকেই ফুসছিল ফ্যাসিস্ট ABVP এর গুন্ডারা, এরপর শুরু হয় SFI কর্মীদের খোঁজ।
গত পরশু 06/10/26 তারিখে বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়ার প্রথম থেকেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের Philosophy বিভাগের ছাত্র তথা SFI কর্মী জাহাঙ্গীর আলম কে অপহরণ করে আটক করে ABVP, দীর্ঘ চার ঘণ্টারও বেশি সময় ধরে তার কোন খোঁজ পাওয়া যায়নি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের থেকে জানা যায় তাকে আটক করে ফোন কেড়ে নেওয়া হয়েছে, চলেছে শারীরিক ও মানসিক নির্যাতন!
এরপরই খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় SFI নেতৃত্ব, তার দাদা ও পরিবারের সদস্যরা। জাহাঙ্গীরকে উদ্ধার করতে বারংবার যোগাযোগ করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ইউ.জি ও পি.জি কাউন্সিলর এবং সুরক্ষা কর্মীদের সাথে, আসেনি কোন প্রতিক্রিয়া ও কোন প্রকার সহযোগিতা।
ভাইকে উদ্ধার করতে গেলে আক্রান্ত হন জাহাঙ্গীরের দাদা তার মাথা ফাটিয়ে রক্তাক্ত করে ABVP। বন্ধু ও SFI কর্মীরা খোঁজাখুঁজি করতে ইংরেজি বিভাগে পৌঁছলে সেখানে তাদের উপরে চড়াও হয় ABVP, বহিরাগত দুষ্কৃতী দীপ দত্তের নেতৃত্বে লাঠি, রড, পাইপ, বাঁশ দিয়ে ক্যাম্পাস জুড়ে শুরু হয় তাণ্ডব যা বিভিন্ন ভিডিও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, রেহাই পাইনি সাধারণ ছাত্র-ছাত্রীরাও।
বাধ্য হয়ে ABVP এর তাণ্ডব প্রতিহত করতে, আলমের সহপাঠী বন্ধু, সাধারণ ছাত্রছাত্রী ও SFI কর্মীরা, হাতাহাতি সংঘর্ষে জড়ায় ABVP ও SFI
অবশেষে, পুলিশের সহযোগিতায় উদ্ধার হয় জাহাঙ্গীর।
সংঘর্ষে আহত SFI কর্মীরা হাসপাতালে চিকিৎসা করাতে গেলে সেখানে অতর্কিত হামলা চালায় দীপ দত্ত এর নেতৃত্বে ৩০-৪০ জন দুষ্কৃতী বাহিনী। জল্লাদ গুন্ডারা রায়গঞ্জ মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগের সামনেই অকথ্য গালাগালি ও কিল, লাথি, ঘুসি চলে SFI কর্মী ও অভিভাবকদের ওপর।
অবশেষে থানাতে অভিযোগ জানাতে গেলে রেহাই হয়নি সেখানেও, থানার ভেতর একদল দুষ্কৃতী চড়াও হয় ছাত্র নেতৃত্বের উপর, মাথা ফাটে SFI ও ছাত্রদের আইনজীবী সাগ্নিক চক্রবর্তীর। এলাকার সমাজবিরোধীদের সাথে নিয়ে থানা ঘেরাও করে চলে হুমকি, দীপ দত্ত এবং স্থানীয় BJP নেতাদের আস্ফালনে থানা জুড়ে চলে গুন্ডাদের দাপাদাপি।
দফায় দফায় সংঘর্ষে থানার ভেতরেই আক্রমণ নেমে আসে ছাত্র, অভিভাবক এমনকি মহিলাদের উপরেও।
শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও থানার মত সুরক্ষিত সরকারি পরিসরে লাগাতার ছাত্রদের ওপরে এই নজিরবিহীন হামলার ঘটনাকে আমরা তীব্র ধিক্কার জানাই।
পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষপাত দুষ্ট নিষ্ক্রিয়তা যা গণতন্ত্রের পক্ষে বিপদজনক বলে উদ্বেগ প্রকাশ করছি এবং নিরপেক্ষ তদন্ত করে দুষ্কৃতীদের আটক করার দাবি জানাচ্ছি।
শিক্ষাপ্রতিষ্ঠানে ও সর্বত্র সুষ্ঠু ভয়হীন নিরাপদ গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে সাম্প্রদায়িক ফ্যাসিস্টের লুটকে প্রতিহত করতে সাধারণ ছাত্র-ছাত্রী অভিভাবক ও সর্বস্তরের নাগরিকদের এগিয়ে আসতে আহ্বান রাখছি।
কুষাণ ভৌমিক/ নূর আলাম
সম্পাদক সভাপতি
ভারতের ছাত্র ফেডারেশন (SFI)
উত্তর দিনাজপুর জেলা কমিটি