River Soil Loot | চুরি হচ্ছে নদীর মাটি, ধ্বংস হচ্ছে সুন্দরবন | Nirmal Ganga
প্রশাসনের নাকের ডগায় চলছে নদীর চরের মাটিকাটা। এমনই অভিযোগ উঠেছে কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধপুর এলাকায়।মুড়িগঙ্গা ও কালনাগিনী নদীর চরের মাটি কেটে ইটভাটায় ব্যবহার হচ্ছে নির্বিচারে। নদীর বুক বা পাড় থেকে মাটি কাটলে পরিবেশ ও জনজীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে।
NirmalGanga
Join us in building a cleaner, greener future.
Committed to restoring the Ganga and other rivers across West Bengal and nearby states through community-led efforts in river cleaning, afforestation, and environmental awareness.
Kumbh Mela 2026 | হুগলির ত্রিবেণী কুম্ভমেলায় গঙ্গামিশন | Nirmal Ganga
হুগলির ত্রিবেণীতে কুম্ভমেলা। মাঘমাসের সংক্রান্তিতে পূণ্য মাঘিস্নানে সমাপ্তি ঘটে এই কুম্ভ মেলার। পুরাণ মতে, সাপে কাটা লক্ষ্মীন্দরকে নিয়ে গঙ্গাবক্ষ দিয়ে স্বর্গে যাওয়ার সময় বেহুলার ভেলা আজকের এই ত্রিবণী ঘাটে দাঁড়িয়েছিল। প্রাচীনকালে বাণিজ্য বন্দর ছিল এই ত্রিবেণী। অবশ্য তখন এই জায়গার নাম ছিল সপ্তগ্রাম। কালের থাবায় সবকিছু নষ্ট হয়ে গেলেও এখনও নেতাই ধোপানির ঘাটটি রয়েছে। শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে গীতাযজ্ঞ। ১২ ফেব্রুয়ারি রুদ্রাভিষেক যজ্ঞ এবং মহাদেবের সহস্রনাম । এর পাশাপাশি আরআর ক্যাম্পে ৫১টি পীঠ কল্পনা করে ধুনি জ্বালালেন আখড়ার সাধু-সন্তেরা। ১৩ ফেব্রুয়ারি পূণ্যস্নান দিয়ে শেষ হল উৎসব। কুম্ভমেলায় উপস্থিত ছিল গঙ্গামিশন।
Kakdwip illegal sand mining | কালনাগিনী নদীতে বেআইনি মাটিকাটা! নির্বাক প্রশাসন | Nirmal Ganga
কালনাগিনী নদীর বুক থেকে খাবলে তোলা হচ্ছে মাটি। জায়গায় জায়গায় বড় বড় গর্ত। কোথাও বা সেই গর্ত পরিণত হয়েছে পুকুরে। প্রশাসনের নাকের ডগায় চলছে নদীর চরের মাটিকাটা। এমনই অভিযোগ উঠেছে কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধপুর এলাকায়। নদীর বুক থেকে অবৈজ্ঞানিক বা বেআইনিভাবে মাটি ও বালি তোলা হলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে মারাত্মক পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে। এর ফলে নদীর পাড় ভেঙে বন্যা, নাব্যতা হ্রাস, জীববৈচিত্র্য ধ্বংস, এবং পার্শ্ববর্তী কৃষি জমি ও বসতবাড়ি বিলীন হওয়ার মতো চরম ঝুঁকি তৈরি হয়।
গঙ্গা মিশন আওয়াজ তুলল 'জয় গঙ্গে' সারা ভারতে প্রতিধ্বনিত হল 'জয় জয় গঙ্গে' I Nirmal Ganga
১৮ জানুয়ারি দিল্লির ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টারের কমলা দেবী ভবনে অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল সেমিনার অন গঙ্গা সেভিং এন্ড ইকোলজি । ভালো নেই গঙ্গা। যে নদী আমাদের সভ্যতার মেরুদণ্ড, যে নদীকে কোটি কোটি মানুষ মা বলে জানি, সেই নদী আজ ধুকছে অপরিণত উন্নয়নের প্রকোপে। আমরা আমাদের ধর্মের ভুল ব্যাখ্যা করে তিলে তিলে মারছি মোক্ষ দায়িনী গঙ্গাকে। এই গঙ্গাকে তাঁর পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে অগ্রণী ভূমিকা নিয়েছে গঙ্গা মিশন। গঙ্গামিশনের ডাকে এই সেমিনার সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নদী বিশেষজ্ঞরা। গঙ্গা মিশনের সর্বভারতীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা আশাবাদী , তিনি জানালেন একদিনে হবে না। কিন্তু একদিন ঠিকই হবে।
On this National Youth Day, let’s honor the visionary teachings of Swami Vivekananda that continue to inspire the youth.
