An Animesh

An Animesh

Share

কিছু ব্যতিক্রমী পোস্ট... সঙ্গে থাকুন।

13/04/2026

My Sweet heart 😘😍

31/03/2026

শোনা যায় সোনাগাছিতে গেলেই নাকি প্রশ্ন করা হয় ‘খাটে না চটে?’ খদ্দের ‘খাট’ চান নাকি ‘চট’ সেই বুঝে তারপর শুরু হয় দরদাম—১০০ থেকে ১০০০০—ফুর্তি যত বাড়ে, রেটও বাড়তে থাকে ধাপে ধাপে।

সোনাগাছি - বাংলা ভাষায় প্রায় নিষিদ্ধ একটি শব্দের মত উচ্চারিত হয় এই নাম। এটি এখন আর কোনো স্থানের নাম নয়, সোনাগাছি এখন যৌনতার এক পরিবর্তিত শব্দ। বড়রা ছোটদের সামনে এই শব্দ উচ্চারণ করে না। রবীন্দ্র সরণী বা চিত্তরঞ্জন এভিনিউ রোড দিয়ে ছুটে যাওয়া বাসের জানলায় বসে থাকা প্রত্যেকটি মানুষ যতটা পারে চোখ দিয়ে ভিজিয়ে নেয় এই স্থানের স্বাদ। এখানে যৌনতা বিক্রি হয়। সুলভে। খুবই কম টাকায়। কম সময়ে।

ছোট্ট একটা খুপড়ির মত ঘরে যৌনতা বিক্রি করে এখানকার মহিলারা। একটা বিছানা, একটা টুল আর জলের বোতল ছাড়া সে ঘরে আর কিছুই নেই বললে চলে। কপাল করে কেউ কেউ টিভি নিতে পারে ঘরে, অথবা সস্তার মিউজিক সিস্টেম। বেশীর ভাগ ঘরেই জানলা নেই। যেকটা ঘরে আছে সেই সব ঘরের জানলা বলতে গেলেই বন্ধ। গুমোট, বীর্যের নোংরা গন্ধে ভরা বাসি চাদরেই সেরে নিতে হয় চাহিদার ক্ষিদে।

সোনাগাছি নিয়ে নানান মিথ ছড়িয়ে রয়েছে ইতিহাসের পাতায়। আজ এইখানে আলোচনা করব সোনাগাছির কিছু অজানা তথ্য নিয়ে যা হয়ত আপনি আগে কখনও শোনেন নি। আপনার যদি পুরোনো ইতিহাস, অজানা গল্প শুনতে ভালো লাগে। তাহলে আপনার অবশ্যই জানা উচিত কলকাতার এই নিষিদ্ধ পল্লী সোনাগাছির অজানা তথ্য।

সোনাগাছির পথ চলা প্রথম শুরু হয়েছিল বোধহয় উনিশ শতকেই। গোটা ভারতকেই তখন আস্তে আস্তে দখল করার পথে এগোচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কলকাতা তখন ব্রিটিশরাজের নয়া রাজধানী। নতুন রাজ্য শাসন করার জন্য ইংল্যান্ড থেকে এসেছেন একদল তরুণ যুবা। তাদের বয়স কম, শরীরে তরুণ রক্ত। নতুন দেশে এসে তার জৌলুস দেখে তাঁদের তো চক্ষু চড়কগাছ। দেদার ধনদৌলতে শিগগিরই তাদের পকেট ভরে উঠতে লাগল। ফুর্তিতে মন দিলেন তাঁরা। বিবি-বাচ্ছা সবই তো এদিকে ইংল্যান্ডে। কী করবেন? অগত্যা এদেশী কালা নেটিভদের বিধবা মেয়েগুলোকে ধরে ধরে আনতে লাগলেন সোনাগাছিতে (তখনও অবশ্য সোনাগাছি ‘সোনাগাছি’ হয়নি)। কলকাতা শহরে বেশ্যাবৃত্তির বোধহয় সেই শুরু। কেউ কেউ বলেন অবশ্য ওই যে পূবে কর্ণওইয়ালিস স্ট্রিট ও পশ্চিমে চিতপুর—তার মধ্যিখানের গোটা জায়গাটা নিয়ে যে বেশ্যাদের উপনিবেশ গড়ে উঠেছিল, সেই জায়গাটা কিন্তু আদতে নাকি ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের।

কলকাতা শহরের বিখ্যাত বড়োলোক ‘বাবু’দের মধ্যে তিনি একজন। তাঁর ও স্থানীয় কয়েকজন ধনী জমিদার ‘বাবু’র উদ্যোগেই নাকি শুরু হয়েছিল সোনাগাছির ব্যবসা। সানাউল্লাহ নামে এক মুসলমান সাধুবাবার নামে তারপর একসময় জায়গাটার নাম হয় ‘সোনাগাছি’ ও সেই নামেই আস্তে আস্তে সোনাগাছি ‘সোনাগাছি’ হয়ে ওঠে। সেকালের বাবুদের বারবনিতা-বিলাস নাকি ছিল রীতিমতো একটা ব্যাপার। তারপরে সোনাগাছির এলাকা ক্রমাগত বেড়েছে। ভারতে যৌনব্যবসা আইনমতে নিষিদ্ধ হলেও কিছুদিন আগের এক হিসেব অনুযায়ী প্রায় ১৪০০০ যৌনকর্মী সোনাগাছিতে কাজ করেন। প্রতিবছর প্রায় ১০০০ জন মেয়ে এই ব্যবসায় নতুন যোগ দেন। সম্প্রতি আপনারা দেখেছেন সোনাগাছির যৌনকর্মীরা নিজেদের উদ্যোগে তাঁদের এলাকায় দুর্গাপুজোও করছেন।

সোনাগাছির বিভিন্ন তথ্য-
১) মোট ১০ হাজার মহিলা (লিখিত হিসেব) এখানে যৌনকর্মী হিসেবে নিযুক্ত। এদের মধ্যে ৬ হাজার মহিলা এখানে বসবাসরত, এবং ৪ হাজার মহিলা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে রোজা আসা যাওয়া করে কাজ করেন।

