29/05/2026
তৃণমূলের চক্করে বিশ্বকাপের আগে মেসির কোমরে দড়ি!
A dreamer who fights for a world without hunger—where greed shatters and humanity stands as one, unyielding, burning with hope! 🔥✊🏾🌍
29/05/2026
তৃণমূলের চক্করে বিশ্বকাপের আগে মেসির কোমরে দড়ি!
29/05/2026
প্রথমতঃ মাস গড়াতে চললেও মন্ত্রীসভা গঠন'টাই কিন্তু Pending!
এটা আপাতত বাংলা!
29/05/2026
প্রতিরোধের মেজাজে।
ডবল ইঞ্জিন বিজেপি সরকার বনাম গরীব হকার।
দমদম স্টেশন।
28/05/2026
"কিউবাকে শেষ করতে চাওয়া চরম কমিউনিস্ট-বিরোধী মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও কলকাতা ছুঁয়ে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠক করেছেন। ঠিক যেমন চোদ্দ বছর আগে মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন কলকাতা থেকে শুরু করেছিলেন ভারত সফর। রাজ্যে বামফ্রন্টের পরাজয়ের পরে সেদিন মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন হিলারি। স্বাভাবিক। সাম্রাজ্যবাদ তাঁর দোসর-মিত্র যেমন খুঁজে নেয়, তেমনই চিনতে ভুল করে না ওদের লুটের সাম্রাজ্যের সামনে মূল প্রতিবন্ধকতা কারা কোথায় তৈরি করছে।"
বর্তমান পরিস্থিতিতে কিউবাকে ঘিরে সাম্রাজ্যবাদী মার্কিন ছক নিয়ে 'মার্কসবাদী পথ'-এ ময়ূখ বিশ্বাসের এই লেখা।
লেখাটি পড়ার জন্যে লিংক ⤵️
Imperialist Blockade vs Communist Conviction | সাম্রাজ্যবাদী অবরোধ বনাম কমিউনিস্ট প্রত্যয় | মার্কসবাদী পথ | MarxbadiPath.org সাম্রাজ্যবাদী অবরোধ বনাম কমিউনিস্ট প্রত্যয়
28/05/2026
চাপ মুক্ত হোক সমাজের সব অংশ।
উৎসব হোক আনন্দের, বিপত্তিহীন।।
সকলকে ঈদ-উজ-জোহা মুবারক 🌙
আজ দমদমের সাঁপুইপাড়াতে।
27/05/2026
আইটি সেল আছে আইটি সেলেই!
বিজেপি আছে বিজেপিতেই। 🙄
27/05/2026
সিপিআই(এম) নেতা পিনারাই বিজয়নের বাড়িতে ইডি হানা দিয়েছে। কিন্তু এই রকম আক্রমণ পিনারাই বিজয়ন বা সিপিআই(এম)-কে ভয় দেখাতে পারবে না। কারণ আমরা তৃণমূল বা অন্যান্য বুর্জোয়া পার্টির মতো চোর বা ফ্যাসিস্ট বিজেপি-র মতো লুটেরা আম্বানি-আদানির পে রোলে চলি না। তবে এটা স্পষ্ট, এই হানা বিজেপি সরকারের একটি পরিকল্পিত লোক দেখানো ষড়যন্ত্র। বিজেপি-র এই প্রতিহিংসার বিরুদ্ধে আজ কেরালা ও দিল্লিতে সিপিআই(এম) প্রতিবাদে রাস্তায়। এরসাথে আমাদের প্রশ্নও, কেরালার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার এই হানা নিয়ে চুপ কেন?
আজ দিল্লিতেও অমিত শাহের পুলিশ সিপিআই(এম)-এর নেতা ও কর্মীদের বিক্ষোভকে নির্মমভাবে দমন করেছে, যখন আমাদের কমরেডরা পলিটব্যুরো সদস্য ও কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি হানার প্রতিবাদে বিক্ষোভ করছিলেন। দিল্লি পুলিশ সিপিআই(এম)এর সাধারণ সম্পাদক এম এ বেবি, পলিটব্যুরো সদস্য অশোক ধাওয়ালে, মারিয়াম ধাওয়ালে ও বিজু কৃষ্ণন, কেন্দ্রীয় কমিটির সদস্য বিক্রম সিং, প্রবীণ নেত্রী বৃন্দা কারাট, পি কৃষ্ণপ্রসাদ এবং অন্যান্য নেতা-কর্মীদের আটক করেছে।
27/05/2026
নির্মম দুঃসংবাদ! এইভাবে বিদায় মানা যায় না!