নদীর রাজা, কিন্তু এর ওপর কোনও ব্রিজ নেই | Nirmal Ganga
গঙ্গা, ব্রহ্মপুত্র, ইয়াংসিকিয়াং, নীল নদ, বিশ্বের যতগুলি নদী রয়েছে তাদের ওপর একাধিক সেতু রয়েছে। কিন্তু নদীর রাজা হিসেবে আমরা যাকে চিনি, যে নদী সবথেকে বেশি জল বহন করে। যে নদী ৩ টি দেশের মধ্য দিয়ে সমুদ্রে পড়েছে। সেই নদীর ওপর কিন্তু কোনও সেতু নেই। ৩ হাজার ৭৫০ কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে এই নদী। উৎস থেকে মোহনা পর্যন্ত এই বিশাল পথে কোথাও কোনও ব্রিজ না থাকা অবশ্যই অবাক করে। এ নদীর চারধারে অধিকাংশ জায়গায় গহন অরণ্য। ভয়ংকর এবং শ্বাপদ সংকুল।
#দানিউব #ইউরোপেরনদী #নির্মলগঙ্গা #বিশ্বপরিবেশ #ভূগোলতথ্য
Gangasagar Mela 2026 | গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কতদূর? | Nirmal Ganga
কুম্ভের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম জনসমাবেত অবশ্যই গঙ্গাসাগর মেলা। বিগত দেড় দশক ধরে এই মেলা সুষ্ঠ ভাবে পরিচালনা করছে পশ্চিমবঙ্গ সরকার। জানুয়ারির ১২ তারিখ থেকে মেলা শুরু। চলবে মকরসংক্রান্তি অর্থাৎ ১৪ জানুয়ারি পর্যন্ত। এবারেও মেলাকে সফল করতে নবান্নে উচ্চস্তরীয় বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেলায় আগত পূর্ণার্থীদের উন্নত পরিষেবা প্রদানই হবে রাজ্যের একমাত্র লক্ষ। যুবভাতীতে অনভিপ্রেত ঘটনার পর গঙ্গাসাগর নিয়ে সতর্ক থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্নের উচ্চস্তরীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ভিআইপি কালচার চলবে না। ভিআইপিদের জন্য সাধারণের সমস্যা মেনে নেওয়া হবে না কোনওভাবেই। ১২ জানুয়ারি সাগরদ্বীপে পৌঁছে যাবেন মন্ত্রীরা। থাকবে সাড়ে তিন হাজার প্রশিক্ষিত ভলান্টিয়ার। সুরক্ষা ব্যবস্থাকে আরও আঁটোসাটো করতে থাকবে পর্যাপ্ত ড্রোন সিসিটিভি নজরদারি । মেলার জন্য বরাদ্দ করা হবে ২৫০০ বাস , ২৫০ লঞ্চ। প্রস্তুত থাকবে ২১ জেটি। ক্রাউড ম্যানেজমেন্টের ওপর জোর নজর দিতে বলা হয়েছে প্রশাসনকে। মেলা প্রাঙ্গনে চিকিৎসা ও পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
যমুনা শুধুমাত্র থেকে গেল রাজনীতির অংশ হয়ে | Yamuna Pollution | Nirmal Ganga
রাজধানী দিল্লির অন্যতম প্রধান সমস্যা যমুনার দূষিত জল । আপ, তারপর বিজেপি দুই সরকারের চেষ্টায় ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু স্থায়ী সমাধান মেলেনি। ইতিমধ্যে রাজ্যসভায় লিখিত চিঠি দিয়ে সেইসব তথ্য এবং কারণ জানাল কেন্দ্রীয় সরকার। চিঠিতে বলা হয়েছে, গত তিন বছরে ৫ হাজার ৫৩৬ কোটি টাকা খরচ হয়েছে। তবুও যমুনা এখনও দূষিত। কারণ গুলি এক এক করে তুলে ধরা হয়েছে। প্রতিদিন ৪১৪ মিলিয়ন লিটার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা হয়। জনগনের সচেতনার অভাব এক্ষেত্রে প্রকট ভাবে ধরা পড়েছে।