31/10/2021
আজ 31 অক্টোবর 2021 আমাদের hand-in-hand এর সদস্য নীলাদ্রি শেখর মুখার্জির জন্মদিন উপলক্ষে 30 জন শিশুকে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। আমাদের hand-in-hand এর পক্ষ থেকে নীলাদ্রি কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালবাসা জ্ঞাপন করি। আপনারা আশীর্বাদ করবেন যেন নীলাদ্রি আগামী দিনে এরকম ভাবেই সবার পাশে দাঁড়াতে পারে।
11/10/2021
পুজোর প্রারম্ভে hand-in-hand এর পক্ষ থেকে 175 জন শিশুদের নতুন বস্ত্র বিতরণের মাধ্যমে এবারের মহাপূজার সূচনা হলো। আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনাদের এই সহযোগিতা ছাড়া শিশুদের মধ্যে পুজোর নতুন জামা পাওয়ার আনন্দ দেখা প্রায় অসম্ভবই ছিল। আপনাদের এই ভালোবাসা সর্বক্ষণ যেন এই শিশুরা পায় সেই কামনা করি। বিগত দিনে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনেও সেরকমই সহযোগিতা পাব এই আশা রাখি। সর্বশেষে সকলকে জানাই শারদীয় উৎসবের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা।
-in-hand
28/09/2021
আমরা hand-in-hand এর পক্ষ থেকে আগামী 10ই অক্টোবর ,2021 তারিখে সোদপুর স্টেশন এর পাশে দুঃস্থ শিশুদের হাতে নতুন বস্ত্র এবং কিছু খাবার বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা সকলেই জানি এই করোনা মহামারি জন্য অনেক পরিবারের কর্মকর্তারা আজ কর্মহীন। আমাদের hand-in-hand এর পক্ষ থেকে সকল ফেসবুক বন্ধুদের অনুরোধ করছি কোন পরিবারে যদি এরকম আর্থিক অসচ্ছলতা থাকে তবে আপনারা আমাদের যদি অবহিত করেন তাহলে এই করোনা কালে একটি শিশুর মধ্যে পুজোর নতুন জামা কাপড় পড়ার আনন্দ দিতে আমরা সচেষ্ট হব।🙏🙏
যোগাযোগের মাধ্যম :
8100007971 (Amit)
9875528728 (Avishek)
8527807628 (Avi)
9038594304 (Kushal)
21/09/2021
সবার কাছে অনুরোধ রইল এই পোষ্টটি দ্রুত শেয়ার করার জন্য এবং প্রত্যেকে যথাসাধ্য অনুদান সংগ্রহ করার জন্য | কারণ পুজোর আগে আগেই আমরা এই উদ্যোগটি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি |
15/08/2021
স্বাধীনতার 75 বছর। এই বছরে আমরা সকলে একটু অন্যভাবেই স্বাধীনতার স্বাদ গ্রহণ করলাম। ছোট শিশুদের দিয়ে পতাকা উত্তোলন এবং খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে আমরা এই স্বাধীনতা স্মরণীয় করে রাখলাম।
28/06/2021
শান্ত খোলা আকাশের নিচে সময় অতিবাহিত করতে যেমন সকলেরই ভালো লাগে তেমন ই আমাদের সমাজে কিছু শ্রেণীর মানুষ আছে যারা এই খোলা আকাশের নিচে বছরে 365 দিন অতিবাহিত করছে। এই ভয়ঙ্কর করোনা ভাইরাসের প্রভাবে ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ শিল্প গুলো আজ সংকটের মুখে। তাই আমরা এমন কিছু মানুষের মধ্যে খাবার বিতরণ করলাম যারা এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার। সবার কাছে অনুরোধ আপনারা যেমন ভাবে পারবেন সহায়তার হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা আমাদের এই সমস্ত কর্মসূচি দীর্ঘায়িত করতে সক্ষম হব।
14/06/2021
'এরাও পড়ুক, এরাও বাঁচুক, এরাও জিতুক প্রতিকূলতা
একদিন হবে এরাও মানুষ,ক্ষুধা মিটিয়ে দেখাক প্রতিভা'
ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার লক্ষ্যে এবং সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে আমরা আজ আগরপাড়া স্টেশন এবং বেঙ্গল কেমিক্যাল এর পাশের গলিতে থাকা কিছু শিশুদের খাতা,পেন্সিল, রাবার, দুধ ,বিস্কুট ,ফলমূল প্রদান করলাম।আমাদের এই প্রচেষ্টা এই শিশুগুলোর যেমন হাসির কারণ তেমনি তাদের কাছে সমাজের মূল স্রোতে ফেরার রসদ। সমস্ত প্রতিকুলতাকে নিম্নমুখী করে এরা এগিয়ে চলবে। আমাদের সকলের দায়িত্ব এই শিশু গুলির মাধ্যমে সমাজকে এক শিক্ষিত সমাজে পরিণত করার। আমাদের এই নিরন্তর কার্যসূচী দীর্ঘকালীন করবার জন্য আপনাদের সকলকে পাশে চাই।