২) সোনা গাছি নামটি এসেছে সোনা গাজি নামের এক ব্যক্তির থেকে, এক সময় তিনিই এখানকার মালিক ছিলেন। তার আসল নাম ছিল সানাউল্লাহ।

৩) সোনাগাছিতে বাঙালি মহিলার সংখ্যা ধীরে ধীরে কমে আসছে, মূলত নেপাল, বাংলাদেশ থেকে প্রচুর মেয়ে এখানে রোজগার করতে এসে থাকেন।

৪) এখানে যৌন চাহিদা মেটাতে আসে নানা শ্রেণির মানুষ। রিক্সাওয়ালা থেকে শুরু করে ধনী ব্যবসায়ী অবধি। আপনার চাহিদা অনুসারে এখানে প্রতি রাতে ১০০ থেকে ৩০ হাজার টাকা অবধি নানা পারিশ্রমিকের যৌনকর্মী পাওয়া যায়।

৫) এখানকার প্রায় সমস্ত মহিলারাই কেউ নিজেদের আসল নাম ব্যবহার করেন না। সকলেই লাইনে নামার আগে নিজের নিজের নকল নাম ঠিক করে নেন, এবং সেগুলো বেশীর ভাগই হয় দু-তিন অক্ষরের।

৬) ১৯৯২ সালে সোনাগাছি প্রজেক্ট বলে একটি প্রকল্প শুরু হয় যার উদ্দ্যেশ্য হল যাতে এখানে যৌনতা কিনতে আসা সকল পুরুষ অবশ্যই কন্ডোম ব্যবহার করে সেটা দেখা।

৭) সোনাগাছিকে প্রেক্ষাপট করে ১৮৮০ সালে প্রথম যাত্রাপালা রচিত হয় বেশ্যালীলা। নাট্যকারের নাম অজ্ঞাত থেকে গেছে। তারপর থেকে আজ অবধি বহু বহু যাত্রা, সিনেমা, নাটকে সোনাগাছিকে প্রেক্ষাপট হিসেবে দেখানো হয়েছে।

কিন্তু বছরের বাকি দিনগুলোয় কিভাবে কাটে তাঁদের জীবন? যৌনকর্মীর এই ভয়ঙ্কর জীবন কি তাঁরা নিজেরা স্বেচ্ছায় বেছে নেন, নাকি বাধ্য হন? টাকাপয়সার লোভ দেখিয়ে কাউকে কাউকে বাধ্য করা হলেও বেশীরভাগই কিন্তু এখানে স্বেচ্ছায় আসেন। নিজের ইচ্ছেতেই সাহস করে তাই যারা বেছে নেন যৌনকর্মীর মতো কষ্টের, লাঞ্ছনার জীবনকে, তাঁদের তাই আমাদের কুর্নিশ না জানিয়ে উপায় থাকে না! হোক না কষ্টের জীবন, কিন্তু এখানে এসেই সমাজের অর্থনৈতিক স্তরে নীচের দিকে থাকা অনেক মেয়েই ‘স্বাধীনতা’র স্বাদ পায়। স্বাদ পায় টাকার, এবং সেই টাকায় জীবনকে তারা একভাবে নিজের ইচ্ছেয় চালাতে পারে। কেউ বা হয়তো পারিবারিক পরম্পরাতেই ছোট থেকেই স্থির করে নেন এই পেশাতে আসার কথা।

সোনাগাছি প্রকল্প যৌনকর্মীদের সমবায়। এটি এই অঞ্চলের যৌনকর্মীদের মধ্যে কাজ করে তাদের মধ্যে কন্ডোম ব্যবহার ও মানুষ পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বিষয়ে সচেতনতার কথা প্রচার করে। ১৯৯২ সালে জনস্বাস্থ্য বিজ্ঞানী স্মরজিৎ জানা এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। তবে মুখ্যত যৌনকর্মীরাই এটিকে চালিয়ে থাকেন। এই সংস্থার কৃতিত্ব যৌনকর্মীদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার ৫ শতাংশে কমিয়ে আনা, যা ভারতের অন্যান্য নিষিদ্ধ পল্লির তুলনায় অনেক কম। সেই জন্য রাষ্ট্রসংঘের এইডস কর্মসূচিতে এটি শ্রেষ্ট অনুশীলন মডেল বা বেস্ট প্র্যাকটিশ মডেল আখ্যাত হয়েছে।

দুর্বার মহিলা সমন্বয় কমিটি (ডিএমএসসি) সোনাগাছি প্রকল্প সহ পশ্চিমবঙ্গের ৬৫,০০০ যৌনকর্মী ও তাদের সন্তানদের নিয়ে বিভিন্ন প্রকল্প পরিচালনা করে থাকে। এই সংস্থা যৌনকর্মীদের অধিকার স্বীকৃতি ও যৌনব্যবসার বৈধীকরণের দাবি জানিয়ে থাকে। এছাড়াও তারা বিভিন্ন শিক্ষা ও কর্মসংস্থানগত কর্মসূচি পালন করে এবং ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে।বাংলা ভাষায় "দুর্বার" শব্দটির অর্থ অপ্রতিরোধ্য। ডিএমএসসি ভারতের প্রথম জাতীয় যৌনকর্মী সম্মেলনের আয়োজন করে। ১৯৯৭ সালের ১৪ নভেম্বর কলকাতায় আয়োজিত এই সম্মেলনের শিরোনাম ছিল 'সেক্স ওয়ার্ক ইজ রিয়েল ওয়ার্কঃ উই ডিম্যান্ড ওয়ার্কার্স রাইট' ('S*x Work is Real Work: We Demand Workers Rights')।

তথ্যচিত্র বর্ন ইনটু ব্রথেলস ২০০৫ সালে শ্রেষ্ঠ তথ্যচিত্র বিভাগে অস্কার জয় করে। এই তথ্যচিত্রে সোনাগাছির যৌনকর্মী-সন্তানদের জীবনযাত্রা চিত্রিত হয়েছে।

©️ An Animesh

#সোনাগাছি #কলকাতারইতিহাস #নিষিদ্ধপল্লী #সমাজবাস্তবতা #নারীজীবন

31/03/2026

আমি একমনে বই পড়ছিলাম। বারান্দা থেকে খিলখিল করে হাসির শব্দ আসছিল। জানি, আমার পাঁচ বছরের ছোট্ট মেয়েটা রান্নাবাটি খেলছে। হঠাৎ দৌড়ে এসে জিজ্ঞেস করল, “বাবা, চা খাবে?”