শিল্পাঞ্চলে কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের অভাব, নতুন সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে দেরি এবং প্রতিদিনের ৪ হাজার ২২১ টনের অপরিশোধিত কঠিন বর্জ্য যমুনা দূষণের জন্য দায়ী। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি জানিয়েছে চলতি বছরের অগস্ট পর্যন্ত শহরের ৪১৪ মিলিয়ন লিটার বর্জ্য যথাযথভাবে পরিশোধন করা সম্ভব হয়নি।
রূপনারায়ণকে তার যৌবন ফিরিয়ে দিতে উদ্যোগী রাজ্য | Rupnarayan Dredging Update | Nirmal Ganga
প্রতি বছর একই বিষয়। বর্ষা এলেই জলছবিতে পরিণত হয় গোটা ঘাটাল। দীর্ঘ সময় ধরে ঘাটাল মাস্টারপ্ল্যানের আলাপ আলোচনা চললেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে শুরু হয়েছে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ। পরিকল্পনা অনুযায়ী, বন্যার জল পাম্প করে শিলাবতী নদী দিয়ে রূপনারায়ণে ফেলা হবে। তবে এখানেই উঠেছে একটি বড় প্রশ্ন। দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি রূপনারায়ণ। ইতিমধ্যেই মজে গিয়েছে নদ। তৈরি হয়েছে একাধিক চর। নদী বিশেষজ্ঞদের একাংশের দাবি। রূপনারায়ণ সংস্কার অত্যন্ত জরুরি। এই সংস্কার না করে ঘাটাল মাষ্টার প্ল্যান বাস্তবায়িত করলে পূর্ব মেদিনীপুর ও হাওড়ার বিস্তীর্ণ এলাকায় ভাঙন বাড়ার আশঙ্কা আছে। উঠেছে রূপনারায়ণ ড্রেজিংয়ের দাবি। সেই দাবি মেনে নদ সংস্কারে উদ্যোগী হল রাজ্য সেচ দফতর। ড্রেজিং হবে নো কস্ট পদ্ধতিতে।
টালিনালায় ব্যারাজ! লাভ কতটা? কতটা ক্ষতি? | Namami Gange funds for Adi Ganga Revival | Nirmal Ganga
জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে নমামি গঙ্গে প্রকল্পের অধীনস্থ এই আদিগঙ্গা সংস্কারের কাজ শেষ করতে হবে। ২০১৭ সাল থেকে টালিনালা বা আদিগঙ্গা সংস্কার নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে দড়ি টানাটানি চলছে। যার জেরে এখনও টালিনালার সম্পূর্ণ সংস্কার হয়নি। কলকাতার ৭৭টি বড় নিকাশি নালার জল এসে মিশেছে আদিগঙ্গায়। যে কারণে সেই জল আবর্জনায় ভরে থাকে। টালিনালা সংস্কার একইসঙ্গে কলকাতার বন্যা বিপর্যয় মোকাবিলায় এ বার নতুন পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। বেশি বৃষ্টি হলে ও টালিনালার জল যাতে উপচে শহরে ঢুকে পড়তে না পারে, সেই লক্ষ্যেই গৃহীত হয়েছে এক বিশেষ প্রকল্প।
#আদিগঙ্গা #কলকাতাদূষণ #নির্মলগঙ্গা #টালিনালা #পরিবেশসংরক্ষণ
Click here to claim your Sponsored Listing.
