Praktani Samity UHNAV

Praktani Samity UHNAV

Share

Praktani Samity, U.H.N.A.V (H.S) (Estd.2013)
Udaypur, Nimta, Kol-49

Photos from Praktani Samity UHNAV's post 05/02/2025

আমাদের স্কুলের পুজো, "সেরা স্কুলের পুজো'
নিজের ঢাক নিজেই পেটাচ্ছি না......
Ikon Group আয়োজিত প্রতিযোগিতা থেকে "সেরা স্কুলের পুজো"-র স্বীকৃতি......।
পুরস্কার গ্রহণে আমাদের সকলের প্রিয় শুভশ্রী ম্যাম...।
বক্তব্য রাখছেন আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক......

Photos from Praktani Samity UHNAV's post 05/02/2025
Photos from Praktani Samity UHNAV's post 05/02/2025

উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ের সরস্বতী পূজা আদতে 'প্রাক্তনীময়'......।।
স্কুলের অঙ্গনজুড়ে অসংখ্য প্রাক্তনীর ভিড়, কুশল বিনিময়, স্মৃতি রোমন্থন...।।
এই অঞ্চলের অন্য কোনো স্কুলে প্রাক্তনীদের এই সমাবেশ শুধু বিরল নয়, অসম্ভবও বটে...।।
সেই সকল প্রাক্তনীকে একত্র করে ফ্রেমবন্দী করা হল।।
সকলকে আহ্বান জানাই, " প্রাক্তনী সমিতির" সদস্য হওয়ার জন্য, যাতে আমরা মিলিতভাবে স্কুলের উন্নতির জন্য কাজ চালিয়ে যেতে পারি......

Photos from Praktani Samity UHNAV's post 28/01/2025

হিন্দিতে একটা কথা আছে, "দেড় আয়ে, দুরুস্ত আয়ে".... খানিকটা সেই রকমই আমরা, বিদ্যালয়ের প্রাক্তনী সমিতি পুনর্বার ভালো কিছু করার ব্রতে সামিল..... এবারের উদ্যোগ মাধ্যমিক প্রস্তুতি শিবির.....
১৯.০১.২০২৫, শনিবার, সকাল ১১- বিকেল ৪.৩০....
সহযোগিতায় বিদ্যালয় ও পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষকগণ.....
স্বল্প প্রচারেও শিবিরের উপস্থিত ছিল প্রায় ৬৫ জন ছাত্রছাত্রী..... তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি.....
কিছু না করার চেয়ে কিছু করা ভালো..... কি বলেন?????

Photos from Praktani Samity UHNAV's post 09/09/2024

(1)

আগামী ১৫ই সেপ্টেম্বর, ২০২৪, রবিবার, মনীষী হরদয়াল নাগ মহাশয়ের জন্মদিন উপলক্ষ্যে, তাঁর নামাঙ্কিত শিক্ষাঙ্গন, উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ে এক মহতী রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। প্রাক্তনী সমিতি এবং বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই রক্তদান উৎসবে বিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ এবং এলাকার সকল শুভানুধ্যায়ী ব্যাক্তিদের সহৃদয় উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। আসুন, উপহারের মোহে নয়, জীবনের তাগিদে রক্তদান করে এক নিবিড় সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই সকলে।

--------------------------------------------------------
--------------------------------------------------------

(2)

আগামী ২২শে সেপ্টেম্বর, ২০২৪, রবিবার, উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী দ্বারা পরিচালিত সংগঠন 'প্রাক্তনী সমিতি'র আহ্বানে একটি বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে। সময়ের নিয়মে একটা পর্যায়ে বিদ্যালয়ের গন্ডি অতিক্রম করে বেরিয়ে যেতে হয় সকলকেই। কিন্তু ছাত্রজীবনের স্মৃতি হৃদয়ের মণিকোঠায় অমলিন হয়ে রয়ে যায় অনন্তকাল। কারণে-অকারণে মন স্মৃতিমেদুর হয়ে বার বার ফিরে যেতে চায় সেই অকৃত্রিম ভালোবাসার প্রাঙ্গণে। 'প্রাক্তনী সমতি' সেই সেতু যা যোগসূত্র স্থাপন করে অতীতের স্মৃতি আর বর্তমান শিক্ষাঙ্গনের সাথে। মেলবন্ধন গড়ে তোলে অতীত এবং বর্তমান প্রজন্মের সাথে। ২০১৩ সালে পথ চলা শুরু করে বিগত বেশ কয়েকটি বছর ধরে বিবিধ কর্মব্যাস্ততায় বিদ্যালয়ের সাথে জুড়ে থেকেছে এই সংগঠন। কিন্তু করোনা অতিমারির প্রকোপে অনিবার্য কারণবশতঃ বিদ্যালয়ের পঠন পাঠনের ছন্দপতন ঘটতেই, ছেদ পরে সমিতির কার্যকলাপেও। এরপর ধীরে ধীরে চেনা ছন্দে ফিরেছে বিদ্যালয়। সমিতিও সুপ্তাবস্থা থেকে মাথা তুলে দাঁড়াতে চেয়েছে বেশ কয়েকবার, তবে বিক্ষিপ্তভাবে। এবার সময় এসেছে ধারাবাহিকতার। সময় এসেছে নতুন কলেবরে, নব উদ্যমে পুনর্জাগরিত হওয়ার। আমরা জানি আমাদের বিদ্যালয়ের প্রতি প্রত্যেক প্রাক্তনীর আবেগের কথা, অনুরাগের কথা, দায়বদ্ধতার কথা। এমতাবস্থায়, সেই আবেগ-অনুরাগ-দায়বদ্ধতায় ভর করেই আপামোর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কাছে উন্মুক্ত আহ্বান রাখছি- সকলে অকুন্ঠ চিত্তে এগিয়ে আসুন। প্রত্যেকের সংঘবদ্ধ কলতানে নতুন প্রাণের জোয়ার ফিরুক সমিতির অলিন্দ্যে। নতুন প্রত্যয়ে, নতুন সংকল্পে, নতুন উচ্ছ্বাসে, নতুন ভোরের উদয় হোক সমিতির প্রাঙ্গণে।
সধারণ সভা- ২২শে সেপ্টেম্বর, ২০২৪, রবিবার।
সময় - সন্ধ্যা ৬টা
স্থান - বিদ্যালয় ভবন।