10/06/2021
এই করোনা পরিস্থিতিতে সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সকল স্তরের মানুষের আর্থিক পরিকাঠামো দুর্বল থেকে দুর্বলতর হয়ে উঠছে। সমাজের সমস্ত মানুষ আজ কর্মহীন। এই পরিস্থিতিতে অসহায়তার শেষ সীমায় দাঁড়িয়ে রয়েছে এই দরিদ্র শিশুগুলি। যদি এই শিশুগুলি তাৎক্ষণিক হাসির কারণ আমরা হই তাহলে ক্ষতি কি? আমরা আগামী রবিবার( 13 ই জুন,2021) আড়াইশো জন শিশুদের দুধ, হরলিক্স, বিস্কুট, ফলমূল, খাতা, পেন্সিল এবং রবার ইত্যাদি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের /তোমাদের সকলের সহযোগিতা খুবই প্রয়োজন এই সময় দাঁড়িয়ে। তোমরা অতীতে যেভাবে আমাদের সাহায্য করেছ এই পরিস্থিতিতেও একই ভাবে সাহায্য করবে এই আশা রাখি।
10/06/2021
সোদপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় কিছু দুঃস্থ পরিবারের হাতে কিছু শুকনো খাবার প্রদান করার আয়োজন করা হচ্ছে। তোমাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।
08/06/2021
"Don't judge a book by its cover" - এই বাস্তবিক উক্তিটির যথাযথ মূল্যায়ন করতে পারলাম এই সোমবার( 7ইজুন ,2021)। আমাদের এক পরিচিত -এর মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম মায়াচর নামো গ্রামটির কথা, এখানকার মানুষরা খুব অসহায় এবং দুবেলা অন্নের সংস্থান করতে পারছে না। সেই উদ্দেশ্যেই আমরা আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে পৌছে যায় মায়াচর গ্রামে। কিন্তু ওখানে পৌঁছে যা দেখলাম সেটাই বিস্ময়কর। গ্রামের প্রবেশ পথেই এক ইটভাটা,সেখানে নারী-পুরুষ নির্বিশেষে নিজেদের কাজ করছে। আমরা গ্রামটির ভেতর দিকে প্রবেশ করি এবং তাদের অসহায় ও করুণ অবস্থা নজরবন্দি করি। পাশেই রূপনারায়ন নদী,সেই নদীর জল সমস্ত গ্রামের ঢুকে গ্রাম তছনছ করে দিয়েছে। রাস্তার পাশেই যেহেতু ইটভাটা তাই তারা তাদের এই অসহায় অবস্থার মধ্যেও ঘরবাড়ি ফেলে অসহায়তা দূর করার নিরন্তর প্রচেষ্টা করে চলছে। এরপর সেই গ্রামবাসীদের সাথে কথোপকথনে এই দুর্ধর্ষ ইয়াস এর তান্ডব লীলার ফল এই গ্রামবাসীদের কিভাবে বিধ্বস্ত করে ফেলেছিল সেই সম্পর্কে অবগত হই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 700 জন গ্রামবাসীদের খাবার বিতরণ করে আমরা বাড়ির পথে রওনা দিই। আপনারা খাদ্যদ্রব্য,অর্থ এবং জামা কাপড় দান করে এই মানুষগুলোর মুখে হাসি দেখতে চেয়ে ছিলেন। আমরা শুধুমাত্র সেই প্রাণোচ্ছল হাসির মাধ্যম হয়েছি। তাই আপনাদের 'Hand in Hand' এর তরফ থেকে বিনম্র শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনারা পরবর্তী কর্মসূচিগুলোতে এই ভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখি।
01/06/2021
দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত ফ্রেজারগঞ্জ এর দ্বারিকনগর গ্রামে ইয়াস নামক ঘূর্ণিঝড়ের প্রচন্ড দাপটে সমস্ত মানুষ বিপর্যস্ত। এই বিপর্যস্ত মানুষগুলোর সাহায্য করার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম এই গ্রামটিতে। সমস্ত গ্রামবাসী দের সাথে আলাপ আলোচনায় আমরা জানতে পেরেছি এই গ্রামের পরিস্থিতি। তাদের এই অসহায়তার কথা জানতে পেরে আমরা আবার ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। তোমাদের সকলের কাছে আবেদন তোমরা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলে অর্থ খাদ্য দান করে, এই বারে ও তোমরা সকলে পাশে থাকবে এই আশা রাখি।