এই অন্ধকার সময়ে ওনার মতো বামপন্থী, প্রগতিশীল , ধর্মনিরপেক্ষ চেতনার, আধুনিক দৃষ্টিতে সমাজকে দেখতে চাওয়া, বুঝতে চাওয়া মানুষগুলোকে বড় প্রয়োজন ছিলো।
কয়েক বছর আগেও এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র 'ছাত্রসংগ্রাম'-এর ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনিল বিশ্বাস স্মারক বক্তৃতায় আলোচনা করলেন মধ্য কলকাতার জ্ঞান মঞ্চে। প্রতিটা প্রতিবাদী সভা-মিছিল-মঞ্চে দেখা হয়েছে। আজ এমন ঘটনা ... অনেক প্রশ্ন রয়ে গেলো!
বিদায় অনীক দত্ত .... 🙏🏽
অবিলম্বে রাজ্যের বিভিন্ন স্টেশনে বেপরোয়া হকার উচ্ছেদ অভিযান বন্ধ, উপযুক্ত পুনর্বাসন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের দাবিতে CITU, INTUC যৌথ প্রতিবাদ দমদম ক্যান্টমেন্ট স্টেশনে।
রাজ্যের বিভিন্ন রেলওয়ে স্টেশনে রেল কর্তৃপক্ষের তরফে বেপরোয়া হকার উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এর ফলে হাজার হাজার গরিব রেল হকার ও তাদের পরিবারের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে। ইতিমধ্যেই চাকদহ রেলওয়ে স্টেশনে এই আতঙ্ক ও অনিশ্চয়তার আবহে প্রমথ মণ্ডল নামে এক তরুণ রেল হকারের রহস্যজনক মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। তার দোকানের সামনে রেললাইনে দেহ উদ্ধার হওয়ার ঘটনায় রেল হকারদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমরা অবিলম্বে এই অমানবিক ও বেপরোয়া উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবি জানাচ্ছে CITU।
রেল হকাররা অতীতেও রেলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বার্থে আলোচনার মাধ্যমে নিজেদের দোকান স্টেশনের অভ্যন্তরে অন্যত্র স্থানান্তরিত করেছেন। যাত্রী পরিষেবা, নিরাপত্তা ও রেলের সামগ্রিক স্বার্থে রেল হকাররা সর্বদাই সহযোগিতার মনোভাব দেখিয়েছেন এবং ভবিষ্যতেও তা করতে প্রস্তুত। সেকারণে আমরা দাবী জানাচ্ছি, প্রতিটি স্টেশনে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ, রেল হকার সংগঠন এবং প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে উন্নয়ন ও জীবিকার মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমাধান বের করা প্রয়োজন।
এরসাথে, অমৃত ভারত স্টেশন প্রকল্প-সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতেও রেল হকাররা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু উন্নয়নের নামে গরিব মানুষের রুটি-রুজি কেড়ে নেওয়া কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তাই উপযুক্ত বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসনের প্রশ্নে অবিলম্বে আলোচনায় বসা জরুরি।
আমরা পূর্বের ন্যায় রেল হকারদের বৈধ লাইসেন্স ও পরিচয়পত্র প্রদানের দাবি পুনরায় জানাচ্ছি। এই সমগ্র বিষয়টি রেল কর্তৃপক্ষ, রাজ্য সরকার এবং রেল হকার সংগঠনগুলির মধ্যে ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সমাধান করা হোক।
আজ CITU ও INTUC এর পক্ষ থেকে যৌথ স্মারকলিপি দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে।
ফলতা পুর্নির্বাচনে ২৮৫টা বুথের মধ্যে ৫৮টা বুথে বিজেপিকে পিছনে ফেলে সিপিআই(এম) জিতেছে...
১টা বুথে বিজপি ও সিপিআই(এম) প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা একই... তৃণমূল একটা বুথও জিততে পারেনি...
আগামীর লড়াইয়ের নতুন ব্যকরণ লেখা শুরু....
Cockroaches Of The World Unite! ✊🏽