22/01/2024
পথের দাবী -
সব্যসাচী চরিত্র । বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত একটি জনপ্রিয় উপন্যাস পথের দাবী।
ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক অসাধারণ বিপ্লবী সব্যসাচী ও তার সাথীদের সংগ্রামের কাহিনী নিয়ে বৃটিশ শাসনামলে লিখিত একটি রাজনৈতিক ও সাহসী উপন্যাস হলো পথের দাবী।
হাজার 1926 সালে প্রকাশিত হলেও পরবর্তীতে হাজার 1927 সালে ব্রিটিশ সরকার রাজনৈতিক কারণে এই উপন্যাসটি নিষিদ্ধ ঘোষণা করেছিল।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সব্যসাচীকে মানুষ হিসেবে তৈরি করেননি । করেছেন বিপ্লবী হিসেবে ,একজন মহামানব এর আদলে ।যাকে ঠিক বাস্তবে খুঁজে পাওয়া যায় না। যিনি বিরাজ করেন ভারতবর্ষের স্বাধীনতা প্রত্যাশী শরৎচন্দ্রের মানসে।
সব্যসাচীর ইংরেজ বিরোধীতা শুধু লোক দেখানো নয়, পরিষ্কার যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত তার চিন্তা। তিনি ভারতের দারিদ্র্যের অর্থনৈতিক কারণ গুলো খুঁজে বের করেন। তার আত্মমর্যাদা সম্পন্ন স্বাধীনচেতা দাদা ডাকাতের হাতে প্রাণ হারান মৃত্যুর আগে তিনি সব্যসাচী কে বলেছিলেন-
“রাজত্ব করার লোভে যারা সমস্ত দেশটার মধ্যে মানুষ বলতে আর একটি প্রাণী ও রাখেনি, তাদের তুই জীবনে কখনো ক্ষমা করিস নে।”
বিভিন্ন আশা নিরাশার দোলা চলেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন পথের দাবী। সব্যসাচী চরিত্র কি সত্যিই কাল্পনিক ? একদল মনে করে সব্যসাচী চরিত্র আসলে মহান বিপ্লবী রাসবিহারী বসু , অন্য দল মনে করেন দেশনায়ক সুভাষ চন্দ্র বসু।
এই বইটি আবার পোষ্ট করলাম। লিংক নিচে
https://shorturl.at/gqrVY

16/01/2024
16/01/2024
28/12/2023
04/02/2023
28/01/2023
23/01/2023
22/01/2023