চা-খাওয়ার অভ্যাসটা আমার পুরনো। মেয়েটা সেটা জানে। আমি ওর খেলনার কাপে চুমুক দিয়ে বললাম, “খুব ভালো হয়েছে মা।”
— “আর এক কাপ খাবে?”
— “না মা, আমি পড়াশোনা করছি।”
— “তাহলে হরলিক্স খাও, শক্তি হবে!”

আমি থমকে গেলাম। আমার দিকে এমন উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে ও। জীবনে এমন চিন্তিত চাহনি শুধু একবারই দেখেছি—আমার মায়ের চোখে। আজ আমার এই ছোট্ট মেয়েটি, যে এখনো নিজের ঠিক করে উচ্চারণ শেখেনি, সে আমার জন্য চিন্তা করছে, খেয়াল রাখছে। ওকে বুকে টেনে নিলাম। ও মাথা গুঁজে চুপচাপ হয়ে গেল। মাথার সেই শিশুগন্ধে আমার চোখ ঝাপসা হয়ে এলো।

আহা মা! আহারে এই বন্ধন! মাঝে মাঝে কেন এমন চোখ ভিজে যায়, বুঝতে পারি না। সব কন্যার বাবারাই কি আমার মতো লুকিয়ে কাঁদে?

আমার বিয়ের দিন আমার শ্বশুর কাঁদছিলেন। তাঁর বুক থেকে যখন তাঁর মেয়েটিকে আমি নিয়ে এলাম, তিনি আমার হাতে চেপে ধরে বলেছিলেন, “মেয়েটা আমার অনেক আদরের, ভুল করলে বলো, বকো না।”
আমি মাথা নেড়ে বলেছিলাম, “ঠিক আছে, বাবা।”

কিন্তু কথা রাখতে পারিনি। সংসারের দুঃখ-ক্লেশে, কখনো রাগে-ক্ষোভে আমি সেই আদরের মেয়েটিকে চোখের জল ফেলিয়েছি। তবু, সে একটুও অভিযোগ রাখেনি! বরং আজ সে এক নতুন বৃত্তে—একজন স্ত্রী, একজন মা, একজন গৃহিণী। তার পৃথিবী জুড়ে শুধু সন্তান আর আমি। তার নিজের অস্তিত্ব কোথাও বিলীন। ভাবলেই অবাক লাগে, একজন নারী কী নিঃস্বার্থ আত্মত্যাগই না করে!

আমার এই ছোট্ট মেয়েটিও একদিন হয়তো আরেক ঘরের আলো হয়ে যাবে। আমি হয়তো আরেকজন যুবকের হাতে ওর হাত তুলে দিয়ে কাঁদতে কাঁদতে বলব, “মেয়েটা আমার খুব আদরের...”

আমি চাই না, আমি যা ভুল করেছি, তা আমার মেয়ের জীবনে ফিরে আসুক। চাই না, তার চোখের কোনে লুকিয়ে থাকা কষ্টের জল। আমি চাই, সে হোক দৃঢ়, সাহসী, শ্রদ্ধার যোগ্য একজন নারী।

কন্যার পিতা হওয়া সত্যিই কঠিন। এ এক বেদনার, ভালোবাসার, গভীর অপরাধবোধের সংমিশ্রণ। আজ আমার চোখে জল, আর ওর চোখে কৌতূহল। হয়তো ও টের পেয়েছে কিছু—কারণ মেয়েরা বাবার অনুভূতি বুঝতে পারে, ঈশ্বর বোধহয় তাদের সেই আশ্চর্য ক্ষমতা দিয়েই পাঠান।

আমার মেয়ে—তুমি শুধু আমার নয়, তুমি ভবিষ্যতের আলো। তোমার জন্যই আমি নিজেকে সংশোধন করতে চাই, আরও ভালো মানুষ হতে চাই।

©️ An Animesh

29/03/2026

বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একমাত্র রত্ন, ছেলে আমেরিকায়। মস্ত ইঞ্জিনিয়ার। যেকোনো মুহূর্তে হয়তো এসে যাবেন।

মাসির কাছে ফোন এল, 'কোম্পানি গতকালই আমাকে অনেক উঁচু পদে প্রমোশন দিয়েছে। আসতে অক্ষম। যত টাকা দরকার পাশ বই থেকে মা তুলে নিক। খুব ঘটা করে যেন শ্রাদ্ধ-ভোজন হয়। পরে আসব। দুঃখিত।'

মা কান্নায় ফেটে পড়েন। বললেন, 'খোকা। তোর কাছে বস-ই সব? বাবা কিচ্ছু না? পাড়াতে ছিঃ ছিঃ পড়ে যাবে। সব্বাই মুখ লুকিয়ে হাসবে। তোর অন্ধ গোলামি দেখে। যে করে হোক বাবা অন্তত শ্রাদ্ধের আগের দিন আয়'।

ছেলে বলে, 'কিছু মনে কোরো না মা। দাদু যেদিন মারা গেলেন সেদিনও তুমি আমাকে স্কুলে পাঠিয়েছিলে, জোর করে। বলেছিলে, অন্যের দিকে, কারোর দিকে না তাকিয়ে নিজের কাজ করো। এটাই উন্নতির চাবিকাঠি। তোমার শিক্ষাই তো ...।"

কাঁপতে কাঁপতে মা ফোনটা ছেড়ে দিলেন হঠাৎ।

©️ An Animesh

#বাবা_ছেলে #পরিবারের_মূল্য #মানবিকতা #জীবনের_শিক্ষা #সময়ের_মূল্য

28/03/2026

আপনাদের মূল্যবান মতামত জানাবেন 👇

28/03/2026

ছেলেটি আজ ৬০% নম্বর পেয়ে দশম শ্রেণীতে উঠেছে। কিন্তু গতকাল রেজাল্ট আনতে সে স্কুলেও যায়নি, খেলতে গেছিল। যাওয়ার আগে বাবাকে বলে গেছে, “আমি পাস করলে WhatsApp-এ শুধু P লিখে দিও, আর ফেল করলে F।”

বাবা স্বাভাবিকভাবেই তখন জানতে চেয়েছিলেন—“P হলে কী করবি, আর F হলে?”

