Prantakatha - Promoting Active Citizenship

Prantakatha - Promoting Active Citizenship

Share

Working on ensuring wellbeing of youth from different marginalised sections by building leadership capacities. Founded in 2006, it is FCRA registered org.

Founded in 2006 Prantakatha works on Promoting Leadership across sectors

Photos from Prantakatha - Promoting Active Citizenship's post 19/03/2026

রমজান মাস উপলক্ষে হেস্টিংস ফ্লাইওভারের নীচে প্রান্তকথার উদ্যোগে আয়োজিত ইফতার যেন এক টুকরো মিলনের উৎসব!

পুরো আয়োজনটি গড়ে তুলেছিলেন ওখানকার মানুষজনই—তাদের হাতে সাজানো তাজা ফল, গরম গরম ভাজা আর ঠান্ডা শরবতের পরিপাটি আয়োজন যেন তাদেরই আন্তরিকতা আর মমতার প্রতিফলন।

ওদের আপ্যায়নের উষ্ণতায় আমরাও মিশে গিয়েছিলাম সেই ভিড়ে।

15/02/2026
Photos from Prantakatha - Promoting Active Citizenship's post 02/02/2026

নতুন বছরের একদম শুরুতেই যেমন প্রথম Pride Baithak খুলেছিল দরজা, ঠিক তেমনি ফেব্রুয়ারির প্রথম দিনে, ১লা ফেব্রুয়ারি, উত্তর কলকাতার মনোরম Calcutta Bungalow-এর ছাদে বসেছিল দ্বিতীয় Pride Baithak — Prantakatha-র আয়োজনে।
রূপসার ওয়েলকাম স্পিচ, আর প্রান্তকথার ফাউন্ডার ডিরেক্টর বাপ্পাদিত্য মুখোপাধ্যায়ের বক্তব্যে শুরু হলো এই বিকেলবেলা। বিশেষ অতিথি রঞ্জন তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিলেন — কলকাতার প্রথম Friendship Walk থেকে শুরু করে MSM কমিউনিটির সঙ্গে দীর্ঘদিনের পথচলা পর্যন্ত। তিনি মনে করিয়ে দিলেন, কমিউনিটি আলোচনায় ভাষার গুরুত্ব কতটা, আর কীভাবে বাংলায় কথা বলাই পারে প্রান্তিক মানুষের কাছে সচেতনতার আলো পৌঁছে দিতে।
গান, কবিতা, আর আড্ডায় ভরে উঠল পুরো সন্ধ্যা — সমদর্শীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত “আমি মরণের সাগর পারি দেবো”, প্রসেনজিতের “আমার অঙ্গে অঙ্গে”, প্রিয়াঙ্কা, রোহিত ও অরুণার গান, অঙ্কিতার কবিতা—সব মিলিয়ে যেন ছাদের ওপর এক ছোট্ট উৎসব। রোহিত নিজের কথা বললেন—কীভাবে প্রান্তকথা তাঁর কাছে শুধুই একটি সংগঠন নয়, এক ভালোবাসার পরিবার।
এরপর মঞ্চে এলেন তিস্তা—নিজের নারীত্ব, সংগ্রাম আর প্রাইড আন্দোলনের বর্তমান বাস্তবতা নিয়ে তাঁর কথাগুলো ছুঁয়ে গেল সকলকে। ইপ্সিতার নৃত্য ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ সেই আবহকে আরও মায়াময় করে তুলল।
শেষে রূপসার নৃত্য “গহন কুসুম কুঞ্জ মাঝে” যেন সন্ধ্যার এক নিখুঁত সমাপ্তি।

এই Pride Baithak আবার মনে করিয়ে দিল—
প্রাইড মানে শুধু রং নয়, গান নয়, মার্চ নয়—
প্রাইড মানে প্রতিদিনের সহযাত্রা, একে অপরের পাশে থাকা আর লড়াইয়ের পথে একসাথে হাঁটা। 💜

22/01/2026

Happy Birthday, Netaji — your vision reminds us that India is built on unity, not religion.

11/01/2026

Thinking of strength, not weakness—
this belief shapes a conscious, courageous youth.
National Youth Day 2026 | জাতীয় যুব দিবস ২০২৬

Photos from Prantakatha - Promoting Active Citizenship's post 04/01/2026

গত ১৫ই ডিসেম্বর ২০২৫, Hyatt Centric Ballygunge Kolkata এ প্রান্তকথা-র উদ্যোগে অনুষ্ঠিত হয়
“Antor Meeting on Transgender Health”।

অনুষ্ঠানের সূচনা করেন প্রান্তকথার ফাউন্ডার ডিরেক্টর Bappaditya Mukherjee
উপস্থিত ছিলেন TAS ট্রান্সজেন্ডার অধিকার সংহতি মঞ্চ -এর সদস্যরা এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রান্স ও বিভিন্ন সংগঠনের মানুষজন।

