05/06/2026
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং 'ককরোচ জনতা পার্টি'র (CJP) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, এই সংগঠনটি হলো নতুন এক "টুকরে-টুকরে গ্যাং" এবং তারা দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে তরুণদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।
05/06/2026
দিল্লিতে 'খুন' হলেন এক বাঙালি অধ্যাপিকা। মৃতার নাম দেবস্মিতা পাল। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন বলে জানা গিয়েছে। বসুন্ধরা এনক্লেভ এলাকার সত্যম অ্যাপার্টমেন্ট থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করেই তাঁকে খুন করা হয়েছে। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একাই থাকতেন দেবস্মিতা পাল। পুলিশ সূত্রে আরও খবর, বেঙ্গালুরুতে বসবাসকারী তাঁর স্বামীর থেকে আলাদা থাকতেন তিনি।
05/06/2026
"আমি ৬ই জুন দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করছি, আমার সময়ের সবচেয়ে প্রাসঙ্গিক আন্দোলন বলে আমি যা মনে করি, তার প্রতি সংহতি জানাতে। যেহেতু আমি দূরে একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই হয়তো আমার পক্ষে পৌঁছানো সম্ভব নাও হতে পারে, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আমি তরুণদের আহ্বান জানাই তারা যেন যোগ দেয় এবং তাদের কণ্ঠস্বর তুলে ধরে।"
— প্রকাশ রাজ (অভিনেতা)
05/06/2026
ভারতের উপর ফের ১২.৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাব নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা বাণিজ্য চুক্তি করে ফেলব কারণ মোদিকে আমার খুব পছন্দ। প্রধানমন্ত্রীকে আমার খুব ভালো লাগে। তিনি আমার খুব ভালো বন্ধু, আমাদের বোঝাপড়াও বেশ ভালো। সবমিলিয়ে আমাদের সম্পর্ক খুব ভালো। কিন্তু বিষয়টা হল, ভারত দিনের পর দিন মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নিয়েছে। আমাদের পণ্যে ওরা প্রচুর শুল্ক বসিয়েছে কিন্তু আমাদের কোনও কর দেয়নি। এবার সেই ছবিটা পালটে যাবে। আমরা ভারত থেকে প্রচুর পয়সা কামাচ্ছি।”
05/06/2026
জতুগৃহে প্রাণ রক্ষায় এগিয়ে এসেছিলেন বাস্তবের হিরোরা
চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে দিল্লির মালব্য নগরের অভিজাত হোটেল। জানলার পাশে দাঁড়িয়ে আর্তচিৎকার করছেন আটকে পড়া মানুষগুলো। তাঁদের বাঁচাতে দ্বিতীয় কোনও চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়েছিলেন বাস্তবের হিরো—রিয়াজউদ্দিন মনসুরি, আরমান, মহম্মদ আফজল, আমির খান ও ওয়াসিম রাজা। কেউ নিজের লাখ লাখ টাকার ম্যাট্রেস নির্দ্বিধায় রাস্তায় বিছিয়ে দিয়েছেন তো কেউ আবার নিজের জীবনের পরোয়া না করে একের পর এক আহতদের রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা জানালা ভেঙেছেন, গ্রিল কেটেছেন এবং কেউ আবার আহতদের প্রাথমিক চিকিৎসাও করেছেন।
05/06/2026
চলমান প্রশ্নপত্র ফাঁস বিতর্কের জেরে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বাতিল হওয়ার পর, কথিত মতে তীব্র বিষণ্নতায় আচ্ছন্ন হয়ে মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলার এক NEET-UG পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
05/06/2026
সোনা ও গয়না প্রস্তুতকারক সংস্থা রাজেশ এক্সপোর্টারের বিরুদ্ধে ১৫ লাখ কোটির প্রতারণার অভিযোগ। এই কোম্পানিতে ১০ শতাংশের বেশি বিনিয়োগ রয়েছে এলআইসি-র। রাষ্ট্রীয় কানাারা ব্যাংক বিপুল অঙ্কের ঋণ দিয়েছে এই কোম্পানিকে। ফলে, ঝুঁকিতে পড়ল সাধারণ মানুষের টাকা।
05/06/2026
বারাসত কলেজে বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়ের দুর্নীতিবিরোধী অভিযানে ৩ জন ভুয়ো কর্মীর চাকরি বাতিল হয়েছে। নথি খতিয়ে দেখে তিনি জানান, কাজ না করেই বেতন তুলতেন তারা। আগামী ১ জুন থেকে তাঁদের চাকরি সমাপ্ত করা হয়েছে। বিধায়ক স্পষ্ট করেন, তৃণমূল আমলের ভুয়ো সংস্কৃতির বিরুদ্ধে বিজেপি সরকারের লড়াই শুরু মাত্র, নবীন বরণের নামে কোটি টাকা নয়ছয়ের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
04/06/2026
BIG NEWS: স্কুলশিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে কড়া পদক্ষেপ, টিউশনি পড়ানো শিক্ষকদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ
04/06/2026
সাবধান! এ বার রাস্তায় আবর্জনা ফেললেই গুনতে হবে ফাইন, হাতে মাত্র তিন মাস সময়: অগ্নিমিত্রা পাল