শান্তনু কর্মকার
(সম্পাদক)
প্রাক্তনী সমিতি
উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়

বিশদে জানতে যোগাযোগ করুন-
8777639368 - শান্তনু কর্মকার
9038548277- অরিন্দম রায়।

**[বিজ্ঞপ্তিটি যথাসম্ভব শেয়ার করে এই আহ্বান ছড়িয়ে দিন প্রত্যেক প্রাক্তনীর দ্বারে]

Photos from Praktani Samity UHNAV's post 27/09/2020

বৃক্ষ রোপণের দ্বিতীয় দিন.....
বিদ্যালয় ও প্রাক্তনী সমিতির যৌথ উদ্যোগ...
প্রায় ২৫ টি গাছ লাগানো হলো মূলত মিলনতীর্থ মাঠের ধারে ও জনকল্যাণের ১ জন বৃক্ষপ্রেমী বাড়িতে......
যদি কেউ বাড়িতে গাছ লাগাতে চান, যোগাযোগ করবেন..... আশায় রইলাম....

Photos from Praktani Samity UHNAV's post 15/09/2019

রক্তের অভাবে একজন রুগী যখন প্রাণ সংকটে ভোগেন তখন একমাত্র তার নিকট আত্মীয়রাই বুঝতে পারেন একফোঁটা রক্তের মূল্য কত। বিজ্ঞান ও প্রযুক্তির অবিশ্বাস্য অগ্রগতির পরেও কৃত্রিমভাবে রক্ত তৈরী করার কোনো ফরমূলা আবিষ্কার করা সম্ভব হয়ে ওঠেনি। তাই বিপদের দিনে একজন মানুষকে বাঁচাতে আর এক জন মানুষের ওপরেই নির্ভরশীল থাকতে হয়। এজন্যই রক্তদানের অপর নাম জীবনদান।

আজ "প্রাক্তনী সমিতি"র পরিচালনায় সপ্তম বর্ষ রক্তদান উৎসবে মোট ৪৬ জন সুহৃদয় ব্যক্তি সৌভ্রাতৃত্ব ও মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমিতির পক্ষ থেকে এই মানবিক মহাযজ্ঞে অংশগ্রহণকারী প্রত্যেক সুধীজনকে সশ্রদ্ধ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আজ এই মহতী কর্মকান্ডে উপস্থিত ছিলেন উত্তর দমদম পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী সুবোধ চক্রবর্তী মহাশয়। উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ডের মাননীয় পৌরপ্রতিনিধি শ্রী তপন চক্রবর্তী মহাশয়। তাঁদের অকুন্ঠ উৎসাহ ও সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস নিঃসন্দেহে আমাদের আরও নির্ভীক ও প্রত্যয়ী করে তুলবে। শারীরিক অসুস্থতার কারণে আমাদের মূখ্য পৃষ্ঠপোষক মাননীয় শ্রী প্রধান শিক্ষক মহাশয় আজ উপস্থিত থাকতে পারেননি। কিন্তু তাঁর এবং বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দের ঐকান্তিক সহযোগিতা বারংবার আমাদের এগিয়ে চলার প্রধান উপজীব্য হয়ে উঠেছে এবং ভবিষ্যতেও উঠবে।

নবীন ও প্রবীন প্রাক্তনী, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের বর্তমান ছাত্র-ছাত্রীদের সম্মিলিত উদ্যোগে 'প্রাক্তনী সমিতি, উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়' আগামী দিনে আরও বৃহৎ ও মহৎ কর্মদ্যোগে ব্রতী হওয়ার স্বপ্ন দেখে। এই বন্ধন আরও দৃঢ় ও সুনিবিড় হোক এই প্রত্যাশা রাখি।

Photos from Praktani Samity UHNAV's post 16/08/2019

স্বাধীনতা দিবসের পুন্যলগ্নে প্রকাশিত প্রাক্তনী সমিতির দেওয়াল পত্রিকা 'স্পন্দন' (১০ম সংখ্যা)... উদ্বোধন করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী সৌমেন পাল মহাশয়... এবারের বিশয়ঃ জলসঙ্কট, সম্পাদকঃ শ্রী অরিন্দম রায়...।

Want your business to be the top-listed Government Service in Kalyani?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Udaypur
Kalyani
700049