Department of Bengali, Acharya Jagadish Chandra Bose Collage

Department of Bengali, Acharya Jagadish Chandra Bose Collage

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Department of Bengali, Acharya Jagadish Chandra Bose Collage, Government Organization, KOLKATA.

20/07/2025
26/09/2024

প্রণাম ঈশ্বর

বাংলা বর্ণমালায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংযোজন বিয়োজন অথবা এধরনের শিক্ষামূলক বিষয়ে লেখা জমা দিতে পারো। তোমাদের লেখার অপেক্ষা করবো আমরা।

05/09/2024

শিক্ষক দিবসে প্রতিবার তোমাদের ভালোবাসা আমাদের সমৃদ্ধ করে, গর্বিত করে। আনন্দে , অনুষ্ঠানে , কথায় , মিষ্টিমুখে একসাথে সময় কাটাই আমরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় এবার এসব কিছু হয় নি। খুব সঙ্গত কারনে আড়ম্বরে রুচি নেই আমাদের কারোও।
কিন্তুু আবেগ তো অপ্রতিরোধ্য । সকাল থেকে তোমাদের বার্তায় ভরে গেছে আমাদের ফোন। মনের টানে কেউ কেউ কলেজে উপস্থিত হয়ে পড়েছ প্রিয় শিক্ষক বা শিক্ষিকার সাথে দেখা করতে। অনেকে কবিতা লিখেছো, গান পাঠিয়েছো।
প্রতিবারের মতো আমরা আপ্লুত। তোমাদের জন্য অনেক শুভকামনা। যে যেখানে যেভাবেই প্রতিষ্ঠিত হও না কেন গর্বে যেন বলতে পারি এ আমাদের বাংলা পরিবারের একজন। সবাই খুব ভালো থাকো। তোমাদের জন্য ভালো থাকুক সমাজ, ভালো থাকবো আমরা।

Photos from Department of Bengali, Acharya Jagadish Chandra Bose Collage's post 22/08/2024

একুশে পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক ড. গোলাম মুরশিদ মারা গিয়েছেন। তবে তিনি বেঁচে থাকবেন আপামর বাঙালির সাহিত্য সাধনায়। বাংলা ভাষা ও সাহিত্য এবং বাংলার সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে তিনি অনেক বই ও প্রবন্ধ প্রকাশ করেছেন। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত বিদ্যাসাগর বক্তৃতামালার ওপর ভিত্তি করে রচিত গ্রন্থ ‘রবীন্দ্রবিশ্বে পূর্ববঙ্গ, পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা’ প্রকাশিত হয় ১৯৮১ সালে। তাঁর পিএইচডি অভিসন্দর্ভের ওপর ভিত্তি করে লেখা ‘সমাজ সংস্কার আন্দোলন ও বাংলা নাটক’-ও প্রকাশিত হয়েছে।

এই তো সেদিন বাংলা বিভাগীয় ছাত্রছাত্রীদের ইন্টার্নসিপ করাতে গিয়ে শব্দবাজির পক্ষ থেকে তাঁর গ্রন্থ পাঠ করার উপদেশ দেওয়া হয় , যা প্রতিটি ছাত্রছাত্রীকে বিশেষভাবে উপকৃত করেছিল।

আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করি।

22/08/2024

SEM 1 এর class শুরু হবে। নতুন দফার ভর্তির পাশাপাশি ক্লাস চলবে। বিভাগীয় রুটিন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সকলে নিয়মিত ক্লাসে আসবে।

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address

Kolkata