26/05/2026
মাত্র দুমিনিটের ঝড়ে লন্ডভন্ড গোটা গ্ৰাম!
মাটিতে শুইয়ে দিয়ে গেল বাড়ি। একের পর এক উপড়ে পড়ল গাছ। মাটিতে গড়াগড়ি খাচ্ছে বিদ্যুতের খুঁটি। অন্ধকারে গোটা গ্ৰাম।
#
ISF + CPIM Deganga Team
জনতার কণ্ঠস্বর �
পরিবর্তনের পথে আমরা
� Deganga, North 24 Parganas
26/05/2026
মাত্র দুমিনিটের ঝড়ে লন্ডভন্ড গোটা গ্ৰাম!
মাটিতে শুইয়ে দিয়ে গেল বাড়ি। একের পর এক উপড়ে পড়ল গাছ। মাটিতে গড়াগড়ি খাচ্ছে বিদ্যুতের খুঁটি। অন্ধকারে গোটা গ্ৰাম।
#
ভোটে ভরাডুবির পর জেলা সভাপতির পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার।
লিঙ্ক কমেন্টে
23/05/2026
পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দুর্গাপুর সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক শেষে দাবি করলেন— তাঁর সফরের কারণে নাকি কোথাও কোনো যানজট হয়নি, সাধারণ মানুষের কোনো অসুবিধাও হয়নি!
কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। বিজেপির পুরোনো সংস্কৃতি অনুযায়ী আবারও সামনে এল জুমলা, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি। নিচের ছবিই তার প্রমাণ। দুর্গাপুরের মুচিপাড়া বাস স্ট্যান্ড থেকে পলাশডিহা মোড় পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে সাধারণ মানুষ চরম যানজটে আটকে ছিলেন। নিত্যযাত্রী, রোগী, ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ— সকলেই ভোগান্তির শিকার হন। অথচ প্রশাসনের তরফে কার্যত কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায়নি।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই শুভেন্দু অধিকারী বাস্তব পরিস্থিতি অস্বীকার করে সাধারণ মানুষের সামনে মিথ্যা তথ্য তুলে ধরছেন। মানুষের দুর্ভোগকে আড়াল করে আত্মপ্রচারের রাজনীতি দীর্ঘদিন চলে না। বাংলার মানুষ সব দেখছে, সব বুঝছে।
21/05/2026
হেরে গেছি , হারিয়ে যাই নি আমরা । মানুষের লড়াইয়ে ছিলাম আছি থাকবো আমরা। সেটা o হই বা ১ বা ১০০ ।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে মিছিল শেষে সমাবেশ।
দাবিসমূহ :
• বিচারাধীন নামের নিষ্পত্তি করো, ভোটাধিকার ফেরত দাও।
• পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও এরাজ্যে কাজের ব্যবস্থা করতে হবে।
• রাজ্যজুড়ে বুলডোজার ও ঘৃণার রাজনীতি বন্ধ করার দাবিতে,
21/05/2026
," শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে আজ ব্যারাকপুর স্টেশন চত্বরের বাইরে সি আই টি ইউ জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সি আই টি ইউর জেলা নেতৃত্বগণ বক্তব্য রাখেন।
20/05/2026
এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সাধারণ মানুষের দাবিতে নওশাদ সিদ্দিকী২৭ লক্ষ নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ প্রক্রিয়া চালু করার দাবিতে মিছিল ও ডেপুটেশন
শিয়ালদা স্টেশন থেকে ECI দপ্তর পর্যন্ত মিছিল।
েগঙ্গা
20/05/2026
ভাত দিতে পারে না, কিল মারতে এলে প্রতিবাদ হবেই। পুনর্বাসন ছাড়া গরীব মানুষকে উঠিয়ে ধনী লোকের দামি দোকান বসানোর ফতোয়ার বিরুদ্ধে রেল হকারদের মিছিল বিরাটি স্টেশনে।✊
19/05/2026
বসিরহাট দক্ষিণ ১ এরিয়া কমিটির অন্তর্গত নিমদারিয়া কোদালিয়া অঞ্চলের শাকচুরা বাজারে CPI(M) পার্টির কার্যালয় উদ্বোধন।১৫ বছর পরে এখানে লাল পতাকা উড়ল।
19/05/2026
18/05/2026
শিয়ালদহ স্টেশনে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে সিআইটিইউ র বিক্ষোভ