এই বৈঠকে মূলত আলোচনা হয় ট্রান্সজেন্ডার মানুষদের স্বাস্থ্যসংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে—
চিকিৎসার সময় সম্মান পাওয়া, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, সার্জারি, হাসপাতাল ও সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থায় ট্রান্স মানুষদের যথাযথ জায়গা পাওয়ার প্রয়োজনীয়তা।

‘অন্তর’ প্রান্তকথার একটি দীর্ঘদিনের উদ্যোগ, যা ইতিমধ্যেই কলকাতায় সক্রিয়ভাবে কাজ করছে।
গত এক বছর ধরে প্রান্তকথা টিমের উদ্যোগে ঝাড়খণ্ডে ট্রান্সজেন্ডার হেলথ কেয়ার সিস্টেম তৈরির চেষ্টা চলছিল—তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গত নভেম্বর মাসে ঝাড়খণ্ড সরকার সরকারি আদেশ জারি করে ঘোষণা করেছে,
সমস্ত সরকারি হাসপাতালে ট্রান্সজেন্ডার মানুষদের জন্য বিনামূল্যে স্পেশাল আউটডোর সার্ভিস এবং বিশেষ ওটি (Operation Theatre) ব্যবস্থা চালু করা হবে।

এই সাফল্যকে কেন্দ্র করেই আয়োজিত হয়েছিল এই বৈঠক।
আর এই সাফল্য, প্রান্তকথার ২০২০ সাল থেকে ট্রান্সজেন্ডার মানুষের স্বাস্থ্য ও অধিকার নিয়ে ধারাবাহিক কাজের প্রতিফলন—যার নাম ‘অন্তর’।

এই দিনের বিশেষ বক্তা ছিলেন
ড. শুভ্রজ্যোতি ভৌমিক
অ্যাডভোকেট সুমন কুণ্ডু,
এবং ‘জবালা’–র ফাউন্ডার ডিরেক্টর শ্রীমতী Baitali Ganguly , যিনি দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নের কাজে যুক্ত।

এই আলোচনা শুধুমাত্র একদিনের কোনও অনুষ্ঠান নয়।
এর লক্ষ্য—ভবিষ্যতে এমন এক সমাজ ও স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা,
যেখানে ট্রান্সজেন্ডার মানুষরা ভয় নয়, ভরসা নিয়ে চিকিৎসা নিতে পারেন।

Photos from Prantakatha - Promoting Active Citizenship's post 03/01/2026

নতুন বছরের শুরুতেই, ২রা জানুয়ারি অনুষ্ঠিত হলো প্রথম Pride Baithak।

প্রান্তকথার এই ডাকে, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে, নানা সংগঠন ও আশেপাশের শহর থেকেও অনেকেই এসে যোগ দিয়েছিলেন এই বৈঠকে।

Bean Stop, Cafe–তে সেই বিকেলটা রূপ নেয় এক সুন্দর, উষ্ণ সন্ধ্যায়।
নাচ, গান, কবিতা আর কথোপকথনে ভরে উঠেছিল পুরো সময়টা। কেউ নিজের অনুভব ভাগ করে নিয়েছেন, কেউ নিজের শিল্প তুলে ধরেছেন, আবার কেউ শুধু মন দিয়ে শুনেছেন। সবাই মিলে একসাথে বসা, একে অপরের পাশে থাকা—এইটাই ছিল প্রাইড বৈঠকের মূল কথা।
এটা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একসাথে ভাবা, কথা বলা আর সামনে এগিয়ে চলার একটা ছোট কিন্তু জরুরি চেষ্টা।

নতুন বছরের দ্বিতীয় দিনেই এমন একটি সন্ধ্যা আমাদের মনে করিয়ে দিল—প্রাইড মানে শুধু মার্চ নয়, স্লোগান নয়, প্রাইড মানে প্রতিদিনের যাপন, চর্চা আর পাশে থাকার চেষ্টা।

এই পথচলা শুরু হলো। সামনে আরও বৈঠক, আরও কথা, আরও মানুষ জুড়বে—এই আশাতেই প্রথম Pride Baithak শেষ হলো।

At the very beginning of the new year, on January 2nd, the first Pride Baithak was held.

Responding to Prantakatha’s invitation, people from different corners of Kolkata—and even nearby towns—came together to join this gathering.

That evening at Bean Stop Café turned into a beautiful, warm celebration.
The space came alive with dance, music, poetry, and heartfelt conversations. Some shared their personal experiences, some expressed themselves through art, while others simply listened with care. Sitting together, being there for one another—that was the true spirit of the Pride Baithak.

It wasn’t just an event; it was a small but significant attempt to think, speak, and move forward together.

On just the second day of the new year, this evening reminded us that Pride is not only about marches or slogans—it’s about everyday living, practice, and the effort to stand beside each other.

Thus began a journey. With hope for more gatherings, more conversations, and more people joining in, the first Pride Baithak came to a close.

01/01/2026

To each of us , from each of us ❤️

02/10/2025

To everyone from us ❤️🌸

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


14 A Lake View Road
Kolkata
700029

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm