All India United Trade Union Centre - West Bengal

All India United Trade Union Centre - West Bengal

Share

Official Page of the AIUTUC

27/05/2026

ঢাকুরিয়া স্টেশনে হকার উচ্ছেদের প্রতিবাদে হকার ভাইদের প্রতিবাদ মিছিল।

#হকারউচ্ছেদ

27/05/2026

হাবড়ায় হকার ও বস্তিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ।

27/05/2026

উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে হকার উচ্ছেদের প্রতিবাদে
এ আই ইউ টি ইউ সির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল।
#হকারউচ্ছেদ

Photos from All India United Trade Union Centre - West Bengal's post 26/05/2026

আজ (২৬/৫/২৬) AIUTUC'র রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য সম্পাদক অশোক দাস ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তপন মুখার্জি নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে রাজ্যের বিভিন্ন সেক্টরের শ্রমিকদের দাবি সম্বলিত নিম্নলিখিত স্মারকলিপি জমা দিয়েছেন। রাজ্য সম্পাদক অশোক দাস বলেন, আমরা আশাকরি আমাদের দাবি পত্র নিয়ে আলোচনা করার জন্য আমাদের সময় দেওয়া হবে। নতুন সরকার গঠনের ১৭ দিন পরও শ্রম মন্ত্রী নির্ধারিত না হওয়ায় শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে।

25/05/2026

বিকল্প ব্যবস্থা না করে রেল হকার উচ্ছেদের প্রতিবাদে দক্ষিণ বারাসাত রেল স্টেশনে হকারদের বিক্ষোভ।

23/05/2026

আজ ( ২৩/৫/২৬) মগরাহাট স্টেশন ও সংলগ্ন এলাকার হকার উচ্ছেদ করার জন্য রেল দপ্তর থেকে নোটিশ দেয়। যদিও সেই নোটিশে কোন কর্তৃপক্ষের স্বাক্ষর নেই। সারা বাংলা হকার্স, ক্ষুদ্র ব্যবসায়ী বসতি উচ্ছেদ বিরোধী কমিটির আহ্বানে প্রায় সহস্রাধিক হকার্স ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। কমিটির সভাপতি মুন্সি আব্দুল হাই বলেন 'এই লড়াইয়ে কোন দল মত রঙ না রেখে হকারদের রুটি রুজি রক্ষার প্রয়োজনে দীর্ঘ স্থায়ী আন্দোলন চালাতে হবে।

অল বেঙ্গল হকার্স ইউনিয়নের সদস্য বিশ্বনাথ সরদার অভিমত ব্যক্ত করেন যে 'বিজেপি সরকার ক্ষমতায় এসে কোন বিকল্প ব্যবস্থা না করে রেলওয়ে হকারদের উচ্ছেদ করতে শুরু করেছে। গরিব মানুষদের অসহায় করে কর্পোরেটদের স্বার্থে এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে ও উচ্ছেদ বন্ধ করা হবে।'
কমিটির নেতৃত্বে মগরাহাট রেল স্টেশন ও সংলগ্ন এলাকায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ দেখানো হয়।

23/05/2026

পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ চলবে না এই দাবিতে আজ সোদপুর স্টেশনে AIUTUC পক্ষ থেকে বিক্ষোভ ও ম্যানেজার কে স্মারকলিপি প্রদান।

21/05/2026

গতকাল ( ২০/৫/২৬ ) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মূখ্য সচিব কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি সম্পর্কে AIUTUC রাজ্য সম্পাদক অশোক দাস বলেন,

এই কালা সার্কুলারের ফলে বাস্তবে সরকারি কর্মচারীদের ভারতের সংবিধান প্রদত্ত মতামত প্রকাশের অধিকারকে হরণ করা হলো। ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের অধীন কর্মরত কর্মচারীদের জন্য এটা বলবৎ থাকলেও আমাদের রাজ্যে লাগু ছিলো না। বর্তমান রাজ্য সরকার সেই অধিকারগুলো কেড়ে নিতে চাইছে। এর দ্বারা সরকার বাস্তবে রাজ্য সরকারি কর্মচারীদের তাঁদের তল্পিবাহকে পরিণত করতে চাইছে এবং রাজ্য সরকারের কর্মচারীদের মত প্রকাশের ন্যূনতম অধিকার টুকুও কেড়ে নিতে চাইছে।

আমরা এই সার্কুলারের তীব্র বিরোধিতা করছি এবং অবিলম্বে এই কালা সার্কুলার প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সাথে সাথে আমরা দলমত নির্বিশেষে সকল সরকারি কর্মচারী, শ্রমজীবী মানুষ সহ সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, এই কালা সার্কুলারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন গড়ে তোলার জন্য।

20/05/2026

সোনারপুর, হাওড়া, শিয়ালদহ সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে রেল হকার ও স্থায়ী বাসিন্দাদের বিকল্প ব্যবস্থা না করে জোর করে উচ্ছেদ করা হচ্ছে। হকারদের জীবন - জীবিকা কেড়ে নেওয়া হয়েছে। সন্তান সন্ততি সহ আজ এই হকাররা অনাহারে অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।
এই অমানবিক হকার উচ্ছেদের প্রতিবাদে, ১৯ মে বিকাল ৪ টায় ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক অশোক দাস, সহসভাপতি শান্তি ঘোষ সহ অন্যান্যরা। এই মিছিলে উচ্ছেদ হওয়া হকাররা অংশগ্রহণ করেন। AIUTUCর রাজ্য সম্পাদক অশোক দাস বলেন, অবিলম্বে বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করতে হবে। উচ্ছেদ বন্ধ না হলে হকার সহ শ্রমজীবী মানুষ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

Photos from All India United Trade Union Centre - West Bengal's post 19/05/2026

সোনারপুর, হাওড়া, শিয়ালদহ সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে রেল হকার ও স্থায়ী বাসিন্দাদের বিকল্প ব্যবস্থা না করে জোর করে উচ্ছেদ করা হচ্ছে। হকারদের জীবন - জীবিকা কেড়ে নেওয়া হয়েছে। সন্তান সন্ততি সহ আজ এই হকাররা অনাহারে অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।
এই অমানবিক হকার উচ্ছেদের প্রতিবাদে আজ, ১৯ মে বিকাল ৪ টায় ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক অশোক দাস, সহসভাপতি শান্তি ঘোষ সহ অন্যান্যরা। এই মিছিলে উচ্ছেদ হওয়া হকাররা অংশগ্রহণ করেন। AIUTUCর রাজ্য সম্পাদক অশোক দাস বলেন, অবিলম্বে বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করতে হবে। উচ্ছেদ বন্ধ না হলে হকার সহ শ্রমজীবী মানুষ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

19/05/2026

বিকল্প ব্যবস্থা না করে রেল হকার ও স্থায়ী বাসিন্দাদের উচ্ছেদ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
১৯ মে ২০২৬

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Kolkata