AIMSS West Bengal

AIMSS West Bengal

Share

Official page of AIMSS, West Bengal State Committee

Photos from AIMSS West Bengal's post 27/05/2026

কলকাতার বেহালা সরসুনায় নাবালিকা স্কুলছাত্রীকে মাদক মেশানো চকোলেট খাইয়ে গণধর্ষণের প্রতিবাদে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, আজ, AIMSS সহ AIDSO - AIDYO - র পক্ষ থেকে সরসুনা থানা ডেপুটেশন দেওয়া হয়।

26/05/2026

আজ ১১ই জৈষ্ঠ্য
#বিদ্রোহীকবি
#কাজীনজরুলইসলাম

24/05/2026

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে নারী সমাজকে লড়াই সংগ্রামে সক্রিয় অংশ গ্রহণে উদ্বুদ্ধ করেছেন, প্রেরণা সঞ্চার করেছেন,তাঁর গান কবিতার মাধ্যমে
#বিপ্লবীকবিনজরুলইসলাম
#২৪মে,জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ্য
নারী স্বাধীনতা, নারী প্রগতির চেতনাকে মূর্ত করে তুলেছিলেন তাঁর সৃষ্টিতে

21/05/2026


কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ডাঙ্গারহাটে গৃহবধূকে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে কুচলীবাড়ী থানায় বিক্ষোভ।

Photos from AIMSS West Bengal's post 19/05/2026

রাজস্থানে দুই বোনের উপর লাগাতার গণধর্ষণ এবং তার ধারাবাহিকতায় দুজনেরই আত্মহত্যার যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, দেশ জুড়ে তা প্রবল আতঙ্ক সৃষ্টি করেছে।
‎বিজেপি'র ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে নারী নির্যাতনের এ এক ভয়াবহ চিত্র! অথচ পুলিশ-প্রশাসন নির্বিকার। "বেটি বাঁচাও, বেটি পড়াও" এর স্লোগানের দেশে আর কত নির্যাতন, কত মৃত্যু দেখলে প্রশাসনের বিবেক জাগ্রত হবে?

এই নৃশংস ঘটনার বিরুদ্ধে জেলায় জেলায় AIMSS এর নেতৃত্বে বিক্ষোভ চলছে।
‎‎

18/05/2026

আর কত প্রাণ বলি হলে, অপরাধীরা শাস্তি পাবে???

15/05/2026

নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে দিকে দিকে আন্দোলন গড়ে তুলুন।

09/05/2026

২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য।

05/05/2026

প্রীতিলতা ওয়াদ্দেদার— নামটি উচ্চারণ করলেই ভেসে ওঠে স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার এক অগ্নিকন্যার প্রতিচ্ছবি।
ব্রিটিশ শাসনের অন্যায়ের বিরুদ্ধে তিনি শুধু প্রতিবাদই করেননি, নিজের জীবন দিয়ে সেই প্রতিবাদের শিখা জ্বালিয়ে গেছেন। কারণ তিনি উপলব্ধি করেছিলেন, ভারতের স্বাধীনতা আন্দোলন কখনোই পূর্ণতা পাবে না, যদি বাংলার মা-বোনেরা ভাইদের পাশে এসে না দাঁড়ায়। তিনিই ছিলেন পরাধীন দেশের প্রথম নারী শহীদ।
তিনি সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযানে অংশগ্রহণকারী বিপ্লবী দলের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন। মাত্র একুশ বছর বয়সে, পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের নেতৃত্ব দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন— স্বাধীনতার স্বপ্ন লিঙ্গ বা বয়সের সীমা মানে না, সে কেবল সাহসকে চেনে। পুলিশের হাতে ধরা পড়ার আগে তিনি নিজের প্রাণ বিসর্জন দিয়ে শত্রুর কাছে মাথা নত করতে অস্বীকার করেছিলেন।
প্রীতিলতা মানেই এক অদম্য ইচ্ছাশক্তি, এক জ্বলন্ত প্রতিবাদ— যিনি আজও আমাদের শেখান, অন্যায়ের সামনে মাথা নত না করাই জীবনের সবচেয়ে বড় সাহস।

#প্রীতিলতা

03/05/2026

পীট সিগার ছিলেন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত মার্কিন লোকসঙ্গীত ও গণসঙ্গীত শিল্পী। তিনি ব্যাঞ্জো বাজানোর জন্য বিখ্যাত ছিলেন এবং গান কে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করে সারা বিশ্বে প্রসিদ্ধ হয়েছিলেন। তিনি সমাজকর্মী এবং রাজনৈতিক কর্মীও ছিলেন। তিনি বামপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং ফ্যাসিবাদ এর বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। ভিয়েতনামের মুক্তি যুদ্ধের পক্ষে তিনি আমেরিকার মানুষকে সংগঠিত হওয়ার আবেদন করেও গান লিখেছিলেন। এই সমস্ত কর্মকান্ডের জন্য ম্যাকার্থি র আমলে তাকে 'কালোতালিকাভুক্ত' করা হয় এবং এরপর দীর্ঘদিন তিনি তার মূল ধারার সংগীত রচনার কাজ থেকে বিরত থাকেন। যদিও এই পর্বে তিনি শান্তি, নাগরিক অধিকার রক্ষা ও পরিবেশ রক্ষার সপক্ষে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেন ও গানকে আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন।
তাঁর কিছু কালজয়ী গান হলো - "One blue sky above us" , "Unckle Sam", "Which side are you on ", "Where Have All the Flowers Gone?", "If I Had a Hammer", এবং "Turn! Turn! Turn!" এছাড়া "We Shall Overcome" গানটিকে জনপ্রিয় করার ক্ষেত্রে তাঁর বিশেষ ভূমিকা ছিল।
ভারত ও বাংলাদেশের গণসঙ্গীত শিল্পীরা পীট সিগারের অনেক গানকে বাংলায় অনুবাদ করেন ও সেগুলো খুবই জনপ্রিয় হয়েছে।
পাঁচ তারের যন্ত্র ব্যাঞ্জো নিয়ে তিনি লিখেছিলেন, "This machine surrounds hate and forces it to surrender". যার অর্থ - এই যন্ত্রটি ঘৃণাকে ঘিরে ফেলে এবং তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করে।
আজ ৩ মে, তাঁর জন্মদিনে, এই প্রতিবাদী গণসঙ্গীত শিল্পীকে শ্রদ্ধায় স্মরণ করি। শিল্পীর প্রতিবাদী সৃষ্টি ও সুর আমাদের অনুপ্রেরণা যোগাবে।


01/05/2026

আন্তর্জাতিক শ্রমিক দিবস

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Kolkata
700013