Bengali Prime Minister
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bengali Prime Minister, Political organisation, KOLKATA.
07/04/2026
মা- জানি তোমার বয়স বাড়ছে। আজ এই ছবিটা দেখে কষ্ট হচ্ছে খুব। কতটা কষ্ট, কত আন্দোলন এই হাতের সাথে জড়িয়ে। বাংলার মানুষের ভরসা হয়ে আছে তোমার এই হাত দুটো। ভগবানের কাছে তোমার সুস্থায়ু কামনা করি শুধু। যে বয়সে এত ছোটা-ছুটি করছো। আমরা নিজেরাও তা পারি না। পারবো ও না। শুধু তোমার মতো ধৈর্য্য দিও মাগো। 💚🙏🏼
09/03/2026
08/01/2026
Mamata Banerjee Zindabad
Abhishek Banerjee Zindabad
Trinamool Congress Zindabad
Mamata Banerjee Abhishek Banerjee All India Trinamool Congress
04/01/2026
Wishing our honourable CM Mamata Banerjee ma'am a very happy birthday
বাংলার মনীষীদের না চিনেই বাংলা দখল করতে চলে এসেছে বিজেপি নেতা Amit Shah।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যাল যে আলাদা ব্যক্তি সেই জ্ঞানটুকু যাদের নেই সেই Bharatiya Janata Party (BJP) বহিরাগত!
13/04/2025
The pictures & sources are attached:
● First one is from CAA protest not Ganesh Chaturthi.
● 2nd is from Lucknow NRC protest
● 4th is from Jalandhar, fire broke out in a house
● 5th is from Mangalore
● 7th is from Karnataka
● 8th is from Uttar Pradesh
● 9th is from Assam NRC protest
বিজেপি কেবলমাত্র এখন ভুয়ো তথ্য ছড়ানোর কারখানায় পরিণত হয়েছে — যেখানে সত্যের কোনও মূল্য নেই, আর পরিণতির কোনও ভয় নেই। তারা শুধু সাধারণ মানুষের মৃতদেহের উপর রাজনীতি করতে চায়।
অন্য রাজ্যের ভয়াবহ ছবি ও ভিডিওগুলি বিকৃত করে, সেগুলিকে বাংলার নামে চালিয়ে হিংসা উস্কে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এই দাঙ্গাবাজ বিজেপি।
31/03/2025
"মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।
মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।।"
Eid Mubarak to all!💐
ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে রচিত করে নিজের বাংলার মাটিতে পা রাখলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
27/02/2025
ছাব্বিশের লড়াইয়ের জন্য দলের সর্বস্তরের জনপ্রতিনিধি-সহ সকল দলীয় কর্মীবৃন্দদের সুনির্দিষ্ট বার্তা দিলেন দলের মাননীয়া সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটার কার্ডের কারচুপি থেকে শুরু করে যে কোনও অপপ্রচারের বিরুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না কুচক্রীদের, সঙ্গে একজোট বেঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে সকল অপশক্তির বিরুদ্ধে - এইভাবেই আগামীর পথের দিকনির্দেশনা দিলেন তিনি।
24/02/2025
আজ ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসা সেবায় নিয়োজিত রাজ্যের সিনিয়র ও জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের নিয়ে আয়োজিত বিশেষ সভায় উপস্থিত ছিলাম। প্রথমেই আমার পক্ষ থেকে উপস্থিত সকল চিকিৎসকদের আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
আর.জি.করের নিহত চিকিৎসক কন্যার শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আমি দোষী সাব্যস্তের উপযুক্ত শাস্তির দাবিতে পথে হেঁটেছি। আমাদের সরকার ‘অপরাজিত’ বিল পাশ করিয়েছে, যাতে আগামী দিনে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পেতে পারে। স্বাস্থ্যের আরেক নাম ‘সেবা’। কারণ, সাধারণ মানুষ যখন বিপদে পড়েন, সবার আগে চিকিৎসকের শরণাপন্ন হন। রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলে দু’হাত ভরে আশীর্বাদ করেন ভগবান স্বরূপ চিকিৎসকদের। চিকিৎসা মানে আমার কাছে সেবা, নিষ্ঠা, জ্ঞান, দক্ষতা, উদারতা, মানবতা, সংবেদনশীলতা, সমবেদনা এবং ধৈর্য। আমি মনে করি, চিকিৎসকদের কোনও রাজনৈতিক রং নেই। তাঁদের একটাই রং, মানবতার এবং সেবার।
আমাদের সরকার আসার পর স্বাস্থ্যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। ‘স্বাস্থ্য ইঙ্গিত’ অর্থাৎ টেলি মেডিসিন, যা প্রতিদিন গড়ে ৭৫ হাজার লোককে এর মাধ্যমে গাইড করে। প্রায় ৪ কোটি ৮২ লক্ষ মানুষকে টেলি মেডিসিনের মাধ্যমে সেবা দিয়েছে। স্বাস্থ্য সাথীতে বৃহৎ অবদান রেখেছেন বাংলার চিকিৎসকেরা। ৯ কোটি মানুষের পরিষেবা দিয়েছেন এই স্বাস্থ্য সাথীর আওতায়। আমাদের আমলে দেশের সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেল্থ এই রাজ্যে। সরকারি-বেসরকারি মিলিয়ে ৩৮টি মেডিক্যাল কলেজ, ৪২টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল করা হয়েছে। ১৩ হাজার ৫০০ বেশি সুস্বাস্থ্য কেন্দ্র করেছি, কথা দিয়েছি আগামীতে আরও ১২ হাজার সুস্বাস্থ্য কেন্দ্র করা হবে। ৭১টি এসএনসিইউ, ২৮৬টি এসএনএসইউ, ৭৬টি সিসিইউ, ৩টি এইচডিইউ, ১৪টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, ১৩টি মাদার অ্যান্ড চাইল্ড ওয়েটিং হাব, কর্ড ব্লাড ব্যাংক, হিউম্যান মিল্ক ব্যাংক করা হয়েছে মানুষের স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে। আগামী দিনে চিকিৎসকদের পরিষেবা প্রদানে যাতে কোনও বাধা সৃষ্টি না হয়, সেদিকেও দৃষ্টিপাত করেছি। তাঁদের বেতন বৃদ্ধি করে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের নতুন বেতন ৮০ হাজার টাকা, পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের নতুন বেতন ৮৫ হাজার টাকা, পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের নতুন বেতন ১ লক্ষ টাকা করা হল। ১৫ হাজার টাকা বেতন বৃদ্ধি করলাম। ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরের ট্রেনিদের জন্য ১০ হাজার টাকা বেতন বৃদ্ধি করলাম। সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের জন্য ২০ কিমি থেকে বাড়িয়ে ৩০ কিমি করলাম। বর্তমান ছাত্ররা আমাদের আগামী ভবিষ্যৎ, তারা ভুল সিধান্ত থেকে শিক্ষা নিয়ে আগামীতে যাতে নিখুঁত স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে সক্ষম হয়, সেই কথা ভেবে আমি মেদিনীপুর মেডিক্যাল কলেজের কয়েকজন ছাত্রের সাসপেন্ড মুক্ত করলাম। আমার বিশ্বাস আগামী দিনে চিকিৎসকদের হাতেই সুস্থ ও সুন্দর সমাজ গড়ে উঠবে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Kolkata
