Labour's Unity

Labour's Unity

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Labour's Unity, Political organisation, Dharmatala, .

Photos from Labour's Unity's post 13/02/2026

চারটি কালা শ্রমকোড বাতিল, মূল্যবৃদ্ধি ও বেসরকারীকরণ রোধ, সরকারী শুন্যপদে নিয়োগ, গীগ ওয়ার্কারদের স্থায়ীকরন সহ বিভিন্ন দাবিতে আজ সারা ভারত সাধারন ধর্মঘট ও পশ্চিমবঙ্গ শিল্প ধর্মঘটের সমর্থনে AIUTUC সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির কলকাতায় যৌথ মিছিল |

11/02/2026

গতকালের মিড ডে মিল কর্মীদের মিছিলের খবর, বর্তমান(11/02/2026)

10/02/2026

সম্প্রতি মুম্বাইয়ে দুটি পৃথক দুর্ঘটনায় স্বরূপনগর ব্লকের বালতি-নিত্যানন্দকাটি অঞ্চলের দুই পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে নিহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিতিকরণ সহ পাঁচ দফা দাবিতে অল ইন্ডিয়া মাইগ্র্যান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনএর স্বরূপনগর ব্লক কমিটির পক্ষ থেকে ৯ ফেব্রুয়ারি, স্বরূপনগর বিডিওর কাছে এক ডেপুটেশন দেওয়া হয়। বিডিওর সাথে আলোচনায় ব্লক সম্পাদক ছোট্ট মির্জার নেতৃত্বে ৮ জনেরপ্রতিনিধি দলে নিহত পরিযায়ী শ্রমিক সামিম গাজীর মা রসিদা বিবি ও পরিবারের আরও ২ জন সদস্য ছিলেন। দীর্ঘ আলোচনা শেষে বিডিও দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং নিহতদের পরিবারবর্গকে অন্তর্বর্তীকালীন সম্মানজনক নিশ্চিত ত্রাণের ব্যবস্থা করেন।

Photos from Labour's Unity's post 10/02/2026

ভাবুন, পুঁজিবাদ কোন জায়গায় নিয়ে যাচ্ছে ! না জানি কত শিশুর পেটে এই দুধ চলেগেছে। আপনার ধর্ম, আপনার পছন্দের রাজনৈতিক দল বা নেতা, আপনার টাকা পয়সা পারবে কি এই আক্রমনকে বন্ধ করতে! ভাবুন ।

Photos from Labour's Unity's post 10/02/2026

শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল, কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে আগামী ১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ও পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘটের সমর্থনে কলকাতায় যুক্ত মিছিল।

ধর্মতলা লেনিন মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে শিয়ালদা বিগ বাজার পর্যন্ত মিছিল হয়।
মিছিলে এ আই ইউ টি ইউ সি সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

10/02/2026

১২ই ফেব্রুয়ারি ধর্মঘট সমর্থনে মিছিল ।

10/02/2026

12 ফেব্রুয়ারী, দশটি শ্রমিক সংগঠনের ডাকে সারা ভারত সাধারন ধর্মঘট এবং পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘটকে সমর্থন জানিয়ে সংগ্রামী ব্যাংক কর্মী সংগঠন AIBEUF এর পোষ্টার ।

Photos from Labour's Unity's post 09/02/2026

কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি কাঁচরাপাড়ায় এবং বীরভূম জেলার নলহাটিতে ।। .
.
.

Photos from Labour's Unity's post 09/02/2026

আজ, ৯ই ফেব্রুয়ারি। ১৮ মাস অতিক্রান্ত আজও বিচার হলো না। প্রতিবাদ কর্মসূচি RG Kar মেডিক্যাল কলেজে (Cry of the hour এর সামনে)। উপস্থিত ছিলেন ডাঃ অনিকেত মাহাতো সহ অনেকেই ।