ছেলেটার নির্ভীকভাবে উত্তর দিয়েছিল - “F হলে আরও ভালো করে খেলবো, কারণ বুঝে যাবো পড়াশোনা আমার জন্য না। আর P হলে আনন্দে আরও ভালো করে খেলবো।”

স্কুলে শিক্ষকরা যখন তাকে প্রশ্ন করেছিলেন - “তুমি একটু পড়লেই তো ভালো রেজাল্ট করতে পারো, তাহলে পড়ো না কেন?”

তার উত্তর ছিল আরও স্ট্রেইট: “এই দেশে পড়াশোনা করে কিছু হবে না, খেললে হতে পারে।”

ভাবতে পারছেন, এই কথাটা শুধু একটা ছেলের না, আজ অনেক তরুণের মনের কথা। তারা দেখছে, ডিগ্রি থাকলেও চাকরি নেই, মেধা থাকলেও সুযোগ কম। অন্যদিকে খেলাধুলা, বিনোদন, সোশ্যাল মিডিয়া - এগুলোতে সাফল্যের গল্প চোখে পড়ে বেশি। ফলে তারা দ্রুত ফল পাওয়ার পথে ঝুঁকছে।
বাস্তবেই ডিগ্রি থাকা সত্ত্বেও অনেক তরুণ মাসের পর মাস, এমনকি বছরের পর বছর অপেক্ষা করছে একটা স্থায়ী কাজের জন্য। একদিকে প্রতিযোগিতা বেড়েছে বহুগুণ, অন্যদিকে চাকরির সংখ্যা সেই হারে বাড়েনি।

ফলে অনেকেই মনে করছে, শুধু পড়াশোনা করলেই নিশ্চিন্ত ভবিষ্যৎ মিলবে, এই ধারণাটা আর আগের মতো সত্যি নয়। এই অনিশ্চয়তা থেকেই অনেক কিশোর-তরুণ বিকল্প পথ খুঁজছে, কেউ খেলাধুলা, কেউ কনটেন্ট তৈরি, কেউ ব্যবসার দিকে ঝুঁকছে।

কিন্তু পড়াশোনা কি সত্যিই মূল্যহীন?

না, একেবারেই না। পড়াশোনা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, এটা চিন্তাশক্তি গড়ে তোলে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়, মানুষকে পরিণত করে।

কিন্তু এটাও সত্যি, শুধু বইয়ের জ্ঞান দিয়ে আজকের প্রতিযোগিতামূলক দুনিয়ায় টিকে থাকা কঠিন। বাস্তব দক্ষতা, সৃজনশীলতা, এবং আগ্রহ এই তিনটা জিনিস এখন সমান গুরুত্বপূর্ণ।

তবে এখানে ছেলেটার ভাবনা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ তার বাবা-মায়ের দৃষ্টিভঙ্গি। তারা ছেলেকে ভয় দেখিয়ে, বকাঝকা করে বা চাপ দিয়ে থামানোর চেষ্টা করেননি। বরং শুনেছেন, বুঝেছেন, আর তাকে নিজের মতো ভাবার জায়গা দিয়েছেন, এটাই আসল ইতিবাচকতা।

একজন কিশোর যখন এমন নির্ভীকভাবে নিজের মতামত প্রকাশ করতে পারে, তখন বোঝা যায় তার পরিবার তাকে মানসিক নিরাপত্তা দিয়েছে। এই নিরাপত্তা খুব মূল্যবান। কারণ এখান থেকেই আত্মবিশ্বাস জন্মায়, ভুল করার সাহস আসে, আর শেখার দরজা খোলে।

তবে শুধু সমর্থন করলেই দায়িত্ব শেষ নয়। একজন সচেতন অভিভাবক জানেন, কখন পাশে দাঁড়াতে হয়, আর কখন সঠিক পথে gently ঠেলে দিতে হয়। তারা বুঝিয়ে দেন, জীবনটা শুধু খেলা নয়, আবার শুধু পরীক্ষাও নয়, এটা দুটোর মাঝখানে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরীক্ষা।

এই ব্যালান্সটাই আসল শক্তি।
কারণ যেসব বাবা-মা সন্তানের উপর বিশ্বাস রাখেন, তারাই শেষ পর্যন্ত সন্তানের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারেন।

আমরা কি এমন একটা পরিবেশ তৈরি করতে পারছি, যেখানে একজন ছাত্র পড়াশোনাকে ভালোবেসে শিখবে?
নাকি তাকে এমন এক দৌড়ে ঠেলে দিচ্ছি, যেখানে সে নিজেই বিশ্বাস হারিয়ে ফেলছে?

প্রশ্নটা থেকেই যায়..

সূত্র: Mitra Sengupta

©️ An Animesh

#শিক্ষা #ভবিষ্যৎ #ছাত্রজীবন #খেলাধুলা #চাকরিরঅনিশ্চয়তা

27/03/2026

ভাবতে পারেন, শুধুমাত্র একটু দেশসেবা করবে বলেই আজকের নেতারা কান্নাকাটি, মারপিট এমনকি খু*নোখু*নি করতেও পিছপা হন না!!

রাজনীতি, শব্দটা শুনলেই আজকাল অনেকের মনে একসাথে দুটো ছবি ভেসে ওঠে। একদিকে মানুষের জন্য লড়াই করা নেতা, আর অন্যদিকে ক্ষমতার লোভে ডুবে থাকা কিছু মুখ। এই দ্বন্দ্বটাই আমাদের প্রশ্ন করতে বাধ্য করে, রাজনীতি কি সত্যিই সমাজসেবা, নাকি এখন এটা শুধু একটা চাকরি?

