Aliah University Trinamool Chhatra Parishad
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aliah University Trinamool Chhatra Parishad, Political organisation, II-A/27, Action Area II, Newtown, KOLKATA.
19/03/2026
16/03/2026
13/03/2026
হামসে জো টকরায়েগা, চুর চুর হো যায়েগা! 😁
We are not just a team — we are an example.
An example of unity, dedication and working together with one vision.
We are not just a group of people — we are a symbol of teamwork, commitment and brotherhood.
When passion meets unity, nothing is impossible.
We are a Brand.
We are a Force.
And together, we can make everything possible.
Proud to be part of this incredible journey.
Team AUTMCP 💖
08/03/2026
🇮🇳🏆 দুর্দান্ত জয় টিম ইন্ডিয়া!
অসাধারণ এক টুর্নামেন্ট, ম্যাচের পর ম্যাচ consistent performance, অনবদ্য ব্যাটিং-বোলিং, আর অসাধারণ team effort—সব মিলিয়ে ইতিহাস গড়লো The Men in Blue।
নিজেদের মাটিতে প্রথমবার ICC Men's T20 World Cup জয়, যা ভারতীয় ক্রিকেটের গৌরবের নতুন অধ্যায়।
এই জয় শুধু একটা ট্রফি নয়, এটা কোটি কোটি ভারতীয় সমর্থকের আবেগ, গর্ব আর স্বপ্নের প্রতিফলন।
Champions once again. History created at home.
💙 Bleed Blue. Jai Hind. 🇮🇳
08/03/2026
মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় — বাংলার এক সাহসী, মহিয়সী নারী, যিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণার প্রতীক। সংগ্রাম, সাহস, মানবিকতা এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি বাংলার নারীদের সামনে স্থাপন করেছেন এক অনন্য দৃষ্টান্ত। তাঁর নেতৃত্বে বারবার প্রমাণিত হয়েছে যে নারী শুধু পরিবার বা সমাজের নয়, সমগ্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সমানভাবে সক্ষম, দৃঢ় এবং অদম্য।
আজ আন্তর্জাতিক নারী দিবসে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সমস্ত সংগ্রামী নারীদের, যারা প্রতিনিয়ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন। তাঁদের সাহস, পরিশ্রম এবং আত্মবিশ্বাসই সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই সকল নারীদের প্রতি রইলো আমাদের গভীর শ্রদ্ধা ও কুর্ণিশ।
এই বছর আন্তর্জাতিক নারী দিবসকে আরও তাৎপর্যময় করে তুলতে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজের জন্য ঘোষণা করেছেন এক যুগান্তকারী উদ্যোগ — “যুবসাথি”। আগামী প্রজন্মের যুবকদের উৎসাহিত করা, তাদের কর্মোদ্যম বাড়ানো এবং ভবিষ্যতের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে সহায়তা করার লক্ষ্যেই এই নতুন পদক্ষেপ। এই উদ্যোগ নিঃসন্দেহে যুবসমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং তাদের স্বপ্নপূরণের পথে শক্তি জোগাবে।
নারীর শক্তি, সাহস ও নেতৃত্বের প্রতীক হয়ে আজও এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই পথচলা আমাদের শেখায় — সংগ্রাম কখনও বৃথা যায় না, যদি থাকে অটুট মনোবল এবং মানুষের প্রতি ভালোবাসা।
আন্তর্জাতিক নারী দিবসে সকল সংগ্রামী নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও কুর্ণিশ।
#নারী_দিবস
08/03/2026
আমরা প্রথমে বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে ই-মেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাই এবং পরবর্তীতে ডেপুটেশন প্রদান করি। আমাদের এই উদ্যোগের ফলস্বরূপ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এটাই আবারও প্রমাণ করে যে AUTMCP শুধু নামমাত্র একটি সংগঠন নয়, বরং ছাত্রছাত্রীদের প্রকৃত সমস্যার সমাধানে সবসময় সক্রিয়ভাবে কাজ করে। নিউটাউন ক্যাম্পাসের হোস্টেলে মশার সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা ভোগান্তির মধ্যে ছিল। সন্ধ্যা ও রাতের সময় পরিস্থিতি আরও বেশি কষ্টকর হয়ে উঠছিল, যার ফলে পড়াশোনা এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। এই বিষয়টি উপলব্ধি করেই AUTMCP দায়িত্ব নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
প্রথম ধাপে আমরা ই-মেইলের মাধ্যমে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরি, যাতে সমস্যার গুরুত্ব প্রশাসনের কাছে পরিষ্কারভাবে পৌঁছে যায়। এরপর সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়, যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের এই ধারাবাহিক প্রচেষ্টার ফলেই প্রশাসন দ্রুত সাড়া দেয় এবং সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে।
ছাত্রছাত্রীদের স্বার্থ ও কল্যাণের প্রশ্নে AUTMCP সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। এই ঘটনাটি তারই আরেকটি বাস্তব উদাহরণ।
AUTMCP শুধু কথায় নয়, কাজে বিশ্বাস করে — এবং ছাত্রছাত্রীদের অধিকার ও স্বার্থ রক্ষায় সবসময় পাশে থাকে। ✊
22/01/2026
“No real change in history has ever been achieved by discussions.”
— Netaji Subhas Chandra Bose
“On the birth anniversary of Netaji Subhas Chandra Bose, we remember the fearless leader who taught us that freedom must be earned, not asked for.” 🇮🇳
06/01/2026
কথায় বড় হওয়ার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কাজের মাধ্যমে উত্তর দিতে।
আলোচনা, সমালোচনা, বিরোধিতা—সবই হয়েছে। অনেকেই তখন নানা কথা বলেছিল, কটাক্ষ করেছিল, কেউ কেউ ব্যঙ্গও করতে ছাড়েনি। কিন্তু আমরা থামিনি।
আমরা শুধু মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়েই দায় সারিনি।
ছাত্রস্বার্থে সরাসরি দপ্তরে গিয়ে ডেপুটেশন দিয়েছি, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সঙ্গে মুখোমুখি আলোচনা করেছি এবং আমাদের দাবি আদায় করে এনেছি।
আজকের এই অগ্রগতি হঠাৎ করে আসেনি—এটা দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা, ধৈর্য আর লড়াইয়ের ফল।
আজ যখন সংবাদপত্রে সেই কাজের স্বীকৃতি মিলছে, তখন অনেকের মুখ বন্ধ হয়ে যাচ্ছে।
যারা সেদিন শুধু কথা বলেছিল, আজ তাদের কিছু বলার থাকলে বলতে পারে।
আমরা তখনও কাজ করেছি, আজও করছি—আগামীতেও কাজই আমাদের একমাত্র জবাব।
আলিয়া বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ বিশ্বাস করে—নিঃশব্দে এগিয়ে যাওয়াই আসল শক্তি।
এইভাবেই আমরা আলিয়ার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও প্রশাসনিক সংস্কারের জন্য লড়াই চালিয়ে যাবো।
লক্ষ্য একটাই—আলিয়াকে শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া।
তোদের জ্বলবে,
আমাদের তাতেই চলবে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Culinary Team
Attire
Website
Address
II-A/27, Action Area II, Newtown
Kolkata
700160
