D FACTO FORCE
�Expertise Meets Experience�
�Putting Clients First�
�Empowering Your Legal Rights�
21/05/2025
সুখে চা, দুঃখে চা, রাগে চা, বিরক্তিতে চা, একঘেয়েমিতে চা, উৎসবে চা, আনন্দে চা, শোকে চা, কষ্টে চা, সাফল্যে চা, ব্যর্থতায় চা, উদযাপনে চা, প্রশংসায় চা, সমালোচনায় চা, ব্যস্ততায় চা, অনুশোচনায় চা, আড্ডায় চা, ঝগড়ায় চা, আলোচনায় চা, প্রেমে চা, বন্ধুত্বে চা, সৌজন্যে চা, শ্রদ্ধায় চা, দিনে চা, রাতে চা, সকালে চা, বিকেলে চা, ক্লান্তিতে চা, মাথা ঝিমঝিম করলে চা, আলস্যে চা, তৎপরতায় চা, রোগে চা, আরোগ্যে চা, একাকিত্বে চা, মন খারাপে চা, খামখেয়ালে চা, পরিশ্রমে চা, বিদ্রোহে চা, আন্দোলনে চা, মিটিং-মিছিলে চা, বোঝাপড়ায় চা, তুমুল তর্কে চা, হাসি ঠাট্টায় চা, অভিমানেও চা। মোদ্দা কথা, চা প্রেমীরা যুদ্ধে গেলেও চা খেয়েই যাবে। আন্তর্জাতিক চা দিবসের শুভেচ্ছা।
কলমে - অপূর্ব মণ্ডল 🖊️
19/05/2025
"Raindrops and petals — nature's quiet poetry."
📸By - Sayan_Photography
Victoria Phantom
19/05/2025
রাহুল নাম তো শুনাহি হোগা !
নাম টা Bollywood এ প্রসিদ্ধ। কিন্তু আজকের গল্প , না গল্প না , এক bangalore থেকে উঠে আসা যোদ্ধার কাহিনী শোনানো যাক। এক মুকুটহীন রাজা যে প্রত্যেকবার নিজের দল কে মাথা ঝুঁকতে দেইনি । কিন্তু তার লড়াই অবমূল্যায়ন এই রয়ে গেছে ।।
Rahul এর যে পটেন্সিয়াল stat অনুযায়ী বিচার করলে তার অর্ধেক ও নজর এ আসে না । লোকটা নিজের form এ থাকলে একটা shots loop এ দেখার মত হয়। Team থাকার জন্য মানুষ টা কি না করেছে ... রাহুল middle order এ খেলতে হবে - আচ্ছা , রাহুল রোহিত rest এ আছে ওপেনিং যেতে হবে - আচ্ছা , রাহুল কিপিং টা যদি করে দিতে - আচ্ছা , রাহুল রোহিত বিরাট নেই তো captaincy করতে হবে - আচ্ছা । ওপেনিং থেকে শুরু করে ৬,৭ no position পর্যন্ত রাহুল খেলে গেছে । শুধু একটাই আবদার একটাই আকাঙ্খা আমাকে খেলাও আমি দেশের হয়ে খেলতে চাই। এত troll এর পর ও যেনো পুরো দেশ এই মানুষটার প্রত্যাবর্তন এর অপেক্ষায় ছিল । কারণ রাহুল একটা বিশ্বাস এরনাম । রোহিত বিরাট আউট হয়ে গেলে দেশের ক্রিকেট পাগলরা টিভি অফ করে না কারণ রাহুল শেষ পর্যন্ত কিছু একটা করতে পারবে । স্টাট এ না বোঝালেও যারা ক্রিকেটে দেখে যারা ক্রিকেট বুঝে , তারা জানে রাহুল কি! সামনে ইংল্যান্ড টুর। রোহিত বিরাট কেও নেই তখন যদি ভারতীয় ব্যাটিং এর শিরদাঁড়া হয়ে থাকে সে এই লোকেশ রাহুল।
জানি না নামের পাশে কতগুলো রেকর্ড তৈরি করতে পারবে । কিন্তু নামের পাশে অনেক লড়াই অনেক হার না মানা মনোভাব এর প্রতীক নিশ্চই থাকবে ।।।
Remember the name Kannaur Lokesh Rahul- A Uncrowned Prince
কলমে - _অপূর্ব মন্ডল_🖊️
25/03/2025
রাতজাগা শহর, তবু আমি একা,
শিয়ালদহের শেষ ট্রেনটা চলে গেছে,
তোমার ছায়া পড়ে আছে প্ল্যাটফর্মে,
আর আমি তাকিয়ে আছি
যেন শূন্যতায় খুঁজছি ফেলে আসা দিন।
হাওড়া ব্রিজের নিচে বয়ে যাওয়া গঙ্গা,
তোমার চোখের মতো গম্ভীর আর দূরবর্তী,
আমি বারবার ভেবেছি
সেই সন্ধ্যেটা যদি বদলানো যেত!
যদি হাতটা ছাড়তে না দিতে!
যদি কষ্টগুলো বলতে পারতাম!
রবীন্দ্র সরোবরের ধূসর বেঞ্চে
আজও আমাদের ছায়া বসে আছে,
শুধু আমরা নেই,
তুমি দূরে, আমি আরো দূরে
তবু স্মৃতিগুলো ঠিক কাছাকাছি।
কলকাতার বৃষ্টি এখনো কাঁদায়,
শহরটা তবু বদলায় না,
কেবল তুমি বদলেছ,
আমিও বদলেছি,
তবে ভালোবাসাটা রয়ে গেছে
কোনো পুরনো বইয়ের ভাঁজে,
কিংবা ফাঁকা কফিশপের টেবিলে,
কিংবা আমার অভিমানী বুকের গোপন ঘরে।
শহরটা জেগে আছে,
আর আমি খুঁজে ফিরি
একটা অসমাপ্ত গল্পের শেষ লাইন
যা কখনো লেখা হবে না।
✒️কলম্বাস
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
95 Regent Park
Kolkata
700040