একটা সময় ছিল, যখন রাজনীতি মানেই ছিল ত্যাগ। তখন মানুষ নিজের আরাম, নিজের স্বার্থ সবকিছু ছেড়ে দিয়েছিল শুধু দেশের জন্য, মানুষের জন্য। স্বাধীনতার লড়াইয়ে যারা নাম লিখিয়েছিলেন, তারা কেউ বেতন বা সুবিধার কথা ভাবেননি। তাদের চোখে ছিল শুধু একটা স্বপ্ন - একটা স্বপ্নের দেশ, একটা আদর্শ দেশ।

আজ সেই ছবিটা অনেকটাই বদলে গেছে। এখন রাজনীতি অনেকের কাছে একটা নিরাপদ ক্যারিয়ার। ক্ষমতা আছে, পরিচিতি আছে, আর আছে নিশ্চিত আয়। তখনই প্রশ্নটা আসে, যদি এটা সমাজসেবা হয়, তাহলে বেতন আর পেনশন কেন?

একটা দিক থেকে ভাবলে, একজন জনপ্রতিনিধি তার জীবনটাই দিয়ে দেন এই কাজে। দিন-রাত মানুষের সমস্যা, এলাকার উন্নয়ন, প্রশাসনিক দায়িত্ব, সব মিলিয়ে এটা কোনোভাবেই অল্প সময়ের কাজ নয়। তাই তাদের আর্থিক নিরাপত্তা দেওয়াটা অস্বাভাবিক নয়।

কিন্তু সমস্যা তখনই শুরু হয়, যখন এই সুবিধাগুলোই হয়ে ওঠে আসল লক্ষ্য। তখন সেবা হারিয়ে যায়, থেকে যায় শুধু স্বার্থ। তখন রাজনীতি আর মানুষের জন্য নয়, নিজের জন্য হয়ে দাঁড়ায়।

আরেকটা বড় প্রশ্ন, যদি রাজনীতি একটা চাকরি হয়, তাহলে এর জন্য কোনো পরীক্ষা নেই কেন?

চাকরি পেতে গেলে আমাদের পড়াশোনা করতে হয়, পরীক্ষা দিতে হয়, যোগ্যতা প্রমাণ করতে হয়। কিন্তু রাজনীতিতে? এখানে কোনো লিখিত পরীক্ষা নেই, কোনো নির্দিষ্ট যোগ্যতার তালিকাও নেই।

কারণ, এখানে বিচারক একজনই - সাধারণ মানুষ। ভোটই এখানে একমাত্র পরীক্ষা। মানুষ যাকে যোগ্য মনে করে, তাকেই নির্বাচিত করে। কিন্তু সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় না। অনেক সময় প্রভাব, প্রচার আর টাকার জোরে প্রকৃত যোগ্যতা ঢাকা পড়ে যায়।

তাই শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু রাজনীতিকে নিয়ে নয়, আমাদের নিজেদের নিয়েও।

রাজনীতি ঠিক যেমন, আমরা তাকে তেমনই বানাই। আমরা যদি চোখ বন্ধ করে থাকি, তাহলে ভুল মানুষই উঠে আসবে। আর যদি সচেতন হই, প্রশ্ন করি, নিজের ভোটের মূল্য বুঝি, তাহলে রাজনীতি আবার মানুষের জন্য কাজ করার জায়গা হয়ে উঠবে।

তবে রাজনীতি নিজে খারাপ নয়। খারাপ বা ভালো করে তোলে মানুষই। আর সেই মানুষটা শুধু নেতা নয়, আমরাও।

©️ An Animesh

#রাজনীতি #সমাজসেবা #গণতন্ত্র #সচেতননাগরিক #ভারতেররাজনীতি

26/03/2026

পশ্চিম এশিয়ার আকাশ আজ অস্থির। যুদ্ধ চলছে, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, এই আগুন কোথায় গিয়ে থামবে? কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে একটা জিনিস ক্রমশ পরিষ্কার হচ্ছে, যদি এই টানাপোড়েন দীর্ঘস্থায়ী হয়, তাহলে তার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে আটকে থাকবে না, ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। আর সেই আঁচ ইতিমধ্যেই অনুভব করতে শুরু করেছে বহু দেশ।

এই প্রেক্ষাপটেই আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন Narendra Modi। প্রশ্নটা এখানেই, এমন হঠাৎ বৈঠকের প্রয়োজন কেন? তার আগের দিনই তো সর্বদল বৈঠক হয়েছে। তাহলে কি পরিস্থিতি এতটাই দ্রুত বদলাচ্ছে?

চারপাশে তাকালেই এর কিছুটা উত্তর মিলবে। আমাদের পড়শি দেশগুলোর দিকে নজর দিন, Sri Lanka, Bangladesh, Bhutan, Pakistan, এদের অনেকেই ইতিমধ্যেই জ্বালানি সাশ্রয়ে নানা বিধিনিষেধ জারি করেছে। কোথাও সরকারি দপ্তরের সময় কমানো হয়েছে, কোথাও স্কুল-কলেজে আংশিক ছুটি, আবার কোথাও যান চলাচল নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্দেশ্য একটাই, জ্বালানি বাঁচানো, চাপ কমানো।

ভারতেও সেই আশঙ্কা ধীরে ধীরে সামনে আসছে। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যখন কোভিড সময়ের কথা মনে করিয়ে দেন, তখন সেটাকে হালকাভাবে নেওয়া যায় না। কারণ কোভিড আমাদের শিখিয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতিতে দ্রুত কঠোর সিদ্ধান্ত নিতে হয়। তাই প্রশ্ন উঠছে, আমরা কি আবার কোনও নতুন ধরনের ‘লকডাউন’-এর দিকে এগোচ্ছি? তবে এবার সেটি স্বাস্থ্য নয়, জ্বালানি কেন্দ্রিক- এক ধরনের “এনার্জি লকডাউন”?