Photos from Labour's Unity's post 09/02/2026

একটা প্রতিযোগিতা, কিছু কথা
.................................................................
স্কুলে নানা প্রতিযোগিতা হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, পাঠ্য বিষয়ে প্রতিযোগিতা, ইত্যাদি। কিন্তু হরিয়ানার রোহতকে 'ইন্ডাস পাবলিক স্কুল' এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছিল। 'অল ইন্ডিয়া পলিটিক্যাল পার্টি'স মিটিং'। কেমন সে প্রতিযোগিতা? সেখানে বিভিন্ন স্কুল থেকে প্রতিযোগীরা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভূমিকায় অভিনয় করবে। আরও পরিস্কার করে বললে 'নকল পার্লামেন্টে' বক্তব্য রাখবে। একজন বক্তব্য রাখার পরে অন্যজন তাকে কাউন্টার করবে। দুই দিন ধরে পার্লামেন্ট চলবে।
প্রতিযোগিতায় স্বভাবতই বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি (আপ), ইন্ডিয়ান লোকদল, এমনকি সিপিএম-এর পক্ষে বলার লোকই বেশী। কেউ নরেন্দ্র মোদীর ভূমিকায়, কেউ অমিত শাহ, কেউ রাহুল গান্ধী, কেউ অরবিন্দ কেজরিওয়াল, কেউ নায়েব সিং সাইনী (হরিয়ানার বিজেপির মুখ্যমন্ত্রী)-র ভূমিকায় অভিনয় করে বক্তব্য রেখেছেন। এদের মধ্যে একজন প্রতিযোগী দীপাংশু। তার গৃহশিক্ষক রূপেশ যাদব তাকে এসইউসিআই(সি)-র পলিটব্যুরো সদস্য কমরেড সত্যবানের ভূমিকা পালন করতে বলে। সে রাজী হয়ে যায়। কিন্তু তার নিজের স্কুল সেই প্রস্তাব শুনে হতবাক। কে কমরেড সত্যবান!!! হরিয়ানায় বাম রাজনৈতিক মহলে তিনি পরিচিত; কিন্তু সাধারণ মানুষ এসইউসিআই সম্পর্কে এখনও তেমন জানে না। তার উপর গত বছর এই স্কুল থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ভূমিকা পালন করে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এবার পুরস্কার হাতছাড়া হয়ে যাবে - আশঙ্কা। কিন্তু রূপেশ ততদিনে দীপাংশুর সাথে কমরেড সত্যবানের আলাপ করিয়ে দিয়েছে। সত্যবানজী কিছু আলোচনাও করেছেন। এরপর হরিয়ানা এআইডিএসও সম্পাদক উমেশ মৌর্য তার সাথে দীর্ঘ আলোচনাও করেছে। একদিন উমেশই আমাকে জানাল ১ এবং ২ নভেম্বর (২০২৫) ঐ প্রতিযোগিতা হবে। আরও শুনলাম, রূপেশ তার আর এক ছাত্র আরিয়ান (Aryan)-কে রাজী করিয়েছে কমরেড রাজিন্দার সিংয়ের পোর্টোফোলিও নেওয়ার জন্য। অর্থাৎ, এসইউসিআই(সি) দলের হরিয়ানা রাজ্য সম্পাদকের ভূমিকা পালন করবেন আর একজন ছাত্র। পার্লামেন্ট শুরু হয়ে গেল। ১৭ জন ছাত্র/ছাত্রী দাঁড়াল বিজেপির বিভিন্ন নেতার হয়ে। ৬ জন দাঁড়াল কংগ্রেসের হয়ে। এসইউসি-র হয়ে ২ জন। সিপিএম-এর কেরালার নেতা এম.ভি.গোবিন্দনের হয়ে যে ছাত্রটি দাঁড়িয়েছে সে দীপাংশুকে প্রস্তাব দিল, এসো, পার্লামেন্টে কংগ্রেস আর আম আদমি পার্টির সাথে একসাথে বিজেপির বিরোধিতা করি। 'ওদের ঘিরে ফেলি'। উমেশের কথা শুনে দীপাংশু বলে দিল, না। কংগ্রেসের সঙ্গে কোনো ঐক্য করব না। আমাদের নীতি আলাদা। ইতিমধ্যে দীপাংশুর ফোন এসেছে। তার নানা প্রশ্ন। 'নরেন্দ্র মোদী' এই বলেছে, 'রাহুল গান্ধী এই বলেছে'। 'সমাজতন্ত্র ভালো হলে সোভিয়েতের পতন হলো কেন?' 'কী উত্তর দেবো?' ইত্যাদি। দীর্ঘ আলোচনা হলো। কখনও রূপেশ, কখনও উমেশ, কখনও আমার সঙ্গে কথা। কিন্তু সব শুনে বক্তব্য দীপাংশুকেই রাখতে হয়েছে। অসাধারণ বক্তব্য রাখে দীপাংশু। শেষ পর্যন্ত ফলাফল এই :
প্রথম - কমরেড সত্যবান (এসইউসিআই-সি)
দ্বিতীয় - এম.ভি. গোবিন্দন (সিপিআইএম)
তৃতীয় - নরেন্দ্র মোদী (বিজেপি)
চতুর্থ - রাহুল গান্ধী (কংগেস)
পঞ্চম - দীপেন্দ্র সিং হুড্ডা (রোহতকের কংগ্রেস সাংসদ)

আবার প্রমাণিত হলো, এসইউসিআই-এর বক্তব্য এতটাই উন্নত যে একজন ক্লাস ইলেভেনের ছাত্রও সেই বক্তব্য রাখতে পারলে সকলকে জয় করতে পারে। আজ (৮ ফেব্রুয়ারী, ২০২৬) দীপাংশুকে নিয়ে রোহতক পার্টি অফিসে এসেছিল রূপেশ। ঘটনাচক্রে তখন হরিয়ানার রোহতক অফিসে ছিলেন দলের পঃবঃ রাজ্য কমিটির বিশিষ্ট সদস্য কমরেড সৌমিত্র ব্যানার্জী। অনেকক্ষণ কথা হল দীপাংশুর সাথে।

08/02/2026

আগামী ১২ ফেব্রুয়ারি সারা ভারত সাধারণ ধর্মঘট ও পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘটের সমর্থনে বাঁকুড়া শহরে প্রচার কর্মসূচি চলছে।
ি_ইউ_সি

08/02/2026

আগামী ১২ ফেব্রুয়ারি সারা ভারত সাধারণ ধর্মঘট ও পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘটের সমর্থনে বাঁকুড়ার বড়জোড়া শহরে প্রচার কর্মসূচি চলছে।
ি_ইউ_সি

Want your business to be the top-listed Government Service?

Culinary Team

Attire

Telephone

Website