বিশেষজ্ঞরা এখনই পুরোপুরি লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না, আবার নিশ্চিতও করছেন না। বরং বলছেন, সরকার ধাপে ধাপে কিছু ব্যবস্থা নিতে পারে, যাতে সাধারণ জীবন যতটা সম্ভব স্বাভাবিক থাকে, কিন্তু জ্বালানির ব্যবহার কমে।

এর মধ্যে সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে রোলিং ব্ল্যাকআউট। অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর বিভিন্ন এলাকায় ৩-৪ ঘণ্টার লোডশেডিং। এতে বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ কমবে, আর সম্পূর্ণ ব্ল্যাকআউটের মতো চরম পরিস্থিতি এড়ানো যাবে।

রাতের শহরের চেনা ঝলমলে ছবিটাও বদলে যেতে পারে। শপিং মল, মাল্টিপ্লেক্স, বড় বড় বিলবোর্ড, সব জায়গায় আলো কমানোর নির্দেশ আসতে পারে। ইউরোপের অনেক দেশ ইতিমধ্যেই এই পথে হেঁটেছে। রাত ১০টার পর অপ্রয়োজনীয় আলো বন্ধ রেখে সেই বিদ্যুৎ সংরক্ষণ করা হচ্ছে জরুরি পরিষেবার জন্য।

পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা, এই সময়টায় এসি, গিজার বা ভারী ইলেকট্রিক যন্ত্রের ব্যবহার সীমিত করার পরামর্শ দেওয়া হতে পারে। এমনকি স্মার্ট মিটার থাকলে নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করাও সম্ভব।

শিল্পক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। বড় কারখানাগুলোকে সপ্তাহে বেশি ছুটি দিতে বলা হতে পারে, অথবা শুধুমাত্র অফ-পিক আওয়ারে কাজ চালাতে নির্দেশ দেওয়া হতে পারে। এতে শিল্পে উৎপাদন কিছুটা কমলেও সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সহজ হবে।

অফিস সংস্কৃতিতেও আবার পরিবর্তন আসতে পারে। কোভিডের মতোই ওয়ার্ক ফ্রম হোম বাড়ানো হলে বড় অফিস ভবনগুলোর বিদ্যুৎ খরচ কমবে। হাজার হাজার এসি, লিফট, সার্ভারের চাপ কমে যাবে একসঙ্গে।

এমনকি রাস্তার আলোতেও সংযম আসতে পারে, প্রতি দুটো লাইটের একটি বন্ধ রাখা, বা গভীর রাতে পার্ক ও মনুমেন্টের আলো সম্পূর্ণ নিভিয়ে দেওয়া।

তবে একটা বিষয় পরিষ্কার, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। সরকারও সম্ভবত ধীরে, হিসেব করে পদক্ষেপ নেবে। কিন্তু সতর্ক থাকার সময় এসেছে, অস্বীকার করার নয়।

এই পরিস্থিতি শুধু সরকারের লড়াই নয়, আমাদের সবার। আমরা কিছুদিন আগে কোভিড সামলেছি, আরও কঠিন সময় পার করেছি। তাই যদি কিছুদিন সংযম করে চলতে হয়, সেটা অসম্ভব কিছু নয়। আতঙ্ক নয়, সচেতনতাই এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি।

©️ An Animesh

#জ্বালানিসংকট #লোডশেডিং #সচেতনতা #ভারতখবর #বর্তমানপরিস্থিতি

19/03/2026

মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরী হয় যখন চারপাশে সবকিছু অন্ধকার মনে হয়, আশার আলো যেন হারিয়ে গেছে। একা, ক্লান্ত, ভেঙে পড়া তুমি ভাবছো—সব শেষ। অথচ সত্যি হলো, এটাই আসল শুরু! জীবনের প্রতিটি বড় পরিবর্তনের আগে আসে ভাঙন, আসে কাঁপুনি। যেমন পাহাড় গড়ার আগে মাটি কেঁপে ওঠে, তেমনি বড় কিছু গড়ার আগে ভেতরের মাটি নড়ে যায়।
-------🌻🌿🌻🌿🌻🌿
কলমে An Animesh
পাঠে : অমৃতা পাল
-------🌻🌿🌻🌿🌻🌿

07/03/2026

মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরী হয় যখন চারপাশে সবকিছু অন্ধকার মনে হয়, আশার আলো যেন হারিয়ে গেছে। একা, ক্লান্ত, ভেঙে পড়া তুমি ভাবছো—সব শেষ। অথচ সত্যি হলো, এটাই আসল শুরু! জীবনের প্রতিটি বড় পরিবর্তনের আগে আসে ভাঙন, আসে কাঁপুনি। যেমন পাহাড় গড়ার আগে মাটি কেঁপে ওঠে, তেমনি বড় কিছু গড়ার আগে ভেতরের মাটি নড়ে যায়।

এই দুঃসময় আসলে তোমার ভিতরের দুর্বলতা ঝেড়ে ফেলার সময়। জীবন তোমাকে ধ্বংস করছে না, জীবন তোমাকে গড়ছে। প্রতিটি চাপে, প্রতিটি ব্যর্থতায়, প্রতিটি অশ্রুতে জমছে এক অদম্য শক্তি—যেটা এখন তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন নিজেই অবাক হবে নিজের ক্ষমতা দেখে।

অনেকে জন্ম থেকেই পায় সুযোগ, টাকা, পরিচিতি, সমর্থন। তারা নিরাপদ গণ্ডির মধ্যে ঘুরপাক খায়। কিন্তু তুমি? তুমি শূন্য থেকে শুরু করছো। তোমার সামনে আছে খালি মানচিত্র, যেখানে তুমি নিজেই আঁকবে নতুন গন্তব্যের পথ। আজ হয়তো তোমার হাতে নেই কিছুই—না অর্থ, না প্রভাবশালী সম্পর্ক, না বড় কোনো প্ল্যাটফর্ম। তবু একদিন এই শূন্য থেকেই গড়ে উঠবে তোমার সাম্রাজ্য—তোমার নামে লেখা হবে বই, প্রতিষ্ঠান, বা ইতিহাস।

তোমার লড়াই এখন কেউ দেখছে না। কেউ জানে না, তুমি রাতে কতটা কেঁদে ফেলো বা দিনে কতটা ঘাম ঝরাও। কিন্তু সময় সব মনে রাখে। এই অদেখা যুদ্ধ একদিন আলোয় আসবে, আর সেই আলোতে তুমি দাঁড়াবে এক অনুপ্রেরণার বাতিঘর হয়ে।

এখন ভেঙে পড়ার সময় নয়। তুমি আলাদা, তুমি বিশেষ। তোমার রক্তে আছে সংগ্রামের ইতিহাস, চোখে জমে আছে হাজারো স্বপ্নের নকশা। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পরিশ্রম ভবিষ্যতের জন্য বীজ বপন করছে।

হয়তো আজ তোমার গল্প কেউ শোনে না, তোমার চেষ্টা কেউ মূল্যায়ন করে না। কিন্তু মনে রেখো—বীজ যখন মাটির নিচে থাকে, তখনও সে বাড়ছে। চোখে না পড়লেও, গভীরে শিকড় শক্ত হচ্ছে। তোমার বর্তমান সংগ্রামও ঠিক তেমন—আজ লুকানো, কাল দৃশ্যমান।

হাল ছেড়ো না। ভয় পেও না। তুমি সেই ঝড়ের নাবিক, যে দিক হারায় না—বরং নতুন দিক তৈরি করে। প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও দক্ষ করছে, প্রতিটি পতন তোমাকে আরও দৃঢ় করছে।

জীবনের এই অন্ধকার অধ্যায় একদিন তোমার সাফল্যের ভূমিকা হয়ে থাকবে। তখন তুমি পিছনে তাকিয়ে দেখবে—প্রতিটি ব্যথা, প্রতিটি হারানো সুযোগ, প্রতিটি অবহেলা তোমাকে আজকের তুমি বানিয়েছে। আর সেই তুমি হবে এমন একজন, যাকে দেখে অন্যরা নিজের ভাঙন থেকেও উঠে দাঁড়াতে শিখবে।

তাই, মাথা উঁচু করে হাঁটো। পৃথিবী এখন হয়তো তোমাকে চেনে না, কিন্তু একদিন তোমার নামই হবে আলোর প্রতীক। মনে রেখো—অন্ধকার শুধু তখনই ভয়ানক, যদি তুমি আলো জ্বালাতে ভুলে যাও।

©️ An Animesh

#সংগ্রামেরগল্প #লড়াইথেকেজয় #অনুপ্রেরণা #সাফল্যেরপথ #বাংলাপোস্ট

04/03/2026

মানুষের শরীরের নকশা যেন ইশ্বর খুব ভেবে-চিন্তেই তৈরি করেছেন। দুটো হাত, দুটো পা, দুটো কান— সবই জোড়া। কিন্তু জিহ্বা? মাত্র একটি। আর এই একটিমাত্র জিহ্বাকে ঘিরে আবার রয়েছে দাঁতের বহু সারি, যেন পাহারা দেওয়ার জন্য তৈরি। ভগবান শ্রীকৃষ্ণের কথায় এর ভেতরেই লুকিয়ে আছে মানুষের চরিত্র, মর্যাদা আর ভবিষ্যতের গোপন বার্তা।

কিন্তু একটিমাত্র কেন জিহ্বা?

আসলে মানুষকে নিজেকে চিনিয়ে দেওয়ার শক্তি প্রদর্শন করে তার মুখের কথায়। জিহ্বা দিয়ে বের হওয়া প্রতিটি শব্দ হয় জ্ঞান, বুদ্ধি, সৌজন্য আর বিবেচনার পরিচয়। আবার সেই একই জিহ্বা দিয়ে বলা অসতর্ক একটি বাক্য জীবনের পথে ঝড় তুলতে পারে। মানুষ শত্রু পায়, সম্পর্ক ভাঙে, সম্মান হারায়। তাই জিহ্বাকে ইশ্বর একটাই দিয়েছেন, যাতে মানুষ কথা বলার আগে থেমে ভাবার সুযোগ পায়।

শাস্ত্রে বলা আছে— শব্দ ব্রহ্ম। অর্থাৎ শব্দের ভেতরেই সৃষ্টি, শক্তি আর পরিবর্তনের সম্ভাবনা। ব্রহ্মাণ্ড প্রথমে ছিল "শব্দ"। মানুষের ভেতরেও সেই শব্দই প্রতিধ্বনি তোলে। একটা সঠিক বাক্য কাউকে উজ্জীবিত করতে পারে, আশ্বস্ত করতে পারে, ভুল পথ থেকে ফেরাতে পারে। একজন হতাশ মানুষকে একটা মাত্র শব্দ জীবনমুখী করে তুলতে পারে— “তুমি পারবে।” আবার একইভাবে ভুল, রাগী, বিষাক্ত একটি বাক্য আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে, সম্পর্ক শেষ করে দিতে পারে।

জীবনে আমরা কত সমস্যা শুধু একটি ভুল কথার জন্য ডেকে আনি, তার হিসেবই নেই। একটা মুহূর্তের আবেগে বলা কঠোর বাক্য বছরের সম্পর্ক নষ্ট করে দেয়। অফিসে এক অকারণ মন্তব্য আপনাকে দলের বাইরে নিয়ে দিতে পারে। পরিবারে ভুল শব্দ মানে অশান্তি। সোশ্যাল মিডিয়ায় অসাবধানী মন্তব্য মানে অপমান আর ঝামেলা। কথার ভুল প্রভাব এতটাই বড় যে প্রাচীন ঋষিরা জিহ্বাকে তুলনা করতেন আগুনের সঙ্গে— একবার ছুটে গেলে আর ফিরিয়ে আনা যায় না।

যে মানুষ কথার ব্যবহার জানে, তার সামনে সাফল্যের দরজা নিজে থেকেই খুলে যায়। নম্র কিছু কথা, স্পষ্ট ব্যাখ্যা, সংক্ষেপে সত্য বলা— এগুলো মানুষকে সম্মান এনে দেয়। এমনকি নিজের শত্রুকেও শান্ত করতে পারে। বুদ্ধ বলেছেন, মানুষের শক্তি হাতে নয়, কথায়। তাই “জিহ্বার পাহারাদার” হচ্ছেন দাঁত। দাঁত যেন মনে করিয়ে দেয়— কথা বলার আগে অন্তত একবার ভাবো।

জিহ্বা আমাদের ছোট অঙ্গ, কিন্তু এর কাজ বিশাল। জিহ্বা যেমন চাইলে আপনাকে স্বর্গে তুলতে পারে— সম্মান, ভালোবাসা, প্রতিভার স্বীকৃতি এনে দিতে পারে। ঠিক তেমনই ওই একই জিহ্বা অমনোযোগে ব্যবহার করলে আপনাকে নীচে নামাতে এক মুহূর্ত সময় নেয় না।

তাই শব্দ বেছে বলুন। রাগের মাথায় নয়, বিবেচনার মাথায় কথা বলুন। যে মানুষ কথার মূল্য বোঝে, তার প্রতিটি বাক্য আশীর্বাদ হয়ে ফেরে।

মনে রাখবেন, শব্দই ব্রহ্ম— আর আপনি সেই শক্তির মালিক।

©️ An Animesh

পোস্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন 🙏
🚨 অনুমতি ছাড়া লেখা কপি পেস্ট করবেন না।

#শব্দেরশক্তি #জিহ্বারব্যবহার

03/03/2026

তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে তোমাকে দীঘা অথবা মন্দারমনির হোটেলে যেতেই হবে। কিংবা, আমি তো তোমাকে ভালবাসি, আমি কি তোমাকে বিয়ে করব না? তাহলে আমার সাথে শারীরিক মিলনে তোমার আপত্তি কোথায়?

এমন প্রেমের অছিলায় বহু মেয়ে তার বয়ফ্রেন্ড কিংবা প্রিয়তম প্রেমিকের হাতে নিজের অতি গোপনে যত্ন করে রাখা শরীরটাকে সমর্পণ করে।

আজকাল প্রেম এবং মিলন দুটোই যেন একে অপরের সমার্থক শব্দ হয়ে গেছে। এখনকার ছেলেমেয়েরা প্রেমের মানে বোঝার আগেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে।

জানি, সম্পর্কে একটা সময় শরীর এসেই পড়ে। এটা চাওয়া নয়—অনেকটা সময়ের ভিতর গড়িয়ে পড়া এক প্রাকৃতিক প্রবাহ। তবে দেহ স্পর্শ মানেই প্রেম নয়, আর প্রেম মানেই দেহ না-ও হতে পারে।

তবু আমরা অস্বীকার করতে পারি না যে, একটি শরীরের উষ্ণতা, ভাঁজের গভীরতা, নিঃশ্বাসের ভাষা অনেক না-বলা গল্প বলে দেয়।

কেউ কেউ শরীর খোঁজে— কিন্তু শরীর মানেই কামনা নয়।
শরীর মানে কখনো কখনো আশ্রয়, কখনো ভাঙনের পর নিজেকে জোড়া দেওয়ার জায়গা, আর কখনো নিঃশব্দে বলা ভালোবাসা।

ভালোবাসা চাইলে শরীরকে স্পর্শ করো, কিন্তু তা যেন যত্নের সঙ্গে হয়। শরীর জিনিস নয়, শরীর একটা অনুভব।

একজন মানুষ যখন নিজের সমস্ত আড়াল সরিয়ে তোমার পাশে দাঁড়ায়, তখন তার শরীর শুধু নগ্নতা নয়— তখন তা তার সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রকাশ।

ভাত রান্নার analogy-টা কি মনে পড়ে?
একটু জলের ঘাটতিতে নিচের ভাতটা শক্ত হয়ে যায়, পুড়ে যায়। ঠিক তেমনি, একটু যত্ন কমলে সম্পর্কের শরীরটাও জখম হয়ে যায়। সে চুপ করে থাকে, কিন্তু ভিতরটা রুক্ষ হয়ে ওঠে।

আমি বলি, শরীর মানে অভ্যাস নয়,
শরীর মানে যত্ন।

শরীরে হাত রাখার পর, একটা চাদর তুলে দেওয়া..
এই ছোট্ট আচরণটাই বলে দেয় তুমি তাকে কেমন ভালোবাসো।

আজকাল অনেকে শরীর ছুঁয়ে, শরীরেরই গন্ধ ভুলে যায়।
যেখানে আদর ছিল, সেখানে কেবল ক্লান্তি পড়ে থাকে।

তবে যে ভালোবাসা সত্যিকারের, সে শরীরের দাগও ভালোবাসে, ত্রুটিকেও আপন করে নেয়।

শরীর একটা ক্যানভাস।
যার প্রতিটি রেখায় আঁকা থাকে কারও অতীত, ব্যর্থতা, আঘাত ও গোপন অভিমানের ইতিহাস।

যদি তুমি একজন শিল্পী হও,
তবে সেই শরীরকে ছুঁয়ো তার ভাষা বুঝে, না হলে আঁচড় লেগে যাবে, যেটা আর কখনো মুছবে না।

ভালোবাসা মানে এই নয় যে, শরীরকে পবিত্র ভেবে দূরে রাখা।
ভালোবাসা মানে, শরীরকে মানুষ ভেবে আপন করে নেওয়া।

যে মানুষ তোমার শরীরের ত্রুটিকে ভালবেসেছে, সে তোমাকে শুধুই শরীর হিসেবে নয়, একজন মানুষ হিসেবে ভালোবেসেছে।

আজকের দিনে সম্পর্ক মানে শুধু চ্যাট নয়, লুকানো আলিঙ্গন নয়—সম্পর্ক মানে বোঝা, স্পর্শ, সংযম আর যত্ন।

ভালোবাসা মানে শরীরকে সম্মান করা,
না ছুঁয়ে নয়, বরং ছুঁয়েই…

©️ An Animesh

#নারীপুরুষসম্পর্ক #শারীরিকচাহিদা #মানসিকসম্পর্ক #ভালোবাসারভাষা #সম্পর্কেরজটিলতা

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Kolkata